05/07/2026
Memory.
আজ একটি সিনগধ ,সুনদর ,সফল সকালের গল্প শেয়ার করবো ।
গতকাল রাত ১০ টার কিছু বেশী হবে । হঠাৎ আমার পেজে মালিবাগ থেকে শাহীনা আপুর মেসেজ আগামীকাল যেন তার বাসায় ২ বক্স দইবড়া পাঠাই । আপুকে আমি চিনিনা । গত পরশু দিনও তিনি আমার পেজে অর্ডার করে ডাবের পুডিং এবং দইবড়া নিয়েছিলেন , যার রিভিউ উনি আমার মেসেনজারে খুব ভালোভাবে দিয়েছেন । উনার কাছে নাকি আমার দইবড়া এবং ডাবের পুডিং এর টেষ্ট খুব ভালো লেগেছে । এই পর্যন্ত যতগুলো দইবড়া সেল করেছি প্রতিটার রিভিউ বেশ ভালো ।
এদিকে আজ আমার ডেলিভারীম্যান ছুটি নিয়েছে । কথা ছিলো আজ অন্য লোক শুধু উওরায় ডেলিভারী দেবে ।যাই হোক রিপিট কোন অর্ডার আসলে মন মেজাজ সব ফুরফুরে হয়ে যায় । আপুকে বললাম পরশু নাও , কিনতু আপুর কথা আজই লাগবে । সবদিকে পরিচিত আপুদের সহযোগীতা চাইলাম , অনেকের সাথে কথাও বললাম , কিনতু ডেলিভারীর ব্যাপারে কেউ কোন সাহায্য করতে পারছেনা জানিয়ে দিল । একটা Girls group এ Help চেয়ে post দিতেই মেসেনজারে এক আপু নক করলো , আপু আমার স্কুটি আছে তুমি চাইলে আমি কাজটা করে দিতে পারি । তবে তার অফিস থাকায় Condition ভোরবেলাতেই আমাকে মালিবাগে খাবার তার হাতে দিতে হবে ।আপুকে চিনিনা নতুন পরিচয় তাও আবার ভার্চুয়ালি । কি করবো বুঝতে না পেরে এক বড় আপুকে বললাম ওর সাথে কথা বলতে ।বড় আপু আশ্বস্ত করলেন বিশাবাস করতে পার ,কথা বলে উনার ভালো লেগেছে ।
রাত ১১ টার পর আপুর সাথে কথা হলো সকাল ৮ টায় সে আমার গেটে আসবে ।এদিকে মালিবাগের আপুকে জানিয়ে দিলাম তার জন্য দইবড়া যাচছে ।শুরু হলো দইবড়া মিশন । ডাল ভিজতে দেয়া , মসলা রেডি করা ইত্যাদি ইত্যাদি । কিছুক্ষন হাল্কা ঘুম দিয়ে সেহেরী শেষে নামাজ পড়ে আবারও কাজে লাগলাম ,আমাকে ভোর হবার আগেই কাজ শেষ করতে হবে যে ।এদিকে বাসায় পুদিনা , ধনেপাতা শেষ , এত ভোরে কোথাও পাওয়া যাবেনা , অতপর ভরসা আমার বারানদা বাগান ।আমার এতসব কান্ড কারখানা দেখে আমার জাহাজী Husband হেসে কুটিকুটি ।Blender , Be**er এর শব্দে কেউ যেন না জাগে তাই কিচেনে দরজা লাগিয়ে শুরু হলো কাজ । সকাল ৬.৩০ আমার দইবড়া প্যাকেট করা শেষ । আবারও একটু Rest . ঠিক ৮ টায় আপু এলো পরিচয় হলো প্যাকেট দিলাম আর ৯.৩০ এ শাহীনা আপুর হাতে দইবড়া পৌছে গেল ।
সবশেষে শাহীনা আপু আর আমার ডেলিভারী পৌছে দেয়া সুইট আপুটার জন্য সামান্য Complementary দিতে ভুল হয়নি । ধন্যবাদ আমার রিপিট কাষটমার শাহীনা আপু এবং আমাকে সফলভাবে ডেলিভারী পৌছে দেয়া অচেনা আপুটাকে ।শাহীনা আপু তার বাসায় দইবড়া সাজিয়ে আমাকে ছবি পাঠান সেটাও শেষে add করলাম।