অর্গানিক পরিবার - OrganicPoribar.com

অর্গানিক পরিবার - OrganicPoribar.com All about organic farming, blogging, awareness raising, sharing our updated business status & success

বেশি পাকা কিছু কলা ছিল ঘরে। সেগুলো দিয়ে বাচ্চাদের জন্য কাপ কেক করে দিলাম। চিনির পরিবর্তে অর্গানিক পরিবারের রাব মিঠাই দিয়...
22/04/2026

বেশি পাকা কিছু কলা ছিল ঘরে। সেগুলো দিয়ে বাচ্চাদের জন্য কাপ কেক করে দিলাম। চিনির পরিবর্তে অর্গানিক পরিবারের রাব মিঠাই দিয়েছি। পরিমাণে চিনির চেয়ে কম লেগেছে মনে হলো। সেই সাথে, এর স্বাদও দারুণ, মাশাল্লাহ। সুঘ্রাণের জন্য দারচিনি গুড়ো দিয়েছি৷

মজাদার স্বাদের চিনিমুক্ত খাবার বাচ্চাদের জন্য করে দিতে পারেন আপনিও। এই পোস্ট দেখে, অর্গানিক রাব মিঠাই আজ রাতের মাঝে অর্ডার করলে পাচ্ছেন...

বাকিটা কমেন্টে!

20/04/2026

বড় মাছের মাথা খাওয়া বুদ্ধিমানের কাজ, এর নিউট্রিশনাল ভ্যালু বেশি। বাচ্চাদেরও মাছের মাথা খাওয়া শেখাবেন।

19/04/2026

আপনার সামনে মাছের মাথা, পেটি, লেজ ৩টাই থাকলে, কোনটা খাবেন?

গতকাল সকালে নাশতা বানানোর সময় সিলিন্ডার গ্যাস শেষ হয়ে যায়। রুটি বানানোর প্ল্যান চলছিল৷ সেটা আর হলো না। শুক্রবার ছিল, নতু...
18/04/2026

গতকাল সকালে নাশতা বানানোর সময় সিলিন্ডার গ্যাস শেষ হয়ে যায়। রুটি বানানোর প্ল্যান চলছিল৷ সেটা আর হলো না। শুক্রবার ছিল, নতুন গ্যাসের সিলিন্ডার আনতে কিছু সময় লাগবে।

ঘরে ছিল অর্গানিক পরিবারের মালঞ্চি ধানের লাল চিড়া, নতুন সিজনেত ফ্রেশ রাব মিঠাই ও নিজস্ব ফার্মের মহিষের লিকুইড দই।

ব্যাস, ঝটপট হয়ে গেল পুরো পরিবারের সকালের খাবার! এটি যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু।

সকাল বা বিকালে নিমেষেই মজাদার নাশতা সার্ভ করার জন্য আপনিও ঘরে রাখতে পারেন অর্গানিক পরিবারের রাব মিঠাই।

🌱 আমাদের ফার্মে উৎপাদিত অর্গানিক আখ মাড়াই করে জ্বাল করে রাব মিঠাই/ঝোলাগুড় তৈরি করা হয়েছে। এই মাসেই তৈরি করা হয়েছে তাই খুবই ফ্রেশ। এর স্বাদ ও ঘ্রাণ অসাধারণ। আখ উৎপাদনে এবং রাব মিঠাই তৈরিতে কোন প্রকার রাসায়নিক সার, কীটনাশক বা কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ নিরাপদ এবং চিনির চেয়ে অনেক পুষ্টিকর, ভিটামিন ও মিনারেলসে ভরপুর আমাদের এই আখের ঝোলা গুড়।

🎉যারা অগ্রিম পেমেন্ট করবেন তাদের জন্য রয়েছে ৭০৳ ছাড়!!! এই অফার (৩০ এপ্রিল পর্যন্ত)

আমাদের ফার্মের উৎপাদিত অর্গানিক রাব মিঠাই দিয়ে সুজির হালুয়া তৈরি করলাম। বাচ্চারা খুব মজা করে খেয়েছে, আলহামদুলিল্লাহ। ...
17/04/2026

আমাদের ফার্মের উৎপাদিত অর্গানিক রাব মিঠাই দিয়ে সুজির হালুয়া তৈরি করলাম। বাচ্চারা খুব মজা করে খেয়েছে, আলহামদুলিল্লাহ।

আমাদের ফার্মে উৎপাদিত অর্গানিক আখ মাড়াই করে জ্বাল করে রাব মিঠাই/ঝোলাগুড় তৈরি করা হয়েছে। এই মাসেই তৈরি করা হয়েছে তাই খুবই ফ্রেশ। এর স্বাদ ও ঘ্রাণ অসাধারণ। আখ উৎপাদনে এবং রাব মিঠাই তৈরিতে কোন প্রকার রাসায়নিক সার, কীটনাশক বা কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ নিরাপদ এবং চিনির চেয়ে অনেক পুষ্টিকর, ভিটামিন ও মিনারেলসে ভরপুর আমাদের এই আখের ঝোলা গুড়।

