Freelancer Noyon

Freelancer Noyon Noyon, I'm a graphic designer and Digital Marketing expert.

19/09/2025

31/08/2025

অনলাইনে কাজ দেয়ার নাম করে প্রতারণা

অনলাইনে কাজ দেওয়ার নাম করে মেসেজ পাননি—এমন কোনো ব্যক্তি মনে হয় না বাংলাদেশে আছে। আমরা যারা সচেতন, তারা এড়িয়ে গেলেও অনেকেই লোভে পড়ে এদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন। কিছুদিন আগে একজন ব্যাংকার মাত্র ১০ দিনে ১ কোটি টাকা খুইয়েছেন—এমন খবর শেয়ার করেছিলাম। আজকে Mehedi Hasan নামের একজনের প্রতারিত হওয়ার খবর শেয়ার করছি। লেখাটি তার টাইমলাইন থেকে নেওয়া হয়েছে। লোকলজ্জার ভয়ে অধিকাংশই এসব ঘটনা প্রকাশ্যে বলে না। কারণ, তারা প্রতারিত হওয়ার ঘটনা প্রকাশ করলে আমরা সবাই দলবদ্ধভাবে তার উপর আক্রমণ শুরু করি, তাকে যতভাবে সম্ভব হেয়, অপমান, অপদস্ত করি। অথচ চিন্তা করি না—তিনি যদি আপনার মতো এতটা স্মার্ট হতেন তবে এই ভুল করতেন না। যারা প্রতারণা করেছে, তাদেরকে কিভাবে ধরা যায় সেটা বলার বদলে আমরা প্রতারণার শিকার ব্যক্তিকেই আক্রমণ করি। এটা খুবই অনুচিত।
========================================
আমি অনেক বড় বিপদে আছি। ফারহান নামের একজন অচেনা ব্যক্তি আমাকে টেলিগ্রামে ‘হাই’ লিখে মেসেজ দেয়। তার মেসেজের রিপ্লাই দিতেই সে আমাকে গুগল রিভিউয়ের কাজের কথা বলে এবং একটা গুগল ম্যাপের লিংক দেয়। আমাকে সেটাতে ৫-স্টার রিভিউ দিতে বলে। রিভিউ দেওয়ার পরে সে আমাকে জানায়, আমি কাজটি ঠিকভাবে করেছি। এবং আমার এই কাজের জন্য আমি ১,০৫৬ টাকা পাবো।
টাকা নেওয়ার জন্য সে আমাকে আরেকজন টেলিগ্রাম ব্যবহারকারী—রায়হান ইসলাম (Rayhan Islam), ভেরিফাইড অ্যাকাউন্টের লিংক দেয়। সে একজন রিসেপশনিস্ট, তার কাছ থেকে আমার টাকা বুঝে নিতে হবে। আমি রায়হান ইসলামের সাথে যোগাযোগ করার পর সে আমাকে তাদের ওয়ার্কিং টেলিগ্রাম গ্রুপের লিংক দেয়। সেখানে প্রায় ১০ লক্ষ মানুষ মেম্বার হয়ে আছে। সেই গ্রুপে সবাই টাকার স্ক্রিনশট পাঠায়। আমাকে ততক্ষণে তাদের সিস্টেমে নিয়ে নেয় এবং আমাকে অ্যাকাউন্ট খোলা বাবদ ২০০০ টাকা দিতে বলে।

আমি কোনো কিছুই জিজ্ঞেস না করেই তাকে একটা বিকাশ নাম্বারে সেন্ড মানি করে ২০০০ টাকা পাঠাই। এরপর সে আমাকে Joga Wan নামের একজনকে মেসেজ করতে বলে। Joga Wan আমাকে rents21 com নামের একটা ওয়েবসাইটে হাউজ সাবলেট বা হাউজ রেন্টের কাজ করায়। এবং সেই প্ল্যাটফর্মে পর্যায়ক্রমে ৬টি বিকাশ ও ২টি নগদ নাম্বারে মোট ১,৪৬,৮৬৮ টাকা হাতিয়ে নেয়।

পরবর্তীতে এই টাকা ফেরত নিতে তারা ৭২,০০০ টাকা দাবি করে এবং আমার সাথে যোগাযোগ অব্যাহত রাখে। আমি অনেক অনুরোধ

