Rodela mahi

Rodela mahi আমার নতুন পেজ সবাই আমাকে সাপোর্ট করবেন

আর আমি ও আপনাদেরকে সাপোর্ট করবো 🥰🥰
(1)

30/08/2024

জুম্মা মোবারক
এই পবিত্র দিনে আল্লাহ আমাদের সকল নেক চাওয়া পূরণ করে দিক।
সবাই বলি আমিন🤲🙏

Shout out to my newest followers! Excited to have you onboard! Deepa Barman, Milon Das, Shely Akter
28/08/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Deepa Barman, Milon Das, Shely Akter

28/08/2024

যদি অহংকারী না হন মন থেকে উত্তর দিয়ে যাবেন
আমাদের রব কে

নারী আমি~মৌনতার আড়ালে ইচ্ছে ঢাকি,অপমানেও নিজেকে সামলে রাখি।যুক্তি সাজাতে পাই ভয়,মৃদু  আঘাতে অন্তর ক্ষয়।ঠোঁটে মিথ্যা হাসি...
27/08/2024

নারী আমি~
মৌনতার আড়ালে ইচ্ছে ঢাকি,
অপমানেও নিজেকে সামলে রাখি।
যুক্তি সাজাতে পাই ভয়,
মৃদু আঘাতে অন্তর ক্ষয়।
ঠোঁটে মিথ্যা হাসি,
নিঃস্বার্থে গোটা সংসারটাকে ভালোবাসি।
ত্যাগের মহীমায় কেউ হয় না খুশি,
অথচ সবেতে নাকি আমিই দোষী!

ভালোবাসার বিপরীতে ভালোবাসা সবাই চায় বলেই, মানুষ ভালোবাসা প্রকাশ করে দেয়। মানুষ চায়, তার মতো করে তাকেও তার ভালোবাসার মানু...
27/08/2024

ভালোবাসার বিপরীতে ভালোবাসা সবাই চায় বলেই, মানুষ ভালোবাসা প্রকাশ করে দেয়। মানুষ চায়, তার মতো করে তাকেও তার ভালোবাসার মানুষটা ভালোবাসুক। অন্তরে ভালোবাসা ধারণ করে কোনো মানুষই বেশিদিন ভালোবাসা আড়ালে বয়ে বেড়াতে পারে না।

অপ্রকাশিত ভালোবাসা দামী হলেও সে চায় প্রকাশ হতে। অনুভূতির অন্তরালে মিশে যখন একটা মানুষ অপর একটা মানুষকে নিয়ে স্বপ্ন দেখে, স্বপ্ন সাজায়, তখন সেও চায়, তার ভালোবাসার মানুষটি ভালোবাসার মূল্য দিক।

তবে খুব আশ্চর্যজনক ভাবে পৃথিবীতে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা খুব কমই পাওয়া যায়! ভালোবাসা প্রকাশ করতে গেলে পেতে হয় অবহেলা, অসম্মান, অপূর্ণতা। যে ভালোবাসা হৃদয়ের গহীনে খুব যত্নে থাকে, সেই ভালোবাসাও একটা সময় প্রকাশ হয়ে গেলেই প্রত্যাখ্যানের শিকার হয়! বেশিরভাগ মানুষই ভালোবেসে অপূর্ণতার হাহাকার নিয়ে বেঁচে থাকে।

ভালোবাসার বিনিময়ে ভালোবাসা প্রত্যাশা করলে কষ্ট পেতেই হবে! নিঃস্বার্থ ভাবে যদিও ভালোবাসা যায়, তবে অপ্রকাশিত ভাবে ভালোবাসা বেশিদিন হৃদয়ে ধারণ করা যায় না। ব্যবহার, আচরণ কিংবা স্বভাবেই তা প্রকাশ হতে বাধ্য।

যার ভালোবাসার মতো মানুষ আছে, তারাই কারো ভালোবাসার অবমূল্যায়ন করে। আর যাকে ভালোবাসার মতো কেউ নেই, তার দিকে কেউ ফিরেও তাকায় না। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট চরিত্রের অধিকারী মানুষটাও কাউকে না কাউকে ভালোবাসে। দিনশেষে সেই মানুষটাকে না পাওয়ার যন্ত্রণায় বারবার মূর্ছা যায়! কাউকে ভালোবেসে তার ভালোবাসা পাওয়ার আশা করে বলেই মানুষ নিরাশার অতলে ডুবে ম রে! সবাইকে ভালোবাসা যায় না, আবার যাকে ভালোবাসা যায়, তার কাছ থেকে প্রত্যাখ্যান হওয়াটাও মেনে নেয়া যায় না!

ভালোবাসার অনুভূতি অদ্ভুত! সবার প্রতিই আসে না, আর যার প্রতি আসে, সে বোঝে না আর নয়তো অবহেলা করে–অবজ্ঞা করে!

Sinthyea Islam

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে।যেমন,আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো।আর এখন মাথা ভরে তেল দিয়ে লেপ্টে চুল খোপা...
27/08/2024

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে।
যেমন,আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো।আর এখন মাথা ভরে তেল দিয়ে লেপ্টে চুল খোপা করে রাখতে বেশ ভালো লাগে!
আগে দুনিয়ার আগডুম বাগডুম কাপড় পড়ার নেশা ছিল।এখন শুধুই সুতার কাপড়ে শান্তি!
আগে বিকাল বেলার ঘুম কি জিনিস জানতামই না।অথচ এখন মনে হয় ঘুমাই আর ঘুমাই!পারলে ঘুম থেকে উঠে আরেকটু ঘুমাই!
আগে যখন ঝুম বৃষ্টি হতো,ছুঁতো খুঁজতাম,কিভাবে বের হওয়া যায়!কোমড় সমান পানিতে ডুবে বৃষ্টিতে ভেজার নেশায় কলেজ যেতাম!আর এখন বৃষ্টি মানেই হলো কাঁথা পেঁচিয়ে শুয়ে পড়া!
আগে কনকনা শীতে আইসক্রিম খেতে ভালো লাগতো।আর এখন কাচুমাচু হয়ে কম্বলের ভিতরে থাকতে পারলেই ভালো লাগে!
আসলে,যে বয়সে যেটা মনে চায় সেটা সে বয়সেই করে ফেলা উচিত।এরপর বয়সও বদলে যায়,সেই সাথে ইচ্ছেরাও!🖤

©

😢😓😓
26/08/2024

😢😓😓

26/08/2024

Address

Tongibari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rodela mahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category