সাকিন শপ

সাকিন শপ হাজারো ভেজালের ভিড়ে বিশুদ্ধ পণ্য নিয়ে আপনাদের সাথে সাকিন শপ।

আমরা খুব যত্ন সহকারে পণ্য সংগ্রহ ও প্রসেসিং করি এবং তা আপনার হাতে পৌঁছানো পর্যন্ত পণ্যের গুণগত মান ধরে রাখাতে চেষ্টা করি। সকলের জন্য ভালো খাবার এটাই আমাদের প্রত্যাশা ও আঙ্গিকার।
আপনি আমাদের কাছে পাবেন নিজস্ব খামারে উৎপাদিত সরিষা ফুলের মধু, কালোজিরা ফুলের, লিচু ফুলের মধু, সুন্দরবনের মধু ও প্রাকৃতিক চাকের। আমরা শুরু থেকেই কাজ করছি বিশুদ্ধ ঘি, সরিষার তেল, ত্বীন ফল ও সৌদি আরবের নির্ভেজাল খেজুর নিয়ে।

নিয়ামত সমূহ দূরে সরে যাচ্ছে! নিরাপত্তা চলে যাওয়া ও অসুস্থতার ভয় কাজ করছে!হঠাৎ বিপদ এবং আল্লাহর অসন্তুষ্টির বিষয়ে চিন...
09/07/2026

নিয়ামত সমূহ দূরে সরে যাচ্ছে!
নিরাপত্তা চলে যাওয়া ও অসুস্থতার ভয় কাজ করছে!
হঠাৎ বিপদ এবং আল্লাহর অসন্তুষ্টির বিষয়ে চিন্তিত!
মুসলিম এ বর্ণিত এই সুন্দর দোয়াটি আমল করুন।
যেটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তেন।
ইনশাআলাহ সব দূর হয়ে যাবে।

আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত, তিনি বলেন:
كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللَّهِ ﷺ:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নী আ'উযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা, ওয়া তাহাওউলি 'আফিয়াতিক, ওয়া ফুজাআতি নিকমাতিক, ওয়া জামিই সাখাতিক।
অর্থ:
“হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই— আপনার দেওয়া নিয়ামত দূর হয়ে যাওয়া থেকে, আপনার দেওয়া নিরাপত্তা ও সুস্থতা পরিবর্তিত হয়ে যাওয়া থেকে, হঠাৎ আপনার শাস্তি এসে যাওয়া থেকে, এবং আপনার সব ধরনের অসন্তোষের (গজব) থেকে।”

1. مِنْ زَوَالِ نِعْمَتِكَ — ‘আপনার নিয়ামত চলে যাওয়া থেকে’
নিয়ামত (نعمة) বলতে বোঝায় আল্লাহর সব অনুগ্রহ:
ঈমান
ইসলাম
সুস্থতা
পরিবার
রিজিক
নিরাপত্তা
জ্ঞান
সম্মান
সময়

زوال (যাওয়াল) অর্থ ধীরে ধীরে বা সম্পূর্ণভাবে হারিয়ে যাওয়া।
শিক্ষা
অনেক সময় মানুষ নিয়ামত হারানোর পর বুঝতে পারে তার মূল্য কত ছিল। তাই রাসূল ﷺ শিখিয়েছেন, নিয়ামত হারানোর আগেই আল্লাহর কাছে তা রক্ষার দোয়া করতে।
বাস্তব উদাহরণ:
সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়।
চাকরি চলে যায়।
ঈমান দুর্বল হয়ে যায়।
পরিবারে শান্তি নষ্ট হয়ে যায়।

2. وَتَحَوُّلِ عَافِيَتِكَ — ‘আপনার দেওয়া আফিয়াত পরিবর্তিত হয়ে যাওয়া থেকে’
আফিয়াত (عافية) শুধু রোগমুক্তি নয়; বরং—
শারীরিক সুস্থতা
মানসিক প্রশান্তি
দ্বীনের নিরাপত্তা
পরিবারে শান্তি
ফিতনা থেকে হেফাজত
تحول (তাহাওউল) অর্থ ভালো অবস্থা থেকে খারাপ অবস্থায় পরিবর্তিত হওয়া।
শিক্ষা
অনেকের অর্থ আছে, কিন্তু শান্তি নেই। কারও স্বাস্থ্য আছে, কিন্তু ঈমান দুর্বল। তাই প্রকৃত আফিয়াত হলো দুনিয়া ও আখিরাতের সার্বিক নিরাপত্তা।

