"Organic Desh" একটি অনলাইন ফুডশপ যা আপনাকে সবচেয়ে তাজা, সবচেয়ে প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর অর্পগানিক পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি কোন প্রকার রাসায়নিক ছাড়াই প্রকৃতি আমাদের পুষ্টিকর খাদ্যের যোগান দিতে সক্ষম। আমাদের চাই সবার জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যত তৈরি করতে।
আমাদের কাছে আপনারা পাবেন সকল মৌসুমী ফল, শস্য, মশলা এবং আরও অনেক কিছু, সবই সাবধানে বাছাই করা এবং সরাসরি খামার থেকে
সংগ্রহ করা। "অর্গানিক দেশ"-এর পণ্যে কোনরকম বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়নি তা নিশ্চিত করেই আমরা প্রতিটি ডেলিভারি দিয়ে থাকি।
"অর্গানিক দেশ" কোনো লাক্সারি ব্র্যান্ড নয়, স্বাস্থ্যকর খাবার খাওয়া বিলাসিতা হওয়া উচিত নয়, তাই আমরা আমাদের পণ্যগুলি সাশ্রয়ী মূল্যে অফার করি। আপনাদের সুবিধার্থে আমরা হোম ডেলিভারি সহ নির্দিষ্ট কিছু পয়েন্ট থেকে পিক আপ সুবিধা দিয়ে থাকি।
বিঃদ্রঃ বর্তমানে আমরা শুধু "সিলেট" শহরে হোম ডেলিভারি দিচ্ছি। তবে দেশের যেকোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা পণ্য কিনতে পারবেন।