22/01/2026
ছোট মস্তিষ্কে আমার ব্যবসা নিয়ে কিছু কথা, পণ্যের ছবি পোস্ট করে পণ্যের গুণগত মান সম্পর্কে বেশি বেশি না বলা যেমন পাইকারি রেট প্রিমিয়াম কোয়ালিটি এক টাকায় ডেলিভারি চার্জ ইত্যাদি, এখন এই বিজনেস স্ট্রাটেজি সম্বন্ধে সবাই বোঝে ও জানে। আসল কথা হল অর্ডার আসার পর পর পণ্য ডেলিভারি হওয়ার পর কাস্টমার যখন পণ্য ভালো মানের পেয়ে ভালো একটা রিভিউ দিবে তখন ওই পেইজের মানও ঐ পণ্যের মতোই তরতরীয়ে উপরে উঠবে। আর পণ্যের মান ভালো মানে কাস্টমার রেগুলার হওয়া, আর কাস্টমার রেগুলার হওয়া মানে আপনার বিজনেস পেইজ গ্রো-আপ হওয়া, আর আপনার বিজনেস পেইজ গ্রো-আপ হওয়া মানে আপনার প্রোডাক্ট বেশি বেশি সেল হওয়া , তাই গায়ে পড়ে না বলাই উচিত ভালো বা শ্রেষ্ঠ,ভালো মন্দের ডিসিশন দেবে শুধুই লয়াল কাস্টমার , তাই শুধু মার্কেটিং এর উপর ভিত গোরুন হোক সেটা পেইজ বুস্টিং হোক সেটা মার্কেট সার্ভে, হোক সেটা ফোন কলে যোগাযোগের মাধ্যমে তবে সত্যিকার অর্থে একটা কথা কি অনলাইনে কখনো পাইকারি রেইটে পণ্য সেল হয় না যে যতই বলুক আমরা একমাত্র পাইকারি রেইটে দেই এগুলা সব ফালতু কথা একটি পণ্য পাইকারি রেইটে কিনতে হলে আপনাকে মার্কেট উপস্থিত থেকে কিনতে হবে।