আম্পুর

আম্পুর বাগান থেকে সরাসরি আপনার হাতে।সেরা নয়, সেরাদের সেরা ফলটি পৌছে যাবে আপনার ঠিকানায়

10/09/2025

Big shout out to my newest top fans! রবিউজ্জামান রাসেল, Maryam Sultana

13/08/2025

আম্পুরের আঁচার কি টেস্ট করেছেন?

টেস্ট না করলেই মিস করছেন। আমাদের হোম মেইড আঁচার যারা টেস্ট করেছেন তাদের মধ্যে একজন আমাদের রিভিউ পাঠিয়েছেন। এটা আপনাদের সাথে শেয়ার করছি।

সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তৈরি আমাদের আঁচারগুলো। স্বাস্থ্যকর ও সুস্বাদু।

যারা এখনো নেন নাই, নিয়ে ফেলুন দ্রুত স্টক শেষ হয়ে যাবার আগেই।

📦 দেরি না করে অর্ডার করুন এখনই!
📞 যোগাযোগ: 01870-212581
💳 আর হ্যাঁ, এখন থেকে বিকাশ পেমেন্টেও পণ্য কিনতে পারবেন! 😊
#আম্পুর #হোমমেইড #আঁচার #রংপুর #বাংলাদেশ

29/07/2025

আম্পুর ভিজিটে কিছু মেহমান এসেছিলেন, তাদের কাছ থেকেই শুনুন আমাদের আঁচার সম্পর্কে।

এখানে ৪ রকমের আঁচার টেস্ট করিয়েছিলাম আমরা যার মধ্যে একটা আঁচার (আমের বালাচাও) অলরেডি স্টক আউট হয়ে গিয়েছে। বাকি আছে ৩ ধরনের আঁচার।

📦 দেরি না করে অর্ডার করুন এখনই!
📞 যোগাযোগ: 01870-212581

💳 আর হ্যাঁ, এখন থেকে বিকাশ পেমেন্টেও পণ্য কিনতে পারবেন! 😊

#আম্পুর #হোমমেইড #আঁচার #রংপুর #বাংলাদেশ

হাড়িভাংগা আমের মৌসুম শেষ, তবে সম্পর্ক নয়! 🥭অনেকেই আমাদের নক করেছেন হাড়িভাংগা আমের জন্য — আপনাদের ভালোবাসায় আমরা সত্যিই অ...
27/07/2025

হাড়িভাংগা আমের মৌসুম শেষ, তবে সম্পর্ক নয়! 🥭

অনেকেই আমাদের নক করেছেন হাড়িভাংগা আমের জন্য — আপনাদের ভালোবাসায় আমরা সত্যিই অভিভূত।

হাড়িভাংগা আম নিয়ে আবার দেখা হবে আগামী বছর, ইনশাআল্লাহ্‌।

এখন প্রশ্ন আসে — বিগত বছরের মতো এবারও কি আমরা ‘ডুব’ দেবো?

না, এবার আমরা আপনাদের সাথে সারা বছর থাকতে চাই।

তাই, আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তৈরি কাঁচা আমের আচার — যেন আপনাদের আমপ্রেম চলতেই থাকে!

🍴 আমাদের সংগ্রহে রয়েছে তিন ধরনের সুস্বাদু আচার:

✅ টক-ঝাল-মিষ্টি আমের আচার
✅ আম পেয়াজী (রংপুর স্পেশাল)
✅ আমের বার্মিজ আচার (মিষ্টি ও ইউনিক স্বাদ)

🎁 ঘরের স্বাদে, যত্নের স্পর্শে তৈরি প্রতিটি আচার।

📦 দেরি না করে অর্ডার করুন এখনই!
📞 যোগাযোগ: 01870-212581

💳 আর হ্যাঁ, এখন থেকে বিকাশ পেমেন্টেও পণ্য কিনতে পারবেন! 😊

#আম্পুর #আমের_আচার #হোমমেইড #রংপুর #বাংলাদেশ

21/07/2025

কফিলের ছোটো ছেলে সান্ডার বিরিয়ানী খাক বা না খাক অথবা কুবের মাঝি কপিলাকে নৌকায় উঠাক বা না উঠাক। আমরা এসেছি কপিলভোগ আম বাগানে।

এই আমের স্বাদ অসাধারণ। হালকা টক এবং কড়া মিষ্টির সংমিশ্রনের আম।

কেজিতে ৫-৬ টা আম হয়।

যারা হাড়িভাংগা আমকে মিস করছেন তারা টেস্ট করে দেখতে পারেন এই আম।

সময় সীমিত। দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে।

যোগাযোগঃ

📱01870-212581

অথবা ইনবক্স করুন।

#আম্পুর #কপিল #রংপুর #বাংলাদেশ

18/07/2025

হাড়িভাংগা আমের ব্যাস্ততা শেষ হলেও আম্পুরের ব্যাস্ততা শেষ হয় নাই। বারি-৪, ব্যানানা ম্যাংগো সেল করার পাশাপাশি নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছি।

