Barakah wholesale

Barakah wholesale Health in Every Bite

Wholesale & Retailer of premium nuts, dates, and organic healthy foods. Providing nature’s best to keep you fit and active.

Based in Dhaka | Delivery Available

20/05/2026

এক মুঠো কাজু বাদাম: সুস্থতা আর ভালোবাসার প্রতিদিনের অভ্যাস! ❤️🥜

​সংসারের ছোট্ট সদস্য থেকে শুরু করে শ্রদ্ধেয় মুরুব্বি, আর সকাল-সন্ধ্যা ব্যস্ত থাকা চাকুরিজীবী—আমাদের প্রত্যেকেরই প্রতিদিনের পুষ্টির চাহিদা ভিন্ন। কিন্তু প্রকৃতির একটা চমৎকার উপহার এই সব চাহিদা একাই পূরণ করতে পারে। তা হলো প্রিমিয়াম কোয়ালিটির কাজু বাদাম!

​কার জন্য কেন কাজু বাদাম এত জরুরি??????

​👶 ঘরের ছোট্ট সোনামণিদের জন্য (শারীরিক ও মানসিক বিকাশ)
​বাড়ন্ত বয়সের বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা প্রতিটা মা-বাবার বড় চিন্তা।
​কেন দেবেন: কাজু বাদামে আছে প্রচুর ফসফরাস, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা বাচ্চার হাড় ও দাঁত মজবুত করে।
​মস্তিষ্কের বিকাশ: এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিড বাচ্চার স্মৃতিশক্তি ও মেধা বিকাশে দারুণ সাহায্য করে। বিকেলের নাস্তায় চিপস-কুরকুরের বদলে দিন মুচমুচে কাজু বাদাম!

​👔 ব্যস্ত চাকুরিজীবীদের জন্য (ইনস্ট্যান্ট এনার্জি ও স্ট্রেস রিলিজ)
​অফিসের কাজের চাপ, মিটিংয়ের ক্লান্তি, আর জ্যামের ধকল—সব মিলিয়ে শরীর যখন নিস্তেজ হয়ে পড়ে।
​কেন খাবেন: কাজু বাদাম হলো এনার্জির এক দারুণ উৎস। দুপুরের পর যখন হালকা ক্ষুধা পায়, তখন ৩-৪টি কাজু বাদাম খেলে মুহূর্তেই ক্লান্তি দূর হয়।
​হার্ট ও মুড ভালো রাখে: কাজের স্ট্রেস কমাতে এবং হার্টের কর্মক্ষমতা ঠিক রাখতে এর সুস্থ ফ্যাট (Monounsaturated Fats) দারুণ কার্যকরী। ড্রয়ারে এক কৌটা কাজু বাদাম রাখা মানেই এনার্জির পারফেক্ট ব্যাকআপ!

​👵 শ্রদ্ধেয় মুরুব্বিদের জন্য (হাড়ের যত্ন ও রোগ প্রতিরোধ ক্ষমতা)
​বয়সের সাথে সাথে বাবা-মার শরীরের প্রতি আমাদের যত্ন আরও বাড়িয়ে দেওয়া উচিত।
​কেন প্রয়োজন: মুরুব্বিদের হাড়ের ক্ষয়রোধ (Osteoporosis) করতে এবং বাতের ব্যথা নিয়ন্ত্রণে কাজু বাদামের ক্যালসিয়াম ও কপার খুব ভালো কাজ করে।
​সহজে হজমযোগ্য: এটি কোলেস্টেরল মুক্ত এবং হজম করা সহজ, যা বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বাড়াতে সাহায্য করে।

​✨ কেন আমাদের কাজু বাদামই বেছে নেবেন?
​আমরা সরাসরি সেরা উৎস থেকে সংগ্রহ করা, একদম বাছাইকৃত, বড় সাইজের এবং প্রিমিয়াম কোয়ালিটির কাজু বাদাম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কোনো রকম ভেজাল বা প্রিজারভেটিভ ছাড়া, শতভাগ খাঁটি ও পুষ্টিতে ভরপুর।
​"পরিবারের সুস্থতা শুরু হোক খাঁটি পুষ্টি দিয়ে।"
​আজই আপনার পরিবারের জন্য এক কৌটা প্রিমিয়াম কাজু বাদাম অর্ডার করুন।

