06/07/2024
লাল আটার রুটি কেন খাবেন?
বাংলাদেশের মানুষের প্রধান খাবার ভাত হলেও এখানে আটার চাহিদাও কম নয়। সকালের নাস্তায় আটার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তবে আটার পুষ্টি গুণে লাল আটা অনেকটা এগিয়ে। লাল গমের আটা দিয়ে তৈরি খাবার ভাতের পরিপূরক হিসেবে কাজ করে থাকে। লাল আটা স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে ভরপুর। লাল আটাতে রয়েছে আয়রন, থিয়েমিন, নিয়াসিন, ভিটামিন বি এবং আরও অনেক উপকারী উপাদান।
জেনে নেওয়া যাক নিয়মিত গমের রুটি খেলে কী কী উপকার পাওয়া যায়-
১. লাল আটায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট ও আঁশ। লাল আটাতে আরো পাওয়া যায় ফলিক এসিড, ফসফরাস, জিংক, কপার, ভিটামিন ‘বি১’, ভিটামিন ‘বি২’ ও ‘বি৩’। যেসব উপাদান আমাদের হৃদরোগ প্রতিরোধ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে।
২. যারা অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন, তারাও নিয়মিত লাল আটার রুটি খেতে পারেন। লাল আটা শরীরে ক্ষতিকর ফ্যাট কমিয়ে উপকারী ফ্যাটের পরিমাণ নিয়ন্ত্রণ করে বলে এটি ওজন কমাতে অনেকাংশে সাহায্য করে।
৩. লাল আটায় খাদ্য আঁশ রয়েছে বলে এটি রক্তের কোলেস্টেরল কমিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে।
৪. লাল আটার তৈরি খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফলে তারা রোগবালাইয়ে কম ভোগেন। আটায় থাকা ফাইটোনিউট্রিয়েন্ট এর পেছনে কাজ করে।
৫. লাল আটার খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় না। এ কারণে লাল আটার খাবার দীর্ঘ সময় আমাদের পেটে থাকে। ফলে সহজে ক্ষুধাবোধ হয় না। লাল আটায় থাকা ফাইবার বা আঁশ হজমে উপকার করে। এতে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
৬. ভিটামিন বি৬ এর অভাবে মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। লাল আটাতে ভিটামিন বি৬ থাকায় , এটি ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে।
লাল আটা আনরিফাইন্ড বা অপরিশোধিত। গম থেকে আটা উৎপাদনের এবং পরিশোধন প্রক্রিয়ায় প্রায় ১৪ রকমের ভিটামিন, ১০ ধরনের খনিজ এবং এতে বিদ্যমান আমিষ নষ্ট হয়ে যায়। সাদা আটায় খাদ্য আঁশের পরিমাণ কম থাকে। তবে ভূসিসমেত লাল আটায় অনেক আঁশ থাকে। তাই লাল আটার রুটি খাওয়ার পর রক্তের গ্লুকোজ ধীরে ধীরে বাড়ে। তাই হৃদরোগ প্রতিরোধে, ওজন কমাতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে লাল আটার জুড়ি নেই।
এই লাল আটা নিজস্ব তত্ত্বাবধানে উতপাদিত সরাসরি মিল হতে আপনার দোরগোড়ায় পৌছে দিচ্ছি আমরা। অনলাইনে অর্ডার করুন। রাজধানী ঢাকা সহ সারা দেশে জেলা শহরে ক্যাশ অন হোম ডেলিভারি ,উপজেলা পর্যায়ে কুরিয়ার অফিস থেকে সংগ্রহ।
প্রতি কেজি ৮০ট (প্রিমিয়াম কোয়ালিটি)
সর্বনিম্ন অর্ডার ৫ কেজি
১০ কেজি অর্ডারে ১ কেজি ফ্রি
অর্ডার করতে ইনবক্স বা কল করুন
**রংপুর সিটি হোম ডেলিভারি ফ্রি
+8801719956728
#লাল_আটা #অর্গানিক #সরিষার_তেল #আটা