🎉যারা অগ্রিম পেমেন্ট করবেন তাদের জন্য রয়েছে ৭০৳ ছাড়!!! এই অফার (৩০ এপ্রিল পর্যন্ত)

🎉যারা অগ্রিম পেমেন্ট করবেন তাদের জন্য রয়েছে ৫০% ছাড়!!! এই অফার আজ শেষ (১৫ এপ্রিল পর্যন্ত)। গত বছরের মতো এইবারও অর্গানিক...
15/04/2026

🎉যারা অগ্রিম পেমেন্ট করবেন তাদের জন্য রয়েছে ৫০% ছাড়!!! এই অফার আজ শেষ (১৫ এপ্রিল পর্যন্ত)।

গত বছরের মতো এইবারও অর্গানিক আখ চাষ করেছি আমরা, আলহামদুলিল্লাহ। অর্গানিক আখ মাড়াই করে জাল করে রাব মিঠাই/ঝোলাগুড় তৈরি করা হয়। আখ উৎপাদনে এবং রাব মিঠাই তৈরিতে কোন প্রকার রাসায়নিক সার, কীটনাশক বা কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ নিরাপদ এবং চিনির চেয়ে অনেক পুষ্টিকর, ভিটামিন ও মিনারেলসে ভরপুর আমাদের এই আখের ঝোলা গুড়।

অনেক মা-ই বাচ্চাকে ঘরে পাতানো দই তৈরি করে খাওয়াতে চান। তারা জানতে চান কিভাবে সহজে ঘরে দই পাতানো যায়। কেউ কেউ আরেক ধাপ এগ...
13/04/2026

অনেক মা-ই বাচ্চাকে ঘরে পাতানো দই তৈরি করে খাওয়াতে চান। তারা জানতে চান কিভাবে সহজে ঘরে দই পাতানো যায়। কেউ কেউ আরেক ধাপ এগিয়ে ঘরে দই বীজ তৈরি করবেন কিভাবে সেটাও জানতে চান।

ইউটিউবে এই নিয়ে অনেক ভিডিও আছে, তবে সেগুলোও অনেকের কাছে কনফিউজিং লাগে। ব্যাক্তিগত অভিজ্ঞতা জানতে চান অনেকে। আমি ২টি সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে দই বানানোর উপায় জানাতে পারি ইনশাআল্লাহ, যা অনেকদিন ধরে আমি নিজে ফলো করছি। সাথে নিজের অভিজ্ঞতা থেকে কিছু টিপ্সও থাকবে।

🥣 দই বীজ বানানোর পদ্ধতি

এর জন্য জ্বাল না করা কাঁচা দুধ নিতে হবে।
হট পট টিফিন ক্যারিয়ার আমি ব্যবহার করি দই পাতাতে। এটি খুবই সহজ ও ঝামেলা কম।

সামান্য পানি (১/২ কাপের মতো) ফুটে ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে। সেটি হট পটে ঢেলে দিতে হবে৷ টিফিন ক্যারিয়ারে ২ বা ৩টি ছোট বাটি থাকে। তেমন ১টি বাটিতে কাঁচা দুধ দিয়ে হট পটের মুখ টাইট করে লাগিয়ে দিতে হবে। গরম পানির লেভেল টিফিন বাটির অর্ধেকের মতো হবে। এই গরম পরিবেশে দুধের ভেতর থাকা ব্যাকটেরিয়া গ্রো করে দই হবে।

এভাবে হট পট টিফিন ক্যারিয়ার স্থিরভাবে রেখে দিবেন ৮-১০ ঘন্টা।

প্রায় ১০ ঘন্টা পর ক্যারিয়ার খুলে দেখবেন দই হয়ে গেছে। এটিই আপনি দই বীজ আকারে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।

🏺দই বানানোর পদ্ধতি

১।
হট পট টিফিন ক্যারিয়ারে রেখে একই পদ্ধতিতে আপনি দই বীজ ব্যবহার করে দই বানাতে পারেন। জ্বাল করা দুধের যখন ধোয়া ওঠা গরমভাব চলে যাবে এবং এতে আপনি বেশ কিছুক্ষণ নিজের আঙুল ডুবিয়ে রাখতে পারবেন স্বাচ্ছন্দ্যে, তখন অল্প (১/২ চা চামচ) দই বীজের সাথে ১ টেবিল চামচ দুধ নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর পাত্রের সাইজ অনুযায়ী বাকি দুধটুকু ঢেলে মিশিয়ে নেবেন।

