অনন্যা - Ananya

অনন্যা - Ananya আমরা বিভিন্ন রকমের প্রাকৃতিক, নিরাপদ এবং ঐতিহ্যবাহী খাদ্য এবং পণ্য সামগ্রী সরবরাহ করি।

"খাদ্যে থাকুক প্রকৃতির ছোঁয়া।"

TERMS AND CONDITIONS (শর্তাবলী)

গুরুত্বপুর্ণ – আমাদের যেকোন সার্ভিস, প্রোডাক্ট, সফটওয়ার বা সেবা ব্যাবহার কিংবা ক্রয় করার পূর্বে অনুগ্রহ করে এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নেয়ার অনুরোধ রইলো। আমাদের সার্ভিস ব্যাবহার করার মানেই হলো আপনি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নিয়েছেন এবং এতে সম্মত আছেন। কিন্তু, আপনি যদি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলোতে সম্মত না থাকেন, তাহলে আমাদের সার্ভিস ব্যাবহার না ক

রাটাই শ্রেয়। এটি "অনন্যা- Ananya"/ananyabd.com এবং আপনার মধ্যকার End-User লাইসেন্স এগ্রিমেন্ট, যাতে লাইসেন্সর বা আমরা হচ্ছি "অনন্যা- Ananya"/ananyabd.com এবং আপনি হচ্ছেন গ্রাহক কিংবা কাস্টমার।

আমাদের ওয়েবসাইট ভিজিট এবং/অথবা আমাদের কাছ থেকে কোন প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটের একজন ইউজার হলেন এবং আমাদের সার্ভিসের সাথে সংযুক্ত হলেন এবং আমাদের “Terms of Service”, “Terms of use” অথবা “Terms” এর সাথে সম্মতি পোষন করলেন। এই টার্মস এবং কন্ডিশন গুলো সকল ওয়েবসাইট ইউজার, যারা ব্রাউজ করছেন, ভেন্ডর, কাস্টমার, মার্চেন্টস, এফিলিয়েট প্রোগ্রামার এবং/অথবা কন্টেন্ট কন্ট্রিবিউটরদের জন্য প্রযোজ্য।

যেকোন সময় আপনি এই পেজটি ভিজিট করার মাধ্যমে আমাদের আপডেটেড টার্মস এবং কন্ডিশন গুলো সম্পর্কে পড়তে এবং জানতে পারবেন। তাই, আমাদের টার্মস এন্ড কন্ডিশনের নতুন ফিচার, নতুন যোগ কিংবা নতুন সেকশনে ও আপনি সম্মত আছেন বলে ধরে নেয়া হবে।

সেকশন ১ – সাধারন কন্ডিশনঃ
প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট স্টকঃ

যেকোন প্রোডাক্ট এর প্রাইস এবং প্রোডাক্ট টি এভেইলেবল আছে কি না সেটা পুরোপুরি নির্ভর করে প্রোডাক্ট এর স্টক এর ওপর। যদি কোন প্রোডাক্ট বা সার্ভিস এভেইলেবল না থাকে তাহলে "অনন্যা- Ananya"/ananyabd.com যত দ্রুত সম্ভব আপনাকে জানাবে এবং সিমিলার বা অলটারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করবে অথবা এডভান্স পেমেন্ট করা থাকলে সেটা রিফান্ড পলিসি অনুযায়ী রিফান্ড করবে। আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে রিফান্ড পলিসি সেকশন দেখে নিতে পারেন।

আমাদের ওয়েবসাইট ananyabd.com ভিজিট করার মাধ্যমে বা ওয়েবসাইট থেকে কিছু ক্রয় করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে ব্যাবসার ধরন, প্রাকৃতিক অবস্থা কিংবা বৈশ্বিক অবস্থার, ইনকামিং স্টক বা সোল্ড আউট হবার কারনে অর্ডার প্লেস করার পরও প্রোডাক্ট স্টক না থাকার কারনে কাস্টমারকে সিমিলার কিংবা অল্টারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করা হতে পারে অথবা পুরো অর্ডারটিই ক্যান্সেল করা হতে পারে।

