মেসার্স ফিরোজ রাইস এন্ড অয়েল মিল

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • মেসার্স ফিরোজ রাইস এন্ড অয়েল মিল

মেসার্স ফিরোজ রাইস এন্ড অয়েল মিল দেশিও খাটি ঘানি ভাঙানো সরিষার তেল ও পি

08/01/2026

ঘন কুয়াশার কারণে রাতে চলাচল করা এখন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই অবস্থায় একটা ভাল মানের রিচার্জেবল টর্চ লাইট খুব জরুরি, বিল বা হাওরের জন্য।

🔦 যেটাতে অন্তত ৭০০–১০০০ ফুট পর্যন্ত পরিষ্কারভাবে দেখা যাবে 🔋 চার্জ দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে 💪 টেকসই ও শক্তিশালী হবে

এমন কোনো বিশ্বস্ত ব্র্যান্ড বা নির্ভরযোগ্য মডেল যদি কারও জানা থাকে, দয়া করে কমেন্টে বা ইনবক্সে জানাবেন।

আপনাদের পরামর্শ অনেক উপকারে আসবে। ধন্যবাদ।

🕯️ OSMAN HADI — A VOICE SILENCED, A CONSCIENCE AWAKENEDকিছু মানুষ মারা গেলে গল্প শেষ হয়।আর কিছু মানুষ মারা গেলে—একটি আন্...
31/12/2025

🕯️ OSMAN HADI — A VOICE SILENCED, A CONSCIENCE AWAKENED

কিছু মানুষ মারা গেলে গল্প শেষ হয়।
আর কিছু মানুষ মারা গেলে—একটি আন্দোলন শুরু হয়।

উসমান হাদী ছিলেন না কেবল একজন মানুষ,
তিনি ছিলেন ন্যায়ের প্রতীক,
তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী কণ্ঠ।

যে দেশে সত্য বলা অপরাধ হয়ে দাঁড়ায়,
সেই দেশে উসমান হাদী সত্য বলেছিলেন প্রকাশ্যে।
তিনি জানতেন ঝুঁকি আছে—
তবুও তিনি থামেননি।
কারণ তিনি বিশ্বাস করতেন,
ন্যায় চুপ করে থাকে না।

আজ উসমান হাদী নেই—
কিন্তু তাঁর রক্তের দায় রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না।
এই নীরবতা কোনো দুর্ঘটনা নয়,
এটা একটি মানবাধিকার প্রশ্ন।

This is not just a death.
This is an ex*****on of truth.
And the world must know.

We demand answers.
We demand accountability.
We demand JUSTICE — NOW.

আজ আমরা একজন মানুষকে নয়,
আমরা মানবতার পক্ষে দাঁড়াচ্ছি।
কারণ আজ উসমান হাদী,
কাল যে কেউ।

We are not afraid.
We are united.
WE ARE HADI.

🕊️ Rest in Power, Osman Hadi
Your voice lives on—
in every protest,
in every demand for justice,
in every fearless heart.



#হাদি_হত্যার_বিচার_চাই
#হাদিহত্যারবিচারচাই
#আমরাসবাইহাদি
#আমরা_সবাই_হাদি


















ফোন : 01736 99 88 18.---------------সরিষার দাম আকাশ ছোঁয়া,২৮০০-৩০০০৳ সরিষা ৪০০০ টাকা মণ খৈলের বাজার কম।  আমরা আপনাদের জন...
03/09/2025

ফোন : 01736 99 88 18.
---------------
সরিষার দাম আকাশ ছোঁয়া,
২৮০০-৩০০০৳ সরিষা ৪০০০ টাকা মণ
খৈলের বাজার কম।
আমরা আপনাদের জন্য সম্পূর্ন দেশি ঘানির তেল রেডি রাখছি ইনশাআল্লাহ, আগামী সিজন আসার আগ পর্যন্ত পাবেন।
দেশি সরিষা মার্কেটে না থাকলে ও আমার নিয়মিত কাস্টমাররা তেল পাবেন ইনশাআল্লাহ।

ফোন : 01736 99 88 18.---------------সরিষার দাম আকাশ ছোঁয়া,২৮০০-৩০০০৳ সরিষা ৪০০০ টাকা মণ খৈলের বাজার কম।  আমরা আপনাদের জন...
02/09/2025