​📥 অর্ডার করতে: আমাদের পেজে সরাসরি মেসেজ (Inbox) করুন অথবা কমেন্ট বক্সে আপনার নাম্বার দিন। আমরাই আপনার সাথে যোগাযোগ করে নিব।

🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে।

🥭 আমে মেডিসিন নাকি খাঁটি প্রকৃতি? চেনার উপায় জানুন সহজে! 👇​গ্রীষ্মের তপ্ত দুপুরে এক প্লেট ঠাণ্ডা, মিষ্টি আম কার না পছন্দ...
19/05/2026

🥭 আমে মেডিসিন নাকি খাঁটি প্রকৃতি? চেনার উপায় জানুন সহজে! 👇

​গ্রীষ্মের তপ্ত দুপুরে এক প্লেট ঠাণ্ডা, মিষ্টি আম কার না পছন্দ? কিন্তু বাজার থেকে আম কেনার সময় মনে মনে কি একটু খটকা লাগে—"আমে কার্বাইড বা মেডিসিন দেওয়া নেই তো?"
​আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায়।

কেমিক্যালযুক্ত কৃত্রিম আম চেনার ৫টি সহজ টেকনিক শেয়ার করছি আজ। একটু খেয়াল করলেই আপনি নিজেই হয়ে উঠবেন 'আম বিশেষজ্ঞ'! 😎

​🔍 মেডিসিন দেওয়া আম চেনার ৫টি সহজ উপায়:

​১. রঙের সমতা (The Color Trick): প্রাকৃতিকভাবে পাকা আমের সব দিক সমানভাবে হলুদ হয় না। কিছু অংশ সবুজ, কিছু অংশ হলুদ বা লালচে হতে পারে। কিন্তু মেডিসিন দিয়ে পাকানো আম দেখতে একদম নিখুঁত, উজ্জ্বল ও পুরো আমটিই একসাথে সমান হলুদ দেখায়।

​২. আমের বোঁটা বা গলার অংশ (The Stem Test): প্রাকৃতিক আমের বোঁটার চারপাশটা একটু দেবে থাকে এবং বোঁটার অংশটি সুগন্ধযুক্ত হয়। যদি দেখেন আম পুরো হলুদ কিন্তু বোঁটার অংশটি একদম কালো বা শুকনো এবং
কোনো সুঘ্রাণ নেই, তবে বুঝবেন সেটি কৃত্রিমভাবে পাকানো।

​৩. পানির পরীক্ষা (The Floating Test): আম কিনে এনে বালতিভর্তি পানিতে ডুবিয়ে দিন। প্রাকৃতিকভাবে পাকা আম ভারী হয় এবং পানিতে ডুবে যায়। অন্যদিকে, কেমিক্যাল দিয়ে জোর করে পাকানো আম হালকা হয় এবং পানির ওপরে ভেসে থাকে।

​৪. উপরিভাগের সাদাটে ভাব (The Chalky Skin): আমের গায়ে যদি পাউডারের মতো কোনো সাদাটে বা কালচে দাগ দেখতে পান, তবে বুঝবেন সেখানে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয়েছে। প্রাকৃতিক আমে একটা স্বাভাবিক আঠালো ভাব বা চকচকে ন্যাচারাল স্কিন থাকে।।

​৫. স্বাদের তফাত (The Taste Factor): মেডিসিন দেওয়া আম মুখে দিলে মিষ্টির চেয়ে একটা ঝাঁঝালো বা পানসে ভাব বেশি লাগে। অনেক সময় গলার কাছে একটু চুলকানি বা অস্বস্তি হতে পারে। আর সবচেয়ে বড় কথা—এসব আমে সেই চেনা মনকাড়া আমের গন্ধটাই নিখোঁজ থাকে!।

​💡 আমাদের অঙ্গীকার:
​আমরা বিশ্বাস করি, ফলের চেয়ে বড় ওষুধ আর নেই—যদি তা হয় শতভাগ খাঁটি। তাই আপনার টেবিলে কেমিক্যালমুক্ত, গাছপাকা ও নিরাপদ ফল পৌঁছে দিতে আমরা সবসময় আপসহীন।

18/05/2026

🟢 "সবুজ কিসমিস তো অনেক খেলেন, কিন্তু আসল জাদুটা জানেন কি???????????????????????

