Muslim's Fashion

Muslim's Fashion আমাদের চেষ্টা একটাই; ভালো সার্ভিস, আর ভালো প্রোডাক্ট দিয়ে আপনাদের পাশে থাকা।

✅ তালবিনা -Talbina- হলো রাসুল (সঃ) এর সুন্নতি খাবার যা তিনি ১৪০০ বছর আগে আমাদের খাবার জন্য নির্দেশ দিয়েছেন। তালবিনা একটি...
03/02/2025

✅ তালবিনা -Talbina- হলো রাসুল (সঃ) এর সুন্নতি খাবার যা তিনি ১৪০০ বছর আগে আমাদের খাবার জন্য নির্দেশ দিয়েছেন। তালবিনা একটি প্রাচীন স্বাস্থ্যকর খাবার যা যবের ছাতু, মধু ও দুধের সমন্বয়ে তৈরিকৃত একটি খাবার। ইসলামী ঐতিহ্যে তালবিনার একটি বিশেষ গুরুত্ব রয়েছে পাশাপাশি এটি একটি ঐতিহ্যবাহী খাবার।
তালবিনা – কেবল একটি ঐতিহ্যবাহী খাবার নয়, বরং পুষ্টির এক অমূল্য ভাণ্ডার।

তালবিনা হলো যবের ছাতু, মধু ও দুধের সমন্বয়ে মিশ্রণে তৈরি , অত্যন্ত পুষ্টিকর খাবার। এছাড়াও তালবিনাতে থাকে ভিটামিন-বি, আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফরফরাস, জিংক, ফসফরাস, কপার, পটাশিয়াম ক্রোমিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। । তালবিনা নরম ও মোলায়েম হয়ে থাকে, যা হজমে সহায়ক এবং এতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি করে আমাদেরকে সুস্থ্য রাখে।

তালবিনা -Talbina এর হাদিস?

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তার পরিবারের কোন ব্যক্তি মারা গেলে মহিলারা এসে জর হলো। তার পর তার আত্মীয়রা ও বিশেষ ঘনিষ্ঠ মহিলারা ছাড়া বাকি সবাই চলে গেলেন। তিনি তালবিনা রান্না করতে বললেন। তা রান্না করা হলো। এরপর ‘সারিদ’ ( গোশতের মধ্যে রুটির টুকরো দিয়ে তৈরী খাবার ) প্রস্তুত করা হলো এবং তাতে তালবিনা ঢালা হলো। তিনি বললেন, “তোমরা এ থেকে খাও কারণ আমি রসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) কে বলতে শুনেছি যে, তালবিনা রুগ্ন ব্যক্তির হৃদয়ে প্রশান্তি আনে এবং শোক দুঃখ কিছুটা দূর করে।” ( সহীহ বুখারী হাদিস নং ৫৪১৭ )

আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা:) এর পরিবারের লোকেদের জ্বর হলে, তিনি দুধ ও ময়দা সহযোগে তরল পথ্য তৈরি করার নির্দেশ দিতেন। আয়েশা (রাঃ) বলেন, তিনি বলতেন, এটা দুশ্চিন্তাগ্রস্ত মনে শক্তি যোগায় এবং রোগীর মনের ক্লেশ ও দুঃখ দূর করে, যেমন তোমাদের কোন নারী পানি দ্বারা তার চেহারার ময়লা দূর করে। (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৪৪৫)

তালবিনা খাওয়ার উপকারিতা
তালবিনা (Talbina) শুধুমাত্র একটি ঐতিহ্যবাহী খাবার নয়, এটি একটি সুপারফুড । তালবিনাতে রয়েছে নানা ধরনের পুষ্টি উপাদান, যা আমাদের দেহের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে। ৫ টি প্রধান কারণে প্রতিদিন অন্তত ১ বার হলেও তালবিনা খাওয়া প্রয়োজন।
পেটের গ্যাস্ট্রিক
IBS বা পেটের হজম সংক্রান্ত সমস্যা
কোষ্ঠকাঠিন্য ও আমাশায়
ঘুম না হওয়া
যে কোন ধরণের শারীরিক দুর্বলতা।
কিভাবে সুন্নতি খাবার তালবিনা – Talbina এই সকল সমস্যা সমাধান করে চলুন জেনে নেই।

১. পেটের গ্যাস্ট্রিক সমস্যা
অনেকেই পেটের গ্যাস্ট্রিক সমস্যায় ভোগেন, এবং এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা কঠিন। তালবিনা, যবের ফাইবারসমৃদ্ধ একটি খাবার, যা পেটের এসিড নিয়ন্ত্রণে রেখে গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে। এটি অন্ত্রের প্রদাহ কমিয়ে হজম প্রক্রিয়াকে সহায়তা করে, ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়।