ফোন : 01736 99 88 18.
---------------
সরিষার দাম আকাশ ছোঁয়া,
২৮০০-৩০০০৳ সরিষা ৪০০০ টাকা মণ
খৈলের বাজার কম।
আমরা আপনাদের জন্য সম্পূর্ন দেশি ঘানির তেল রেডি রাখছি ইনশাআল্লাহ, আগামী সিজন আসার আগ পর্যন্ত পাবেন।
দেশি সরিষা মার্কেটে না থাকলে ও আমার নিয়মিত কাস্টমাররা তেল পাবেন ইনশাআল্লাহ।

প্রতিকেজি সরিষার খৈলেঃ ৪০ টাকা মাত্র(বেশি নিলে আরেকটু কমানো যাবে)।ফোন : 01736 99 88 18.---------------এই ৩টি খাবার গরুকে...
02/09/2025

প্রতিকেজি সরিষার খৈলেঃ ৪০ টাকা মাত্র(বেশি নিলে আরেকটু কমানো যাবে)।
ফোন : 01736 99 88 18.
---------------
এই ৩টি খাবার গরুকে দিলে দ্রুত স্বাস্থ্য বাড়ে – সস্তায়!
গরু মোটাতাজা করতে চান? কিন্তু খরচও কম রাখতে চান? তাহলে এই ৩টি খাবার রোজ বা নিয়ম করে দিলেই গরু হবে মোটা-তাজা, ঝরঝরে ও রোগমুক্ত।
১. ভুট্টা, ডিওআরবি / ধান /ধানের কুঁড়া,যেকোন ভুষি।
দাম কম, সহজে পাওয়া যায়।
গরুর জন্য এটি ভালো শক্তির উৎস।
হজমে সহায়তা করে ও গরুকে করে বেশি কর্মক্ষম।
প্রতিদিন ২ – ২.৫ কেজি পর্যন্ত দেওয়া যায় (ওজন অনুযায়ী)।
কিভাবে দেবেন:
পানি দিয়ে একটু ভিজিয়ে বা খৈলের সাথে মিশিয়ে দিন। গরু খুব পছন্দ করে খায়।
MTR Agro
২. খৈল (সরিষা/রেপসিড মিল/বাদাম খৈল/সয়াবিন মিল )
প্রোটিনে ভরপুর – গরুর মাংস গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
দামও তুলনামূলকভাবে কম।
গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
কিভাবে দেবেন:
গরুর ওজন অনুযায়ী প্রতিদিন ১০০ গ্রাম –০.৫ কেজি খৈল, ২ বার ভাগ করে দিতে পারেন। পানির সাথে মিশিয়ে খাওয়ান।
৩. সবুজ ঘাস (নেপিয়ার/প্রাকৃতিকজাতের ঘাস)।
গরুর জন্য প্রাকৃতিক ভিটামিন ও মিনারেলের উৎস।
হজম ভালো করে, দুধ বাড়ায়।
বেশি খরচ নেই – জমিতে চাষ করলে নিজেই জোগাড় করতে পারবেন।
কিভাবে দেবেন:
প্রতিদিন কমপক্ষে ২০–৩০ কেজি সবুজ ঘাস খাওয়াতে হবে, ওজন অনুযায়ী পরিমাণ কমবেশি হতে পারে।
একটি উদাহরণ:
যদি আপনি প্রতিদিন ২০০ গ্রাম খৈল + ২ কেজি ভুষি,ভুট্টা,ধানের কুড়া + ২০ কেজি ঘাস খাওয়ান, তাহলে ৩ মাসে গরুর ওজন ৮০ - ১৫০ কেজি পর্যন্ত বাড়তে পারে (গরুর ধরন ও বয়স অনুযায়ী)।
খাবার হঠাৎ বাড়াবেন না, ধীরে ধীরে পরিমাণ বাড়ান।
বিশুদ্ধ পানি সবসময় দিতে হবে।
মিনারেল সাপ্লিমেন্ট দিলে আরও ভালো ফলফল পাবেন।
স্বল্প খরচে, বড় লাভ পেতে চাইলে এই তিনটি খাবার নিয়ম করে খাওয়ান গরুকে।
আপনার গরুও হবে স্বাস্থ্যবান, বাজারে দামও বেশি পাবেন!
খামারের কাজে ও গরু মোটাতাজা করণে মনোযোগ দেন। সফলতা আসবে ইনশাআল্লাহ।
কৃষি ভিত্তিক তথ্যের জন্য পেইজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ✅🥀💚🌸🤝
তথ্যগুলো সংগ্রহ করে রাখতে শেয়ার দিয়ে রাখুন ✅💚

