আনকোরা

আনকোরা আনকোরাতে পাবেন বিভিন্ন ঘরোয়া আচার আমসত্ব!

ম*রার উপর খাড়ার ঘা!!!সারাদিন কাজ শেষ করে সন্ধ্যায় গোসল করে খেতে বসছিলাম,এদিকে বলা নাই কওয়া নাই একবস্তা কাচা আম  হাজির!আম...
14/06/2026

ম*রার উপর খাড়ার ঘা!!!

সারাদিন কাজ শেষ করে সন্ধ্যায় গোসল করে খেতে বসছিলাম,এদিকে বলা নাই কওয়া নাই একবস্তা কাচা আম হাজির!আমের দিনে এই এক মুসিবতে থাকি আমি,হুটহাট আম এসে হাজির হয়!!!

পরশুদিনই আড়াই মণ (প্রায়১০০কেজি)আম কে*টে কু*টে গুছিয়ে রেখেছি,আজকেই আবার দেড় মণ (৬০কেজি) আম! দুঃখে মন চাইলো আগে এক দফা কেদে নেই,তারপরও তো আম সব আমাকেই কাটতে হবে!অতএব কান্নাকাটি করে কোন ফয়দা নাই!

এদিকে সারাদিন কাজ করলেও সন্ধ্যায় এই ভদ্রমহিলাকে নিয়ে বসতেই হয়, এখন এই হচ্ছে অবস্থা!!!

যা হোক ৩/৪ঘন্টায় সব আম কে*টে গুছিয়ে, খেয়ে দেয়ে মাত্র বিছানায় আসলাম।

এখন ব্যাক পেইনের ঠেলায় চোখ মুখে অন্ধকার দেখি,বাকি কয়দিন যে কি অবস্থা হবে আমার সেটা সৃষ্টিকর্তা ছাড়া কেউই জানেন না😑

এই যে কাঠালসত্ব😴
14/06/2026

এই যে কাঠালসত্ব😴

দুঃখ হয়,কিন্তু শিক্ষা হয় না💔...
14/06/2026

দুঃখ হয়,
কিন্তু শিক্ষা হয় না💔...

শেষ পর্যন্ত দেখুন......  আম কা*টতে যেয়ে হাত কা*টা নরমাল!কিন্তু আমার মতন আকাইম্মা পাব্লিকের আবার পাও কা*টছে😐যা হোক সেসব ক...
13/06/2026

শেষ পর্যন্ত দেখুন......

আম কা*টতে যেয়ে হাত কা*টা নরমাল!কিন্তু আমার মতন আকাইম্মা পাব্লিকের আবার পাও কা*টছে😐

যা হোক সেসব কথা বাদ,এই যে এত এত আম দিয়ে এত এত আইটেমও করা হয়!

শুরুর দিকে বেশ কয়েক রকমের আইটেম থাকে তবে সময়ের সাথে সাথে আইটেম কমতে থাকে তারপর টুক করে আম স্টক আউট হয়ে যায়!

তারপর আপনাদের মন খারাপ,অপেক্ষা সবকিছু মিলে হযবরল অবস্থা হয়ে যায়!

শেষের অপেক্ষা না করে শুরুতেই দেখে নিন সর‍্যি খেয়ে নিন!

#আচারআমসত্ত্ব
#আনকোরা

আমের মোরব্বা....পুরোটাই চিনির শিরায় করা! ১ম বার জ্বাল দেয়ার পর....আরো বেশ কয়েকবার জ্বাল দেয়ার পরই ফাইনাল লুক চলে আসবে ইন...
13/06/2026

আমের মোরব্বা....

পুরোটাই চিনির শিরায় করা! ১ম বার জ্বাল দেয়ার পর....
আরো বেশ কয়েকবার জ্বাল দেয়ার পরই ফাইনাল লুক চলে আসবে ইনশাল্লাহ....