3. وَفُجَاءَةِ نِقْمَتِكَ — ‘আপনার হঠাৎ শাস্তি থেকে’
فجاءة অর্থ হঠাৎ, কোনো পূর্ব সতর্কতা ছাড়া।
نقمة অর্থ আল্লাহর শাস্তি।
শিক্ষা
মানুষ জানে না কখন মৃত্যু আসবে, কখন দুর্ঘটনা হবে, কখন কোনো বিপদ নেমে আসবে। তাই মুমিন সব সময় আল্লাহর কাছে নিরাপত্তা চায়।

4. وَجَمِيعِ سَخَطِكَ — ‘আপনার সব ধরনের অসন্তোষ থেকে’
سخط অর্থ আল্লাহর অসন্তোষ বা গজব।
এটি সবচেয়ে ব্যাপক অংশ। কারণ যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন, তবে দুনিয়ার কষ্টও কল্যাণে পরিণত হতে পারে। আর যদি আল্লাহ অসন্তুষ্ট হন, তবে বাহ্যিক সুখও প্রকৃত সফলতা নয়।
কেন রাসূল ﷺ এই চারটি বিষয় একসাথে চেয়েছেন?
এই চারটি বিষয় মানুষের জীবনের চারটি বড় ঝুঁকিকে তুলে ধরে:
বর্তমান নিয়ামত হারিয়ে যাওয়া।
সুস্থতা ও নিরাপত্তা বদলে যাওয়া।
হঠাৎ বিপদ বা শাস্তি নেমে আসা।
আল্লাহর অসন্তুষ্টির শিকার হওয়া।
এগুলো থেকে রক্ষা পেলে মানুষ দুনিয়া ও আখিরাত—উভয় ক্ষেত্রেই কল্যাণের পথে থাকে।
এই দোয়া থেকে আমাদের শিক্ষা
নিয়ামত পেলে অহংকার নয়, কৃতজ্ঞতা প্রকাশ করা।
প্রতিদিন আল্লাহর কাছে আফিয়াত চাওয়া।
গুনাহ থেকে তাওবা করা, কারণ গুনাহ আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে।
সব সময় মনে রাখা, নিয়ামত স্থায়ী নয়; আল্লাহর ইচ্ছাতেই তা টিকে থাকে।
কখন এই দোয়া পড়া উত্তম?
এই দোয়াটি সকাল-সন্ধ্যার যিকিরে, সালাতের বাইরে, দোয়ার সময় বা যেকোনো সময় পড়া যায়। বিশেষ করে যখন আল্লাহর নিয়ামত রক্ষা এবং সার্বিক নিরাপত্তা কামনা করবেন, তখন এটি অত্যন্ত উপযোগী।
আল্লাহ আমাদের তাঁর নিয়ামত, আফিয়াত ও সন্তুষ্টির মধ্যে রাখুন এবং তাঁর অসন্তোষ ও আকস্মিক শাস্তি থেকে হেফাজত করুন। আমীন।

পাথরের চেয়েও শক্ত হৃদয়?ثُمَّ قَسَتْ قُلُوبُكُم مِّن بَعْدِ ذَٰلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً ۚ وَإِنَّ...
21/04/2026

পাথরের চেয়েও শক্ত হৃদয়?

ثُمَّ قَسَتْ قُلُوبُكُم مِّن بَعْدِ ذَٰلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً ۚ وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ ۚ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ ۚ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ

"অতঃপর এরপরেও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, যেন তা পাথর কিংবা তার চেয়েও শক্ত। অথচ পাথরের মধ্যে এমনও আছে যা থেকে ঝরনাধারা প্রবাহিত হয়, আবার কিছু পাথর ফেটে যায় এবং তা থেকে পানি বের হয়, আর কিছু পাথর আল্লাহর ভয়ে উপর থেকে নিচে খসে পড়ে। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফেল নন।" বাকারহ ৭৪

বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিকতা

আজকের যুগে আমাদের চারপাশ ডিজিটাল স্ক্রিন আর ব্যস্ততায় ঘেরা। আমরা অনেক সময় এতটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি যে, মানুষের কষ্ট দেখেও আমাদের মন গলে না। এই আয়াতে আল্লাহ হৃদয়ের কাঠিন্যকে পাথরের সাথে তুলনা করেছেন। বর্তমান সময়ে আমাদের অবস্থা অনেকটা এমন:

