Hello Saidpur 24 news

Hello Saidpur 24 news সৈয়দপুর বাসীর ফেসবুক পাতা এবং নিউজ পোর্টাল,,জানতে চাই,জানাতে চাই।
(1)

24/05/2026

কোরবানির পশুর বর্জ্য ডাস্টবিনে ফেলুন,, ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আলহাজ্ব সৈয়দ মঞ্জুর আলম, সভাপতি সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি।।

সৈয়দপুর বিমান বন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার (২৪ মে) দুপুরে...
24/05/2026

সৈয়দপুর বিমান বন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রোববার (২৪ মে) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে “সচেতন জনতা সৈয়দপুর”-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,বহু আগে আন্তর্জাতিক করণের ঘোষণা এলেও এখনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সাধারণ মানুষের মাঝে হতাশা তৈরি হয়েছে। দ্রুত এই প্রকল্প বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, প্রভাষক শিউলি বেগম, সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ, স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুরের উপদেষ্টা লিপটন, যুব নেতা তারিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক ইউনিয়নের নেতা আখতারুল ইসলাম, ব্যবসায়ী সমসের উদ্দিন, দুলাল হোসেন, আকরাম সিদ্দিকী, জমির মালিক আল আমিন ও আব্দুল্লাহ আল মামুন, যুব আন্দোলনের সভাপতি সাব্বির হোসেন এবং সচেতন যুব সমাজের সদস্য সচিব পিয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী। সঞ্চালনা করেন যুব নেতা সুলতান। এসময় আরও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম রবি, ফিরোজ আলম, পারভেজ আলমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক হলে উত্তরাঞ্চলের বাণিজ্য, পর্যটন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা বলেন, অন্য জেলায় বিমানবন্দর নির্মাণের বিরোধিতা নয়, বরং সম্ভাবনা ও অবকাঠামোগত দিক বিবেচনায় সৈয়দপুরকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানাচ্ছেন তারা।

দাবি আদায়ে প্রয়োজন হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন থেকে জানানো হয়।

#সৈয়দপুর_বিমানবন্দর #সৈয়দপুরবাসী #উত্তরাঞ্চলের_গর্ব
#সৈয়দপুরপথে

রানির বন্দরে ডাম ট্রাকের সাথে ইজিবাইকের সং ঘ র্ষ। জনগণ আ গু ন জ্বালিয়ে দিয়েছে,,সৈয়দপুর- দিনাজপুর মহাসড়কে আজ দুপুর বে...
24/05/2026

রানির বন্দরে ডাম ট্রাকের সাথে ইজিবাইকের সং ঘ র্ষ। জনগণ আ গু ন জ্বালিয়ে দিয়েছে,,
সৈয়দপুর- দিনাজপুর মহাসড়কে আজ দুপুর বেলা এই ঘটনা ঘটে,

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেন জাফর এক্সপ্রেসে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্...
24/05/2026

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেন জাফর এক্সপ্রেসে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং ৮২ জন আহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে কোয়েটার চমন ফটকের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়া।

রামিসা হ ত্যা কাণ্ডের পূর্বে ঘা ত ক ই য়া বা সেবন করেছিল।ফরেনসিক রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।।
24/05/2026

রামিসা হ ত্যা কাণ্ডের পূর্বে ঘা ত ক
ই য়া বা সেবন করেছিল।
ফরেনসিক রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।।


সকালবেলায় সড়কে শেষ পাঁচটি প্রাণ,,
24/05/2026

সকালবেলায় সড়কে শেষ পাঁচটি প্রাণ,,

সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ মঞ্জুর আলম জানিয়েছেন, সৈয়দপুরকে যানজটমুক্ত এবং ঈদ কেনাকাটায় ক্র...
24/05/2026

সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ মঞ্জুর আলম জানিয়েছেন, সৈয়দপুরকে যানজটমুক্ত এবং ঈদ কেনাকাটায় ক্রেতাদের সুবিধার জন্য পৌরসভার সাথে আমাদের সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির যৌথ অভিযান অব্যাহত থাকবে।

ইতিমধ্যে আমরা সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুটপাত দখল মুক্ত রাখতে ব্যবসায়ীদের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং করে প্রচারণা চালিয়েছি।
এরপর প্রশাসন যদি তাদের বিরুদ্ধে কোন জরিমানা করে সে ক্ষেত্রে সমিতির পক্ষ থেকে কিছুই করার থাকবে না।

গতকাল দুপুর তিনটার দিকে সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি এবং সৈয়দপুর পৌরসভার সমন্বয়ে যৌথ ভাবে রাস্তাঘাট মার্কেট এলাকার ফুটপাত দখল মুক্ত অভিযান চালানো হয়।

✅শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে মাল্টিমিডিয়া ক্লাস, স্কাউটিং ও খেলাধুলায় উদ্বুদ্ধ করে বিদ্যালয়ের পুরো পরি...
24/05/2026

✅শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে মাল্টিমিডিয়া ক্লাস, স্কাউটিং ও খেলাধুলায় উদ্বুদ্ধ করে বিদ্যালয়ের পুরো পরিবেশ বদলে দিয়েছেন তিনি। এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে নীলফামারী জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ উপজেলার শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতমাইন্না বেগম মুন্নি।

শনিবার (২৩ মে) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

মোতমাইন্না বেগম মুন্নি ২০১১ সালের ২৮ ডিসেম্বর শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগেও ২০২৪ সালে তিনি জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তার স্বামী তারিক আহমেদ একজন ব্যবসায়ী। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জননী।

#শ্রেষ্ঠশিক্ষক
#নীলফামারী

নারায়ণগঞ্জের 'ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ এখন আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে। সোনালি চুল ও চেহারার কারণে মার্কি...
24/05/2026

নারায়ণগঞ্জের 'ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ এখন আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে। সোনালি চুল ও চেহারার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে পেয়ে এমন নাম দেওয়া হয় মহিষটির।

রয়টার্স, দ্য টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস, এনডিটিভিসহ বিভিন্ন বিদেশি গণমাধ্যম এটিকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এমনকি ইরানও ট্রাম্পকে খোঁচা দিতে এই মহিষটির ভাইরাল ভিডিও ব্যবহার করে মজার মন্তব্য করেছে। ঈদুল আজহাকে সামনে রেখে মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ।

23/05/2026

সৈয়দপুরের অনলাইন জু/য়া/রী শাহাবুদ্দিন (বাঁশবাড়ি)
চট্টগ্রামে আটক।

23/05/2026

সৈয়দপুরে এই মুহূর্তে প্রচন্ড বেগে বাতাস সহ ঝড় বইছে, যে যেখানে আছেন সাবধানে থাকুন,

Address

Saidpur, Nilphamai
Saidpur
5310

Telephone

+8801715240381

Website

https://www.hellosaidpur24news.com/

Alerts

Be the first to know and let us send you an email when Hello Saidpur 24 news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Saidpur 24 news:

Share