হট পট টিফিন ক্যারিয়ার এরপর ৫/৬ ঘন্টার জন্য স্থির রেখে দেবেন৷

দই হয়ে গেলে বের করে নরমাল ফ্রিজে রাখবেন।

✅ টিপস: এই রকম হট পট টিফিন ক্যারিয়ারে সাধারণত ছোট ছোট ৩টি বাটি থাকে। ভালো হয়, নিচের বাটিটি খালি রেখে, উপরে দুধের পরিমাণ অনুযায়ী ১ বা ২টি বাটিতে দই বসানো। এতে করে ফুটিয়ে নেয়া গরম পানির সংস্পর্শে থেকে দই বীজের ব্যাকটেরিয়া মরে যাওয়ার সম্ভাবনা থাকে না।

২।
অন্য পদ্ধতিটি হচ্ছে বেকিং ওভেনে দই পাতানো। প্রবাসে বাঙালীরা এভাবেই দই বানান। বেকিং ওভেনে আমি মিষ্টির দোকানে যে মাটির হাড়িতে দই বিক্রি করা হয় সরাসরি সেই হাড়িতেই দই বসাই। তবে টিফিন ক্যারিয়ারের স্টিলের বাটিসহ অন্য যে কোন পাত্রই আপনি ব্যবহার করতে পারবেন।

উপরে বলা পদ্ধতিতে কাঁচা দুধ দিয়ে এখানেও দই বীজ তৈরি করা যাবে।

বীজ থেকে দই করার জন্য, আগের মতোই দই বীজ দুধের সাথে মিশিয়ে হাড়িটি ওভেনে রেখে দিতে হবে। প্রিহিট ছাড়াই, কয়েক ঘন্টা গ্যাপ দিয়ে ১ বা ২ বার ১০০°তে ১০ মিনিটের জন্য ওভেন হিট করে ১০-১২ ঘন্টার মতো দুধটি রেখে দিলে দই হয়ে যাবে ইনশাআল্লাহ। দই হয়ে গেলে বের করে নরমাল ফ্রিজে রাখবেন।

যেহেতু এখানে হট পট টিফিন ক্যারিয়ারের মতো কন্টিনিউয়াস হিট দেয়া হয় না, তাই এতে দই হতে সময় লাগে। এভাবে কাঁচা দুধ দিয়ে দই বীজ করতেও বেশি সময় লাগবে।

✅ টিপস: এই পদ্ধতিতে রাতে ঘুমের আগে দই বসানো ভালো, এতে দই ওভারকুক হওয়ার সম্ভাবনা থাকে না (মানে, স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় না, বেশি হয়ে গেলে দই থেকে বেশি পানি বের হয়) । রাত ১০টার দিকে দই বসিয়ে ১ বার ওভেন হিট করা যায়, এরপর ফজরের সময় আরেকবার হিট করলে সকালে ৮-৯টার দিকে সুন্দরভাবে দই হয়ে যাবে ইনশাআল্লাহ। সকালেও দই বসানো যেতে পারে, এতে করে পরবর্তী ৮-১০ ঘন্টা আপনি দইয়ের প্রগ্রেস মনিটর করে প্রয়োজনে হিট দেয়া বা না দেয়ার সিদ্ধান্ত নিতে পারবেন।

♦️ উল্লেখ্য, আমি এখানে আমাদের নিজস্ব ফার্মের মহিষের দুধ ব্যবহার করেছি। মহিষের দুধ গরুর দুধের চেয়ে ঘন হয় তাই এটা একবার উতরে নিয়েই দই বসানো যায়। গরুর দুধ ব্যবহার করলে আগে জ্বাল করে ঘন করে নিতে হবে তাহলে আশা করা যায় উপরের দেয়া সময় অনুযায়ী দই রেডি হবে ইনশাআল্লাহ। জেনারেলি, গরুর দুধের চেয়ে মহিষের দুধের দই করা বেশি সহজ ও টেস্টি।

♦️ দই বীজ করার জন্য আপনি যদি কাঁচা দুধ খুঁজে না পান তাহলে সরাসরি বাজারে পাওয়া টক দই ব্যবহার করতে পারেন বা অর্গানিক পরিবার থেকে মহিষের লিকুইড দই সংগ্রহ করতে পারেন। এটিই পরে দই বীজ হিসেবে ব্যবহার করতে পারবেন। এর স্বাদ ও মান ভালো।

♦️ প্রেগন্যান্সিতে দই: হজমে সহায়ক, গ্যাস/পেট ফাঁপা প্রতিরোধ করে, মায়ের যোনীপথে উপকারী ব্যাকটেরিয়া বাড়তে সহায়তা করে, প্রোটিন ও ক্যালসিয়ামের ভালো উৎস।

