বাংলাদেশ

বাংলাদেশ Cricket teams or football teams
(1)

শেষ বিশ্বকাপ, জানি না এরপর বাংলাদেশর হয়ে কে বিশ্ব ক্রিকেট রাজত্ব করবে...😢হাজার সমালোচনা হাজার তর্কবিতর্ক, দিন শেষে তুমি ...
06/10/2023

শেষ বিশ্বকাপ, জানি না এরপর বাংলাদেশর হয়ে কে বিশ্ব ক্রিকেট রাজত্ব করবে...😢
হাজার সমালোচনা হাজার তর্কবিতর্ক, দিন শেষে তুমি বাংলার ক্রিকেটের নক্ষত্র 💎

ভালোকিছুর পত্যাশায়, ইংশাআল্লাহ শেষটা ভালো কিছু হবে..❤️
শুভকামনা..❤️

দুদিন হয় ক্রিকেটে এসেছে। ক্রিকেটের অবকাঠামো বলে কিছু নাই অথচ পার্টপুট এরকম যে বাংলাদেশের বহুআগেই বিশ্বমঞ্চ উল্টাইয়া দিছে...
06/10/2023

দুদিন হয় ক্রিকেটে এসেছে। ক্রিকেটের অবকাঠামো বলে কিছু নাই অথচ পার্টপুট এরকম যে বাংলাদেশের বহুআগেই বিশ্বমঞ্চ উল্টাইয়া দিছে! অথচ বিশ্বকাপের রেকর্ডস বলতেছে ১৪ ম্যাচে ১ জয়। তাও আবার স্কটল্যান্ডের বিপক্ষে ১ উইকেটের জয়! গেলো বিশ্বকাপে ৯ ম্যাচের ৯টিতে হেরেও চাপার জোড় কমেনি। বিশ্বকাপে টানা ১২ ম্যাচে হারার লজ্হার রেকর্ড তাদের। অথচ এর আগের ৬ টি বিশ্বকাপে ৪৫+ ম্যাচ খেলার পরও বাংলাদেশের টানা ৩ ম্যাচের বেশি পরাজয়ের রেকর্ড নাই। বিশ্বকাপে আফগানদের গুরিয়ে দিতে সিম্পল হিসেব। ৪ টা ফাস্ট বোলার খেলাও। তাসকিন-শরিফুল-ফিজ-তানজিম সাকিব ( who can bat too)

১-৭ সাত জনই ব্যাট করতে পারেন। এদের আবার দুজন জেনুইন অলরাউন্ডার। কারণ আফগানরা স্পিন ভালো খেলে। ফাস্ট বোলিং দিয়েই ওদের পিষে মারতে হবে। বলে রাখা ভালো ওরা টি২০তে ভালে দল। কিন্তু ওয়ানডে আমাদের লেভেলে আসতে আরও ২৫ বছর লাগবে।

দেশি বলার্সের পঞ্চম বর্ষপূর্তি উদযাপনবাস্কেটবল অঙ্গনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে কর্মরত দেশী বলার্সের অগ্রযাত্রার ...
04/10/2023

দেশি বলার্সের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন

বাস্কেটবল অঙ্গনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে কর্মরত দেশী বলার্সের অগ্রযাত্রার পঞ্চম বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (আইইউবি) প্রাঙ্গণে ২৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর আয়োজিত হয়েছে দুই দিনব্যাপী লেগেসি হুপফেস্ট টুর্নামেন্ট। গত বছরগুলোর অর্জন স্মরণ এবং আসন্ন দিনগুলোর সাফল্য কামনায়, টুর্নামেন্টটি যেন হয়ে উঠেছিল বাস্কেটবল খেলোয়াড়দের মিলন মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবি শিক্ষার্থী কার্যক্রম বিভাগের প্রধান আতিফ মোহাম্মদ সাফি এবং দেশি বলার্সের দীর্ঘদিনের পথচলার সঙ্গী সেভ এন্ড সার্ভ ফাউন্ডেশন এর সৈয়দ তায়েবুল বাশার।

আইইউবি প্রাঙ্গণে আয়োজিত হল লেগেসি হুপফেস্ট টুর্নামেন্ট।

আজ বিশ্বকাপের অধিনায়কদের মিটিংবৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে মাঠে গড়াবে বিশ্বকাপ ক্রিকেট। উদ্বোধনী দিনে মাঠে নামবে গত আসরে...
04/10/2023

