Harir - হারীর

Harir - হারীর 🍀 OUR GOALS 🌿
1. Quality products for customers.
2. Complete satisfaction for service takers.
3. Solve social problems through innovation.
4.

কেনাকাটা 🛍️ করতেই হবে–বিষয়টি এমন নয়।
আসুন, বসুন, একটু আড্ডা দিই।
☕ চা নাহয় আমিই বানালাম, গল্পগুলো বলবেন আপনি।
সম্পর্কটা শুধু লেনদেনে সীমাবদ্ধ না রেখে—আসুন না হৃদয়ে এক টুকরো হৃদ্যতা তৈরি করি।

❝Harir - হারীর❞ হৃদয়ে এক টুকরো হৃদ্যতা।💝 Support small entrepreneurs.
5. Fair trade for producers.
6. Capacity building for the underprivileged.

🌷 CORE VALUES 🌱
Eeman: We believe in Allah and the day of Reck

oning. Sincerity: We want to serve our clients and customers, sincerely. Trust: We do what we say. And we will walk 100 extra miles to keep the faith people have on us. Quality: We strive for the best—both in our products and performance.

🍂 Vision 🍁
Eradicate poverty from minds, hearts, and stomachs.

🌸 Mission 🏵️
To spread goodness through social business.

🥀 Join Us 💐
There are ways to join and support Harir. Buy from us—get good products. Feedback—tell us how to improve. Pray for us—so that our vision and mission becomes true.

21/08/2025

দুরুদের কথা শুনলে ভক্তি আসে,না বিরক্তি?
এর মাধ্যমে নিজ ঈমানের স্তর যাচাই করতে পারেন।

22/07/2025

আমাদের ভাইয়েরা রাত থেকেই রক্ত দেয়ার জন্য প্রস্তুত ছিল।

আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন। ❣️

আমার বেশি খারাপ লেগেছে এই বাচ্চাটার জন্য। পোড়া শরীর নিয়ে দিশেহারার মতো ঘুরছিল। কিন্তু পথচারিরা কেউ ওর সাহায্যে এগিয়ে আসে...
22/07/2025

আমার বেশি খারাপ লেগেছে এই বাচ্চাটার জন্য। পোড়া শরীর নিয়ে দিশেহারার মতো ঘুরছিল। কিন্তু পথচারিরা কেউ ওর সাহায্যে এগিয়ে আসেনি। ফিরেও তাকায়নি কেউ! কাল সারারাত ওর জন্য খারাপ লাগছিল। মনে হচ্ছিল আমার নিজের বাচ্চাই আগুনে পুড়েছে। বারবার প্রশ্ন জাগছিল, ও শেষ পর্যন্ত বেঁচে আছে তো! সময় মতো চিকিৎসা পেয়েছে তো? অভিবাবকরা ওকে খুঁজে পেয়েছে তো!

আজ জানলাম ছেলেটা আর বেঁচে নেই।

আজ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হত...
21/07/2025

আজ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের দুর্ঘটনা ঘটেছে।

আমরা এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

اللهم اغفر لهم وارحمهم

আল্লাহ যেন সকল শহীদ ও আহত ভাই-বোনদের উত্তম প্রতিদান দেন এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দেন। আমিন।

এক টুকরো জান্নাত।আজাদ কাশ্মীর।
19/07/2025

এক টুকরো জান্নাত।
আজাদ কাশ্মীর।

18/07/2025

আউস রা. বলেন, রসূলুল্লাহ সল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:- তোমাদের দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে মৃত্যু দেওয়া হয়েছে, এই দিনে সিংগায় ফুঁ দেওয়া হবে এবং মহা বিপর্যয়ও (কিয়ামত) ঘটবে এই দিনেই। তাই এই দিনে তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করবে; কেননা তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয় জুমার দিনে।

সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আপনি কবরে গলে শেষ হওয়ার পরেও কিভাবে আপনার উপর দরুদ পেশ করা হয়? তিনি বললেন, আল্লাহ তা'আলা মাটির জন্য নবীদের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন।

الَّلهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ

আসসালামু আলাইকুম!প্রিয় হারীরিয়ান! কিছু কথা বলা জরুরী মনে করছি, একটু কষ্ট হলেও ১ মিনিট সময় নিয়ে লেখাটি পড়ার অনুরোধ রইল। আ...
16/07/2025

আসসালামু আলাইকুম!

প্রিয় হারীরিয়ান! কিছু কথা বলা জরুরী মনে করছি, একটু কষ্ট হলেও ১ মিনিট সময় নিয়ে লেখাটি পড়ার অনুরোধ রইল। আর মন্তব্যের ঘরে অবশ্যই আপনার মূল্যবান মূল্যায়ন, মন্তব্য ও পরামর্শ আশা করছি প্রিয়!

