পাইকারী মধুঘর সাতক্ষীরা

পাইকারী মধুঘর সাতক্ষীরা সুন্দরবনের খাঁটি চাক ভাঙা মধুর বিশ্বস্ত পাইকারি সরবরাহকারী

আমাদের সম্পর্কে

পাইকারী মধুঘর সাতক্ষীরা সুন্দরবনের খাঁটি, প্রাকৃতিক ও বিশুদ্ধ চাক ভাঙা মধু সরবরাহ করে। আমরা সরাসরি সাতক্ষীরা থেকে সংগ্রহ করা খাঁটি মধু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের মধু সম্পূর্ণ ভেজালমুক্ত, স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে সমৃদ্ধ, যা আপনাকে প্রাকৃতিক স্বাদ ও উপকারিতা নিশ্চিত করবে।

আমাদের কাছ থেকে শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়, পাইকারি দামে কেনার

সুযোগও রয়েছে। যারা সুন্দরবনের খাঁটি মধু পাইকারি দরে কিনে ব্যবসা করতে আগ্রহী, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পাইকারি ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করি।

আমাদের লক্ষ্য হলো দেশের প্রতিটি প্রান্তে আসল ও খাঁটি সুন্দরবনের মধু পৌঁছে দেওয়া, যাতে সবাই বিশুদ্ধ মধুর স্বাদ উপভোগ করতে পারেন।

📍 অবস্থান: সাতক্ষীরা, বাংলাদেশ
📞 যোগাযোগ: +880 1719-620718
🚚 ডেলিভারি: কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি

বিশুদ্ধতা ও মানের নিশ্চয়তা নিয়ে পাইকারী মধুঘর সাতক্ষীরা সবসময় আপনার পাশে!

09/06/2026

সুন্দরবনে নৌকার উপর সবই করতে হয়

09/06/2026

সুন্দরবনের চাকের বুনো মধুতে ফেনা হয় এবং পাতলা হয় এই জাতী এখনও জানেই না তাহলে যুগ যুগ ধরে আপনা কি খেলেন।

20/05/2026

বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে জাতীয় মৌ-সম্মেলন আনুষ্ঠান হয়। ঢাকা BGB সীমান্ত সম্ভারে
#মৌখামারি

20/05/2026
20/05/2026

বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে মহা সম্মেন।

সুন্দরবনের জলদস্যুদের ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এলা ১৮ বনজীবী, এখনও নিখোঁজ ২মুক্তিপণের দাবিতে সাতক্ষীরা রেঞ্জের আওতা...
13/05/2026

সুন্দরবনের জলদস্যুদের ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এলা ১৮ বনজীবী, এখনও নিখোঁজ ২

মুক্তিপণের দাবিতে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের নদীতে থেকে জলদস্যুদের হাতে অপহরণের শিকার ২০ জন জেলে ও মৌয়ালের মধ্যে ১৮ জন প্রায় ৭ লাখ টাকা দিয়ে জিম্মিদশা থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া জেলে-মৌয়ালরা সোমবার (১১ মে) বিকাল পর্যন্ত ধাপে ধাপে নিজ নিজ এলাকায় ফিরে আসেন। তবে মুক্তিপণের টাকা পরিশোধের পরও এখনও মুক্তি মেলেনি দুই জেলের। ফলে নিখোঁজ দু’জনকে ঘিরে তাদের পরিবারে বিরাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা।
ফিরে আসা জেলে ও মৌয়ালদের ভাষ্য, গত ৪ ও ৫ মে ‘আলিফ ওরফে আলিম বাহিনী’ ও ‘নানাভাই/ডন বাহিনী’র পরিচয়ে অ*স্ত্রধারী দস্যুরা সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের চুনকুড়ি নদীর গোয়াল বুনিয়া দুনের মুখ, ধানোখালীর খাল, মামুন্দো নদীর মাধভাঙা খাল এবং মালঞ্চ নদীর চালতে বেড়ের খাল এলাকা থেকে ২০ জন জেলে ও মৌয়ালকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের মহাজন, সহযোগী ও পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়।

অপহৃতদের মহাজন ও তাদের স্বজনরা জানান, দস্যুদের সঙ্গে দর-কষাকষির মাধ্যমে দাবিকৃত মুক্তিপণ থেকে কিছু টাকা কমিয়ে সমঝোতা করা হয়। পরে নির্ধারিত বিকাশ নম্বরে টাকা পাঠানোর পর একে একে জেলে ও মৌয়ালদের ছেড়ে দেয় বনদস্যুরা।

জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া বনজীবী মুরশিদ আলম ৭০ হাজার, করিম শেখ ১ লাখ ২০ হাজার, আবু ইসা ৫৫ হাজার, মমিন ফকির ৪৫ হাজার, আল-আমিন ২৫ হাজার, আবুল বাসার বাবু ৩০ হাজার, আবুল কালাম ৩০ হাজার, শাহাজান গাজী ৪০ হাজার, সিরাজ গাজী ৪০ হাজার, রবিউল ইসলাম বাবু ২০ হাজার, সঞ্জয় ২০ হাজার, আল-মামুন ২০ হাজার, হুমায়ুন ২০ হাজার, মনিরুল মোল্লা ২০ হাজার, রবিউল ইসলাম ২০ হাজার, হৃদয় মন্ডল ২০ হাজার, আব্দুল সালাম ৪০ হাজার এবং ইব্রাহিম গাজী ৫৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন।

তবে শুকুর আলী গাজী ও রেজাউল করিম নামে দুই জেলের পরিবারের পক্ষ থেকে ৩০ হাজার টাকা করে বনদস্যুদের বিকাশ নম্বরে পাঠানো হলেও তারা এখনও বাড়ি ফেরেননি বলে জানা গেছে।

ফিরে আসা জেলে ও মৌয়ালরা সুন্দরবনে জলদস্যুদের দৌরাত্ম বন্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি বনাঞ্চলে নিরাপত্তা জোরদার ও নিয়মিত টহল বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বলেন, জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের সঙ্গে যৌথ অভিযান চলমান রয়েছে। তবে অপহৃতদের পরিবার বা সহযোগীরা বিস্তারিত তথ্য দিয়ে আমাদের যথাযথ সহযোগিতা করছে না। তারা সহযোগিতা করলে আমরা সুন্দরবনের দস্যু দমনে আরও কার্যকর ব্যবস্থা নিতে পারি।
এবার বুঝতে পারছেন কেনো সুন্দরবনের মধুর দাম বেশি

02/05/2026

চুইঝাল #চুইঝাল

23/04/2026

সাতক্ষীরা জেলা মৌচাষি ও মধু ব্যাবসায়ী সমিতির ৩য় বার্ষিক সম্মেলন।

21/04/2026

নিরাপদ খাদ্য অধিদপ্তর এর মধু নিয়ে যত কথা। সবারই জানা দরকার।

Address

Satkhira
9421

Alerts

Be the first to know and let us send you an email when পাইকারী মধুঘর সাতক্ষীরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাইকারী মধুঘর সাতক্ষীরা:

Share