২. আইবিএস (IBS) বা হজমজনিত সমস্যা
আইবিএস (Irritable Bowel Syndrome) বা পেটের হজম সংক্রান্ত সমস্যায় তালবিনা অত্যন্ত কার্যকর। যবের মধ্যে থাকা দ্রবণীয় ফাইবার অন্ত্রের প্রদাহ কমায় এবং হজম প্রক্রিয়া উন্নত করে। তাই যারা আইবিএস-এর উপসর্গ, যেমন ফোলাভাব, পেটব্যথা, এবং অতিরিক্ত গ্যাস সমস্যায় ভুগছেন, তাদের জন্য তালবিনা একটি চমৎকার সমাধান।

৩. কোষ্ঠকাঠিন্য ও আমাশয় সমাধান
তালবিনার মধ্যে থাকা উচ্চমানের ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এটি অন্ত্রের গতিশীলতা বাড়িয়ে মল নরম রাখে, ফলে কোষ্ঠকাঠিন্য ও আমাশয়ের সমস্যা সহজে সমাধান হয়। তালবিনা সহজে হজম হয়, যা পেটের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়ক।

৪. ঘুম না হওয়া
তালবিনা মানসিক চাপ ও উদ্বেগ কমিয়ে স্নায়ুকে প্রশান্ত করে, যা নিদ্রাহীনতা দূর করতে সাহায্য করে। এর মধ্যে থাকা ভিটামিন বি এবং ম্যাগনেসিয়াম মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে, যা গভীর এবং প্রশান্ত ঘুম এনে দেয়। তাই যারা ঘুমের সমস্যায় ভুগছেন, তাদের জন্য তালবিনা একটি প্রাকৃতিক সমাধান।

৫. শারীরিক দুর্বলতা দূর করতে
শারীরিক দুর্বলতা ও ক্লান্তি দূর করার জন্য তালবিনা একটি চমৎকার উৎস। এতে প্রয়োজনীয় প্রোটিন, কার্বোহাইড্রেট এবং পুষ্টি উপাদান রয়েছে, যা শরীরকে শক্তি যোগায় এবং দৈনন্দিন কাজের জন্য পুনরুজ্জীবিত করে। তালবিনা সহজে হজম হওয়ার ফলে এটি অসুস্থতা থেকে আরোগ্য লাভের সময়ও বিশেষভাবে উপকারী।

✅তালবিনা খাবার নিয়ম ঃ
?আপনি দিনের যেকোনো সময় খেতে পারবেন। তবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ও রাতে ঘুমানোর ২ ঘণ্টা আগে খেতে পারেন। ১ গ্লাস দুধ কিংবা পানির মধ্যে ২ থেকে ৩ চা-চামচ যবের ছাতু এবং সাথে পরিমাণ মত মধু নিয়ে তালবিনা বানিয়ে খেতে পারবেন। নিয়মিত খাওয়ার ফলে আপনার সকল সমস্যার ঝুঁকি কমাতে পারবেন ইনশাআল্লাহ।

কাঠের ঘানি ভাঙ্গা (Cold pressed) প্রথম চাপের সরিষার তেল  (Mustard Oil) । বাংলাদেশে ঐতিহ্যবাহী উপায়ে তেল উৎপাদনের যে পদ্ধ...
01/02/2025

কাঠের ঘানি ভাঙ্গা (Cold pressed) প্রথম চাপের সরিষার তেল (Mustard Oil) । বাংলাদেশে ঐতিহ্যবাহী উপায়ে তেল উৎপাদনের যে পদ্ধতি আজও জনপ্রিয়, তার মধ্যে অন্যতম হলো গরু টানা কাঠের ঘানি ভাঙা সরিষার তেল। প্রাচীন পদ্ধতি অনুযায়ী,তেঁতুল কাঠের ঘানিতে গরুর সাহায্যে সরিষার বীজ ভেঙে তেল সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়ায় (প্রথম চাপের ) সরিষার তেলের পুষ্টিগুণ সম্পূর্ণভাবে বজায় থাকে, এবং এটি অন্যান্য তেলের চাইতে বেশি স্বাস্থ্যকর তেল হিসেবে পরিচিত।