আজ বিশ্বকাপের অধিনায়কদের মিটিং

বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে মাঠে গড়াবে বিশ্বকাপ ক্রিকেট। উদ্বোধনী দিনে মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড। তার আগে বুধবার (৪ অক্টোবর) অংশগ্রহণকারী দলের অধিনায়কেরা মিটিং করবেন।
সাকিব আল হাসান, জস বাটলার ও রোহিত শর্মা।

ইংল্যান্ডের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ.১৯৭ রান তাড়ায় নেমে ৭৭ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড।
02/10/2023

ইংল্যান্ডের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ.
১৯৭ রান তাড়ায় নেমে ৭৭ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে উড়িষ্যার বিপক্ষে বসুন্ধরার জয়এএফসি কাপে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নিজের প্রথম ম্যাচে ব্যর্থ ছিল উ...
02/10/2023

হাড্ডাহাড্ডি লড়াইয়ে উড়িষ্যার বিপক্ষে বসুন্ধরার জয়

এএফসি কাপে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নিজের প্রথম ম্যাচে ব্যর্থ ছিল উড়িষ্যাও। আসরে ঘুরে দাঁড়াতে তাই একটি জয়ের জন্য মরিয়া ছিল দুই দলই। কিংস অ্যারেনায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে অবশ্য জয়টা তুলে নিয়েছে বাংলাদেশের জায়ান্টরাই।

জয় তুলে নিয়ে উচ্ছ্বসিত রাকিব-বিশ্বনাথরা

বাংলাদেশ-ইংল্যান্ডের প্রস্তুতিতে বৃষ্টির বাধাবিশ্বকাপের মূলপর্বে মাঠে নামার আগে শেষ বারের মতো নিজেদের প্রস্তুতি সেরে নিত...
02/10/2023

বাংলাদেশ-ইংল্যান্ডের প্রস্তুতিতে বৃষ্টির বাধা

বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামার আগে শেষ বারের মতো নিজেদের প্রস্তুতি সেরে নিতে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে টাইগারদের প্রস্তুতির মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।
কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন গুয়াহাটি স্টেডিয়াম।

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশবিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচের জন্য মাঠে নেমেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। ...
02/10/2023

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচের জন্য মাঠে নেমেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পরে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। এবার ইংল্যান্ডকে হারাতে মুখিয়ে রয়েছে দলটি।

মাঠে নামার আগে বহিষ্কার বসুন্ধরার ৩ ফুটবলারকিছুক্ষণ পরেই ভারতীয় ক্লাব উড়িষ্যা এএফসির বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। ক...
02/10/2023

মাঠে নামার আগে বহিষ্কার বসুন্ধরার ৩ ফুটবলার

কিছুক্ষণ পরেই ভারতীয় ক্লাব উড়িষ্যা এএফসির বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। কিন্তু তার আগেই বহিষ্কারের খড়গে পড়েছেন বসুন্ধরার গুরুত্বপূর্ণ তিন ফুটবলার।
বহিষ্কারের কারণে উড়িষ্যার বিপক্ষে খেলতে পারবেন না আনিসুর রহমান জিকো, তপু বর্মন ও শেখ মোরসালিন।

আম্পায়ার চিনুর বিরুদ্ধে মামলা তুলে নিলেন রকিবুলমানহানিকর বক্তব্য প্রচার করায় আদালতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্...
02/10/2023

আম্পায়ার চিনুর বিরুদ্ধে মামলা তুলে নিলেন রকিবুল

মানহানিকর বক্তব্য প্রচার করায় আদালতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারি শওকাতুর রহমান চিনু ক্ষমা চেয়েছেন। তাতে মামলা তুলে নিয়েছেন সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান।ক্ষমা চাওয়ায় শওকাতুর রহমান চিনুর বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছেন রকিবুল হাসান

ঘরের মাটিতে ভারতীয় ক্লাবের বিপক্ষে নামছে বসুন্ধরাসময়টা খুব একটা ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের। দেশের ফুটবলের রেকর্ডগড়া ...
02/10/2023

ঘরের মাটিতে ভারতীয় ক্লাবের বিপক্ষে নামছে বসুন্ধরা

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের। দেশের ফুটবলের রেকর্ডগড়া দলটি আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে যেন নিজেদের হারিয়ে খুঁজছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক বাছাই পর্ব থেকে বাদ পড়ার পর এএফসি কাপের শুরুটাও প্রত্যাশিত হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।
ঘরের মাটিতে জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচের পরে এবার আন্তর্জাতিক ক্লাব ফুটবলের অভিষেক হবে

Address

Thakurgaon
Ruhea

Telephone

+8801739342901

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category