EQUIP EATS KEEP FIT

EQUIP EATS KEEP FIT Healthy and tasty snacks store. We guarantee 100% fresh and organic food and snacks at a reasonable price. We equip and organise your fitness, eats.

If you have any quarries regarding fitness & healthy eating, feel free to contact us.

বাচ্চাদেরকে আমরা প্রায়ই চিপস, চকলেট, পেস্ট্রি ইত্যাদি কিনে দেই। বাজারের এসব স্ন্যকসে থাকা প্রিজারভেটিভস, অতিরিক্ত লবন, চ...
28/10/2020

বাচ্চাদেরকে আমরা প্রায়ই চিপস, চকলেট, পেস্ট্রি ইত্যাদি কিনে দেই। বাজারের এসব স্ন্যকসে থাকা প্রিজারভেটিভস, অতিরিক্ত লবন, চিনি তাদের মুখের রুচিতো নষ্ট করে দেয়ই, উপরন্তু, এতে কোন খাদ্যগুন নেই। Mixed Dried Fruits with Nuts এ প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেল রয়েছে যা একদিকে সুস্বাদু, সাথে স্বাস্থ্যেকর। নিজের ও পরিবারের ছোট-বড় সবার সুস্বাস্থ্যে নিশ্চত করতে নিয়মিত হেলদি স্ন্যাকসের অভ্যাস গড়ে তুলুন।
Mixed Dried Fruitswith Nuts
৭০ গ্রাম মাত্র ১০০ টাকা।

   প্রশ্ন: আনহেলদি খাবার বা স্ন্যকস আমরা কেন খাই?উত্তর : বেশিরভাগ সময়েই আমরা ক্ষুধা পেলে হাতের কাছে যা কিছু সহজলভ্য পেয়ে...
28/10/2020




প্রশ্ন: আনহেলদি খাবার বা স্ন্যকস আমরা কেন খাই?
উত্তর : বেশিরভাগ সময়েই আমরা ক্ষুধা পেলে হাতের কাছে যা কিছু সহজলভ্য পেয়ে যাই তাই খেয়ে নেই। আর এভাবেই আমরা প্রতিদিন পরিমানে সোডিয়াম, চিনি,ডালডা,লবন ইত্যাদি অযাচিত পরিমানে খেয়ে থাকি।
প্রশ্ন : কখন আমরা এসব খাবার খাই?
উত্তর: তিন বেলা প্রধান খাবারের মাঝে, বিশেষকরে সন্ধায় চায়ের সাথে আমরা নানান রকম ভাজাপোড়া, চিনি জাত স্ন্যকস খেয়ে থাকি।

প্রতিদিন এভাবে অস্বাস্থ্যকর খাবার একটু একটু করে আমাদের শরীরে জমতে জমতে আমাদের ঠেলে দিতে থাকে নানান রোগব্যাধির দিকে।
তাহলে হেলদি খাবার খেতে সমস্যা কী?
সমস্যা-১:হেলদি খাবার সবসময় অ্যাভেইলঅ্যাবল না।
সমস্যা-২: হেলদি খাবারের দাম বেশি।
সমস্যা-৩: এতসময় কোথায়?
আসলেই এই আধুনিক কর্মব্যস্ত জীবনে হেলদি স্ন্যকস এর যোগাড় থাকাটা খুব প্রয়োজনীয়। বাকিসব ঝামেলা যেহেতু আপনি সামলাচ্ছেন, আপনার হঠাৎ ক্ষুধা মেটাতে আপনি আমাদের Mixed Dried Fruits with Nuts খেয়ে দেখুন।
১. এটি দীর্ঘক্ষন পেটভরা রাখবে।
২. সবসময় আপনাকে এনার্জেটিক রাখবে।
৩. বাড়তি ওজন ঝরিয়ে ফেলবে
সম্পূর্ণ অর্গ্যানিক। এতে কোন ক্যামিকেলস বা শুগার নেই।
প্রতি ৭০ গ্রাম মাত্র ১০০ টাকা।

