30/06/2024
ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে "আমি কিংবদন্তি" হব এবং "মানব কল্যাণে" নিজেকে বিলিয়ে দিব। কিন্তু কলেজের প্রথম বর্ষ পার হয়েছে "বিলাসীতায়"। পড়তে বসলেই মনে হয় "অপরিচিতাকে" নিয়ে উন্মুক্ত নদীতে "সোনার তরীতে" ঘুড়ে বেড়াচ্ছি। সেই "ফেব্রুয়ারী মাসে ১৯৬৯" টাকা দিয়ে তাকে একটা উপহার দিয়েছিলাম। কিন্তু সেই ভালোবাসা দীর্ঘদিন স্থায়ী হতে পারলনা। মাত্র "বায়ান্ন দিনেই" তার সাথে সম্পর্কের ইতি হয়ে গেল।
যেভাবেই হোক বাবা মায়ের কষ্টের "প্রতিদান" দিতেই হবে । তাই সকলের সাথে "মাসি-পিসির" মত সম্পর্ক বজায় রাখা আর সম্ভব নয় । নিজের মনের সাথে আজ থেকে "বিদ্রোহ" ঘোষণা করলাম। আজ থেকে "আমার পথ" আমি নিজেই তৈরি করব ।
এই বৃষ্টির মধ্যেই "রেইনকোট" গায়ে দিয়ে চলে আসলাম দোকান থেকে খাতা কলম কেনার জন্য। নিজেকে ফাইনালের জন্য প্রস্তুত করতেই হবে।
"সিরাজুদ্দৌলার" মত বিবেচনাগত ভুল আমি করতে চাইনা। নিজের মনের বাসনাকে "লালসালু" কাপড় দিয়ে সমাহিত করে দিলাম আজ এখনই। আসলে "আঠারো বছর বয়সে" নিজেকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। যেই টেবিলে পড়তে বসলাম হঠাৎ "তাহারেই পড়ে মনে" পড়িতে পারিনা কোনমতে।
🤍👊