Khatiaam.com - খাঁটিআম.কম

Khatiaam.com - খাঁটিআম.কম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khatiaam.com - খাঁটিআম.কম, Fruit & vegetable shop, Kansat, Shibganj.

খাঁটি আমের ঘাঁটি - চাঁপাই রাজশাহীতে স্বাগতম!
চাঁপাইনবাবগঞ্জের ক্ষিরশেপাতি, নওগাঁর আম্রপালি রাজশাহীর ফজলি সবকিছু একজায়গায় 😊🥭
শুধুমাত্র আম নিয়েই আমরা কাজ করি তাই সেরা আমের নিশ্চয়তায় ভরসার একমাত্র নাম khatiaam.com 💯
📞Hotline : 01516786795

কচি আম ধরে আছে গাছে গাছে 🌿
22/03/2026

কচি আম ধরে আছে গাছে গাছে 🌿

"বানানা ম্যাংগোখাদ্যোপযোগী অংশ ৭৫%।  | ব্যানানা আম  #ব্যানানা ম্যাংগো/ আম /  "। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে জনপ্র...
24/06/2025

"বানানা ম্যাংগো
খাদ্যোপযোগী অংশ ৭৫%।
| ব্যানানা আম
#ব্যানানা ম্যাংগো/ আম /
"। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে জনপ্রিয় এবং বর্তমানে বাংলাদেশেও এর বাণিজ্যিক চাষ হচ্ছে। এই আম আকারে লম্বাটে, সাধারণত ২০০-৩৫০ গ্রাম ওজনের হয়ে থাকে এবং পাকা অবস্থায় হালকা হলুদ বা সোনালী রং ধারণ করে। এর স্বাদ মিষ্টি, রসালো এবং আঁশবিহীন। পাকা ফলে হালকা সুগন্ধ থাকে।
বেশি পাকলে বেশি সুগন্ধ।এখানে বানানা ম্যাংগো সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো:
আকৃতি: কলার মতো লম্বা ও বাঁকানো।
ওজন: ২০০-৩৫০ গ্রাম।
রং: পাকা অবস্থায় হালকা হলুদ থেকে সোনালী।
স্বাদ: মিষ্টি, রসালো এবং আঁশবিহীন।
গন্ধ: পাকা ফলে হালকা সুগন্ধ থাকে।
উপকারিতা: ভিটামিন এ, সি এবং অন্যান্য পুষ্টি উপাদান সমৃদ্ধ।

এক্সপোর্ট কোয়ালিটির আম্রুপালি – এখন Khatiaam.com-এ একেবারে ফ্রেশ ও রেডি টু চিবুক! 🥭🔥খেয়ে বলবা –এটা কি বাংলাদেশি আম, নাকি...
24/06/2025

এক্সপোর্ট কোয়ালিটির আম্রুপালি – এখন Khatiaam.com-এ একেবারে ফ্রেশ ও রেডি টু চিবুক! 🥭🔥
খেয়ে বলবা –

এটা কি বাংলাদেশি আম, নাকি কোন VIP বিদেশি আম গোপনে দেশে এসেছে? 😍

এই রসালো স্বাদের বিরুদ্ধে নিজেকে ধরে রাখা একরকম অন্যায়!

তাই দেরি না করে এখনই অর্ডার করো 👇

🌐 www.khatiaam.com

📲 WhatsApp Order: https://wa.me/8801516786795

🚚 হোম ডেলিভারি ১০০% সেফ
✅ ফরমালিন/কার্বাইড মুক্ত, খাঁটি বাগানের স্বাদ
📦 অর্ডার লিমিটেড – স্টকে থাকতে থাকতে নিয়ে ফেলুন

#আম্রুপালি
#ফরমালিনমুক্ত_আম
#বাংলাদেশের_গর্ব #আমের_রাজা

22/06/2025

ল্যাংড়া আম লাগবে.?

বাজারে আম ৭০ টাকা, অনলাইনে কত?একটু খেয়াল করলেই দেখা যায়, আমের সিজনে যেদিকে তাকাই সেদিকেই আম আর আম। বাসা থেকে নিচে নামলেই...
20/06/2025

বাজারে আম ৭০ টাকা, অনলাইনে কত?

একটু খেয়াল করলেই দেখা যায়, আমের সিজনে যেদিকে তাকাই সেদিকেই আম আর আম। বাসা থেকে নিচে নামলেই ভ্যান গাড়িতে আম, গলির মোড়ে মোড়ে আম সয়লাব, দামেও সস্তা, দেখতেও বেশ টসটসে, আকর্ষণীয়।

আর অনলাইনে কত?
অনলাইনের সেলাররা বলেন সরাসরি বাগান থেকে আম দিচ্ছে, তারপরেও তাদের দাম বাজারের থেকে বেশি। কিন্তু কেন?