আমাদের সাইটের যেকোন প্রোডাক্ট এর প্রাইস কোন প্রকার নোটিফিকেশন ছাড়াই বা বার্তা ছাড়াই পরিবর্তন হতে পারে। আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের সাইটের প্রাইস গুলো সঠিক রাখতে, কিন্তু সময়ের সাথে সাথে দাম পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে অর্ডার ডেলিভারিতে পাঠানোর আগেই আপনাকে জানানো হবে এবং আপনি চাইলে অর্ডারটা নিতে পারেন কিংবা ক্যান্সেল ও করতে পারেন। "অনন্যা- Ananya" যেকোন সময় যেকোন সার্ভিস বা অফার বা ডেলিভারি বন্ধ করা, পরিবর্তন কিংবা পরিবর্ধন করার অধিকার রাখে। "অনন্যা- Ananya" আপনি বা অন্য কারো কাছে এসব পরিবর্তনের জন্য দায়বদ্ধ থাকবেনা।


সেকশন ২ – পণ্য সামগ্রীঃ

আমাদের সকল পণ্য সামগ্রী "অনন্যা- Ananya"/ananyabd.com এর মাধ্যমে অনলাইনে এভেইলেবল রয়েছে। প্রোডাক্ট গুলোর পরিমান সীমিত সংখ্যক ও হতে পারে, তাই রিটার্ন এবং এক্সচেঞ্জ সুবিধা কেবল আমাদের Return Policy অনুযায়ী প্রসেস করা হবে।

"অনন্যা- Ananya"/ananyabd.com সর্বাত্মক চেষ্টা করে সাইটের সকল প্রোডাক্টস এর কালার, সাইজ বা অন্য কোন ভেরিয়েশন থাকলে তা সঠিকভাবে ওয়েবসাইটে দেখানোর জন্য কিংবা বর্ণনা করার জন্য এবং সিলেকশনের অপশন দেয়ার। তবে আমরা যেহেতু প্রাকৃতিক এবং নিরাপদ খাদ্য সামগ্রী নিয়ে কাজ করি, মৌসুম এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে এগুলোর স্বাদ গন্ধ, বর্ণ, গঠন গত অবস্থার পরিবর্তন হয়।

তাই "অনন্যা- Ananya"/ananyabd.com নিশ্চয়তা দিতে পারেনা যে প্রোডাক্ট বাস্তবে দেখতে হুবহু সাইটে দেখানো প্রোডাক্ট এর ছবির মত হবে। যদি কোন প্রোডাক্ট ওয়েবসাইটের বর্ননার সাথে না মিলে, আপনার নিকট সঠিক বা খাঁটি বলে মনে হচ্ছেনা এক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্ট টি অব্যাবহৃত অবস্থায় আমাদের Return and Replacement Policy অনুযায়ী রিটার্ন করতে পারেন। তাছাড়া, যেকোন প্রোডাক্ট এর স্টক কে সীমিত করার, নোটিফিকেশন ছাড়াই প্রাইস কিংবা বর্ণনা পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষন করি।

সেকশন ৩ – বিলিং এবং একাউন্ট ইনফরমেশন সঠিক দেয়া:

আমাদের কাছে প্লেস করা আপনার যেকোন অর্ডার আমরা প্রত্যাখ্যান করা, যেকোন অর্ডার, প্রি-অর্ডার এ প্রোডাক্ট সংখ্যা সীমিত বা ক্যান্সেল করার অধিকার রাখি। এই বাধ্যবাধকতাটি সেইম একাউন্ট, সেইম বিলিং এড্রেস, সেইম পেমেন্ট একাউন্ট, এবং/অথবা সেইম শিপিং এড্রেস হলেও কার্যকর হতে পারে। যেকোন অর্ডার ক্যান্সেল, প্রোডাক্ট পরিমান সীমিতকরণ, প্রোডাক্ট পরিমান ক্যান্সেল করার ক্ষেত্রে আমরা প্লেস করা অর্ডার ইনফরমেশনে থাকা কন্টাক্ট নাম্বার অথবা মেইল এড্রেস এর মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করবো। কোন স্পেশাল অফারের ক্ষেত্রে, আমাদের জাজমেন্টের মাধ্যমে আমরা যদি মনে করি যে, কোন ডিলার, ডিস্ট্রিবিউটর বা রিসেলার অর্ডার করেছেন, সেই অর্ডার ক্যান্সেল করার ও অধিকার রাখি আমরা।

একজন ওয়েবসাইট ইউজার কিংবা ক্রেতা হিসেবে আমাদের কাছ থেকে প্রতিটা অর্ডারে আপনি আপনার সম্পূর্ন সঠিক একাউন্ট ইনফরমেশন আমাদেরকে প্রদান করতে সম্মতি প্রকাশ করছেন। এছাড়া ও ক্রেতা হিসেবে প্রতিনিয়ত আপনি আপনার একাউন্ট ইনফরমেশন, মেইল এড্রেস, কন্টাক্ট নাম্বার এবং পেমেন্ট একাউন্ট ডিটেইলস আপডেট করতে সম্মতি প্রকাশ করছেন, যাতে করে আমরা আপনার ট্রাঞ্জেকশন সম্পন্ন করতে পারি এবং প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করে দ্রুত প্রোডাক্ট বা সেবা প্রদান করতে পারি।

একটা ফোন নাম্বার বা মেইল এড্রেস অথবা একাউন্ট ইনফরমেশন দিয়ে কাস্টমার একাধিক একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেনা। যদি কোনভাবে করতে সক্ষমও হন, আমাদের অফার, ডিস্কাউন্ট, ডিলস, কুপন কিংবা আকস্মিক অফার একের অধিক নিতে পারবেন না এবং সাবমিট করা অর্ডার ক্যান্সেল হতে পারে।

সেকশন ৪ – প্রোডাক্ট ডেলিভারি :

নিজ এলাকা, জেলা এবং আমাদের যাতায়াত নিয়মিত আছে এসব এলাকায় আমাদের অর্থাৎ "অনন্যা- Ananya"/ananyabd.com র নিজস্ব লজিস্টিকস এবং ডেলিভারি টিম দ্বারা নিরাপদে পণ্য ডেলিভারি করা হয়। যেহেতু আমাদের পরিষেবা সমগ্র দেশব্যাপী তাই উন্নত পরিষেবার ক্ষেত্রে থার্ড পার্টি কুরিয়ার সার্ভিস, ডেলিভারি পার্টনার, ট্রান্সপোর্ট এবং লজিস্টিকস সাপোর্ট ব্যবহার করে থাকি।
পণ্য পরিবহনের সম্পূর্ণ খরচ গ্রাহক নিজে বহন করবে।
তবে মাঝে মাঝে প্রোমোশনাল ফ্রি শিপিং অফার থাকে এবং যেটা যেকোনো মুহূর্তে আমরা পরিমার্জন এবং পরিবর্ধন করার অধিকার সংরক্ষণ করি।

সেকশন ৫ রিটার্ন এবং রিফান্ড নীতিঃ

পণ্য রিসিভ করে কুরিয়ার অফিস/ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবে ইনভয়েসে বর্ণনা অনুযায়ী ঠিক আছে কিনা। যদি কোন ভুল প্রোডাক্ট অথবা পরিবহন কালীন ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে কুরিয়ার অফিস/ডেলিভারি ম্যানের সামনে থাকাকালীন সময়ে " অনন্যা - Ananya" / ananyabd.com এর প্রদানকৃত হটলাইন নম্বরে যোগাযোগ করে নিতে হবে।

