Tasty Tidy

Tasty Tidy সুস্বাদু ও পরিপাটি খাদ্যের নিশ্চয়তা।

আসসালামু আলাইকুম।ঝড়ের কারণে গত ৩ দিন ধরে সাতক্ষীরায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। মোবাইলের সিগনাল, ইন্টারনেটও বন্ধ।কারো কোন মেসেজের...
28/05/2024

আসসালামু আলাইকুম।
ঝড়ের কারণে গত ৩ দিন ধরে সাতক্ষীরায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। মোবাইলের সিগনাল, ইন্টারনেটও বন্ধ।
কারো কোন মেসেজের রিপ্লাই না দিতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
আম সংক্রান্ত যেকোন বিষয়ের জন্য সরাসরি 01749-724472/01615724472 এই দুই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। আর এখানেও আনরিচড হলে ছোটকরে একটা টেক্সড করবেন আমি কল ব্যাক করব ইনশাআল্লাহ।

26/05/2024

সাতক্ষীরাতে প্রচন্ড ঝড় শুরু হয়েছে। জানিনা আম বাগানের কি অবস্তা হবে।
সবাই দোয়া করবেন উপকূলীয় জনগোষ্ঠীর জন্য।

আজকের ডেলিভারি। সুপার প্রিমিয়াম কোয়ালিটি। স্টক ফুরিয়ে যাওয়ার আগে অর্ডার করুন01749724472Whatsapp অথবা সরাসরি কল করুন। আগা...
25/05/2024

আজকের ডেলিভারি।
সুপার প্রিমিয়াম কোয়ালিটি।
স্টক ফুরিয়ে যাওয়ার আগে অর্ডার করুন

01749724472
Whatsapp অথবা সরাসরি কল করুন। আগামী কাল ডেলিভারি হবে ইনশাআল্লাহ।

নতুন আমের ব্যাবসায়ীরা মনে করেন আমের বিজনেসে লাভ আর লাভ৷ দেশের বিভিন্ন যায়গাথেকে সাতক্ষীরাতে এসে কাস্টমার আকর্ষন করার জন্...
11/05/2024

নতুন আমের ব্যাবসায়ীরা মনে করেন আমের বিজনেসে লাভ আর লাভ৷
দেশের বিভিন্ন যায়গাথেকে সাতক্ষীরাতে এসে কাস্টমার আকর্ষন করার জন্য, কিছু ব্যাবসায়ী (!) যেভাবে আমের ব্যাপারে অসংলগ্ন এবং ভুল তথ্য ছড়াচ্ছেন তাতে করে আমরা সাতক্ষীরার বাসিন্দারাই বিব্রত হয়ে যাচ্ছি।

দয়া করে আমের জাত এবং তাদের বৈশিষ্ট সম্পর্কে জেনে তারপর মার্কেটিং করুন৷

আর যারা হুজুগে "ক্যাশঅন ডেলিভারিতে" আমের বিজনেস করার চিন্তা করতেছেন, দিনশেষে আম-ছালা দুটোই যাবে, ডাইরিতে লিখে রাখেন।
মাথা খাটিয়ে বিজনেস করুন। নাহলে নিজেও মরবেন অন্যদেরও বিপদে ফেলবেন।

❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
08/03/2024

❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

প্রকৃতি থেকে শীত বিদায় নিয়েছে। আবহাওয়া পরিবর্তনের এই সময় কখনও দুই-তিনদিন কড়া রোদ, কখনওবা বৃষ্টি হচ্ছে। রাতে ফুলস্পিডে ফ্...
25/02/2024

প্রকৃতি থেকে শীত বিদায় নিয়েছে। আবহাওয়া পরিবর্তনের এই সময় কখনও দুই-তিনদিন কড়া রোদ, কখনওবা বৃষ্টি হচ্ছে। রাতে ফুলস্পিডে ফ্যান ছাড়া, সকালেই আবার ঠাণ্ডা বাতাস। কয়েকদিন ধরে এভাবেই চলছে প্রকৃতির খামখেয়ালিপানা। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের এই সময় সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে নানা ধরনের শারীরিক সমস্যা বাড়ার সম্ভাবনা থাকে। এ কারণে এই সময় সতর্ক থাকা উচিত। বিশেষ করে শিশু ও বয়স্কদের বিশেষ খেয়াল রাখা প্রয়োজন।