​টেবিলে রাখা কিসমিসের বাটি থেকে মুখে দেওয়ার আগে ২ সেকেন্ড একটু থামুন। আপনি কি জানেন, প্রতিদিন মাত্র এক মুঠো প্রিমিয়াম গ্রিন কিসমিস আপনার শরীরের কী অভাব পূরণ করছে?

​যদি না জেনে থাকেন, তবে আজই জেনে নিন কেন এই ছোট সবুজ দানাটি আপনার প্রতিদিনের ডায়েটে থাকা "মাস্ট"!

​💡 কেন খাবেন গ্রিন কিসমিস?
​ইনস্ট্যান্ট অ্যানার্জি বুস্টার: সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর করতে এর জুড়ি নেই। প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজে ভরপুর এই কিসমিস আপনাকে রাখবে সারাদিন চনমনে।

​হজম শক্তি বাড়াতে ওয়ান-ম্যান আর্মি: এতে আছে প্রচুর ডায়েটারি ফাইবার, যা অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে ম্যাজিকের মতো কাজ করে।

​রক্তস্বল্পতার প্রাকৃতিক সমাধান: প্রচুর পরিমাণে আয়রন এবং বি-কমপ্লেক্স ভিটামিন থাকায় এটি শরীরে নতুন রক্তকণিকা তৈরিতে দারুণ সাহায্য করে।

​ত্বক ও চোখের যত্ন: এর শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট আপনার ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে।।

​🤝 কিন্তু বাজার ছেড়ে কেন আমাদের "বারাকাহ হোলসেল" থেকেই নিবেন?

​বাজার তো কিসমিসে সয়লাব, তাহলে আমাদেরটাই কেন সেরা???????????

কারণ আমরা ব্যবসার চেয়ে আপনার সুস্থতাকে বেশি প্রাধান্য দিই:
​১. সরাসরি সোর্স থেকে সংগৃহীত: আমরা কোনো থার্ড-পার্টি বা মিডলম্যান রাখি না। সরাসরি প্রিমিয়াম সোর্স থেকে বেস্ট কোয়ালিটির গ্রিন কিসমিস ইমপোর্ট করি।

২. শতভাগ ফ্রেশ ও কেমিক্যালমুক্ত: বাজারে অনেক সময় উজ্জ্বল দেখানোর জন্য কিসমিসে ক্ষতিকারক কেমিক্যাল বা কালার মেশানো হয়। কিন্তু বারাকাহ হোলসেল-এর প্রতিটি দানা পাবেন একদম ন্যাচারাল, কেমিক্যালমুক্ত এবং ধুলোবালিহীন।

৩. সাইজে বড় ও জুসি: আমাদের গ্রিন কিসমিসগুলো আকারে বড়, নিখুঁত এবং মুখে দিলেই এর আসল মিষ্টি ও রসালো স্বাদ।

৪. পাইকারি মূল্যে সেরা মান (Wholesale Rate): হোলসেল ডিলিং করার কারণে প্রিমিয়াম কোয়ালিটির এই কিসমিস আমরা আপনাকে দিতে পারছি বাজারের সবচেয়ে সাশ্রয়ী মূল্যে।

​একটি ছোট্ট টিপস: রাতে এক মুঠো গ্রিন কিসমিস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে পানি ও কিসমিস দুটোই খেয়ে নিন—ফলাফল নিজেই টের পাবেন!

​আপনার এবং আপনার পরিবারের সুস্থতায় আজই ঘরে তুলুন প্রিমিয়াম গ্রিন কিসমিস।
​📦 পাইকারি ও খুচরা অর্ডারের জন্য এখনই আমাদের ইনবক্স করুন অথবা কল করুন: 01681528501

দেখতে তিল, কিন্তু কাজে সে এক বিশাল ‘ডিল’! 😎​চিয়া সিড দেখতে ছোট হতে পারে, কিন্তু এর কাজ কারবার দেখলে আপনিও বলবেন— “ভাই, এ...
15/05/2026

দেখতে তিল, কিন্তু কাজে সে এক বিশাল ‘ডিল’! 😎

​চিয়া সিড দেখতে ছোট হতে পারে, কিন্তু এর কাজ কারবার দেখলে আপনিও বলবেন— “ভাই, এতো দেখি পুরা ম্যাজিক!” ✨

​কেন এই ছোট দানা আপনার লাইফে দরকার?
​সুইমিং পুলের ওস্তাদ: পানির গ্লাসে দিলেই এরা ফুলে ফেঁপে এমন অবস্থা করে, মনে হয় যেন গ্লাসের ভেতর ছোট ছোট ব্যাঙাচি পিকনিক করছে! 🐸😂

