29/10/2023
√√√ সুন্নাহ সমৃদ্ধ খাবার তালবীনা নিঃসন্দেহে বারাকাহপূর্ণ এবং উপকারী। ( যবের ছাতু + মধু + দুধ) তালবিনা তৈরীর উপকরন। এই খাবারটি শিশুবাচ্চা থেকে বৃদ্ধ বয়সের সবাই খেতে পারেন শরীরের ভিটামিন ও খনিজ উপদান পুরন করতে। পুষ্টি ও এনার্জিতে ভরপুর সম্পৃক্ত একটি খাবার যবের ছাতু (তালবিনা)।
➡️ তালবীনা তৈরীর পদ্ধতি:
উপকরণ:
১) যবের ছাতু আধা কাপ
২) দুধ আধা লিটার
৩) মধু দুই-তিন চামচ (পরিমাণমতো)
প্রথমে ঠান্ডা দুধের সাথে ছাতু ভালোভাবে মিশিয়ে নিন। অত:পর চুলায় দিয়ে নাড়তে থাকুন। ফুঁটতে শুরু করলে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হওয়ার পর মধু মিশ্রিত করুন। তালবীনা প্রস্তুত। চাইলে স্বাদ ও পুষ্টিগুণ বাড়ানোর জন্য বাদাম, খেজুর, কিসমিস, বিভিন্ন প্রকার ফল প্রভৃতি মেশাতে পারেন।
➡️ তালবীনার উপকারিতা:
রাসূলুল্লাহ ﷺ এরশাদ করেন, “তালবীনা রুগ্ন ব্যক্তির হৃদয়ে প্রশান্তি আনে এবং শোক-দুঃখ কিছুটা দূর করে।“
[সহীহ বুখারী, হাদিস নং ৫৪১৭; পরিচ্ছেদঃ ৭০/২৪. ‘তালবীনা’ প্রসঙ্গে।]
রাসূলুল্লাহ ﷺ এঁর এই পবিত্র হাদীসটি যুগ যুগ ধরে চিন্তাশীল চিকিৎসাবিদ ও গবেষকদের চিন্তা-গবেষণার রসদ যুগিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের National Library of Medicine এর সরকারী ওয়েবসাইটে “তালবীনা” বিষয়ক একটি গবেষনাপত্র রয়েছে যে গবেষণাটি করেছেন মালয়েশিয়ার কয়েকজন গবেষক। তাঁরা তাঁদের গবেষণায় দেখেছেন যে, “তালবীনা” ট্রিপটোফ্যান নামক এক প্রকার এমাইনো এসিডে সমৃদ্ধ। এই এমাইনো এসিডটি আমাদের শরীরে “সেরেটোনিন” নামের হরমোন তৈরীতে মূল ভূমিকা রাখে। সেরেটোনিনকে বলা হয় সুখানুভূতির হরমোন। কখনো কি লক্ষ্য করেছেন যে হতাশা বা মন খারাপের সময়গুলোতে আপনার শরীরে কি কি ধরনের পরিবর্তন হয়?
➡️ঘুম ভালো হয়না, ক্ষুধামন্দা, খাদ্য পরিপাকে জটিলতা, অনুভূতি হ্রাস, অবসাদ, উদাসীনতা, ব্লাড প্রেসার কমবেশী হওয়া তাইতো! চিকিৎসা বিজ্ঞানের মতে সে সময়টাতে আপনার শরীরে একটি হরমোন কমে গিয়েছে। সেটিই হলো "সেরেটোনিন" হরমোন।
পাইকারি এবং খুচরা নিতে যোগাযোগ করুন 01951602024 অথবা আমাদের WhatsAp এ যোগাযোগ করুন ।