প্রতিকেজি সরিষার খৈলেঃ ৪০ টাকা মাত্র(বেশি নিলে আরেকটু কমানো যাবে)।ফোন : 01736 99 88 18.---------------সরিষা খৈলের হরলিক্...
02/09/2025

প্রতিকেজি সরিষার খৈলেঃ ৪০ টাকা মাত্র(বেশি নিলে আরেকটু কমানো যাবে)।
ফোন : 01736 99 88 18.
---------------
সরিষা খৈলের হরলিক্স
উপকরণ : (১বিঘা জমির জন্য )
১) পানি ------------------------------- ১০০ লিটার
২)খৈল---------------------------- ১০ কেজি
৩)ডি এ পি সার --------------------- ২৫০ গ্রাম
৪) এম ও পি সার ------------------- ২০০ গ্রাম
৫) ইউরিয়া সার --------------------- ২০০ গ্রাম
৬) জিপসাম বা দস্তা সার --------- ৫০ গ্রাম
৭) বোরন সার ------------------------ ৫০ গ্রাম
প্রস্তুত প্রণালী ও প্রয়োগ
উপকরণগুলো ৩-৪ ঘন্টা ভিজিয়ে ৩০-৪০ লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে ।২০ দিন পর পর ২ বার প্রয়োগ করলে ২০-৩০% ফলন বাড়বে । (সকল ফসলের জন্য প্রযোজ্য)
উপকারিতা
সরিষার খৈল এটি সর্বজনীন ও অক্ষতিকর একটি সার ।এটিকে মাটির সাথে মিশিয়ে এবং তরল জৈব সার হিসেবে উভয় উপায়ে ব্যবহার করা যায় । উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশিয়াম ও বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদানের চাহিদা মেটায় ।এতে ফুল ফল এবং গাছের সঠিক মাত্রায় বৃদ্ধি হয় ।

প্রতিকেজি সরিষার খৈলেঃ ৪০ টাকা মাত্র(বেশি নিলে আরেকটু কমানো যাবে)।ফোন : 01736 99 88 18.---------------সরিষার খৈলের বুস্ট...
02/09/2025