অন্যের প্রতি উদাসীনতা: চোখের সামনে অন্যায় বা মানুষের হাহাকার দেখেও আমরা 'রিয়েক্ট' দিই কিন্তু হৃদয় দিয়ে অনুভব করি না।

উপদেশ গ্রহণে অনীহা: ভালো কথা বা পরকালের কথা শুনলেও আমাদের মনে কোনো পরিবর্তন আসে না, যেন হৃদয়ে কোনো ছিদ্র নেই।

ভীতিহীন জীবন: আল্লাহর অবাধ্যতা করতে গিয়ে আমাদের মনে পাথরের মতো জড়তা চলে এসেছে, কোনো অনুশোচনা কাজ করে না।

আশ্চর্যের বিষয় হলো, পাথর জড় পদার্থ হয়েও আল্লাহর ভয়ে কম্পিত হয় বা মানুষের উপকারে পানি বের করে দেয়, কিন্তু সৃষ্টির সেরা জীব হয়েও আমাদের হৃদয় মাঝে মাঝে পাথরের চেয়েও অনুদার হয়ে যায়।

আয়াত থেকে আমাদের শিক্ষণীয় ও করণীয়
১. নরম হৃদয়ের চর্চা: নিয়মিত কোরআন তিলাওয়াত এবং অর্থ অনুধাবনের মাধ্যমে হৃদয়ে আর্দ্রতা ফিরিয়ে আনা।

২. অসহায়ের পাশে দাঁড়ানো: এতিমের মাথায় হাত রাখা বা ক্ষুধার্তকে অন্ন দান করা হৃদয়কে নরম করার অন্যতম মাধ্যম।

৩. নিজের সমালোচনা করা: প্রতিদিন ঘুমানোর আগে অন্তত একটু ভাবুন—আজ আমার কোনো আচরণ কি কারো মনে কষ্ট দিয়েছে?

৪. অশ্রু বিসর্জন: নির্জনে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য দু-ফোঁটা চোখের পানি ফেলুন। এটি পাথরের মতো শক্ত হৃদয়কে গলানোর সবচেয়ে বড় দাওয়াই।

যে বিষয় গুলো বর্জন করলে আমরা উপকৃত হবো

অহংকার: ইগো বা অহংকার হৃদয়কে সবচেয়ে দ্রুত শক্ত করে ফেলে, এটি বর্জন করতে হবে।

অতিরিক্ত দুনিয়াপ্রীতি: দুনিয়ার মোহে অন্ধ হয়ে আখেরাতকে ভুলে থাকা যাবে না।

অশ্লীলতা ও কঠোর ভাষা: কটু কথা বা রূঢ় আচরণ মানুষের হৃদয়কে অন্যের প্রতি বিষিয়ে তোলে। তেমনি ভাবে অশ্লীলতা মানুষের হৃদয় কে মেরে ফেলে। তাই এর ধারে কাছেও যাওয়া যাবে না।

একটু ভেবে দেখুন...
পাথরও আল্লাহর ভয়ে খসে পড়ে, অথচ আমরা মানুষ হয়েও কি উদাসীন থাকব? আসুন, আমরা আমাদের হৃদয়কে পাথরের মতো শক্ত হতে না দিয়ে বরং ঝরনার মতো প্রবহমান ও দয়ালু করি। মনে রাখবেন, আল্লাহ আমাদের প্রতিটি কাজ দেখছেন।

17/04/2026

পরিবর্তন কি কেবলই ভাগ্যের ব্যাপার, নাকি আমাদের প্রস্তুতির?

বর্তমান বিশ্বের অস্থিরতা, নৈতিক অবক্ষয় আর উম্মাহর সংকট দেখে আমরা অনেকেই বিচলিত।
কিন্তু প্রশ্ন হলো, এই প্রতিকূল সময়ে একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের করণীয় কী?
কেবল আক্ষেপ নয়, বরং বাস্তবসম্মত পরিবর্তনের জন্য যে কয়টি স্তরে আমাদের মনোযোগী হওয়া জরুরি বলে মনে হয়।

১. ব্যক্তিগত পর্যায়ে: (শেকড়ের সন্ধান করা)
নিজের ঈমান ও আমলকে প্রদর্শনী থেকে বের করে ইখলাসের (একনিষ্ঠতা) ওপর দাঁড় করাতে হবে।