29/08/2025
22/11/2023

ফ্রিল্যান্সিং সহজ কাজ নয়। তেমনি একজন সফল ফ্রিল্যান্সারের আয় ও কম নয়।এই ক্যারিয়ার সম্পর্কে বলতে গেলে বলা যায়, একজন সফল ফ্রিল্যান্সারের সফল হওয়ার পেছনের গল্প শুনলে আপনি তাকে ‘লিজেন্ড’ খেতাব দিবেন। কারণ সফলতার পেছনের গল্প আনন্দের হয়না, অনেক স্ট্রাগল থাকে। রাতের পর রাত কোন কাজ শেখা, ইউটিউব টিউটোরিয়াল দেখা, বই পড়া, কাজগুলো প্র্যাক্টিস করা, ধৈর্য ধরে টাকার আশা না করে কাজে দক্ষ হওয়ার জন্য মাসের পর মাস সময় দেয়া, এসব থাকে একজনের সফলতার পেছনে।একটা উদাহরণ দেয়া যাক।আপনি ধরুন বিবিএ পড়ছেন। ফিন্যান্স নিয়ে। পড়াশোনা শেষ করতে সময় লাগে ২০ বছর। ২০ বছর পড়াশোনা করা আপনি একটা জবে ফ্রেশার হিসেবে এপ্লাই করেন, যার সেলারি ১৫ হাজারের মত। অনেকবার রিজেক্ট হতে হয়, কারণ আরও শত-শত এপ্লাই করছে। শেষমেশ একটা জব পান।১৫ হাজারের জব করার জন্য ২০ বছর পড়াশোনা করলেন দু-বার না ভেবে। পড়াশোনা শেষ করে একটা লোকাল জবের জন্য প্রতিযোগীতায় নামলেন একই শহরের অন্যদের সাথে, যারা কিনা আপনার লেভেলের পড়াশোনাই করেছে।এবার ভাবুন ফ্রিল্যান্সিং এর কথা, এমেরিকার একটা কোম্পানি তাদের একটা জব আউটসোর্স করল মার্কেটপ্লেসের মাধ্যমে। ২ সপ্তাহের প্রজেক্ট, ১ হাজার ডলার। এপ্লাই করল কারা? সারা বিশ্বের ফ্রিল্যান্সারদের জন্য ওপেন, (ছোট শহর নয়), বিশ্বের টপ প্রফেশনালরা এপ্লাই করল, আপনিও করলেন। তার মানে? এবার আপনার প্রতিযোগীতার লেভেল কোথায়?এবার ভাবুন, এই লেভেলে প্রতিযোগিতার জন্য আপনি শুধু ২ মাসের কোর্স করেই দক্ষ হতে পারবেন? অবাস্তব নয়?হ্যাঁ এটা সত্যি যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে মাসে লাখ টাকা আয় করা যায়, সার্ভেতে দেখা যায়, বাংলাদেশে ফ্রিল্যান্সিং আয় মাসে ২ লাখের উপর। কিন্তু তারা ২ মাসে কোর্স করে এত দূর আসেনি। তারা অন্তত এক বছর সময় নিয়ে টাকা আয়ের কথা না ভেবে শেখার উপর জোর দিয়েছিল!যেখানে ১৫ হাজার টাকার জবের জন্য ২০ বছর পড়াশোনা করলেন, মাসে কয়েক লক্ষ আয় করতে, বিশ্বের টপ-লেভেল প্রফেশনালদের সাথে প্রতিযোগিতায় নামতে ১-২ বছর সময় দিয়ে কাজ শিখবেন না?

Mac Noyon Chy Freelancer Noyon অনটেক আইটি - ontech it


inshallahWe work To Protect  অনটেক আইটি - ontech it Mac Noyon Chy Freelancer Noyon
31/08/2023

inshallah
We work To Protect



অনটেক আইটি - ontech it Mac Noyon Chy Freelancer Noyon

26/08/2023

Mac Noyon Chy অনটেক আইটি - ontech it

24/08/2023

অনটেক আইটি - ontech it Mac Noyon Chy Kamrul Hussain Khann

24/08/2023

(Online Google meet)
( Offline class with অনটেক আইটি - ontech it )
freelancing course
1..Digital Marketing
2..Graphic Design -Basic
3..Freelancing

Admission Last Date '--( 1- September - 2023)

Class start ( 3- September -23)

আবশ্যিক :--
১. HSC হতে হবে।
২. PC/Laptop থাকতে হবে।
৩. Network (wifi) থাকতে হবে।

এই সব না থাকলে ভর্তির জন্য আবেদন করবেন না!

Course Time 3 months
Course Fee --- 8000/৮০০০ টাকা
Class weekly --- 3
Class time 1.30 hours to 2.00 hours

Call or whatsapp :

Address

Bangladesh, Sylhet
Sylhet
3100

Telephone

+8801521343316

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Noyon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category