★বাছাইকৃত এবং সর্ব উৎকৃষ্ট দেশি সরিষা দানা থেকে উৎপাদিত ,

★নিজস্ব কারখানায় তেঁতুল কাঠের ঘানীতে ভাঙ্গানো,
BSTI Certified,

★সম্পূর্ণ প্রাকৃতিক ও খাঁটি।

গরু টানা কাঠের ঘানিতে ভাঙা সরিষার তেল শুধুমাত্র স্বাদে নয়, পুষ্টিগুণেও অতুলনীয়। সরিষার তেলে রয়েছে ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি এসিড, যা হৃদযন্ত্রের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া, এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ত্বক ও চুলের যত্নে এবং শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমাতে সহায়ক। নিচে সরিষার তেল (Mustard Oil) এর কিছু প্রধান উপকারিতা তুলে ধরা হলো:

সরিষার তেল হৃদরোগের ঝুঁকি কমায়।
সরিষার তেল ত্বক ও চুলের যত্নে সহায়ক।
অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণাবলী রয়েছে।
হজমে সাহায্য করে সরিষার তেল।
গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে।
ইমিউন সিস্টেম বুস্ট করে।
সরিষার তেল ঠাণ্ডা-কাশিতেও উপকারী।
শীতকালে সরিষার তেল শরীরকে গরম রাখতে সাহায্য।

✅ বাংলাদেশের বাজারে বর্তমানে অনেক ধরনের সরিষার (Mustard Oil) তেল পাওয়া যায়, তবে গরু টানা কাঠের ঘানি ভাঙা সরিষার তেল তার খাঁটি এবং প্রাকৃতিক গুণাগুণের জন্য সবার থেকে আলাদা। রাসায়নিক মুক্ত এবং স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ। এটি শুধু রান্নায় নয়, ত্বক ও চুলের যত্নে এবং দৈনন্দিন স্বাস্থ্যসেবায় সরিষার তেলের রয়েছে উল্লেখযোগ্য ভুমিকা ।

☎️ বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন

✅আমন্ড অয়েল (Almond Oil) প্রাচীনকাল থেকে ব্যবহৃত প্রাকৃতিক তেল যা ত্বক ও চুলের যত্নে অসাধারণ ভুমিকা রাখে। আমাদের ফিট ফর...
30/01/2025

✅আমন্ড অয়েল (Almond Oil) প্রাচীনকাল থেকে ব্যবহৃত প্রাকৃতিক তেল যা ত্বক ও চুলের যত্নে অসাধারণ ভুমিকা রাখে। আমাদের ফিট ফর লাইফের আমন্ড অয়েল, খাঁটি ও ফ্রেশ কাঠ বাদাম থেকে তৈরি হওয়ায়, ত্বক ও চুলের জন্য দারুণ স্বাস্থ্যকর।

আমন্ড অয়েলের সঙ্গে এখনো অনেকেই সুপরিচিত না হলেও এর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। এটি ত্বক ও চুলের যত্নে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। আমন্ড অয়েলকে বিশেষভাবে মূল্যবান করে তোলে এতে থাকা ভিটামিন এ, বি এবং ই। এই ভিটামিনগুলো ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকর। ভিটামিন এ ত্বকের আর্দ্রতা বজায় রাখে, ভিটামিন বি চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, এবং ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা ত্বককে সুরক্ষা দেয় ও তারুণ্য ধরে রাখে।

☞ অর্ডার করতে এখনই ইনবক্সে নক করুন।

শীতের মৌসুম মানেই খেজুর গুড় (khejurer Gur) । এই খেজুরের গুড় বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টিজাত খাদ্যসমূহের মধ্যে অন্যতম, যা...
29/01/2025

শীতের মৌসুম মানেই খেজুর গুড় (khejurer Gur) । এই খেজুরের গুড় বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টিজাত খাদ্যসমূহের মধ্যে অন্যতম, যা বিশেষ করে শীতকালে আমাদের খাদ্য তালিকায় অনন্য স্থান দখল করে নেয়। খেজুরের রসে তৈরি গুড় যে শুধু সুস্বাদু তা-ই নয়, এতে রয়েছে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা যা শরীরের পুষ্টি ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এই ঐতিহ্যবাহী মিষ্টি শুধুমাত্র স্বাদে অনন্য নয়, বরং বিভিন্ন পুষ্টিগুণের দিক থেকেও অসাধারণ।

আমাদের খেজুর গুড়ের বৈশিষ্ট্য ঃ
সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খেজুরের খাঁটি গুড় প্রস্তুত করা হয় ।
প্রথমে খেজুরের রস ভালোভাবে ছেঁকে পরিষ্কার পাত্রে রাখা হয়।