ইলম অর্জন: বর্তমান ফেতনার যুগে সঠিক দ্বীনি জ্ঞান অর্জন করা ফরয। কোনো হুজুগে না মেতে কুরআন ও সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করুন।

মানসিক দৃঢ়তা: প্রযুক্তির অপব্যবহার আর অশ্লীলতার সয়লাব থেকে নিজেকে বাঁচাতে 'তাকওয়া' বা আল্লাহর ভয়কে বর্ম হিসেবে ব্যবহার করতে হবে।

"নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে।" (র'দ: ১১)

২. সামাজিক পর্যায়ে: (কল্যাণের ধারক হওয়া)
আমরা কেবল নিজেরা ভালো থাকলেই হবে না, সমাজকেও ইতিবাচক কিছু দিতে হবে।

উত্তম আখলাক: আমাদের চারিত্রিক মাধুর্য যেন ইসলামের বিজ্ঞাপন হয়। সততা, আমানতদারিতা এবং প্রতিবেশীর অধিকার আদায়ে আমরা যেন দৃষ্টান্ত হই।

অর্থনৈতিক স্বাবলম্বিতা: হালাল রিযিকের সন্ধানে দক্ষ হতে হবে। সমাজসেবামূলক কাজে তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং একে অপরের বিপদে ঢাল হয়ে দাঁড়ানো এখন সময়ের দাবি।

৩. উম্মাহ হিসেবে: (ঐক্যের শক্তি ধরন করা)
বিভেদ ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে এক হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।

মতপার্থক্য নিরসন: ছোটখাটো ফিকহি মাসআলা নিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে অভিন্ন লক্ষ্য ও আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে।

বৌদ্ধিক লড়াই: বর্তমান বিশ্ব কেবল অস্ত্রের নয়, বরং তথ্য ও যুক্তির। ইসলামের সুমহান সৌন্দর্যকে আধুনিক বিশ্বের সামনে যৌক্তিকভাবে উপস্থাপন করার সক্ষমতা অর্জন করতে হবে।

রাসূলুল্লাহ (সা.)-এর বাণী: "একজন মুমিন অপর মুমিনের জন্য ইটের গাঁথুনির মতো, যার এক অংশ অপর অংশকে মজবুত করে।" (সহীহ বুখারী)

পরিশেষে একটি কথাই বলার, বর্তমান পৃথিবী আমাদের থেকে কেবল আবেগ নয়, বরং প্রজ্ঞা ও ধৈর্য (সবর) আশা করে। আসুন, অভিযোগ করা কমিয়ে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলি। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমীন।

🍯 সুস্থতার গোপন রহস্য—সাকিন শপ-এর খাঁটি কালোজিরা ফুলের মধু!​কালোজিরাকে বলা হয় "মৃত্যু ব্যতীত সকল রোগের মহৌষধ"। আর মৌমাছি...
14/04/2026

🍯 সুস্থতার গোপন রহস্য—সাকিন শপ-এর খাঁটি কালোজিরা ফুলের মধু!

​কালোজিরাকে বলা হয় "মৃত্যু ব্যতীত সকল রোগের মহৌষধ"। আর মৌমাছি যখন কালোজিরা ফুল থেকে নেক্টার সংগ্রহ করে মধু তৈরি করে, তখন সেই মধুর গুণাগুণ বেড়ে যায় বহুগুণ।
​কেন আমাদের কালোজিরা ফুলের মধু আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা জরুরি?

​✅ প্রাকৃতিক রোগ প্রতিরোধক: এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।

✅ শ্বাসকষ্টের উপশম: ঠান্ডা, কাশি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় এই মধু দারুণ কাজ করে।

✅ হজম শক্তি বৃদ্ধি: নিয়মিত কালোজিরা মধু সেবন করলে পেটের সমস্যা দূর হয় এবং হজম প্রক্রিয়া উন্নত হয়।

✅ তাৎক্ষণিক শক্তি: দীর্ঘ পরিশ্রমের পর এক গ্লাস পানিতে এই মধু মিশিয়ে খেলে শরীরের ক্লান্তি নিমেষেই দূর হয়।

✅ রক্তচাপ নিয়ন্ত্রণ: এটি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে।

​কেন সাকিন শপ (Sakin Shop)? আমরা সরাসরি সংগৃহীত এবং কোনো প্রকার কৃত্রিম মিশ্রণ ছাড়াই শতভাগ প্রাকৃতিক মধু আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। মধুর স্বাদ এবং ঘ্রাণই আপনাকে এর বিশুদ্ধতার নিশ্চয়তা দেবে।