​পেটের শান্তি, মনে ফুর্তি: সকালে এক গ্লাস খেয়ে দেখেন, দুপুরের আগে পেট একদম ‘ফুল স্টপ’! উল্টাপাল্টা খাওয়ার কথা মাথাতেই আসবে না। ✋🚫

​অলসতার যম: নিজেকে যদি ‘আলসেমি স্পেশালিস্ট’ মনে হয়, তবে চিয়া সিড আপনার জন্য। এটা শরীরে এমন এনার্জি দেয় যে নিজেকে সুপারম্যান মনে হতে পারে! 💪⚡️

​টিপস: পুডিং বানিয়ে খান আর শরবতে মিশিয়ে— যেভাবেই খান, আপনার শরীরের ইঞ্জিন সচল রাখতে এর জুড়ি নেই।

​তাই আর দেরি কেন? শরীরকে ফিট রাখতে আর নিজেকে হিট রাখতে আজই নিয়ে নিন Barakah wholesale এর প্রিমিয়াম কোয়ালিটির চিয়া সিড। 🛒

​ #চিয়া_সিড #সুপারফুড

14/05/2026
13/05/2026

❤️ পরিবারের হাসিমুখ আর সুস্বাস্থ্য শুরু হোক এক মুঠো ভালোবাসায়!❤️

​সন্তানের টিফিনে পুষ্টিকর কিছু দেওয়া নিয়ে চিন্তায় থাকেন? কিংবা বাড়ির বয়স্ক মানুষটির শরীরের দুর্বলতা দেখে মন খারাপ হয়?

​পরিবারের ছোট-বড় সবার প্রতি আপনার এই যত্নে ভাগ বসাতে আমরা নিয়ে এসেছি সরাসরি ভিয়েতনামের প্রিমিয়াম রোস্টেড কাজু বাদাম। এটি কেবল একটি স্ন্যাকস নয়, এটি আপনার ভালোবাসার মানুষের জন্য সেরা পুষ্টির উপহার।
​কেন এটি আপনার পরিবারের জন্য সেরা পছন্দ?
✨ ছোটদের জন্য: ক্রমবর্ধমান শিশুদের মেধা বিকাশ ও হাড় মজবুত করতে কাজুর বিকল্প নেই।
✨ বড়দের ভরসা: বয়স্কদের হার্ট ভালো রাখতে এবং শরীরের জয়েন্টের ব্যথা উপশমে এটি দারুণ কাজ করে।
✨ অফিসের ক্লান্তি দূর করতে: কাজের চাপে নিজের শরীরের যত্ন নেওয়ার সময় পান না? ডেস্কে এক বয়াম রোস্টেড কাজু রাখুন, যা মুহূর্তেই আপনার এনার্জি ফিরিয়ে আনবে।

​🔥 সরাসরি ভিয়েতনাম থেকে আমদানিকৃত এবং নিজস্ব তত্ত্বাবধানে রোস্ট করা। একদম ফ্রেশ আর মুচমুচে স্বাদের গ্যারান্টি!

​🛒 পাইকারি (Wholesale) ও (Retail )খুচরা er সুযোগ!
গুণগত মানে আপসহীন এই কাজু এখন পাচ্ছেন পাইকারি ও খুচরা মূল্যে। পরিবারের জন্য বা ব্যবসার জন্য—সেরা ডিলটি লুফে নিন এখনই।.

​📍 অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন:
01681528501

🚚 সারা বাংলাদেশে দ্রুত ডেলিভারি নিশ্চিত করছি

🥭 আসল স্বাদের জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন!🥭​সময়ের আগে আম মানেই স্বাদে অপূর্ণতা আর স্বাস্থ্যের ঝুঁকি। আমের প্রকৃত মিষ্টি...
13/05/2026

🥭 আসল স্বাদের জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন!🥭

​সময়ের আগে আম মানেই স্বাদে অপূর্ণতা আর স্বাস্থ্যের ঝুঁকি। আমের প্রকৃত মিষ্টি আর সুঘ্রাণ পেতে হলে গাছপাকা হওয়ার সময় দিতে হয়।

