Atik Hasan

Atik Hasan বায়ো লেখা হচ্ছে......….....

Good morning everyone
30/03/2026

Good morning everyone

28/03/2026

just amazing view 😱

জীবনে যদি কোন ভুল করে থাকে তাহলে প্রথম ভুল হলো ২০১৮ তে টিকটক না করা।💔তখন টিকটিক করলে অপুর মত জীবনে গাড়ি, বাড়ি, নারী সব থ...
28/03/2026

জীবনে যদি কোন ভুল করে থাকে তাহলে প্রথম ভুল হলো ২০১৮ তে টিকটক না করা।💔

তখন টিকটিক করলে অপুর মত জীবনে গাড়ি, বাড়ি, নারী সব থাকতো।অর্ধেক জাঙ্গিয়া দেখাই ভিডিও করতাম এটাই ভালো ছিলো। অপুর লাস্ট ভিডিও টা দেখে মনে হয়েছে জীবনে একটু মানসম্মান না থাকলেও সমস্যা নেই যাদি এমন লাইফ পাওয়া যায়। 😑🙂

26/03/2026

আহ্ রে জীবন।। বাস তলিয়ে যাওয়ার ভিডিও টা দেখামাত্র চোখে পানি চলে এসলো। জীবনের গুরুত্ব এই বুঝি,,,, অথচো মানুষ কতই কিছু নিয়ে অহমিকা, গর্ব আর বাহাদুরি করে🥺 আল্লাহর কাছে একটাই চাওয়া যারা নিহত হয়েছেন তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুক আমিন।।

হে আমার রব,, আমার মনের মধ্যে সরিষার দানা পরিমান অহংকার যেনো বিদ্যমান না থাকে সেভাবেই যেনো চলতে পারি🥺 রহম করুন

নিজের জীবনের কথা একবারও না ভেবে—শেষ মুহূর্তে সন্তানকেই বেছে নিলেন এক মা… 💔ছোট্ট শিশুটি কাঁপা কণ্ঠে বলছিল—বাসটা যখন পানিত...
26/03/2026

নিজের জীবনের কথা একবারও না ভেবে—শেষ মুহূর্তে সন্তানকেই বেছে নিলেন এক মা… 💔

ছোট্ট শিশুটি কাঁপা কণ্ঠে বলছিল—বাসটা যখন পানিতে ডুবে যাচ্ছিল, তখন তার মা জানালার পাশে গিয়ে মরিয়া হয়ে চেষ্টা করেন। হাত দিয়ে বারবার আঘাত করে জানালার গ্লাস ভেঙে ফেলেন… তারপর নিজের শেষ শক্তিটুকু দিয়ে ছেলেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন।

শিশুটি ভেসে ওঠে, মানুষজন তাকে তুলে নেয়… কিন্তু যিনি তাকে নতুন জীবন দিলেন, সেই মা আর ফিরতে পারেননি।

একজন মা কতটা নিঃস্বার্থ হলে নিজের জীবন দিয়ে সন্তানের জীবন বাঁচাতে পারেন—এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ।
এই ছোট্ট ছেলেটি হয়তো সারাজীবন বয়ে বেড়াবে সেই ভয়াবহ স্মৃতি… আর তার মায়ের সেই শেষ স্পর্শ।

আল্লাহ সেই মাকে জান্নাত নসিব করুন 🤲
আর এই শিশুটিকে দিন শক্তি—মায়ের ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকার শক্তি… আমিন।

পানির ভেতরে যখন লক্ষ লক্ষ বুদবুদ দিয়ে বাসটা তলিয়ে গেল তখন জাস্ট বুদবুদ করতে থাকা জায়গাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম।...
26/03/2026