♦️ ছোট বাবুর জন্য: ৬ বা ৭ মাস থেকেই শিশুকে মিষ্টি ছাড়া দই খাওয়ানো যায়। বাচ্চারা সাধারণত এটি বেশ পছন্দ করে। এতে আছে বাচ্চার জন্য প্রোটিন ও ক্যালসিয়াম। সরাসরি খাওয়ানো যায় বা ভাত খাওয়ার উপযোগী বাচ্চাকে ভাতের সাথে মিশিয়ে খাওয়ানো যায়।

📸 ছবিতে মহিষের দুধ দিয়ে ঘরে তৈরি দই বীজ ও দই দেখা যাচ্ছে।


আলহামদুলিল্লাহ, আমাদের অর্গানিক গম (সম্পূর্ণরূপে রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত) মাড়াই করা হয়েছে। ইনশাআল্লাহ, শীঘ্রই হো...
13/04/2026

আলহামদুলিল্লাহ, আমাদের অর্গানিক গম (সম্পূর্ণরূপে রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত) মাড়াই করা হয়েছে। ইনশাআল্লাহ, শীঘ্রই হোল গ্রেইন আটা পাওয়া যাবে।

গত বছরের মতো এইবারও অর্গানিক আখ চাষ করেছি আমরা, আলহামদুলিল্লাহ। অর্গানিক আখ মাড়াই করে জাল করে রাব মিঠাই/ঝোলাগুড় তৈরি কর...
08/04/2026

গত বছরের মতো এইবারও অর্গানিক আখ চাষ করেছি আমরা, আলহামদুলিল্লাহ। অর্গানিক আখ মাড়াই করে জাল করে রাব মিঠাই/ঝোলাগুড় তৈরি করা হয়। আখ উৎপাদনে এবং রাব মিঠাই তৈরিতে কোন প্রকার রাসায়নিক সার, কীটনাশক বা কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ নিরাপদ এবং চিনির চেয়ে অনেক পুষ্টিকর, ভিটামিন ও মিনারেলসে ভরপুর আমাদের এই আখের ঝোলা গুড়।

🎉যারা অগ্রিম পেমেন্ট করবেন তাদের জন্য রয়েছে ৫০% ছাড়!!! এই অফার ১৫ এপ্রিল পর্যন্ত।

"আসসালামু আলাইকুম, আপনাদের থেকে নেওয়া ঝোলা গুড় দিয়ে আমার ২বছরের বাচ্চার জন্য বানানো আটার বিস্কুট আর চকোলেট কেক। বাচ্চার ...
02/04/2026

"আসসালামু আলাইকুম, আপনাদের থেকে নেওয়া ঝোলা গুড় দিয়ে আমার ২বছরের বাচ্চার জন্য বানানো আটার বিস্কুট আর চকোলেট কেক।
বাচ্চার খাবারে চিনির বিকল্প হিসেবে গুড়টা সব সময় ব্যবহার করেছি আমি।
স্বাদ আর ঘ্রাণ মাশা'আল্লাহ।
আবার খুব শীঘ্রই গুড় নিবো ইনশাআল্লাহ।
আল্লাহ আপনাদের এই কাজে বারাকাহ প্রদান করুক 🤎"

Farjana Umm Arwa আপাকে অনেক ধন্যবাদ আমাদের অর্গানিক রাব মিঠাইয়ের এত সুন্দর রিভিউ দেয়ার জন্য। উনার বাবুর সুস্থতায় আমাদের ছোট্ট অংশগ্রহণ করার সুযোগ পাওয়ায় আমরাও কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ!


এই প্রত্যন্ত গ্রামে কেউ পায়ে হেঁটে বাসায় এসে এই বই দুইটি কিনতে আসবে ভাবতে পারিনি। ঈদের দ্বিতীয় দিনে সারপ্রাইজ ছিল এটি। প...
22/03/2026

এই প্রত্যন্ত গ্রামে কেউ পায়ে হেঁটে বাসায় এসে এই বই দুইটি কিনতে আসবে ভাবতে পারিনি। ঈদের দ্বিতীয় দিনে সারপ্রাইজ ছিল এটি। প্রযুক্তির সুফলগুলো সত্যিই আশীর্বাদ, আলহামদুলিল্লাহ।

অর্গানিক পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা 🌙 কেমন কাটল আজকের দিনটি?
21/03/2026

অর্গানিক পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা 🌙 কেমন কাটল আজকের দিনটি?

Address

Nakla
Sherpur

Alerts

Be the first to know and let us send you an email when অর্গানিক পরিবার - OrganicPoribar.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share