কারণ - অনলাইন সেলাররা ক্রেতাকে আম দেন বাছাইকৃত সেরাটা। বাছাইকৃত সেরা আমের দাম একটু বেশিই। এর সাথে যোগ হয় ক্যারেটের দাম, প্যাকিং খরচ, পেপার, লেবার, কুরিয়ার চার্জ সহ আরও অন্যান্য খরচ। সবকিছু মিলিয়ে বাজারের আমের চাইতে অনলাইনে আম কিনতে দাম একটু বেশিই লাগে।

তারপরও কেন অনলাইন থেকে কিনবেন?

বাজারের আম আড়তদার বাগানীদের থেকে একসাথে কিনে নেন, বাগানীও পরিপক্ক অপরিপক্ক আমের হিসাব না করে সব একসাথে পেড়ে আড়তে বিক্রি করেন।

আড়তদার অপরিপক্ক আম পাকাতে আমে দেন ক্ষতিকর কেমিক্যাল ফলে সব আম একবারে পেকে যায়। আম অপরিপক্ক হওয়ায় আসল স্বাদ পাওয়া যায় না। সেইসাথে, কার্বাইড দেয়া আম খাওয়ার ফলে স্বাস্থ্য ঝুঁকি তো আছেই। এছাড়া এক আমের নাম বলে অন্য আম সেল করা তো চলেই।

অনলাইন সেলাররা কখনো আমে কার্বাইড দেয় না, তারা আম যেদিন গাছ থেকে পাড়ে সেদিনই কুরিয়ার করে। বাছাই করা সেরা আম ক্রেতাদের দেয় যেনো খারাপ রিভিউ না আসে। অনলাইন বিজনেসে ক্রেতার রিভিউ অনেক গুরুত্বপূর্ণ। একবার খারাপ আম দিলে সেই সেলার আর কখনো অনলাইন ব্যবসায় ভালো করতে পারবেনা।

আমের প্যাকেজ -
🥭ছোট ক্যারেট ১২ কেজি
🥭বড় ক্যারেট - ২২ কেজি

আমের অর্ডার করতে ইনবক্স করুন,
অথবা কল করুন 01516786795
ম্যাসেজ করুন হোয়াটসঅ্যাপে 01516786795

ছবিগুলো Ai দিয়ে বানানো 🫡
12/06/2025

ছবিগুলো Ai দিয়ে বানানো 🫡

আলহামদুলিল্লাহ।আজকে ক্ষিরশেপাত আমের প্রথম চালান গেল,প্রায় ১০০০ কেজিঈদের আগে আর পাঠাব না।আম পেতে হলে প্রি-অর্ডার করুন, ঈদ...
01/06/2025

আলহামদুলিল্লাহ।
আজকে ক্ষিরশেপাত আমের প্রথম চালান গেল,
প্রায় ১০০০ কেজি

ঈদের আগে আর পাঠাব না।
আম পেতে হলে প্রি-অর্ডার করুন,
ঈদের পরে প্রথম ডেলিভারি পেতে 😊

যেহেতু আমাদের আম কেমিক্যাল ফ্রি তাই প্রাকৃতিক উপায়ে আম সংরক্ষণ করতে হবেআপনি আম বুঝে পাবার পরে যে উপায়ে আম সংরক্ষন করবেন ...
31/05/2025

যেহেতু আমাদের আম কেমিক্যাল ফ্রি তাই প্রাকৃতিক উপায়ে আম সংরক্ষণ করতে হবে

আপনি আম বুঝে পাবার পরে যে উপায়ে আম সংরক্ষন করবেন

➤প্রথমে ক্যারেট থেকে আম গুলো নামিয়ে নিন
➤এরপর পাকা আম গুলো আলাদা করে রাখুন
➤কাচা এবং শক্ত আম গুলো আলাদা করে রাখুন
➤কাচা এবং পাকা সব আম আলো বাতাস যুক্ত ঘরে রাখুন
➤পাকা আম কাগজের পেপার এর উপরে রাখুন
➤কাচা আম গুলো একটা চটের বস্তার উপরে বিছিয়ে রাখুন
➤প্রতিদিন চেক করে যে আম গুলো পাকে এইগুলা পর্যায়ক্রমে আগে খেতে হবে

এভাবে আম সংরক্ষণ করলে আশা করছি আম ভালো থাকবে

🥭 নিশ্চিন্তে খান মিষ্টি আম! জেনে নিন রাসায়নিকমুক্ত ও নিরাপদে পাকানো আম চেনার এবং ঘরে পাকানোর সহজ কৌশল: 🌿এই মৌসুমে রাসায়ন...
26/05/2025

