Organic Blends BD

Organic Blends BD Organic Blends BD is a store set up with the vision of providing high quality product.

23/10/2025

সিজনের টাটকা ও ফ্রেশ আখের গুড়। সম্পূর্ণ কোয়ালিটি মেইনটেইন করে প্রাকৃতিক পরিবেশে তৈরি এই গুড় আপনার ও আপনার পরিবারের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত।

অর্ডার করতে ইনবক্স করুন 👇
অথবা কল করুনঃ ☎️01752451328

পায়খানা কষা? নিয়মিত হয় না? পেট ভার বা অস্বস্তি লাগে?তাহলে আপনার জন্যই FH SHOP-এর ‘কোষ্ঠ ক্লিয়ার’ – ত্রিফলা ও সোনাপাতার ন...
16/09/2025

পায়খানা কষা? নিয়মিত হয় না? পেট ভার বা অস্বস্তি লাগে?

তাহলে আপনার জন্যই FH SHOP-এর ‘কোষ্ঠ ক্লিয়ার’ – ত্রিফলা ও সোনাপাতার নির্ভরযোগ্য হার্বাল ফর্মুলা।

✔️ কোষ্ঠকাঠিন্য দূর করে
✔️ হজমে সহায়তা করে
✔️ মলত্যাগ সহজ করে
✔️ শরীর থেকে টক্সিন দূর করে
✔️ পেট থাকে হালকা ও আরামদায়ক

প্রতিদিন নয়, সপ্তাহে ৩–৫ দিন খেলে পেট থাকবে ক্লিয়ার, মন থাকবে ফ্রেশ।

ধরেন আপনি হাত মার্কা দাঁতের মাজন বিক্রি করেন। বিক্রির জন্য ট্রেড মার্ক নিয়েছেন। আপনার দাঁতের মাজন এতো পপুলার হল মানুষ ক...
16/09/2025

ধরেন আপনি হাত মার্কা দাঁতের মাজন বিক্রি করেন।

বিক্রির জন্য ট্রেড মার্ক নিয়েছেন। আপনার দাঁতের মাজন এতো পপুলার হল মানুষ কপি করতে শুরু করলো।

আপনি দেখলেন আরেক জন ক্লেইম করছে তার হাত মার্কা দাঁতের মাজনের ট্রেডমার্ক আছে।

আপনি দিলেন মামলা, যে সে আপনার পণ্য এবং সুনাম নকল করে বাইবস করেছে।

উনার উকিল যুক্তি তর্কে আপনাকে হারিয়ে দিল

“দেখেন ভাই আপনার টা দান হাত মার্কা দাঁতের মাজন আর আমার মক্কেলের টা বাম হাত মার্কা দাঁতের মাজন” সুতরাং আমার মক্কেল নির্দোষ আপনি ভুয়া ক্লেইম করেছেন।

এই ঘটনাই ঘটেছে পাকিস্তানে স্টারবাক্স আর সাত্তারবাক্স এর ক্ষেত্রে।

রিফাইন্ড সয়াবিন না শর্ষের তেল—কোনটা খাবেনHaal Fashion এ আমার লেখারান্নার অপরিহার্য উপাদান তেল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম...
12/09/2025

রিফাইন্ড সয়াবিন না শর্ষের তেল—কোনটা খাবেন
Haal Fashion এ আমার লেখা

রান্নার অপরিহার্য উপাদান তেল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিতর্ক। সয়াবিন নাকি সরিষার তেল—কোনটি স্বাস্থ্যকর? পুষ্টিগুণ, ঝুঁকি ও ব্যবহারের দিক থেকে তুলনামূলক বিশ্লেষণ জরুরি

আমাদের সমাজে আজকাল স্বাস্থ্যসচেতনতার নামে নানা আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই চোখে পড়ে—কোন খাবার খাব, কোনটা খাব না। সেই আলোচনায় তেলের বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে। প্রতিদিনের রান্নায় তেল অপরিহার্য উপাদান। কিন্তু প্রশ্ন হলো—কোন তেল ভালো? রিফাইন্ড সয়াবিন তেল, নাকি দেশীয় শর্ষের তেল?
সরাসরি কোনো একটি তেলকে ‘ভালো’ বা ‘খারাপ’ বলা যায় না। এটি নির্ভর করে আপনার স্বাস্থ্যের অবস্থা, রান্নার ধরন এবং ব্যবহারিক উদ্দেশ্যের ওপর। তবে সাধারণত কোল্ডপ্রেসড বা কাঁচি ঘানির শর্ষের তেলকে তুলনামূলকভাবে বেশি স্বাস্থ্যকর ধরা হয়, যেখানে রিফাইন্ড সয়াবিন তেল প্রসেসড হওয়ায় কিছু পুষ্টিগুণ হারায়।
চলুন, দুই ধরনের তেলের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা, ঝুঁকি ও রান্নায় ব্যবহার নিয়ে তুলনামূলক আলোচনা করা যাক।

