19/07/2025
উদ্যোগের ৪ বছর পূর্তি-ফ্রী ডেলিভারি
==========================
ভেজাল নিজেও খাবো না,অন্যকেও খেতে দিবো না,এই জেদ থেকেই আজ থেকে ৪ বছর আগে ব্যবসা শুরু করি।কতদিন টিকতে পারবো,বা পারবো না সেইসব নিয়ে ভাবি নি।শুধু চলে গেছি,কাজ করে গেছি।এই ৪ বছরে মহা প্রতাপশালি বিরাট কিছু হয়ে গেছে আমার উদ্যোগ তা নয়।৪ বছর পরে যেখানে আছি এইটাও অনেকের জন্য বুড়া আংগুলের তুরি বাজানোর মতই।একটা মাছির আকারের ব্যবসা আমাদের।তবে টিকে ছিলাম এইটাই শুকরিয়া।ব্যবসা বন্ধ করা লাগে নি।আলহামদুলিল্লাহ। সকল প্রশংশা মহান সৃষ্টিকর্তার।
আর তারপরে জমীনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেও কম হয়ে যাবে যাদের তাঁরা হলেন আমার গ্রাহকরা।যারা নিয়মিত পণ্য ক্রয় করে আমার উদ্যোগ কে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন।এই পুরো ক্রেডিট টা আপনাদেরই। এছাড়া ধন্যবাদ জানাই আমার সকল ভেন্ডর,বিনিয়োগ কারী,ডেলিভারি রাইডার,সাহায্যকারী স্টাফ,প্রচন্ড পরিমাণ শুভাকাঙ্ক্ষী বন্ধু-বন্ধুবর যারা দাম কম বেশি না ভেবে শুধু আমাকে সাহায্য করার জন্য অর্ডার করেছে ,আমার পরিবার ও সর্বোপরী আমার স্ত্রীকে।যার সাথেই প্রথম পরামর্শ করে আমি এই ব্যবসাটা চালু করি।
এই ব্যবসায়ের সকল ক্রেডিট যেহেতু আমার গ্রাহকদের তাই আজ ও আগামিকাল সব ধরণের যে কোনও পরিমাণ অর্ডারে ডেলিভারি ফ্রি
বালিশের ছবি দিলাম কারণ এই বালিশে শুয়ে শুয়ে রাত জেগেই আমি অ-বিন্দুর যত পরিকল্পনা ও নকশা প্রণয়ন করেছি।হাহাহাহা।৪ বছরে বালিশ একই আছে শুধু কাভার বদলেছে।
১৯/০৭/২১ সালে ব্যবসার উদ্দেশ্যে প্রথম ঘি ক্রয় করি।
২০/০৭/২১ তারিখে প্রথম ডেলিভারি দেই।সেই হিসাবে ২০ তারিখ কেও বর্ষপূর্তি বলা যায়।
প্রথম ক্রেতা: মেহেদি আহসান কামরুল ভাই।ব্যবসা শুরুর আগেই অর্ডার দিয়ে ছিলেন।
নামকরণ ও লোগো ডিজাইন: বন্ধু মেহফুজ আল ফাহাদ
লোগো ডিজিটালাইজেশন ও কালারিং: ছোটভাই আবু সায়ীদ
শুরুর পণ্য: সরিষার তেল ও ঘি
বর্তমান পণ্য:
👉২/৩ রকমের দিনাজপুরের ভাতের চাল
👉পাহাড়ি হলুদের গুঁড়া
👉ধনিয়ার গুঁড়া
👉জিরার গুঁড়া
👉দিনাজপুরের চিনিগুড়া চাল
👉সরিষার তেল
👉গরম মশলা
👉শীতকালে গুড়
👉বিভিন্ন রকম মধু
নিবেদনে
মো: সারোয়ার হোসেন সোহেল
প্রতিষ্ঠাতা ও সত্ত্বাধিকারী
অ-বিন্দু / Obindu