এরই নিমিত্তে আমরা গতকাল (শুক্রবার) গিয়েছিলাম রাম্বুটানের বাগান ভিজিটে।

এটা শুধু বাম্বুটানের বাগানই না সাথে আছে ড্রাগন, কফি, কোকো, আগর গাছ সহ আরও অনেক কিছু। তারই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা।

বাম্বুটানের সিজন চলছে 😉।

কিছু জানতে চাইলে আমাদের ইনবক্স ও হোয়াটসএপ ২৪ ঘন্টা (টেক্সট) খোলা আছে। কল করতে পারেন সপ্তাহে ৬ দিন সকাল ১০টা থেকে রাত ১০টা।

যোগাযোগঃ

📱 01870-212581

#আম্পুর #রাম্বুটান #রংপুর #বাংলাদেশ

📅 আজ শ্রাবণের ২ তারিখ। শ্রাবণের শুরু থেকেই টানা বৃষ্টির মধ্যে আছি আমরা।গত বুধবার যারা বারি-৪ ও ব্যানানা ম্যাংগো অর্ডার ক...
18/07/2025

📅 আজ শ্রাবণের ২ তারিখ। শ্রাবণের শুরু থেকেই টানা বৃষ্টির মধ্যে আছি আমরা।

গত বুধবার যারা বারি-৪ ও ব্যানানা ম্যাংগো অর্ডার করেছিলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এখনো আপনার অর্ডার পাঠানো সম্ভব হয়নি শুধুমাত্র বিরতিহীন বৃষ্টির কারণে।

আমরা আজ শুক্রবার পাঠানোর প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু বিধি বাম — সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই আজও পাঠানো সম্ভব হচ্ছে না।

🌧️ আবহাওয়া স্বাভাবিক হলেই, ইনশাআল্লাহ্‌, আমরা আপনার অর্ডার পাঠিয়ে দেবো যত দ্রুত সম্ভব।

আপনার ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। 🌿

📞 যোগাযোগ করুন: ০১৮৭০-২১২৫৮১ (সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপে)

বি:দ্র: এআই জেনারেটেড ফটো।

অতি আনন্দের সাথে জানাচ্ছি, এখন থেকে আপনারা বিকাশ পেমেন্টের মাধ্যমে আমাদের পে করতে পারবেন।বিকাশ এপে গিয়ে পেমেন্ট অপশনে আম...
16/07/2025

অতি আনন্দের সাথে জানাচ্ছি, এখন থেকে আপনারা বিকাশ পেমেন্টের মাধ্যমে আমাদের পে করতে পারবেন।

বিকাশ এপে গিয়ে পেমেন্ট অপশনে আমাদের অফিসিয়াল নাম্বার (০১৮৭০-২১২৫৮১) এই নাম্বার সিলেকশন করলেই আম্পুর চলে আসবে। আপনাদের কোনো রকম এক্সট্রা ফী দিতে হবে না। নিচে QR কোড এর ছবি শেয়ার করে দিচ্ছি। স্ক্যান করেও পেমেন্ট করতে পারবেন।

বারি-৪ আর ব্যানানা ম্যাংগোও কিন্তু বেশি দিন থাকবে না। জলদিই আপনার কাংক্ষিত আম অর্ডার করুন।

আমাদের সাথে যোগাযোগ:

০১৮৭০-২১২৫৮১

#আম্পুর #বারি৪ #ব্যানানা_ম্যাংগো #রংপুর #বাংলাদেশ

10/07/2025

হাড়িভাংগা নয়, এবার বারি-৪! 🍋

আমরা হাড়িভাংগা আমের মৌসুম শেষ করলাম। প্রতিবছর এ সময়েই আম্পুরের কার্যক্রমও শেষ হয়ে যায়।

কিন্তু এবার ব্যতিক্রম কিছু করার চিন্তা!

এই বছর রংপুর অঞ্চলে যতদিন আম থাকবে, ততদিন আমরা টাটকা ও পরিপক্ক আম সরবরাহ করে যাবো।

এই চিন্তা থেকেই আমরা শুরু করেছি বারি-৪ ও ব্যানানা ম্যাংগো সরবরাহ করা।

কেন বারি-৪?