🥭 নিশ্চিন্তে খান মিষ্টি আম! জেনে নিন রাসায়নিকমুক্ত ও নিরাপদে পাকানো আম চেনার এবং ঘরে পাকানোর সহজ কৌশল: 🌿

এই মৌসুমে রাসায়নিকের ঝুঁকি এড়িয়ে চলুন আর উপভোগ করুন আমের আসল স্বাদ ও পুষ্টি। আপনার পরিবারের জন্য সেরা আম নিশ্চিত করতে, এই বিষয়গুলো খেয়াল রাখুন:

রাসায়নিকমুক্ত পাকা আম চেনার উপায়:
১️⃣ গন্ধ: ফলে মিষ্টি, স্বাভাবিক সুগন্ধ থাকবে। রাসায়নিক দিয়ে পাকানো হলে অনেক সময় গন্ধ থাকে না বা অন্যরকম গন্ধ আসতে পারে।
২️⃣ রঙ: স্বাভাবিকভাবে পাকা আমের রঙে হলুদের সাথে হালকা সবুজ আভা থাকতে পারে, সবদিক সমানভাবে নিখুঁত হলুদ নাও হতে পারে। রাসায়নিক দেওয়া আম অনেক সময় অস্বাভাবিক উজ্জ্বল ও সমান হলুদ হয়।
৩️⃣ স্পর্শ: স্বাভাবিকভাবে পাকা আম ধরলে কোমল লাগবে কিন্তু অতিরিক্ত নরম বা শক্ত হবে না। কিছু অংশে হালকা চাপ দিলে ডেবে যেতে পারে।
৪️⃣ বোঁটার কাছে: বোঁটার কাছে পাকা ফলের মিষ্টি গন্ধ বেশি পাওয়া যায়। রাসায়নিক দেওয়া হলে বোঁটার চারপাশ শক্ত থাকতে পারে।
৫️⃣ মাছি: অনেক সময় দেখা যায়, প্রাকৃতিকভাবে পাকা ফলের উপর দু-একটা মাছি বসে, যা রাসায়নিকযুক্ত ফলে কম দেখা যায়।

ঘরে নিরাপদে আম পাকানোর কৌশল:
🍚 চাল বা আটার পাত্রে: কাঁচা বা আধা পাকা আম চালের ড্রামে বা আটার পাত্রে রেখে দিন। চাল থেকে উৎপন্ন ইথিলিন গ্যাস আম পাকাতে সাহায্য করবে। ২-৪ দিনের মধ্যে আম পেকে যাবে।
📰 কাগজে মুড়িয়ে: প্রতিটি আম আলাদাভাবে খবরের কাগজ বা সাধারণ কাগজে মুড়িয়ে উষ্ণ স্থানে (যেমন রান্নাঘরের তাক-এ) রাখুন। নিয়মিত পরীক্ষা করুন।
🧺 খড়ের মধ্যে: গ্রামগঞ্জে প্রচলিত একটি পদ্ধতি হলো খড়ের গাদায় বা খড় বিছিয়ে তার উপর আম রাখা। এটিও প্রাকৃতিকভাবে আম পাকাতে সাহায্য করে।
📦 বন্ধ বাক্সে: একটি কাগজের বা কাঠের বাক্সে আমগুলো পাশাপাশি রাখুন, অতিরিক্ত চাপাচাপি না করে। সাথে একটি পাকা কলা বা আপেল রাখতে পারেন, যা ইথিলিন নিঃসরণ করে আম দ্রুত পাকাতে সাহায্য করবে।

এই কৌশলগুলো মেনে চললে আপনি রাসায়নিকমুক্ত ও সুস্বাদু আম উপভোগ করতে পারবেন। আপনার কি আরও কোনো কৌশল জানা আছে? মন্তব্যে জানান! 👇

#রাসায়নিকমুক্তআম #নিরাপদআম #জৈবআম #বিশুদ্ধআম #আমেরযত্ন #স্বাস্থ্যকরখাবার #আম #ম্যাংগোলাভ২০২৫ #আমচেনারউপায় #ঘরেআমপাকানো #প্রাকৃতিকউপায়

ভাই রাজশাহী আম নাকি ৫০/৬০ টাকা কেজি ? জি ভাই ঠিকই বলেছেন ।তবে অনলাইনে কেনো ১১০/১৩০ টাকা কেজি ? ভাই আপনিতো রাজশাহীতে গিয়ে...
26/05/2025

ভাই রাজশাহী আম নাকি ৫০/৬০ টাকা কেজি ?
জি ভাই ঠিকই বলেছেন ।
তবে অনলাইনে কেনো ১১০/১৩০ টাকা কেজি ?