আলহামদুলিল্লাহ।আজকের অর্ডার। ফটোগ্রাফিক স্কিল দুঃখজনক, তবু সবার আন্তরিকতা ও সাপোর্ট সত্যিই অভাবনীয়।৭০ গ্রাম ১০০ টাকা
28/10/2020

আলহামদুলিল্লাহ।
আজকের অর্ডার। ফটোগ্রাফিক স্কিল দুঃখজনক, তবু সবার আন্তরিকতা ও সাপোর্ট সত্যিই অভাবনীয়।

৭০ গ্রাম ১০০ টাকা

চারপাশে খাবারের কত্ত অপশন। একটা কিছু খেলেই হয়। আসলেই কী তাই?  চিপস্, বার্গার, গ্রিলস চিকেন, পাস্তা, পিজ্জা, মিল্ক চকোলেট...
10/10/2020

চারপাশে খাবারের কত্ত অপশন। একটা কিছু খেলেই হয়। আসলেই কী তাই? চিপস্, বার্গার, গ্রিলস চিকেন, পাস্তা, পিজ্জা, মিল্ক চকোলেট, কেক এসব খাবার তো অনেক মজা। হেলদি খাবার তো মজা না।
Equip eats keep fit এর লক্ষ্য সুস্বাদু আর হেলদি খাবারই পৌছে দেয়া। সেইসাথে যেন স্বাস্থ্যকর খাবার যেন সবার সাধ্যর মধ্যে থাকে তাও নিশ্চিত করা।
কেননা স্বাস্থ্যেকর খাবার কেবল আপনার অতিরিক্ত ওজন, হাই-কোলেস্টেরল, চুল পড়া, অমসৃণ ত্বক, পাকস্থলীর সমস্যাই দূর করবে না। সেই সঙ্গে আপনার মানসিক স্বাস্থ্যের সুরক্ষা করবে। তাই ভাল খান, ভাল থাকুন।
আমাদের ড্রাই ফ্রুট এন্ড রোস্টেড নাট মিক্সস এ আছে ৬ ধরনের বাদাম, ৯ ধরনের ড্রাইফ্রুট, ৩ ধরনের সিডস।
প্রতি কেজি মাত্র ১৪০০ টাকা
চিয়া সিড প্রতি কেজি ১০৫০ টাকা
অর্ডার করতে পেইজে মেসেজ দিন, অথবা যোগাযোগ করুন ০১৮২৮৫৩৩৭৮৭ এই নম্বরে।

Equip eats, keep fitআমাদের ড্রাইফ্রুটস এন্ড নাটস্ এর বিশেষত্ব কী? এতে আছে ৬ ধরনের বাদাম, ৭ ধরনেের শুকনো ফলের৩ ধরনের সিড ...
06/10/2020

Equip eats, keep fit
আমাদের ড্রাইফ্রুটস এন্ড নাটস্ এর বিশেষত্ব কী?
এতে আছে ৬ ধরনের বাদাম,
৭ ধরনেের শুকনো ফলের
৩ ধরনের সিড বা বীজ
সম্পূর্ণ অর্গ্যানিক, ক্যামিকেল ও শূ্গার মুক্ত।
প্রতি কেজি মাত্র ১৪০০ টাকা