আচমকা আবহাওয়া পরিবর্তনের ফলে জ্বর, সর্দি-কাশি, মাথাধরা, গায়ে, হাত-পায়ে ব্যথা হতে পারে।বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সমস্যায় সাধারণ প্যারাসিটামল খেতে পারেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া মোটেও অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক না।

বিশেষজ্ঞরা বলছেন, এ সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এজন্য প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। সেক্ষেত্রে নিয়মিত কমলা খেতে পারেন। এছাড়া সারা বছর সকালে খালিপেটে রসুন, তেঁতুল বা হলুদ খাওয়া খুব উপকারী। লবণ ছাড়া কাজুবাদামও রো প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

যাদের অ্যালার্জির সমস্যা আছে আবহাওয়া পরিবর্তনের সময় তা বাড়ে। সেক্ষেত্রে অ্যান্টি অ্যালার্জিক খেতে হবে।

আবহাওয়া পরিবর্তনের সময় আর্থরাইটিসের সমস্যা বৃদ্ধি পায়। ব্যথা হলে ব্যথানাশক ওষুধ খেতে পারেন।তবে কড়া ডোজের ব্যথানাশক খাওয়া ঠিক নয়।

এই সময়ে অ্যাজমার প্রকোপও বাড়ে। যারা এই সমস্যায় ভোগেন তাদের হাতের কাছে ইনহেলার রাখা উচিত।

বৃষ্টিতে আবহাওয়া স্যাঁতসেঁতে হয়ে যায়। দেখা দেয় ফাংগাল সংক্রমণ। কাজেই সবসময় নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।

বিশেষজ্ঞরা বলছেন, ঋতু পরিবর্তনের সময় নিজেকে সুস্থ রাখতে ঘাম ঝরানো খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্কআউট করুন, হাঁটুন, দৌড়ান। প্রচুর পরিমাণে পানি খান।সুস্থতার জন্য রাতে পর্যাপ্ত ঘুমও জরুরি। বদ্ধ, স্যাঁতস্যাতে আবহাওয়ায় থাকবেন না, খেয়াল রাখুন শরীর যেন প্রচুর পরিমাণে সূর্যের রশ্মি শোষণ করতে পারে।

🥔শুকনো ফলে পুষ্টি বেশি।🥜বহু যুগ আগে থেকেই ফল শুষ্ক করে বা ফলের মধ্যকার জলীয় অংশকে শুকিয়ে সংরক্ষণ করা ও খাওয়ার প্রচলন আছে...
13/08/2023

🥔শুকনো ফলে পুষ্টি বেশি।🥜

বহু যুগ আগে থেকেই ফল শুষ্ক করে বা ফলের মধ্যকার জলীয় অংশকে শুকিয়ে সংরক্ষণ করা ও খাওয়ার প্রচলন আছে। কিশমিশ, খোরমা, শুকনো খেজুর, আমসি, আমসত্ত্ব ইত্যাদি আমাদের দেশে জনপ্রিয়। ইদানীং বাজারে বিদেশি শুকনো ফল যেমন: এপ্রিকট, ক্রানবেরি, ফিগ ইত্যাদিও প্রচুর পাওয়া যাচ্ছে।

সাধারণ ফলকে শুকিয়ে ফেলার পর এর মধ্যকার উপাদানের ঘনত্ব বেড়ে যায় বলে শুকনো ফলে সাধারণ ফলের চেয়ে পুষ্টি বা ক্যালরি বেশি। শুকনো করে ফেলার পরও এতে ভিটামিন এ, ভিটামিন সি, রিবোফ্ল্যাভিন, থায়ামাইন ইত্যাদি পুরোপুরি সংরক্ষিত থাকে। এ ছাড়া শুকনো ফলে চর্বি, কোলেস্টেরল ও সোডিয়াম বা লবণ থাকে না বললেই চলে। তবে এতে চিনি বা শর্করার পরিমাণ বেশি। আবার অনেক সময় প্রস্তুতপ্রণালিতে খানিকটা চিনি মেশানো হয় বলে এগুলো রক্তে শর্করা বাড়াতে পারে। কিন্তু বাড়তি শক্তি ও ক্যালরি জোগাতে ড্রাই ফ্রুট বা শুকনো ফলের জুড়ি নেই।