প্রতিকেজি সরিষার খৈলেঃ ৪০ টাকা মাত্র(বেশি নিলে আরেকটু কমানো যাবে)।
ফোন : 01736 99 88 18.
---------------
সরিষার খৈলের বুস্টার সার তৈরি পদ্ধতি জেনে নিন!
🔰আমরা প্রায় সকল বাগানীরা সরিষার খৈল পচানো পানির সাথে পরিচিত। সাধারণত আমরা ৫-৭ দিন সরিষার খৈল পানিতে ভিজিয়ে রেখে পচাই। তারপর তার সাথে পানি মিশিয়ে গাছের মাটিতে দেই। সরিষা খৈল যখন পানিতে পচানো হয় তখন সেই পানিতে বিভিন্ন উপাদান তৈরী হয় যা পরবর্তীতে মাটি হয়ে গাছে চলে যায় ও গাছের বৃদ্ধি,ফুল-ফল ধরানো,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ নানাবিধ উপকার করে।
🔰সরিষার খৈল পচানোর প্রক্রিয়াটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফার্মান্টেশন। international journal of chemical studies এর গবেষণায় দেখা গিয়েছে সরিষার খৈলকে যতো বেশীদিন ফার্মান্টেশন প্রসেসে রাখা যাবে ততোই এর উপকারী উপাদান বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের মাঝে যেই প্রচলিত মতবাদ আছে যে ৭-৮ দিনের মধ্যে খৈল ভেজানো পানি ব্যবহার করে ফেলতে হবে, এই প্রক্রিয়া থেকে এটা আপডেট। এ পদ্ধতিতে সরিষার খৈলকে যদি ৪০ দিন পর্যন্ত পচানো যায় তাহলে সেই পচানো পানিতে মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্ট,যেমন-নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, আয়রন, সালফার, ম্যাগিনেসিয়াম, কপার, জিংক সহ গাছের দরকারী সব উপাদান কয়েকগুণ বৃদ্ধি পায়।
🔰পাশাপাশি আমরা বাজার থেকে ট্রাইকোডার্মা,বায়োডার্মা নামক যেই জৈব ফাংগিসাইড কিনে টবের মাটিতে প্রয়োগ করি সেই সিডিউমুনাস,ট্রাইকোডার্মা, রাইজোব্যাকটেরিয়াসহ গাছের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ফাংগি ও ব্যাংক্টেরিয়াগুলো ৪০ দিন পর সরিষা খৈল পচানো পানিতে উল্লেখযোগ্য হারে তৈরী হয়।
🔰অর্থাৎ, আপনি যদি একটি ভালো মানের সরিষার খৈল ৩৫-৪০ দিন পর্যন্ত পানিতে পচিয়ে তারপর গাছের মাটিতে ব্যবহার করতে পারেন তাহলে গাছের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান, জৈব অনুজীব,ছাত্রাকনাশক ও কীটনাশক কয়েকগুণ বেশী পাবেন।
🔰আরেকটি বিষয় হলো খৈল পচানোর পানিতে আপনাকে নিয়মিত অক্সিজেন সরবরাহ করতে হবে। কারণ যেই অনুজীব জীবগুলো এই খৈল পচানোর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদের সার্ভাইভ করার জন্য বা বেঁচে থেকে পচন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অক্সিজেন প্রয়োজন। আর অক্সিজেন সরবরাহের জন্য প্রতিদিন কয়েকবার পাত্রের ঢাকনা তুলে পাত্রের পানিকে বাঁশ বা কাঠের কাঠি দিয়ে ক্লকওয়াইজ ও এন্টিক্লকওয়াইজ ঘুরিয়ে নাড়িয়ে দিতে হবে এবং নাড়ানো শেষে আবার ঢাকনা নাড়িয়ে দিতে হবে। আর ফার্মান্টেশন প্রক্রিয়া সবচাইতে ভালো হয় মাটির পাত্রে। সরিষার খৈল পচানোর কাজটি মাটির কলসি বা মাটির পাত্রে করতে পারলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে।
👉প্রয়োজনীয় উপকরণ:
১. খৈল ১ কেজি ।
২. পানি ১০ লিটার।
৩. মাটির পাত্র ( সম্ভব হলে )।
৪. কাঠ বা বাঁশের লাঠি।
🔰উক্ত সার তৈরির পর আরও ১০ গুণ পানি যোগ করতে হবে। অর্থাৎ প্রথমে ১০ লিটার পানির সাথে আরও ৯০ লিটার পানি মেশাতে হবে। অর্থ্যাৎ মোট সারের পরিমাণ হবে ১০০ লিটার। এটা গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে।

মাছ ও গরুর আমিষের জোগান হিসাবে সরিষার খৈলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।প্রতিকেজিঃ ৪০ টাকা মাত্র(বেশি নিলে আরেকটু কমানো যাবে...
31/08/2025

মাছ ও গরুর আমিষের জোগান হিসাবে সরিষার খৈলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
প্রতিকেজিঃ ৪০ টাকা মাত্র(বেশি নিলে আরেকটু কমানো যাবে)।
যারা নিতে চান তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
ফোন : 01736998818.

"গরু-ছাগলের জন্য পুষ্টিকর খাবার – খাঁটি খৈল এখন সহজেই আমাদের দোকানে!"দুধ বাড়াতে ও পশুর স্বাস্থ্য ভালো রাখতে খৈলের জুড়ি ন...
31/08/2025

"গরু-ছাগলের জন্য পুষ্টিকর খাবার – খাঁটি খৈল এখন সহজেই আমাদের দোকানে!"
দুধ বাড়াতে ও পশুর স্বাস্থ্য ভালো রাখতে খৈলের জুড়ি নেই।
আমাদের কাছে আছে উন্নত মানের খৈল – খাঁটি, শুকনো ও ভালোভাবে সংরক্ষিত।
বিশ্বাসের সাথে নিতে পারেন যেকোনো পরিমাণে। অর্ডার করতে চলে আসুন দোকানে।
👉প্রতি কেজি ৪০ টাকা মাত্র 😍
#খৈল #গরুর_খাদ্য #পশু_খাদ্য #

Address

সোনালি ব্যাংকের পূর্ব পার্শ্বে, থানা রোড, কোম্পানিগঞ্জ, সিলেট
Sylhet
3140

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 07:00 - 22:00
Saturday 07:00 - 22:00
Sunday 07:00 - 22:00

Telephone

+8801736998818

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেসার্স ফিরোজ রাইস এন্ড অয়েল মিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category