06/10/2020

আমরা কী জানি?
চিয়া সিডের পরিচয় আমরা সাম্প্রতিকালে পেয়ে থাকলেও মায়ান ও আযটেক সভ্যতায় খুব গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে বিবেচিত হতো।
কী আছে চিয়া সিডে?
প্রতি ২৮ গ্রাম চিয়া সিডেটিভ আছে
১১ গ্রাম ফাইবার
৪ গ্রাম প্রোটিন
৯ গ্রাম ফ্যাট
১৮% ক্যালসিয়াম
৩০ % ম্যাঙ্গানিজ
৩০ % ম্যাহনেসিয়াম
এছাড়াও এতে প্রচুর পরিমানে জিঙ্ক, ভিটামিন বি-৩, পটাসিয়াম, ভিটামিন বি-১(থায়ামিন) এবং ভিটামিন বি-২।
এছাড়াও
১. খুব সামান্য পরিমাণ চিয়া সিড যোগান দেবে প্রচুর নিউট্রিয়েন্টস এর।
২. চিয়া সিড অ্যান্টিঅক্সিডেন্টের একটি বড় উৎস। যা ফ্রী রাডিকেল উৎপন্ন করার মাধ্যমে ক্যান্সার, বার্ধক্য, চুল পড়া প্রতিরোধ করে।
৩. চিয়া সিড কোয়ালিটি প্রোটিনে ভরপুর।
৪. এতে থাকা হাই ফাইবার ও প্রোটিন অতিরিক্ত ওজন কমায়।
৫. এটি ওমেগা -৩ ফ্যাটি এসিডের একটি বড় উৎস।
৬. চিয়া সিড হৃদরোগের ঝুঁকি কমায়।
৭. চিয়া সিডে থাকা ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, প্রোটিন হাড়ের ঘনত্ব বাড়ায় তথা হড় মজবুত করে।
৮. রক্তে থাকা চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে।
অনুবাদক : Sabiha Anjum
তথ্যসূত্র: healtline

06/10/2020

আপনি মোটা? আপনি কী জানেন এই মোটাত্ব পুরোপুরি আপনার দোষ নয়?
আমাদের পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা আমাদের মোটাত্বের দিকে ঠেলে দেয় আর আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে অসুস্থ করে ফেলে।
কীভাবে? সেটা ভালকরে বুঝতে নিচের প্রশ্নগুলো উত্তর দিন👇
👉 আপনি কী ক্ষুধা পেলেই হাতের কাছে ভাজাপোড়া বা চিনিবিহীন সুস্বাদু এবং স্বাস্থ্যেকর খাবার পান?
👉 আপনি কী এমন ডায়েট পেয়েছেন যা আপনি সারাজীবন মেনে চলতে পারবেন?
👉 আপনি যদি ওজন কমাতে বা সুস্থ থাকতে নিত্যদিনের খাবারে পরিবর্তন আনতে চান, সেক্ষেত্রে আপনার পরিবারের সদস্যরা কী সবসময় ইতিবাচক আচরণ করে?
👉 আপনার বাসার আশেপাশে কী এমন কোন খাবার দোকান আছে যেখানে এমন হেলদিও টেস্টি খাবার বিক্রি হয়, যা আপনি খেতে পারেন কোন অপরাধবোধ ছাড়া?
👉 স্বাস্থ্যেকর খাবারের চেয়ে কী অস্বাস্থ্যকর খাবার দামে সস্তা আর সহজলভ্য?
👉 আপনি কী বাড়তি ওজন ঝেড়ে ফেলতে নিজের ওপর খুব বেশি অত্যাচার করছেন?
👉আপনি নিজেকে আয়নায় কেমন দেখতে চান?

সুস্বাস্থ্যে নিশ্চিত করতে স্বাস্থ্যেকর এবং মুখরোচক খাবার সম্পর্কে আরো জানতে আমাদের সাথেই থাকুন।

সুস্থ থাকার প্রয়োজনীয়তা কার নেই?  আর সেজন্য চাই স্বাস্থ্যকর খাবার, পরিমিত ঘুম আর ব্যায়াম। আর হেলদি স্ন্যাকস্ কে আরো সহজল...
30/09/2020

সুস্থ থাকার প্রয়োজনীয়তা কার নেই? আর সেজন্য চাই স্বাস্থ্যকর খাবার, পরিমিত ঘুম আর ব্যায়াম। আর হেলদি স্ন্যাকস্ কে আরো সহজলভ্য করতে আছে Mixed Drird Fruits with Roasted Nuts। আপনাদের প্রতিটি অর্ডার, আমাদের সাপোর্ট, আমাদের অনুপ্রেরণার উৎস। আপনাদের ভালোবাসায় গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আমাদের এই ছোট প্রয়াস। নিয়মিত হেলদি খাদ্যাভ্যাস সম্পর্কে আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