ভাই আপনিতো রাজশাহীতে গিয়ে বাগানে বসে আম কিনেছেন না , এছাড়া অনলাইনেও আপনি শুধু আম কিনছেন না ।
আমের সাথে আছে ক্যারেট , পেপার , দড়ি , বস্তা , লেবার খরচ , কুরিয়ার চার্জ ।
আর কি আছে ? ঘরে বসে আরামছে আম হাতে পাওয়ার নিশ্চয়তা ।শতভাগ ফরমালিন মুক্ত আম পাচ্ছেন ভাই আর কি চাই বলেন।
তো এগুলোর দাম কে দিবে ?

এই যে তরুন ছেলে মেয়েরা , মাস্টার্স পাশ করে , বেকার না থেকে রাত , দিন পরিশ্রম করে আপনাদের ঘরে বসে ফ্রেশ আম খাওয়ার সুযোগ করে দিচ্ছে এর জন্যেওতো খুশি হয়ে তাদের কাছে কেনা উচিত ।

আপনারা কি জানেন,এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম আম বাজার কোনটা ⁉️🤔বাংলাদেশের সর্ব বৃহৎ আম বাজার কোনটা ⁉️🥭🥭প্রথমেই বলে রাখ...
23/05/2025

আপনারা কি জানেন,

এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম আম বাজার কোনটা ⁉️🤔
বাংলাদেশের সর্ব বৃহৎ আম বাজার কোনটা ⁉️

🥭🥭প্রথমেই বলে রাখা ভালো যে আমের রাজধানী কিন্তু চাঁপাইনবাবগঞ্জ❤️❤️

আর এই আমের জন্যই একটি বিশেষ পরিচিতি রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার। বাংলাদেশের সর্ববৃহৎ আম বাজার হলো #চাঁপাইনবাবগঞ্জের_কানসাট ❤️। এটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বাজার।

কানসাটের পূর্ববর্তী নাম ছিল কংসহট্ট। এই কানসাটে অবস্থিত কানসাট রাজবাড়ি যেটি স্থানীয়দের মাঝ কুঁজো রাজার বাড়ি বলে পরিচিত। এই রাজার কয়েকশো বছরের পুরনো একটি আম বাগান রয়েছে যেটি ‘কানসাট বাজার বাগান’ বলে পরিচিত।কানসাট বাজার চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ২৩কিলোমিটার দূরে কানসাটএ অবস্থিত।।এখানে প্রতিদিন প্রাই ১৫-২০ কোটি টাকার আম বিক্রি হয়...🥰🥰🥰।
আর সকাল বেলা থেকে দূপুর বেলা পর্যন্ত এখানে কাঁচা আম ও বিকাল তিনটা থেকে রাত ১২টা পর্যন্ত বিক্রি হয় পাকা আম...🥰।

কানসাট আমের বাজারে গেলে আম কিনেন আর না কিনেন দেখেই চোখ জুড়িয়ে যাবে।
আর আমের মিস্টি গন্ধ তো আছেই।।আহা কি সুন্দর ❗❗

আপনাদের জন্য নিয়ে আসছি শিগরই কারবাইড মুক্ত #ফ্রেস_আম....নিজ বাগান থেকে🥰
সাথে থাকুন.....🥰 খাঁটি আমের ঘাঁটি - চাঁপাই রাজশাহী 🥭

আমগুলো বিগত বছরের, শেষ সময়ের শেষের দিকে সেরা আম ছিল এগুলো। রসে ঘ্রানে ভরা ক্ষিরশেপাতি আম যা হিমসাগর নামেও অনেকে চিনে। এট...
22/05/2025

আমগুলো বিগত বছরের, শেষ সময়ের শেষের দিকে সেরা আম ছিল এগুলো। রসে ঘ্রানে ভরা ক্ষিরশেপাতি আম যা হিমসাগর নামেও অনেকে চিনে। এটা আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম। জি আই পন্য হিসেবেও স্বীকৃতি প্রাপ্ত। শেষ সময়ে এসে এগুলো ৫৭০০৳ মন হিসেবে বিক্রি হয়েছিল।

দাম বাড়ার আগে প্রথমদিকে সেরা আম পেতে প্রি-অর্ডার করুন আমাদের কাছে।
আমাদের ব্রান্ডিং পেজ : Khatiaam.com - খাঁটিআম.কম নক দিতে পারেন 👑🥭🥭🥭

Address

Kansat
Shibganj
6341

Alerts

Be the first to know and let us send you an email when Khatiaam.com - খাঁটিআম.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khatiaam.com - খাঁটিআম.কম:

Share