​📍 সংগ্রহ করতে আজই ইনবক্স করুন অথবা কল করুন: 01600-351020
🚀 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে।

​ #খাঁটিমধু #কালোজিরাফুলেরমধু #সাকিন_শপ

19/03/2026

আমাদের হতাশার একটা বড় কারণ হচ্ছে আমার আল্লাহর রহমতে পরিধি বুঝতে পারি না বুঝতে চাই না।
আল্লাহ রাব্বুল আলামীন তাঁর বান্দাদের প্রয়োজন অনুযায়ী নিয়ামত দিয়ে থাকেন বা তার ঈমানের উপর তাকে পরিক্ষা নিয়ে থাকেন।
আমাদের স্বভাব হচ্ছে আমরা সম্পদ বা ভালো কিছু অর্জনকেই নিয়ামত হিসেবে বিবেচনা করি এবং এর মাধ্যমে নিজেকে অপরের সাথে তুলনা করি। আর এখন থেকেই শুরু হয় হতাশা বা আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করা। আমার যখন নিজেকে অপরের সাথে তুলনা করি তখন স্বাভাবিক ভাবে ঐ বান্দার জীবনের উজ্জ্বল দিক গুলোর সাথে আমাদের জীবনের অন্ধকার দিক গুলোর বিচার বিবেচনা করি এটা সব থেকে বড় ভুল বা নিয়ামতের না শুকরিয়া। আমি যে অবস্থায় আছি হতে পারে তা হাজারো মানুষের জীবন-মন বিচারে অনেক কম।
কিন্তু আমার যা আছে তাকে যদি আমি আমার থেকে যাদের অবস্থা আরো বেশি নিচে তাদের সাথে তুলনা করি তবে আমার অবস্থান হয়তো কোটি মানুষের স্বপ্ন। যে অসহায় হয়ে রাস্তায় পড়ে আছে তার কাছে থাকার জন্য ছোট্ট একটা নিরাপদ জায়গা হয়তো স্বপ্ন কিন্তু সে একাই জায়গায় থেকে আমি ভাবছি আমার থেকে খারাপ অবস্থায় আর কেউ নেই! আপনি যখন এটা বুঝতে পারবেন যে আপনার রব আপনাকে ভালোবেসে যা কিছু দিয়েছেন সেটাই আপনার আসল প্রাপ্তি তখন শুকরিয়া আদায় এর সাথে সাথে আপনি নিজেকে পূর্ণ মনে করতে থাকেন এবং সব কিছু বিবেচনায় আপনি ভালোই থাকবেন ইনশাল্লাহ।
আরো একটা কথা হয়তো উপকারে আসতে পারে, আপনার কোনো বন্ধু, পরিবার, বা আশেপাশের কেউ যদি দুনিয়াবি নেয়ামতের দিক থেকে ভালো থাকেন তবে সেটা তার রিজিকের অংশ এবং তার জন্য সেটা দরকার তাই আল্লাহ রাব্বুল আলামীন তাকে দিয়েছেন।
সবার জীবনের প্রয়োজন যেমন এক না, সবার প্রাপ্তিও এক না।
বিপদ আপদ ঈমানদারের জন্য যেমন পরিক্ষা ঠিক একইভাবে নিয়ামত সমূহ তাদের জন্য পরিক্ষা।
মানবিক দিক থেকে বান্দার চাওয়া হয় বেশিরভাগ সময় পরিক্ষা যেন নিয়মিত দিয়ে হোক কিন্তু আল্লাহ তাঁর বান্দাদের প্রয়োজন অনুযায়ী পরিক্ষা নিয়ে থাকেন এবং সে অনুযায়ী আখেরাতের হিসাব।

24/02/2026
মেডজুল
24/02/2026

মেডজুল

মাবরুম, যাদের শক্ত খেজুর পছন্দ তাদের জন্য সৌদি আরবের এই মাবরুম বেস্ট অপশন।
16/02/2026

মাবরুম, যাদের শক্ত খেজুর পছন্দ তাদের জন্য সৌদি আরবের এই মাবরুম বেস্ট অপশন।

Address

146/A
Uttar Khan
1230

Alerts

Be the first to know and let us send you an email when সাকিন শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাকিন শপ:

Shortcuts

Share