আমাদের Mixed Dried Fruits with Nuts এর পরবর্তী উপাদান খোরমা খেজুর। এই অশেষ বরকতময় ফলের কথা বলে শেষ করা যাবে না। তবুও একট...
16/09/2020

আমাদের Mixed Dried Fruits with Nuts এর পরবর্তী উপাদান খোরমা খেজুর। এই অশেষ বরকতময় ফলের কথা বলে শেষ করা যাবে না। তবুও একটু চেষ্টা করি।

খেজুরের পুষ্টিগুণ : খেজুর অতি মিষ্টিজাত ফল। এতে রয়েছে প্রচুর ক্যালোরি এবং রয়েছে প্রচুর খাদ্যগুণ, যেমন ভিটামিন-বি,-সি, আয়রন এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন-কে।

হৃদপিন্ড : খেজুর হৃদপিণ্ডকে সুস্থ্য সবল রাখে এবং রক্তচাপের জন্য খুবই উপকারী। ভালো ঘুম হতে সহায়তা করে৷

শারীরিক শক্তিবৃদ্ধি : খেজুর সেবনে শারীরিক শক্তি যোগাতে বিশেষ ভূমিকা রাখে। শুকনো খেজুরের শতকরা ৮০ ভাগই চিনি এবং সে কারণেই সরাসরি রক্তে চলে যায়। আর সে কারণেই শুকনো খেজুরকে মরুভূমির গ্লুকোজ বলা হয়ে থাকে৷

বিশেষজ্ঞের মতে, খেজুরে থাকা উচ্চ মাত্রার ভিটামিন-বি’ নার্ভকে শান্ত করে রক্তচাপ কমাতে সহায়তা করে৷

মনের প্রফোল্লতায় : খেজুরে রয়েছে অ্যামিনো অ্যাসিড ও ট্রিপটোফেন, যা সিরোটোনিন হরমোন তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ৷ এছাড়া এই মিষ্টি ফল মনে আনন্দের অনুভূতি ছড়িয়ে দেয়। ফলে মনকে সতেজ রাখে।

কোষ্ঠকাঠিন্য : খেজুর মানসিক চাপ, রাগ বা অন্য অনেক কারণেই হঠাৎ করে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়৷ আবার এর সঙ্গে পেট ব্যথাও হয়ে থাকে অনেক সময়৷ এরকম পরস্থিতিতে শুকনো খেজুর খেলে খুব সহজে পেট পরিষ্কার হতে পারে৷ তবে সাথে প্রচুর পানি পান করতে হবে৷ একমাত্র তবেই সঠিক ফল পাওয়া যাবে৷

অরুচি : খেজুর রুচি বাড়াতে খেজুরের কোন তুলনা হয় না। অনেক শিশুরা তেমন একটা খেতে চায় না, তাদেরকে নিয়মিত খেজুর খেতে দিলে রুচি ফিরে আসবে।

দৃষ্টিশক্তি : খেজুরে পর্যাপ্ত ভিটামিন-এ সমৃদ্ধ ফল হওয়া দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ। খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল বিদ্যমান থাকায় অনেক রোগ নিরাময় করা সম্ভব। সাথে সাথে আমাদের শরীরের প্রয়োজনীয় চাহিদা মেটাতে সহায়তা করে।

ক্যান্সার প্রতিরোধক : খেজুর বিভিন্ন ক্যান্সার থেকে শরীরকে সুস্থ রাখতে অনেক ভূমিকা পালন করে থাকে। যেমন খেজুর লাংস ও ক্যাভিটি ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখতে সাহায্য করে।

হজমকারক : খেজুরের মধ্যে রয়েছে স্যলুবল এবং ইনস্যলুবল ফাইবার ও বিভিন্ন ধরণের অ্যামিনো অ্যাসিড যা সহজে খাবার হজমে সহায়তা করে। এতে করে খাবার হজম সংক্রান্ত সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

কলেস্টোরল : খেজুরে আছে ডায়েটরই ফাইবার যা কলেস্টোরল থেকে মুক্তি দেয়। ফলে ওজন বেশি বাড়ে না, সঠিক ওজনে দেহকে সুন্দর রাখা যায়।

