15/08/2026
আপু কি, আচার সেল করেন?
উত্তরঃ জি,♥
আপু কি হিসেবে সেল করেন?!
উত্তরঃ গ্রাম, কেজি হিসেবে।
আপু প্রাইজ কত?
উত্তরঃ.... টাকা
মিনিমাম অর্ডার কতটা?
উত্তরঃ ২৫০ গ্রাম
কি তেল ইউস করেন?
উত্তর:শরিষার তেল।
তেলে ডুবানো নাকি হালকা তেলে?
উত্তরঃ আমি রেগুলার এর ওডার রেগুলার তৈরি করি,আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে।
কতদিন ভাল থাকবে আপু?!
উত্তরঃ আপনি নিয়ম মেনে সংরক্ষণ করলে ৬-৮ মাস কিছুই হবেনা😊 আর নিয়ম না মানলে ২-৩ মাস 😥। রেগুলার আচার টা একটু রৌদ্রে দিবেন দেখবেন আবার ফ্রেশ লাগছে আচার টা।
আচারের কি দার চিনি, এলাচ দেন?
উত্তর:না আপু।
যত সময় যায় এই প্রশ্নোত্তর দীর্ঘ হয়, আর শেষে...
ধন্যবাদ আপু, এত ধৈর্য নিয়ে সব বুঝানোর জন্য। আমাকে ১ কেজি আচার দিবেন, টেস্ট ভাল হলে রেগুলার কাস্টমার হয়ে যাব😁
উত্তরঃ স্বাগতম আপু, ইনশাআল্লাহ সেই অপেক্ষায় রইলাম 😇😊
কি বুঝলেন?! কাস্টমার বেশি প্রশ্ন করলে অনেকেই খুব বিরক্ত হয় কিন্তু একবার কি এটা ভাবেন যে চোখের সামনে না দেখে শুধু আপনার প্রডাক্ট এর ছবি দেখে আর আপনার ২ টা ম্যাসেজ এ কথা বলে উনারা আমাদের থেকে প্রডাক্ট নেয়😇। তাই বিজনেস করতে হলে লাগবে প্রচুর ধৈর্য, যদি এটা না থাকে তবে আপনি ভুল কাজ করছেন♥
ফাহিমা,
সত্ত্বাধিকারী
সাহেববসাহেববিবি-Shahebbibiসাহেববিবি-Shahebbibiসাহেববিবি-Shahebbibi