21/06/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় শুভাকাঙ্ক্ষী, আপনাদের সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় আজ আমি একটি নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছি।
আপনারা অনেকেই জানেন, 'নিজের বলার মতো একটা গল্প' ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত হয়ে আমি দীর্ঘ ১৩ বছরের প্রবাস জীবন ত্যাগ করে বাংলাদেশে ফিরে আসি। ২০২০ সাল থেকে কৃষি, খামার এবং নিরাপদ খাদ্য নিয়ে পথচলা শুরু করি। ছোট্ট পরিসর থেকে শুরু হওয়া সেই যাত্রা আজ আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়েছে।
আপনাদের অনুপ্রেরণা, পরামর্শ এবং নিরন্তর সহযোগিতায় আজ আমি নিজস্ব জমিতে আহনাফ অর্গানিক ফুডস-এর নিজস্ব আউটলেট প্রতিষ্ঠা করতে পেরেছি। এটি শুধু একটি দোকান নয়, বরং নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার স্বপ্নকে আরও বড় পরিসরে বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ইনশাআল্লাহ আগামী সোমবার আমাদের এই আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
এই আনন্দের মুহূর্তে আপনাদের উপস্থিতিই হবে আমাদের সবচেয়ে বড় প্রেরণা। তাই আন্তরিকভাবে অনুরোধ করছি, সময় করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করবেন এবং আপনাদের মূল্যবান দোয়া ও সহযোগিতার মাধ্যমে এই আয়োজনকে সফল করে তুলবেন।
আপনাদের উপস্থিতির অপেক্ষায় রইলাম।
আল্লাহ হাফেজ।
মোঃ রুবেল আহমেদ
কোর ভলেন্টিয়ার
প্রতিষ্ঠাতা - মেসার্স আহনাফ অর্গানিক ফুড( Ahnaf organic foods)