🍯 স্বাদে মিষ্টি, ঘ্রাণে অনন্য
🍈 সাইজে বড়, অনেক সময় ১টি আমেই ১ কেজি ছাড়িয়ে যায়!
🍃 গাছ থেকে পেরে সরাসরি আপনাদের হাতে

✅ আমাদের থেকে যা যা পাচ্ছেন:

🌳 ৫ বছরের অভিজ্ঞতা – বিশ্বস্তভাবে আম সরবরাহ করছি
🥭 গাছ থেকে টাটকা আম – একদম ফ্রেশ, কোনো গুদামজাত নয়
📍 পয়েন্ট ডেলিভারি – নির্দিষ্ট পয়েন্টে সরাসরি পৌঁছে দিচ্ছি
🏠 হোম ডেলিভারি – বাসায় বসেই পেয়ে যাচ্ছেন আম
💸 ক্যাশ অন ডেলিভারি – (৫০% অ্যাডভান্সের মাধ্যমে)

📞 অর্ডার করতে কল করুন:
👉 01870-212581
📩 ইনবক্স করুন এখনই!

#আম্পুর #বারি৪ #রংপুর #বাংলাদেশ #হোমডেলিভারি

আম নিয়ে কাজ করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। আজকের একটা অভিজ্ঞতা শেয়ার করি। সাডেনলি ম্যাসেঞ্জারে কল আসলো। সাধারণত আম...
28/06/2025

আম নিয়ে কাজ করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। আজকের একটা অভিজ্ঞতা শেয়ার করি। সাডেনলি ম্যাসেঞ্জারে কল আসলো। সাধারণত আম্পুরের পেইজে কেউ কল করে আম কেনে না। ফোন রিসিভ করে স্বভাবতই সালাম দিয়ে শুরু করলাম কথা বলা।

অপর প্রান্ত থেকে উত্তেজিত হয়ে কথা বলছে এবং বেশ গালি দিচ্ছে। উনি একটু বিরতি দিলে জিজ্ঞেস করলাম আমাদের থেকে আম নিয়েছিলেন? এটা বলার পরে লক্ষ্য করলাম উনি আরও বেশি উত্তেজিত হয়ে গেলেন। পরে ওনাকে বললাম কি নামে অর্ডার করেছিলেন বলেন আমাদের ডাটাবেইজে চেক করে জানাচ্ছি।

উনি শুধু নাম আর ঠিকানা বললেন। পরে ওনাকে জানালাম ওনার কোথাও ভুল হচ্ছে উনি আমাদের থেকে অর্ডার করেন নাই।

আরও বেশি ভেরিফাই করার জন্যে ছবি দিতে বললাম। উনি দুইটা ছবি ও দুইটা ভিডিও শেয়ার করলেন।

ছবিতে বস্তার গায়ে স্টিকার লাগানো আছে এবং কোথা থেকে গিয়েছে তার বিস্তারিতও লেখা আছে আর ভিডিওতে দেখা যাচ্ছে বেশি পেকে গলে যাওয়া আম যা খাওয়ার উপযুক্ত নেই।

পরে তাকে বললাম এইটা আমরা নই সাথে পেইজের নামও বলে দিলাম। উনি আর কিছু বললেন না।

এই পোস্টের সাথে তার দেয়া ছবি ও ভিডিও যুক্ত করে দিচ্ছি।

এইটা যে আমাদের না তা বোঝার আরও সহজ উপায় হচ্ছে প্যাকেজিং। বস্তা বন্দী ক্রেট রাজশাহীতে বেশি ব্যাবহার হয়। আমরা এইটা করি না। আমরা পাঠাও কুরিয়ারে ব্যাবসার জীবদ্দশায় আম পাঠাই নাই।

আম নিয়ে যেহেতু অনেকেই কাজ করছে সেক্ষেত্রে অথেন্টিসিটি বোঝার জন্যে কিছু টিপস ফলো করতে পারেন।

যারা আম নিয়ে কাজ করছে তাদের বিজনেসের বয়স কেমন
তাদের পেইজে রিভিউ আছে কি না
অনেক ক্ষেত্রে তাদের প্রোপার ডকুমেন্টস আছে কি না (ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট ইত্যাদি)

এইটা সতর্কতামুলক পোস্ট। যেখান থেকেই আম নেন দেখে বুঝে নিবেন। আম যেহেতু পচনশীল পণ্য, সমস্যা হবেই এটাই স্বাভাবিক। এরপরও নিজেদের দিক থেকে সর্বচ্চ সতর্কতা অবলম্বন করে দেয়ার চেষ্টা করা উচিৎ আমাদের সবার।

বাই দ্যা ওয়ে হাড়িভাংগা আমে অফার চলছে। আম্পুর থেকে আম নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন।

আমাদের সাথে যোগাযোগের মাধ্যম

📞 অর্ডার করতে কল করুন: 01870-212581
📩 অথবা ইনবক্স করুন এখনই!

#আম্পুর #হাড়িভাংগা #রংপুর #বাংলাদেশ #সতর্কতা

Address

76/2, College Road, Bananipara
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when আম্পুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আম্পুর:

Share