রোগ প্রতিরোধক : খেজুর রোগ প্রতিরোধক হিসেবে বিশেষ ভূমিকা পালন করে।ক্ষমতা বাড়ায়। পক্ষঘাত এবং সব ধরনের অঙ্গপ্রত্যঙ্গ অবশকারী রোগের জন্য খেজুর খুবই উপকারী।

রক্তশূণ্যতায় : খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। নিয়মিত কিছুদিন খেজুর সেবন করলে দেহের আয়রনের অভাব পূরণ করে এবং রক্তস্বল্পতা রোগের হাত থেকে রক্ষা করে। যাদের এই রক্তস্বল্পতার সমস্যা রয়েছে তাদের প্রতিদিন খেজুর খাওর অভ্যাস করা উচিত। কারণ, রক্তস্বল্পতা ও শরীরের ক্ষয়রোধ করতে খেজুরের রয়েছে বিশেষ গুণ।

বার্ধক্যরোধক : খেজুর সেবনে যৌবন বা তারুণ্য ধরে রাখে।

শুধু কুমড়োই নয়, এর বীজও খুবই উপকারী! কারণ, এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, জিংক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার,...
16/09/2020

শুধু কুমড়োই নয়, এর বীজও খুবই উপকারী! কারণ, এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, জিংক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, ফসফরাসের মতো একাধিক উপাদান। শুধু স্বাস্থ্যের জন্যই নয়, রূপচর্চাতেও কুমড়োর বীজ অত্যন্ত কার্যকরী! আসুন জেনে নেওয়া যাক কুমড়োর বীজের বেশ কয়েকটি আশ্চর্য গুণ...

১) কুমড়ো বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, জিঙ্ক আর ম্যাগনেসিয়াম যা অস্টিওপোরোসিসের মতো হাড়ের সমস্যা নিরাময়ে সাহায্য করে।

২) কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে জিংক, ফাইটোকেমিক্যাল যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।

৩) কুমড়োর বীজে রয়েছে ট্রিপ্টোফ্যান নামের অ্যামাইনো অ্যাসিড যা সুখানুভূতি সৃষ্টিকারী হরমোনের নিঃসরণে সহায়তা করে এবং একই সঙ্গে মেলাটোনিন আর সেরোটোনিন নিঃসৃত হতে সহায়তা করে যা অবসাদ কাটিয়ে শরীর, মন তরতাজা করে তুলতে সাহায্য করে।

৪) কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, সালফার, জিংক, ভিটামিন এ, বি আর ভিটামিন-কে যা চুল ও মাথার ত্বকের জন্য খুবই উপকারী। এই উপাদানগুলি চুলকে উজ্জ্বল ও ঘন করে তুলতে সাহায্য করে।

৫) কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যা সিবাম নামক তেলের নিঃসরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ত্বকের আদ্রতা ধরে রাখে।

৬) কুমড়োর বীজে রয়েছে সেরোটোনিন নামের রাসায়নিক উপাদান যা স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা কাটাতে সাহায্য করে।

৭) কুমড়োর বীজে রয়েছে ডিএইচইএ (ডাই-হাইড্রো এপি-অ্যান্ড্রোস্টেনেডিয়ন) যা পুরুষের প্রোস্টেটের সমস্যা প্রতিরোধ করে কমায় প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি।

৮) কুমড়োর বীজ রক্তের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাছাড়া কুমড়োর বীজে থাকা ম্যাগনেশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে।

চেরি জাপানের ফল হলেও আমাদের দেশে চেরির ব্যাবহার অনেক আগে থেকেই।সরাসরি খাওয়ার জন্য বা অন্য খাবারকে সুন্দর করে সাজাতে লাল ...
16/09/2020

চেরি জাপানের ফল হলেও আমাদের দেশে চেরির ব্যাবহার অনেক আগে থেকেই।সরাসরি খাওয়ার জন্য বা অন্য খাবারকে সুন্দর করে সাজাতে লাল এই ফলের ব্যবহার চলছে সেই থেকেই। দেখতে খুবই লোভনীয় আর স্বাদে অতুলনীয় হওয়ায় চেরির কদর অনেক।

