16/08/2023
এশিয়া কাপের দল দেখলাম৷ কেউ ইনজুরিতে না পড়লে এটাই বিশ্বকাপের স্কোয়াড হওয়ার সম্ভাবনা প্রবল, যদি না তেলুগু সিনেমার টুইস্টের মত করে অন্তিম দৃশ্যে ঢুকে পড়ে তামিম ইকবাল।
১. সময়ের বিচারে এটাই কি সেরা দল? ৯৫% ক্ষেত্রেই। আমার শুধু একটা অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন আছে। মিরাজ এবং শেখ মাহেদি একই ধরনের প্লেয়ার। দুজনকে রাখার প্রয়োজন ছিল না। যেহেতু এশিয়ান কন্ডিশনে খেলা মোসাদ্দেক বেটার অপশন হত। এখন মিরাজ ৭, মাহেদি ৮ এই হিসাবে দুজনই একাদশে খেলবে হয়তবা
২. তানজিদ তামিমকে নেয়ার সিদ্ধান্তটা এপ্রিসিয়েটযোগ্য। দলে ১টা ক্র্যাক ব্যাটসম্যান দরকার, অভিষেকের জন্য শ্রীলংকা আদর্শ প্রতিপক্ষ।
৩. আফিফ সম্ভবত ওপেনার হিসেবে বিবেচনায় থাকবে। আফগানিস্তানের বিপক্ষে শেষ টি২০ দেখার পরে এটাই অনুমান, সেক্ষেত্রে সে ব্যাক আপ ওপেনার, বা মিডল অর্ডারেও ব্যাক আপ অপশন হতে পারে।
৪. এই দলে ফিল্ডিংয়ের উপর সর্বোচ্চ জোরারোপ করা হয়েছে। নাঈম শেখ ১৫ জনের স্কোয়াডে জায়গা পাবে মনে হয় না, শামীম পাটোয়ারিও। তবু ১৭ জনের দলে জায়গা পেয়েছে দুরন্ত ফিল্ডিংয়ের কারণে। আমাদের মতো দল যাদের ব্যাটিং এবং বোলিং স্কিল সীমিত, তারা ফিল্ডিংকে অধিক প্রায়োরিটি দিয়েই কিছু ম্যাচের রেজাল্ট পালটে দিতে পারে।
৫. রিয়াদ বাদ পড়বে অনুমিতই ছিল। বাংলাদেশের ক্রিকেট থেকে রিয়াদ চ্যাপ্টার সমাপ্ত হওয়ায় ভারতে গিয়ে বিশ্বকাপ দেখার উত্তেজনায় পারদ উপরের দিকে উঠে গেল। একই সঙ্গে সৌম্য সরকারকে সুযোগ না দেয়া সুচিন্তিত সিদ্ধান্ত। সৌম্য নিভে যাওয়া প্রদীপ।
Zahid