​কেন ধৈর্য ধরবেন?
​প্রাকৃতিক মিষ্টতা: সময়ের আগে পাড়া আমে আসল স্বাদ পাওয়া যায় না।
​স্বাস্থ্য সুরক্ষা: প্রাকৃতিকভাবে পাকা আম পুষ্টিগুণে ভরপুর এবং নিরাপদ।
​সঠিক মান: আমরা জেলা প্রশাসনের নির্ধারিত ক্যালেন্ডার মেনেই বাগান থেকে আম সংগ্রহ করি।

​তাই রাসায়নিকমুক্ত এবং খাঁটি স্বাদের আম পেতে তাড়াহুড়ো না করে সঠিক সময়ের অপেক্ষা করুন। আমরা আছি আপনাদের সেরা আমটি পৌঁছে দিতে।

জানতেন কি?????????? মাত্র ১ চামচ চিয়া সিড আপনার শরীরের ভোল পাল্টে দিতে পারে! 😱​আমরা অনেকেই দামি দামি সাপ্লিমেন্ট খুঁজি,...
13/05/2026

জানতেন কি??????????
মাত্র ১ চামচ চিয়া সিড আপনার শরীরের ভোল পাল্টে দিতে পারে! 😱

​আমরা অনেকেই দামি দামি সাপ্লিমেন্ট খুঁজি, কিন্তু প্রকৃতির দেওয়া এই 'সুপারফুড' এর কথা ভুলে যাই। চিয়া সিড শুধু ডায়েট করার জন্য নয়, এটি প্রত্যেকের সুস্থ থাকার জন্য একটি অপরিহার্য উপাদান।

​কেন আজ থেকেই আপনার প্রতিদিনের তালিকায় চিয়া সিড রাখা উচিত?

​দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম: হাড় মজবুত করতে এটি অবিশ্বাস্য কাজ করে।

​মাছের চেয়েও বেশি ওমেগা-৩: যারা মাছ খেতে অপছন্দ করেন, তাদের হার্ট ও মস্তিষ্কের সুরক্ষায় এটি সেরা বিকল্প।

​পালং শাকের চেয়েও বেশি আয়রন: রক্তশূন্যতা দূর করতে এবং শরীরের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে।

​শরীরের বিষাক্ত টক্সিন দূর করে: প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এটি শরীরের ভেতরটা পরিষ্কার রাখে এবং ত্বকে আনে প্রাকৃতিক জেল্লা।

​ডায়াবেটিস নিয়ন্ত্রণ: এটি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে।

​কিভাবে শুরু করবেন?

রাতে এক গ্লাস পানিতে ১-২ চামচ চিয়া সিড ভিজিয়ে রাখুন। সকালে লেবুর রস বা মধুর সাথে মিশিয়ে খেয়ে নিন। এছাড়া সালাদ, ওটস বা টক দইয়ের সাথেও এটি খেতে পারেন।

​আপনার শরীর আপনার সবচেয়ে বড় সম্পদ। আজ থেকেই সচেতন হোন এবং সুস্থ জীবন বেছে নিন। 🌱

Barakah wholesale এর সাথেই থাকুন

11/05/2026

মধু জমে যাওয়া কি ভেজালের লক্ষণ? জেনে নিন আসল সত্য!

​অনেকেই মনে করেন মধু জমে যাওয়া মানেই তাতে চিনি মেশানো হয়েছে। আসলে বিষয়টি উল্টো! লিচু ফুলের মধুতে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে বলে শীতকালে বা ঠাণ্ডা জায়গায় রাখলে এটি ঘি-এর মতো জমে সাদা হয়ে যেতে পারে। একে বিজ্ঞানের ভাষায় 'Granulation' বলে

​সতর্কতা: আসল মধু জমে গেলেও পুষ্টিগুণ হারায় না। কিন্তু কৃত্রিম সিরাপ মেশানো মধু সাধারণত কখনোই জমে না।

​করণীয়: মধু জমে গেলে রোদে দিন অথবা কুসুম গরম পানিতে বয়াম কিছুক্ষণ ডুবিয়ে রাখুন, আবার আগের অবস্থায় ফিরে আসবে।

👌🏿👌🏿 চেহারা দেখে নয়, গুনাগুণ দেখে খাঁটি মধু চিনুন। সচেতন হোন, সুস্থ থাকুন।

Barakah wholesale এর সাথেই থাকুন ❤️❤️

Address

Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when Barakah wholesale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share