Fresh Mango_ফ্রেশ আম-রাজশাহী/চাপাইনবাবগঞ্জ
- Home
- Bangladesh
- Rajshahi
- Fresh Mango_ফ্রেশ আম-রাজশাহী/চাপাইনবাবগঞ্জ
Fresh Fruits aims to provide harmful chemical free fresh mangoes to its customer and deliver it within a limited time period.
Address
Baneshwar Bazar
Rajshahi
6271
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when Fresh Mango_ফ্রেশ আম-রাজশাহী/চাপাইনবাবগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to Fresh Mango_ফ্রেশ আম-রাজশাহী/চাপাইনবাবগঞ্জ:
আমাদের গল্প
শুরুটা হয়েছিল রাজশাহীর এক বন্ধুর বাড়িতে আম খেয়ে। সেদিন বুঝতে পেরেছিলাম, আমকে কেন ফলের রাজা বলা হয়। আসার সময় বন্ধুর ভাই কিছু আম সাথে দিয়ে দেয়। আমগুলি খাওয়ার পরই সিদ্ধান্ত নিয়েছিলাম, জীবনের শেষ খাবারে যেসব খাদ্য খেতে চাইব তার তালিকায় নিঃসন্দেহে এই আম থাকবে।
রাজশাহী থেকে ফিরে আসার ৬ মাস পর বন্ধুদের সাথে কথার ছলে উঠে আসে আম খাওয়ার অভিজ্ঞতার কথা। কিন্তু সবাই রাজশাহীর ভাল আম খাওয়ার সুযোগটা পায় নি। অনেকেই বলে ফরমালিনের ভয়ে খাওয়া হয় না।
প্রশ্ন জাগে মনে, কিভাবে আমরা ক্ষতিকর রাসায়নিকদ্রব্যমুক্ত আম পেতে পারি? আমরা অনুসন্ধান করে বুঝতে পারি যে ফরমালিন মেশানো হয় গাছ থেকে আম পারার পর। সধারনত এই কাজ করে থাকে পাইকারী ক্রেতারা, যারা পরে গ্রাহকদের নিকট খুচরা বিক্রি করে থাকে। কিছু অসাধু চাষী কার্বাইড দিয়ে সময়ের আগে আম পাকানোর চেষ্টাও করে থাকে।
এরপর শুরু হয় পরিকল্পনা, কিভাবে ক্ষতিকর রাসায়নিকদ্রব্যমুক্ত আম সুলভ মুল্যে গ্রাহকদের কাছে পৌছে দেয়া যায়। “গাছ থেকে ঘরে” এই স্লোগান নিয়ে শুরু করা হয় ফ্রেশ আম ই-কমার্স সাইট।