আমরা যথাযথ নিয়ম মেনে গ্রাহককে সঠিক প্রোডাক্ট পুনরায় পাঠিয়ে দিবো। আর এক্ষেত্রে গ্রাহক চাইলে অর্ডার ক্যান্সেলও করে দিতে পারবে এবং আমরা রিফান্ড করে দেবো।

তবে কুরিয়ার অফিস/ডেলিভারি ম্যানের সামনে চেক না করে, সরাসরি বাসায় নিয়ে আসলে স্পষ্টরুপে আনপ্যাকিং ভিডিও না থাকলে অভিযোগ করলে সেটা গ্রহণযোগ্য হবেনা।

বিক্রয়োত্তর সেবাঃ

এছাড়াও গ্রাহক প্রোডাক্ট খুলে ব্যবহার করার সময় ত্রুটিপূর্ণ, মেয়াদ উত্তীর্ণ বা মানহীন প্রডাক্ট হিসাবে গ্রাহকের সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হলে, যথাযথ কারণ দর্শন করে আমাদের সাথে আলোচনা স্বাপেক্ষ পণ্য ফেরত কিংবা পরিবর্তন করে নিতে পারবেন।

পণ্য ফেরত পাওয়া মাত্র আমারা যাছাই বাছাই করে রিফান্ড করতে বাধ্য থাকবো।

তবে গ্রাহক কর্তৃক ইচ্ছাকৃত ভাবে পণ্যের মানের ক্ষতিসাধন করে থাকলে সেই দায়ভার "অনন্যা - Ananya" / ananyabd.com র বর্তাবে না।

সেকশন ৬ – ডিসকাউন্ট:

কুপন কোড, প্রমো কোড, ডিস্কাউন্ট অফার, বা সাইনআপ অফার মুলত প্রোডাক্ট এর সাধারন প্রাইস কে কমিয়ে দেয়। ডিসকাউন্ট কুপন, গিফট কার্ড এর অর্ডার সাকসেস হবার পর সেটা আর রিফান্ড, রিটার্ন অথবা এক্সেঞ্জ হবেনা। এই পলিসি অনুযায়ী সেইম ফোন নাম্বার বা মেইল এড্রেস দিয়ে ক্রিয়েট করা কোন কাস্টমার একের অধিকবার ডিস্কাউন্ট বা অফার নিতে পারবেন না। প্রমোশনাল এসএমএস কিংবা অফারের ব্যানারের কন্টেন্টে শুধুমাত্র অফারের মেইন কন্টেন্ট লিখা থাকবে, বিস্তারিত টার্মস এবং কন্ডিশুন গুলো ওয়েবসাইটে উল্লেখ থাকে, তাই অফার নেয়ার আগে টার্মস গুলো দেখ নেয়ার সুযোগ রয়েছে।
"অনন্যা- Ananya"/ananyabd.com কোন প্রকার পূর্ব অবগতি ছাড়াই যেকোন অফার যেকোন সময় সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার অধিকার রাখে।


সেকশন ৭ – থার্ড পার্টি লিংক:

বেস্ট কাস্টমার সার্ভিস দেয়ার জন্য কিছু কিছু সার্ভিস আছে যেগুলো আমরা প্রোভাইড করলেও কিছু ক্ষেত্রে থার্ড পার্টি সার্ভিস এর সেবা থাকতে পারে। যেসব ক্ষেত্রে আমরা থার্ড পার্টি প্রোভাইডরের লিংক প্রোভাইড করি, সেসব ক্ষেত্রে লিংক প্রবেশের মাধ্যমের আপনি থার্ড পার্টি ওয়েবসাইটে যাবেন, যাদের সাথে আমরা এফিলিয়েটেড না। এসব থার্ডপার্টি ওয়েবসাইট লিংক ব্যাবহার করে সার্ভিস ব্যাবহার গ্রহন করলে, সেক্ষেত্রে কোন সমস্যা হলে সেই দায়ভার "অনন্যা- Ananya"/ananyabd.com এর না।