পুষ্টিগুণের তুলনা
রিফাইন্ড সয়াবিন তেল: এতে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি (৫০–৬০%)। এ ছাড়া কিছুটা পলিআনস্যাচুরেটেড ফ্যাট ও সামান্য ওমেগা-৩ থাকে। তবে রিফাইনিং প্রক্রিয়ায় প্রাকৃতিক ভিটামিন ও অ্যান্টি–অক্সিডেন্টের অংশ কমে যায়।
শর্ষের তেল: এতে মোনোআনস্যাচুরেটেড ফ্যাট (MUFA) প্রায় ৬০ শতাংশ। ওমেগা-৩ এবং ওমেগা-৬–এর ভারসাম্য ভালো (রেশিও প্রায় ৬:৫)। স্যাচুরেটেড ফ্যাট তুলনামূলকভাবে কম।

স্বাস্থ্য উপকারিতা ও ঝুঁকি
শর্ষের তেল: হৃদ্‌রোগ প্রতিরোধে সহায়ক (কম স্যাচুরেটেড ফ্যাট, উচ্চ MUFA)।
কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
প্রাকৃতিক অ্যান্টি–অক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে।
ঝুঁকি: কিছু শর্ষের তেলে এরুসিক অ্যাসিড থাকতে পারে, যা অতিরিক্ত হলে হার্টে ফ্যাট জমতে পারে। তবে বর্তমানে লো-এরাসিক ভ্যারাইটি (যেমন ঘানি তেল) নিরাপদ বলে ধরা হয়।
রিফাইন্ড সয়াবিন তেল: ভিটামিন ই সমৃদ্ধ। পলিআনস্যাচুরেটেড ফ্যাটের কারণে কিছু ক্ষেত্রে হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সহায়ক।
ঝুঁকি: রিফাইনিং প্রক্রিয়ায় ব্যবহৃত কেমিক্যাল থেকে ট্রান্সফ্যাট তৈরি হতে পারে। অতিরিক্ত ওমেগা-৬ প্রদাহ (inflammation) বাড়ায়। এ ছাড়া সয়াবিন অ্যালার্জি থাকলে সমস্যা হতে পারে।

রান্নার উপযোগিতা রিফাইন্ড
সয়াবিন তেল
উচ্চ স্মোক পয়েন্ট (২৩০–২৫০°C)।
নিউট্রাল ফ্লেভার, তাই ভাজা, বেকিং বা উচ্চ তাপে রান্নার জন্য উপযোগী।
সহজলভ্য ও তুলনামূলকভাবে সস্তা।
অসুবিধা: প্রসেসড হওয়ায় দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।
শর্ষের তেল
মাঝারি স্মোক পয়েন্ট (প্রায় ২০০–২৫০°C)।
ঝাঁঝালো ফ্লেভার, যা ভারতীয় ও বাংলা রান্নায় বিশেষ স্বাদ আনে।
অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকায় খাবার তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী হয়।
অসুবিধা: তীব্র গন্ধ অনেকের পছন্দ না–ও হতে পারে।

কোনটা খাবেন?
সব দিক বিচার করলে, শর্ষের তেলকে সাধারণত বেশি স্বাস্থ্যকর ধরা হয়। এতে প্রাকৃতিক ফ্যাট ভারসাম্য ভালো এবং প্রসেসিং কম। তবে আপনার রান্নার ধরন, স্বাদ, পছন্দ এবং স্বাস্থ্যগত অবস্থা অনুযায়ী তেল বেছে নেওয়া উচিত।
যদি চান স্বাস্থ্যকর ফ্যাট ও প্রাকৃতিক গুণাবলি—শর্ষের তেল বেছে নিন, বিশেষত লো এরাসিক বা কাঁচি ঘানি।
যদি চান উচ্চ তাপে রান্না বা নিরপেক্ষ স্বাদ—রিফাইন্ড সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তবে পরিমিতভাবে।