✅কিশমিশ, শুকনো খেজুর ও এপ্রিকটে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং রক্তশূন্যতার রোগীদের প্রায়ই এসব ফল খেতে বলা হয়। এ ছাড়া কিশমিশে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাসও অনেক। রক্ত চলাচলে সাহায্য করে এগুলো। রক্তনালিকে সুস্থ রাখে।
✅শুকনো ফলে প্রচুর আঁশ বা ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। বিশেষ করে এপ্রিকট ও ফিগ বা শুকনো ডুমুর পরিপাকতন্ত্রের সুস্থতার জন্য ভালো।
✅কনো ক্রানবেরি প্রস্রাবের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। শুকনো আম বা আমসত্ত্বতে আছে প্রচুর ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ই। আরও আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যা ত্বকের সুরক্ষা দেয়। কিশমিশে যে অ্যান্টি-অক্সিডেন্ট আছে, তা ত্বককে সতেজ রাখে বলে সৌন্দর্যচর্চায় এর ব্যবহার সুপ্রাচীন।
শুকনো ফলের ভালো দিক হলো, এটি দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায় ও সহজে বহনযোগ্য, পচনশীল নয়। শুকনো কাচের বয়াম বা জারে সংরক্ষণ করে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন এবং প্রতিদিন কিছু পরিমাণ করে খেতে পারেন।

মধু (HONEY)সুদীর্ঘকাল ধরে খাদ্যের পাশাপাশি ওষুধের বিকল্প হিসেবে মধু ব্যবহার হয়ে আসছে। প্রতিনিয়ত মধু খেয়ে থাকেন বিভিন্ন শ...
12/08/2023

মধু (HONEY)
সুদীর্ঘকাল ধরে খাদ্যের পাশাপাশি ওষুধের বিকল্প হিসেবে মধু ব্যবহার হয়ে আসছে। প্রতিনিয়ত মধু খেয়ে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কিন্তু তাদের অনেকেই হয়তো মধুর বহুমাত্রিক উপকারিতা, খাওয়ার নিয়ম কিংবা পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি জানেন না।
মধুর উপকারিতা
মধুর পুষ্টি নির্ভর করে ধরনের ওপর। সাধারণত এক টেবিল চামচ (২১ গ্রাম) মধুতে ৬৪ ক্যালোরি ও ১৭ গ্রাম কার্বোহাইড্রেট বা শর্করা থাকে। এর বাইরে সামান্য ফ্যাট, ফাইবার ও প্রোটিন থাকতে পারে এতে।
বেশ কিছু অনুপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্টও সামান্য পরিমাণে থাকে মধুতে। এগুলোর মধ্যে রয়েছে পটাশিয়াম, আয়রন, জিংক।
উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট
ভালো মানের মধুতে ফেনোলিক অ্যাসিড ও ফ্ল্যাভোনয়েডের মতো গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা সুস্বাস্থ্যে সহায়ক হতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধে সহায়তা করে।
হৃৎপিণ্ডের অবস্থার উন্নতি ঘটাতে পারে
চিনির পরিবর্তে উচ্চমানের মধু খাওয়ার ফলে হৃৎপিণ্ডের নানামাত্রিক উপকার হতে পারে। এটি হৃদরোগের বেশ কিছু ঝুঁকি কমানোয় সহায়ক হতে পারে। ৩০ দিনের একটি গবেষণায় অংশ নেয়া ৫৫ জনের ওপর চিনি ও মধুর প্রভাব পরীক্ষা করা হয়। গবেষণায় দেখা যায়, মধু অংশগ্রহণকারীদের ‘ক্ষতিকর’ এলডিএল কোলেস্টেরল কমাতে সহায়তা করেছে। অন্যদিকে ‘ভালো’ কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সহায়তা করেছে মধু

Address

Satkhira
Satkhira
9421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasty Tidy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share