10/07/2025
🥭 কিছু কথা আপনাদের সাথে খোলাখুলি বলা দরকার মনে করলাম…
দেখেন ভাই,
**১০০% ভালো আম দিব—এই গ্যারান্টি আমি বা কেউই দিতে পারবো না।**
কারণ গাছের ফল, কুরিয়ারের যাত্রা—সবই আল্লাহর হাতে।
তবে একটা গ্যারান্টি আমি দিই—**কেমিকেল বা স্প্রে ব্যবহার করি না, জিনিস ভেজাল দিই না।**
গাছে যেভাবে পাই, সেভাবেই প্যাক করে পাঠাই।
পচে গেলে আমার ক্ষতি, ভালো গেলে আমার লাভ।
কিন্তু জেনে বুঝে কারো হাতে খারাপ আম দেওয়ার মানুষ আমি না—**নিজের মুখে ছাই দিতে পারবো না।**
আর কুরিয়ারের যা অবস্থা, ২ দিনের জায়গায় ৩–৪ দিনও লেগে যায়।
এখন এতদূর থেকে যদি ২২ কেজির মধ্যে ২-৩ টা নষ্ট হয়, সেটা স্বাভাবিক।
তবে যদি বড় কোনো সমস্যা হয়, আম কম আসে, বেশি নষ্ট হয়—
**তৎক্ষণাৎ জানাবেন, ইনশাআল্লাহ সমাধান আমরা করবোই।**
আমাদের রিভিউ ৯৮% ভালো—
আর বাকি যারা সমস্যায় পড়েছেন, তারাও জানালে আমরা সাধ্যমতো দেখে দিই।
**চুপচাপ গুঞ্জন না করে সরাসরি বললেই বরং ভালো।**
আর হ্যাঁ, মনে রাখবেন—
আমি ব্যবসা করি ঠিকই, কিন্তু মানুষ ঠকিয়ে না।
**লাখ টাকার লস মেনে নেব, তবুও খারাপ জিনিস দিয়ে কারো বদদোয়া নিতে চাই না।**
এই পোস্টটা করলাম কারণ এই সময়ে অনেক পরিমান আম যাচ্ছে,
সবাইকে আলাদা করে জিজ্ঞেস করা সম্ভব না।
তাই বলছি—
**ভালো লাগলে জানাবেন, সমস্যা হলেই বলবেন। চুপ থাকবেন না।**
এই মুহূর্তে আমাদের কাছে পাবেন
-আম্রপালি
-হাড়িভাংগা
-বারি-৪
-ব্যানানা
-সুরমা ফজলি
যদি দরকার হয়, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন।
—
**নাঈম**
📱 WhatsApp: 01611995855
📍 *আমওয়ালা – সত্যিকারের আমের ঠিকানা*