পানির ভেতরে যখন লক্ষ লক্ষ বুদবুদ দিয়ে বাসটা তলিয়ে গেল তখন জাস্ট বুদবুদ করতে থাকা জায়গাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম। সাথে বুক কাঁপছিল। এই বুঝি কেউ ভেসে উঠল। এই বুঝি কেউ লাফ দিয়ে টেনে তুলে আনলো কয়েকজনকে। কিন্তু আফসোস মুভিতে ওমন সুপার হিরোরা থাকলেও বাস্তবে কেউ নেই।
একজন মহিলা যখন ভেসে উঠেছিল বুকটা একটু শীতল হলো। এরপর কয়েকটা ব্যাগ, আরো দু একজন। অপেক্ষায় ছিলাম হয়তো আরো কেউ ভেসে উঠবে। হাত-পা ছুঁড়ে জানিয়ে দেবে আমি বেঁচে আছি আমায় টেনে তোলো। কিন্তু শেষ...
হাজারো স্বপ্ন ডুবে গেল। হাজারো রাগ, অভিমান, চোখ রাঙানো, ভালোবাসা, স্নেন হাত-পা ছুঁড়ে ছটফট করতে করতে নাই হয়ে গেল।
ছোটবেলায় বালতিতে পানি নিয়ে মাথা ডুবিয়ে দম বন্ধ করে রাখতাম। কিছুক্ষণ গেলে বুকের ভেতর কেমন যেন করলেই মাথা জাগিয়ে দিতাম। বুক ভরে শ্বাস নিতাম। আমার কেবল বারবারই মনে হচ্ছে তাদেরও তো বুকের ভেতর কেমন যেন করেছিল। তারাও প্রাণ ভরে শ্বাস নিতে চেয়েছিল। কিন্তু শেষমেশ মাথা তুলে আর শ্বাস নিতে পারে নি।

ছোট বাচ্চাটার " মারে! ওমা তুমি কই?” আর্তনাদ শোনার পর চোখের পানি ধরে রাখতে পারলাম না! আল্লাহ সবাইকে হেফাজত রাখুন, আমিন।
25/03/2026

ছোট বাচ্চাটার " মারে! ওমা তুমি কই?” আর্তনাদ শোনার পর চোখের পানি ধরে রাখতে পারলাম না! আল্লাহ সবাইকে হেফাজত রাখুন, আমিন।

23/03/2026
22/03/2026

সুন্দর একটি জায়গা

কালো পোশাক পরা সোহেল নামের ছেলেটিকে একটি ভিডিওতে দেখা গেছে। সে খুব সহজে পানিতে ঝাঁ'প দিয়ে বা পাশের লঞ্চে উঠে নিজের প্রাণ...
20/03/2026

কালো পোশাক পরা সোহেল নামের ছেলেটিকে একটি ভিডিওতে দেখা গেছে। সে খুব সহজে পানিতে ঝাঁ'প দিয়ে বা পাশের লঞ্চে উঠে নিজের প্রাণ বাঁ!চাতে পারত। কিন্তু সে মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল নিজের কথা। কারণ পাশে বসা ছিল তার গর্ভবতী স্ত্রী। নিজের জীবনের চেয়ে স্ত্রীর জীবনই তখন তার কাছে বড় মনে হয়েছিল। সে তার সমস্ত শক্তি দিয়ে সং-ঘ ষ-টি ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

ছেলেটার বয়স মাত্র ২২ বছর ছিলো৷ বিয়ে করছে নতুন৷ স্ত্রী ছিলো অন্তঃসত্ত্বা!

পুরুষ আপনাকে স্যালুট! আপনি জাতির কাছে উদাহরণ সৎ স্বামী হবার। যদিও আল্লাহ আপনার প্রা*ণ নিয়েছেন৷
আল্লাহ আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে জান্নাতে একত্রিত করবেন। ইনশাআল্লাহ!

একেই বলে দায়িত্ববোধ।
একেই বলে পুরুষ।😢

Address

Bangladesh, Barishal, Babugonj, Rakudiya
Rakudia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atik Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category