খামার ভিটা

খামার ভিটা মাঠের মেধা, মাটির ঘ্রাণ - স্বপ্ন চাষের উপাদান!

12/08/2026

খামার ভিটায় বেড়াতে আসলে একদম ফ্রেশ, পাকা আর মিষ্টি পেঁপে খাওয়ানো হবে! বাজারের পেঁপে না, একদম আমাদের বাগানের গাছ থেকে পেড়ে। ❤️

© মাঠের মেধা, মাটির ঘ্রাণ - স্বপ্ন চাষের উপাদান! 🌱

31/07/2026

খামার ভিটায় কে এই অতিথী? 🤔

18/07/2026

মাশা'আল্লাহ, আমাদের গুলবাহার খুবই মিশুক। ওর সঙ্গে ভাব করতে গেলেই আদর করে আপন করে নেয়। ♥️

26/06/2026

বাহিরে ঝুম বৃষ্টি। আর এদিকে গুলবাহার আর তার মা আদুরী — দুজনই নিশ্চিন্তে মধ্যাহ্ন ভোজনে ব্যস্ত। বৃষ্টির শব্দ আর তাদের শান্ত মুহূর্ত। 💚

আমাদের পেঁপে বাগানের পাশের গোলমরিচের মাচার আড়ালে বুলবুলি পাখির ছোট্ট সুখের সংসার। বাসায় চোখ না-ফোটা ছোট্ট ছানা।Isn't i...
23/06/2026

আমাদের পেঁপে বাগানের পাশের গোলমরিচের মাচার আড়ালে বুলবুলি পাখির ছোট্ট সুখের সংসার। বাসায় চোখ না-ফোটা ছোট্ট ছানা।

Isn't it a peaceful sight? 🥹✨

21/06/2026

গুলবাহারের গলায় ঝুনঝুনি পড়তেই তার আনন্দ আর ধরে না! তিরিং-বিরিং করে ছুটছে, ঝুম-ঝুম শব্দে পুরো ফার্ম মাতিয়ে রেখেছে। নতুন গয়না পেয়ে আজ সে মহাখুশি!

31/05/2026

গুলবাহার দ্যা পুকি! 🎀
মাশা'আল্লাহ ♥️

🌙 ঈদ মুবারক 🌙ত্যাগে নয় শুধু, তাকওয়াতেই কোরবানির সৌন্দর্য।খামার ভিটার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক ...
27/05/2026

🌙 ঈদ মুবারক 🌙

ত্যাগে নয় শুধু, তাকওয়াতেই কোরবানির সৌন্দর্য।

খামার ভিটার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 🤍 🌿

27/05/2026

একটা ঈদ শুধু কুরবানি নয়, হাজারো অনুভূতি আর মানুষের বিশ্বাসের নাম।

এই পথচলায় কত রাত নির্ঘুম কেটেছে, কত দুশ্চিন্তা জমে ছিল মনে, কত ক্লান্ত শরীর নিয়েও আবার নতুন ভোর শুরু হয়েছে। কারণ আমরা জানতাম, প্রতিটি গরুর সাথে জড়িয়ে আছে একজন গৃহস্থের স্বপ্ন, আর একজন ক্রেতার পরিবারের ঈদের আনন্দ।

কখনো ঝড়, কখনো বৈরি আবহাওয়া, কখনো টানা বৃষ্টি। তবুও থেমে থাকেনি খামার ভিটার পথচলা। অনেক সময় বৃষ্টিতে ভিজে, হাঁটু পানি পেরিয়ে ক্লায়েন্টের বাসায় গরু পৌঁছে দিতে হয়েছে। কাপড় ভিজেছে, শরীর ক্লান্ত হয়েছে, কিন্তু দরজা খুলে যখন একটি পরিবারের হাসিমাখা মুখ দেখেছি, যখন শুনেছি “আলহামদুলিল্লাহ, গরু ঠিকভাবে পৌঁছেছে”, তখন মনে হয়েছে সব কষ্ট সার্থক।

আপনাদের স্বস্তি, নিশ্চিন্ততা আর খুশিই আমাদের শক্তি। আপনারা বিশ্বাস রেখেছেন বলেই আজও আমরা দাঁড়িয়ে আছি।

খামার ভিটার এই ছোট্ট যাত্রায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, বিশ্বাস করেছেন, সবার প্রতি রইলো হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা।

খামার ভিটার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক। আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন এবং সবার ঘর ভরে উঠুক শান্তি, ভালোবাসা আর বরকতে। 🤍

একটি ঈদ; অসংখ্য মানুষের ভালোবাসা, বিশ্বাস আর স্মৃতি নিয়ে আমাদের এবারের পথচলা প্রায় শেষের দিকে।আলহামদুলিল্লাহ, আপনাদের ...
23/05/2026

একটি ঈদ; অসংখ্য মানুষের ভালোবাসা, বিশ্বাস আর স্মৃতি নিয়ে আমাদের এবারের পথচলা প্রায় শেষের দিকে।

আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, ভালোবাসা ও আস্থার কারণে এবারের পবিত্র ঈদুল আযহাকে ঘিরে আমাদের বাণিজ্যিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হতে যাচ্ছে।

ইচ্ছে থাকলেও আগামীকাল রোববার (২৪ মে ২০২৬) এর পর আমরা আর কোনো অর্ডার গ্রহণ করতে পারব না। এরপর থেকে পুরো সময়জুড়ে চলবে ডেলিভারি ও শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। আমাদের এই সীমাবদ্ধতার জন্য আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

ঈদের পর থেকেই ইনশাআল্লাহ আমরা আগামী কোরবানির ঈদের প্রস্তুতি শুরু করব। পাশাপাশি আমাদের কৃষি কার্যক্রমও আগের মতোই চলমান থাকবে।

আমাদের জন্য দোয়া করবেন।

আপনাদের ঈদ হোক পরিবার, প্রিয়জন ও ভালোবাসার মানুষদের সাথে শান্তি, আনন্দ আর পূর্ণতায় ভরপুর। 🤍

মাঠের মেধা মাটির ঘ্রাণ — স্বপ্ন চাষের উপাদান। ©খামার ভিটা 🌱

Address

Ghatail
Tangail

Telephone

+8801928506706

Website

Alerts

Be the first to know and let us send you an email when খামার ভিটা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খামার ভিটা:

Shortcuts

Share

Category