13/05/2024
বিশ্বের সবচেয়ে দামি কফির নাম ‘কপি লুওয়াক (Kopi luwak)’। এটি তৈরি হয় ইন্দোনেশিয়াতে। Civet নামের বিড়ালজাতীয় এক প্রাণীর মল থেকে এই কফি তৈরি হয়। সিভেটকে কফি বাগানে ছেড়ে দেয়া হয়। সিভেট কফিবিন খাওয়ার পর যে মলত্যাগ করে, সেটাকেই প্রক্রিয়াজাত করে প্যাকেটবন্দী করে রপ্তানী করা হয়। এক পাউন্ড কফির দান ৬০০ ডলার। আরেকটি দামী কফি ‘ব্ল্যাক আইভরি’-ও কিন্তু হাতির মল থেকে তৈরি হয়। হাতিকে কফিবিন খাওয়ানো হয়। তার মল থেকে তৈরি হয় ‘ব্ল্যাক আইভরি’ কফি। এই কফি তৈরি হয় থাইল্যান্ডে।
আর হাঁ, মধুও কিন্তু মৌমাছির পেট থেকেই বের হয়। তাছাড়া কুরআনে আছে (مِنۢ بَیۡنِ فَرۡثࣲ وَدَمࣲ لَّبَنًا خَالِصࣰا) গবাদি পশুর রক্ত ও মল থেকে বিশুদ্ধ দুগ্ধ বের করা হয় (নাহল: ৬৬)।
তবে, দুইটার মধ্যে অনেক তফাৎ আছে, কফিটা সরাসরি মল। আর দুধ ও মধু মল নয়। দুধ তো শরীরের ভেতরেই খোদাই কুদরতে প্রক্রিয়াজাত হয়ে বের হয়। মধুও অনেকটা তাই। এজন্য উপরোক্ত দুই কফি ‘মল’ আর দুধমধু আল্লাহর কুদরতি ‘নেয়ামত’।
প্রথমটা (ফতোয়াসাপেক্ষে) নাউযুবিল্লাহ, দ্বিতীয়টা নিরংকুশ আলহামদুলিল্লাহ।
-সংগৃহিত