থার্ড পার্টি এই ওয়েবসাইট গুলো থেকে কোন ড্যামেজ প্রোডাক্ট, সার্ভিস, রিসোর্স, কন্টেন্ট কিংবা ট্রাঞ্জেকশন এর মাধ্যমে ক্ষতিগ্রস্থ হলে সেই দায়ভার "অনন্যা- Ananya"/ananyabd.com নিবেনা। থার্ডপার্টি থেকে কোন প্রোডাক্ট নেয়ার আগে কিংবা ট্রানজেকশন করার আগে তাদের পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ার পরামর্শ থাকল। থার্ডপার্টি থেকে নেয়া যেকোন প্রোডাক্ট রিলেটেড কমপ্লেইন, ক্লেইম, কিংবা প্রশ্ন থার্ডপার্টিদের কে করতে হবে।

সেকশন ৮ – ভুল ইনফরমেশন এবং ত্রুটি:

অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ওয়েবসাইটে এমন কিছু প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভুল তথ্য থাকতে পারে। যেমন, টাইপিং ভুল, ভুল ইনফরমেশন অথবা ত্রুটি, যা যেকোন প্রোডাক্ট এর বিস্তারিত, মূল্য, প্রমোশন, অফার বা প্রোডাক্ট ডেলিভারি চার্জ কিংবা প্রোডাক্ট স্টক সম্পর্কে হতে পারে। তাই পূর্ব ঘোষনা ছাড়াই এধরনের ভুল ইনফরেশন কারেক্ট করার বা প্রয়োজনে পরিবর্তন করার অধিকার আমাদের রয়েছে। ভুলে কোন প্রোডাক্ট এর দাম অস্বাভাবিকভাবে কমে গেলে এবং সেই প্রোডাক্ট এর অর্ডার করলেও সেই অর্ডার ক্যান্সেল করা হতে পারে। যেমন ১২০০ টাকার প্রোডাক্টের প্রাইস যদি ভুলে ১২.০০ হয়ে যায় এমন ক্ষেত্রে পেমেন্ট করা অর্ডারও ক্যান্সেল করে রিফান্ড করা হতে পারে।

সেকশন ৯– অর্ডার ক্যান্সেল:

"অনন্যা- Ananya"/ ananyabd.com সব সময়ই অরিজিনাল এবং অথেনটিক প্রোডাক্ট বিক্রয় করে। তাই, দক্ষ কারিগর দ্বারা আমাদের চুক্তিবদ্ধ কারখানায় উৎপাদন করে অথবা ভালো মানের ভেন্ডর থেকে সংগ্রহ করে ডেলিভারির আগে কোয়ালিটি চেক করা হয়। তাই, কোন প্রোডাক্ট এর কোয়ালিটি চেক করার পর প্রোডাক্ট এ কোন সমস্যা থাকলে "অনন্যা-Ananya"/ ananyabd.com সেই অর্ডার ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, আমরা চেষ্টা করছি আমাদের গ্রাহকদেরকে বেস্ট শপিং এক্সপেরিয়েন্স প্রদান করার। এছাড়া ও কোন প্রোডাক্ট স্টক না থাকলে কিংবা স্টক আউট হয়ে গেলেও সেই অর্ডার টি ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, কিছু কিছু কারনে প্রোডাক্ট স্টক আগে থেকে বোঝা যায়না। যেমন, অপ্রত্যাশিত ইনভেন্টরি সমস্যা, ওয়েবসাইট ম্যানেজমেন্ট সমস্যা, ভেন্ডর স্টক আপডেট সমস্যা বা অপ্রত্যাশিত অন্য কোন সমস্যা বা হঠাত কোন প্রোডাক্ট এর চাহিদা বেড়ে গিয়ে স্টক আউট হয়ে গেলে এবং কোন অতিরিক্ত অর্ডার থাকলে তা ক্যান্সেল এবং রিফান্ড করা হতে পারে।