খুবই ভালো লাগছে আপনাদের সাথে থাকতে পারব ভেবে। হ্যাঁ, ব্যবসার এই পথে আমি একেবারেই নবীন। সবেমাত্র পথচলা শুরু হল। তবে আমাকে ভালোবাসেন এবং দ্বীনের জন্য মুহাব্বত করেন, এমন অভিজ্ঞ লোকের সংখ্যা অনেক আলহামদুলিল্লাহ।

জীবন সুন্দরভাবে যাপিত করার জন্য আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার গুরুত্ব হাদীসে এসেছে। অস্বচ্ছলতা মানুষকে কুফর অব্দি নিয়ে যেতে পারে সে ধমকিও এসেছে। আলহামদুলিল্লাহ! বরকমতয় সেই যাত্রায় আমি যুক্ত হতে পেরেছি।

আর হ্যাঁ, অবশ্যই ব্যাবসায়িক উদ্দেশ্যে আমি মাঠে নেমেছি এটা সত্য। তবে ❝Harir - হারীর❞ শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নয়।

দ্বীনি লিবাস-পোশাক ব্যবহার করে দ্বীনি অঙ্গনকে ঠকিয়ে অস্বাভাবিক মুনাফা লাভের চিন্তা করা– আল্লাহ আমাকে ক্ষমা করুন। এমন চিন্তা-ভাবনা থেকে আমি শতক্রোশ দূরে আছি। একতরফা লাভ করেই যাওয়া, ক্রেতার অবস্থা বিবেচনা না করা, পণ্যের গুণগতমান নিশ্চিত না করা; এমন সমস্ত বিষয় থেকে আমি নিজেকে বারা'আত-মুক্ত ঘোষণা করছি।

আমার রব সাক্ষী! আমার এই ব্যবসার মৌলিক তিনটি উদ্দেশ্যঃ-
1️⃣ দ্বীনি দায়িত্ববোধ আর সততা বজায় রেখে ব্যবসা করে স্বচ্ছলতা অর্জনের চেষ্টা। যেন রব ব্যতীত অন্যের নিকট মুখাপেক্ষী না হতে হয়।
2️⃣ সাধ্যের মধ্যে সর্বোচ্চ উন্নতমানের প্রোডাক্ট এবং খাঁটি পণ্যগুলো সূলভ মূল্যে পৌঁছে দেয়া।
3️⃣ আমাদের লভ্যাংশের ৬% মাজলুম ভাই ও দ্বীনি কাজের জন্য ব্যয় করা।
আলহামদুলিল্লাহ! আমার ব্যবসা এই তিনটি মূলনীতিকে আজীবন আঁকড়ে ধরে থাকবে, ইন শা আল্লাহ।

অনলাইন জগতটা ধোঁকায় পরিপূর্ণ আমি জানি। এখানে যেমন মুখ ভর্তি দাড়িওয়ালা ভাই কসম করে মিথ্যা বলে, তদ্রুপ টুপি পরিহিত নামধারী হুযূর মানুষকে ঠকাতে দ্বিতীয়বার ভাবে না। আমার কাজ হবে মূলত এই জায়গাটিতে ইন শা আল্লাহ।

আপনাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, রব্বে কারিমের উপর ভরসা করে, ❝Harir - হারীর❞ ইন শা আল্লাহ আপনাদেরকে সাধ্যের সেরাটাই দেবে। অবশ্যই এটা নিশ্চিত করছি যে, অন্তত আমার দ্বারা কখনো প্রতারিত হবেন না ইন শা আল্লাহ। আপনাদের আস্থার জায়গা হয়ে কাজ করার শতভাগ ইচ্ছা আমার অন্তরে বদ্ধমূল আছে। আমি কোন পণ্যের অতিরিক্ত গুণাগুণ বর্ণনা করে, অতিরঞ্জিত করে আপনাদেরকে ধোঁকা দিব না ইন শা আল্লাহ। হুবহু যেটা থাকবে সেটাই আপনাদের কাছে বর্ণনা করা হবে, ইন শা আল্লাহ।

দুটি অনুরোধ! আমার জন্য দুয়া চাই। যেন শতভাগ খিদমাত করতে পারি আর আমার প্রতি আপনারা শতভাগ আস্থা রাখবেন। আল্লাহর এই বান্দা আপনাদের খিদমাহয় প্রস্তুত ইন শা আল্লাহ।


26/05/2025

প্রিয় ভাই আমার!
অশ্লীলতা ও কবিরা গুনাহ থেকে যতটা পারো বেঁচে থাকো। জীবন দিয়ে চেষ্টা করো, যেন একটা কবিরা গুনাহও হয়ে না যায়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জেনেছি ওই গুনাহগুলো কবিরা গুনাহ। বড় গুনাহ। তো নবীজী যেটাকে বড় গুনাহ বলেছেন সেটাকে তুমিও বড় মনে করবে। কবিরা গুনাহের মাধ্যমে অন্তর কালো হয়ে যায়। বেশি বেশি কবিরা গুনাহ অন্তরকে মেরে ফেলে। ইবাদতে স্বাদ পাওয়া যায় না।

তুমি সতর্ক থেকো। যতটা পারো, যেভাবে পারো।

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Harir - হারীর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category