অসাধারণ পুষ্টিগুণে ভরা দর্শনধারী চেরিফল। প্রতি ১০০ গ্রাম চেরিতে রয়েছে ৬৩ গ্রাম ক্যালরি, কার্বোহাইড্রেট ১৬ গ্রাম, প্রোটিন ১ গ্রাম, ফোলেট ৪ গ্রাম, ভিটামিন সি ৭ মিলিগ্রাম, ভিটামিন এ ৬৪০ আইইউ, ভিটামিন কে ২ গ্রাম, পটাশিয়াম ২২২ মিলিগ্রাম, ক্যালসিয়াম ১৩ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ১১ মিলিগ্রাম, ফসফরাস ২১ মিলিগ্রাম।

চলুন জেনে নেই চেরি ফলের কিছু বিশেষ গুনাগুন-

১) চেরিতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

২) দেহে থাকা ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে হৃদরোগ কমাতেও চেরি ফল সাহায্য করে।

৩) চেরি ফল নিয়মিত খেলে রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা কমে।

৪) চেরিতে থাকা মিলাটোনিন নামক উপাদান দেহের রক্ত চলাচলে সহায়তা করে।

৫) নিয়মিত চেরি খেলে ডায়বেটিক হওয়ার আশঙ্কা কম থাকে।

৬) চেরিতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধে দারুণ কার্যকর।

৭) বাতের ব্যথা, মাথা ব্যথা ও মাইগ্রেনের ব্যথা কমাতে এই ফল সাহায্য করে।

কাঠবাদামকে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ।১. অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় ভেজা কাঠবাদাম ফ্রি র‍্যাড...
16/09/2020

কাঠবাদামকে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ।

১. অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় ভেজা কাঠবাদাম ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে এবং বয়স হওয়া প্রতিরোধ করে। কাঠবাদাম খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায়।

২. পুষ্টিকর এই বাদামে রয়েছে ম্যানগানিজ, কপার ও রিবোফ্লাভিন। যা মেটাবলিজমের হার বাড়ায় এবং এনার্জি বৃদ্ধিতে সহায়তা করে।

৩. গর্ভাবস্থায় জলে ভেজানো কাঠবাদাম খেলে তা সন্তান এবং মা-দুজনের শরীরই ভাল রাখে। আলমন্ডে প্রচুর ফলিক এসিড রয়েছে। এই উপাদানটি নবজাতকের জন্ম সমস্যা হ্রাসে সহায়ক। শিশুর যেকোন ধরনের জন্মগত ত্রুটি প্রতিরোধের জন্য এটি অত্যাবশ্যকীয়। এটি টিস্যু গঠন ও কোষ বৃদ্ধিতে সহায়তা করে। ফলে এই বাদাম, মা এবং গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য রক্ষা করতে পারে।

৪. কাঠবাদামে থাকা ফসফরাস, মিনারেল ও ভিটামিন হাড় ও দাঁতকে সুরক্ষা দেয়। ফসফরসার কেবল হাড় ও দাঁতকে মজবুত করে না, এটি অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় রোগ প্রতিরোধেও সাহায্য করে। হাড় ও দাঁতের সুসাস্থ্য ও স্থায়িত্বের ওপর ফসফরাসের প্রভাব রয়েছে অনেকখানি। বয়সজনিত হাড় ও দাঁতের সমস্যা তৈরি হওয়ার হাত থেকে রক্ষা করতেও ফসফরাস কার্যকরি।

Address

Savar Thana Stand
Savar
1348

Opening Hours

Monday 06:00 - 00:00
Tuesday 06:00 - 00:00
Wednesday 06:00 - 00:00
Thursday 06:00 - 00:00
Friday 06:00 - 00:00
Saturday 06:00 - 00:00
Sunday 06:00 - 00:00

Telephone

+8801828533787

Website

Alerts

Be the first to know and let us send you an email when EQUIP EATS KEEP FIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EQUIP EATS KEEP FIT:

Share