সেকশন ১০ – নিষিদ্ধ ব্যবহার:

যেসব কারনে আমাদের ওয়েবসাইট ব্যাবহারে নিষেধাজ্ঞা রয়েছে, নিম্নে তা বর্ননা করা হলো।

(ক) অনৈতিক কাজে ব্যাবহার করা।
(খ) অনৈতিক কাজে কাউকে প্ররোচিত করার জন্য ব্যাবহার করা।
(গ) যেকোন আন্তর্জাতিক, ফেডারেল, প্রাদেশিক বা জাতীয় প্রবিধান, রুলস, আইন, অথবা স্থানীয় নিয়ম অমান্য করার জন্য ব্যাবহার করা।
(ঘ) আমাদের বা অন্য কারো মেধা শক্তির অধিকার লঙ্ঘন করার জন্য ব্যাবহার করা।
(ঙ) লিঙ্গ, যৌন প্রবণতা, ধর্ম, জাতি, বয়স, জাতীয় উৎপত্তি, বা অক্ষমতার উপর ভিত্তি করে হয়রানি, অপব্যবহার, অপমান, ক্ষতি, বদনাম, অপবাদ, অসম্মান বা ভয় দেখানোর জন্য ব্যাবহার করা।
(চ) ভুল বা মিথ্যে তথ্য সরবরাহের জন্য।
(ছ) ভাইরাস কিংবা মালিশয়াস কোড আপলোড করা যা সাইটের স্বাভাবিক কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটাবে এবং যার জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হবে এমন কাজে ব্যাবহার করা।
(জ) অন্যদের পার্সোনাল ইনফরমেশন বের করার জন্য ব্যাবহার করা।
(ঝ) স্প্যাম, ফিশ, ফার্ম, প্রিটেক্সট, স্পাইডার, ক্রল, বা স্ক্র্যাপ এর মত নিষিদ্ধ কাজে ব্যাবহার করার জন্য।
(ঞ) কোন অশ্লীল বা অনৈতিক উদ্দেশ্যে ব্যাবহার করলে।
(চ) সার্ভিস বা ওয়েবসাইট সংশ্লিষ্ট অথবা ইন্টারনেট সিকিউরিটি বৈশিষ্টে হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া।

এই নিষিদ্ধ কাজগুলো করার কারনে আমরা আপনার সার্ভিস ইউজেস কিংবা একাউন্ট টার্মিনেট করার অধিকার রাখি।

সেকশন ১১ - সরকারি আইন:

এই পরিষেবার শর্তাবলী এবং যেকোন পৃথক চুক্তি যার দ্বারা আমরা আপনাকে পরিষেবা প্রদান করি তা বাংলাদেশে ই-কমার্স নিয়ন্ত্রণকারী প্রযোজ্য আইন অনুসারে পরিচালিত হবে এবং ব্যাখ্যা করা হবে। এই ওয়েবসাইট থেকে বা এর সাথে সম্পর্কিত যেকোন এবং সমস্ত পদক্ষেপযোগ্য আইনি দাবি বা কার্যধারা অবশ্যই বাংলাদেশের একটি উপযুক্ত আদালতের এখতিয়ারের মধ্যে আনতে হবে।

সেকশন ১২ - পরিষেবার শর্তাবলী পরিবর্তন ও পরিবর্ধন:

আপনি এই পৃষ্ঠায় যেকোনো সময় পরিষেবার শর্তাবলীর সবচেয়ে সাম্প্রতিক সংস্করণ পর্যালোচনা করতে পারেন। আমরা আমাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে, আমাদের ওয়েবসাইটে আপডেট এবং পরিবর্তন পোস্ট করার মাধ্যমে এই পরিষেবার শর্তাবলীর যেকোনো অংশ আপডেট, পরিবর্তন বা প্রতিস্থাপন করার অধিকার সংরক্ষণ করি। পরিবর্তনের জন্য পর্যায়ক্রমে আমাদের ওয়েবসাইট চেক করা আপনার দায়িত্ব।

এই পরিষেবার শর্তাবলীতে কোনও পরিবর্তন পোস্ট করার পরে আমাদের ওয়েবসাইট বা পরিষেবার আপনার ক্রমাগত ব্যবহার বা অ্যাক্সেস সেই পরিবর্তনগুলির স্বীকৃতি গঠন করে।

19/05/2026

অনন্যার এই কাঠের ঘানি ভাঙ্গা সরিষার তেল কে কে খেয়েছেন???

18/05/2026

উল্টাপাল্টা কমেন্ট করে মন ভেঙ্গে দেন ক্যান???

18/05/2026

ভেঙ্গে যাওয়া মূর্তি ঘরে রাখলে নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়।তাই যমুনায় বিসর্জন দিলাম।

18/05/2026

অনন্যার বছরের প্রথম গোবিন্দভোগ আমের রিভিউ আমার মা ই দিয়ে দিলো। সে একাই ১৫/২০ টা আম নাকি খেয়ে ফেলতে পারবে।

17/05/2026

ডায়াবেটিস আম আনলাম আপনাদের জন্য। হ্যা গোবিন্ধ ভোগ আম এত হালকা মিষ্টি যে ডায়াবেটিস রুগী রাও আরামসে খেতে পারবেন।
আর ঘ্রান টা দারুন মিষ্টি।তবে যারা অনেক বেশি করা মিষ্টি আম চান তারা আরেকটু অপেক্ষা করেন।আপাতত ডায়াবেটিস রুগী রা ইচ্ছে মত আম খেতে থাকেন।আমার মায়ের জন্য ও পাঠাচ্ছি।কারন আমার মায়ের ডায়াবেটিস আছে।

16/05/2026

অনন্যার নিরামিষ তেতুলের আচার নাম শুনলেই এভাবেই সবার মুখে জল চলে আসতেছে।কি এক জালা।ভিডি ও বানাতে গিয়ে এই পিচ্চিগুলার অবস্থা দেখেন।

16/05/2026

এবছর সাতক্ষীরার গোবিন্দভোগ আম তুলনামূলকভাবে একটু টক বেশি।তাই এটা আমরা দিচ্ছি না।চাইলে দিতে পারতাম।কিন্তু সেই আম খেয়ে মুখ টক করে আবার অনন্যারেই বকা দিবেন।আমি ভাই বকা খাওয়ার মধ্যে নাই।তাই পারলে প্রি অর্ডার করেন।আমার কাছে আমটা সেরা মনে হবে সেই আম টাই আপনাদের দিব।

14/05/2026

আমার দেখা সবচেয়ে উদ্যোক্তা বান্ধব ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক।আমার জীবনে অনেক টাই হেল্প পেয়েধন্যবাদ এত সুন্দর আয়োজনে ইনভাইট করার জন্য।

13/05/2026

মধু নিয়ে এই প্রশ্ন গুলা আসে।আগে আরো বেশি আসত।এখন মানুষ একটু বুঝছে।

13/05/2026

সিরাজগঞ্জের ৩০০বছর পুরাতন নবরত্ন মন্দিরে গিয়েছেন কখনো??

11/05/2026

ঘি মানে বাটার অয়েল। আর এই টা জ্বালের টাইমে দেখতে লাগে পুরা কাল তেল।কিন্তু জমে গেলে এর ঘ্রান স্বাদ অসাধারণ।

Address

Boro Sarotia (Near Girls School)
Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when অনন্যা - Ananya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনন্যা - Ananya:

Share