তেল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর তথ্য ঘোরাফেরা করে—যার অনেকটাই অসম্পূর্ণ বা পক্ষপাতদুষ্ট। মনে রাখতে হবে, খাদ্যশিল্পেও কোম্পানির স্বার্থ জড়িত থাকে, তাই গবেষণার তথ্য সব সময় নিরপেক্ষ হয় না।
তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের শরীর, পরিবারের প্রয়োজন ও রান্নার ধরন বিবেচনা করা জরুরি। তেলকে দোষারোপ না করে সুষম খাদ্যাভ্যাস, পরিমিত ব্যবহার ও বৈচিত্র্য বজায় রাখাই আসল বিষয়।

লেখক: খাদ্য ও পথ্য বিশেষজ্ঞ: প্রধান নিবার্হী, প্রাকৃতিক নিরাময়কেন্দ্র

#দেশজপ্যাথি

এইটা শুধুই “সস” না—এটা কাঁচা আমের পাল্প আর ঘরোয়া মসলার এক দুর্দান্ত মিশ্রণ!দেশে প্রতি বছর লক্ষ লক্ষ মেট্রিক টন কাঁচা আম ...
07/09/2025

এইটা শুধুই “সস” না—এটা কাঁচা আমের পাল্প আর ঘরোয়া মসলার এক দুর্দান্ত মিশ্রণ!

দেশে প্রতি বছর লক্ষ লক্ষ মেট্রিক টন কাঁচা আম নষ্ট হয়—আর আমরা সেটাকেই রূপ দিয়েছি এক নতুন স্বাদের গল্পে।

🥭 Akhlaq কাঁচা আমের বিশেষ মিশ্রণ
ঝাঁঝালো, হালকা টক, আর একটু মিষ্টি—চাট, ঝালমুড়ি, স্ন্যাক্স, পুড়ি বা পরোটা—যার সঙ্গেই খাও, স্বাদে ফাটিয়ে দেবে!

✅ ১০০% দেশি কাঁচা আমের পাল্প
✅ দারুণ কিছু দেশি মসলার সংমিশ্রণ
✅ কোনো প্রিজারভেটিভ নেই
✅ একটুও কৃত্রিম রঙ বা ঘ্রাণ নেই
✅ ঘরোয়া রেসিপিতে বানানো
✅ হজমে সহায়ক, স্বাদে ঝাঁঝালো!

এটা শুধু খাবার না—এটা এক স্মৃতি ফিরিয়ে আনা স্বাদ,
যা ছোটবেলার বৃষ্টি ভেজা আম কুড়ানোর দিন মনে করিয়ে দেয়।

Akhlaq – যেখানেই স্বাদ, সেখানেই বিশ্বাস।
“আম দিয়ে বানানো, মনের মতো সাজানো!”

বর্ষায় আকাশ কাঁদে, কাঁদে আপনার ঘরের রমনীও। রমনীর এ কান্নার মানে ভ্যানিটির কোনে পড়ে থাকা চিরুনি টা-ই কেবল জানে। চুল নারীর...
07/09/2025

বর্ষায় আকাশ কাঁদে, কাঁদে আপনার ঘরের রমনীও।
রমনীর এ কান্নার মানে ভ্যানিটির কোনে পড়ে থাকা চিরুনি টা-ই কেবল জানে।
চুল নারীর সৌন্দর্য। আর এই সৌন্দর্য হারানোর ভয়ে নারী কাঁদে। চুলকে ঝলমলে ও প্রানবন্ত রাখে বায়োটিন সমৃদ্ধ খাবার। বাদাম এবং বীজ বায়োটিনের ভালো উৎস।

ঘি, খেজুর, বাদাম এবং বীজ দিয়ে তৈরী Insaf shop - ইনসাফ শপ এর বায়োটিন সমৃদ্ধ খেজুর বাদাম বরফি হতে পারে আপনার প্রিয়তমার চুলের যত্নে বেস্ট সমাধান 😉😀

Address

Sylhet
3130

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801641567144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Organic Blends BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Organic Blends BD:

Share