13/06/2026

প্রায় ১০০কেজি....এগুলো গতকাল সারাদিনে কে*টেকু*টে ঠিকঠাক করেছি!হাত পায়ের অবস্থা বিশ্রী,জ্বর-ব্যথায় নাজেহাল অবস্থা তারপরও সকাল থেকে আবার ছুটছি সেই কর্মব্যস্ততায় ......

এই আচারের ডাব্বার যে ছবি দিবো,সেই সময়ও পাচ্ছি না!কিছুটা আলসেমিও আছে আমার,রোদে থেকে তুলে প্যাক করতে বসি। তারপর আর সেই ডাব...
11/06/2026

এই আচারের ডাব্বার যে ছবি দিবো,সেই সময়ও পাচ্ছি না!কিছুটা আলসেমিও আছে আমার,রোদে থেকে তুলে প্যাক করতে বসি। তারপর আর সেই ডাব্বার ছবি একদমই তোলা হয় না,সব পাঠিয়ে দেয়া হয়!

ড্রাই ম্যাংগো মাসালা বা শুকনো আমের আচার,যা রেডি হয় একমাত্র রোদেই!টানা ৫/৬দিন কড়া রোদ লাগে,তারপরই এটা খাওয়ার উপযোগী হয়💝

#ড্রাইম্যাংগোমাসালা
#শুকনোআমেরআচার
#আচারআমসত্ত্ব
#আনকোরা

11/06/2026

এই আমের মোরব্বা বানাচ্ছি প্রায় ১বছর পর!এটার প্রসেসিংও বেশ ঝামেলার,চুলায় জ্বাল দেয়া তো আরো বেশি ঝামেলা লাগে!অল্প আচে দীর্ঘ সময় নিয়ে জ্বাল দিতে হয়।আচারের মতন অনেক মোরব্বা একসাথে কড়াইতে দেই না আমি!

অল্প অল্প করে নিয়ে বেশ কয়েক বার জ্বাল দেই!যদিও সময় লাগে বেশি,তবে মোরব্বার শেইপ একদম পারফেক্ট থাকে এভাবে।

এটা হচ্ছে প্রথম ধাপের মোরব্বা রান্না,আরো কয়েকবার সময় নিয়ে জ্বাল দেয়া লাগবে বেশ কয়েকদিন ধরে!!!

তবু এখানে প্রায় ৩/৪কেজির মতন মোরব্বা আছে....

আপনি ঘুমান কখন???আপনাকে যখনই টেক্সট করি তখনই রিপ্লে দেন!!!দেশের বাইরের অর্ডার গুলো ম্যাক্সিমাম বাংলাদেশ সময় রাত ১২থেকে ভ...
11/06/2026

আপনি ঘুমান কখন???

আপনাকে যখনই টেক্সট করি তখনই রিপ্লে দেন!!!দেশের বাইরের অর্ডার গুলো ম্যাক্সিমাম বাংলাদেশ সময় রাত ১২থেকে ভোর বা সকালের মধ্যেই কনফার্ম হয়।প্রবাসী রিপিট কাস্টমারও প্রচুর আলহামদুলিল্লাহ।

সেরকমই এক আপু ভোরের দিকে নক করেছেন,কথাবার্তা শেষে জানতে চাইলেন আসলে আমি ঘুমাই কখন!রাত ১২টায় নক দিলেও রিপ্লে দেই বা ভোর ৪টায় নক দিলেও রিপ্লে দেই🥴

ব্যাপারটা হলো আমার ঘুমের সমস্যা প্রচুর,একটু পর পর ঘুম ভাঙে আর ঘুম এত পাতলা যে হালকা আওয়াজেও আমার ঘুম ভেঙে যায়।আমি একটানা/গভীর ঘুম তখনই ঘুমাতে পারি যখন ঠান্ডা বা ঘুমের মেডিসিন চলে!!!

বত্ব ছবিতে আমের টক ঝাল মিষ্টি আচার

It is better to be alone  than to be an option....
10/06/2026

It is better to be alone than to be an option....

Address

Madhupur
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when আনকোরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share