08/07/2026
ক্ষেত পরিদর্শনে আশাব্যঞ্জক ফলাফল | Fazlu Agri Genetics
আজ আমাদের টিম লাবণ্য F1 হাইব্রিড ভেন্ডি-র একটি উৎপাদন ক্ষেত পরিদর্শন করেছে। মাঠে গিয়ে কৃষকের হাসিমুখই ছিল আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
বর্তমানের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও গাছগুলো রয়েছে সুস্থ, সবল ও সতেজ। সবচেয়ে আনন্দের বিষয় হলো—এখন পর্যন্ত ভাইরাসের কোনো লক্ষণ দেখা যায়নি।
লাবণ্য ভেন্ডির বৈশিষ্ট্য:
✅ সুন্দর চিকন ও আকর্ষণীয় সবুজ ভেন্ডি
✅ গাছে প্রচুর ফল ধারণ
✅ ভাইরাস সহনশীল ও শক্তিশালী গাছের বৃদ্ধি
✅ বাজারে উচ্চ চাহিদাসম্পন্ন মানসম্পন্ন ফল
কৃষকের সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। উন্নত মানের বীজের মাধ্যমে কৃষকের সফলতা নিশ্চিত করাই Fazlu Agri Genetics-এর অঙ্গীকার।
Fazlu Agri Genetics
Quality Assurance
#লাবণ্য #ভেন্ডি #কৃষকের_বিশ্বাস