এরপর নির্দিষ্ট তাপমাত্রায় জ্বাল দেওয়া হয়, ফলে গুড়ের পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। কৃত্রিম চিনি, রাসায়নিক রঙ, হাইড্রোজ, ফিটকিরি সহ অন্যান্য রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না। তাই ১০০ ভাগ খাটি ও প্রাকৃতিক।
গুড় তৈরি শেষ হলে পরিষ্কার পাত্রে সংরক্ষণ করা হয় এবং উন্নত প্যাকেজিংয়ের মাধ্যমে আপনার হাতে সুরক্ষিত অবস্থায় পৌঁছায় দেয়া হয়।

⇨ অর্ডার করতে এখনই ইনবক্সে নক করুন।

শীতকাল এলেই গ্রামে গ্রামে পিঠা-পুলির উৎসব শুরু হয়, আর তার সাথে খেজুরের গুড়ের  (Khejur Gur Patali) অনবদ্য স্বাদ আমাদের ম...
29/01/2025

শীতকাল এলেই গ্রামে গ্রামে পিঠা-পুলির উৎসব শুরু হয়, আর তার সাথে খেজুরের গুড়ের (Khejur Gur Patali) অনবদ্য স্বাদ আমাদের মন ও শরীরকে আনন্দে ভরিয়ে তোলে। শীতের সময় খেজুরের গুড় সহজেই পাওয়া যায়, যা শীতের স্বাদের সঙ্গে আমাদের সংস্কৃতির একটি অংশ।

ফিট ফর লাইফের Khejurer Gur–খেজুরের (পাটালি) গুড় আপনাকে শীতের আসল মাধুর্য উপভোগ করতে সাহায্য করবে। এর উচ্চমান এবং প্রাকৃতিক স্বাদ নিশ্চিন্তে আপনাকে সেরা গুড়ের অভিজ্ঞতা দিবে।

31/12/2024

থার্টি ফার্স্ট নাইট উদযাপন❓একটু থামুন❗ ভাবুন‼️

আতশবাজি, উচ্চ শব্দ, আর পৈশাচিক উল্লাস,এই কি সত্যিই আমাদের সংস্কৃতি বা আনন্দ উদযাপনের পথ? ২০২১ সালের ৩১ ডিসেম্বরের কথা মনে আছে? মাত্র ৪ মাস বয়সী উমায়ের আতশবাজির ভয়াবহ শব্দে অসুস্থ হয়ে মারা গিয়েছিল। একটি নিষ্পাপ শিশুর প্রাণ কেড়ে নেওয়া এই তথাকথিত আনন্দ কি আদৌ আনন্দ?

আমাদের চারপাশের পশু-পাখিদের কথা ভেবে দেখেছেন? আতশবাজির শব্দে তারা ভয় পায়, আশ্রয় খুঁজে দিশেহারা হয়। এমনকি অনেক প্রাণী মারা যায় আতঙ্কে!!

শব্দ দূষণের কারণে বৃদ্ধ ও অসুস্থ মানুষেরা কষ্ট পান। উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। এটি কি আমরা উপেক্ষা করতে পারি?

ইসলামে এমন অপচয়মূলক, অশালীন এবং নিষিদ্ধ আনন্দ উদযাপন হারাম। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন:
"যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে।" (আবু দাউদ, হাদিস: ৪০৩১)
অপরের অশালীন সংস্কৃতিকে অনুকরণ করার আগে নিজস্ব ধর্ম ও মূল্যবোধকে ভাবা উচিত।

এটা উদযাপন নয়, বরং বিবেকবোধ হারানোর উৎসব। আসুন, সত্যিকারের আনন্দ খুঁজে নিই,নিজের পরিবার, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল থেকে।

আমাদের উমায়েরদের বাঁচতে দিন। পশু-পাখিদের শান্তিতে থাকতে দিন। নিজের ধর্ম ও সংস্কৃতিকে মর্যাদা দিন।

29/12/2024

আসছালামু আলাইকুম। নিচের পেইজটি ফলো করার অনুরোধ রইলো।
✅পেইজ: Organic Village

আসছালামু আলাইকুম।  খেঁজুর গুড়ের সুস্বাদু পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরির জন্য খাঁটি গুড় অর্ডার করতে এখন-ই ইনবক্সে নক করুন।...
28/12/2024

আসছালামু আলাইকুম। খেঁজুর গুড়ের সুস্বাদু পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরির জন্য খাঁটি গুড় অর্ডার করতে এখন-ই ইনবক্সে নক করুন।😋

🟢 পেইজঃ Organic Village

সরিষা ফুলের মধুর কিছু বৈশিষ্ট্য ও বাংলাদেশে উৎপাদিত এলাকা সমূহ।
27/12/2024

সরিষা ফুলের মধুর কিছু বৈশিষ্ট্য ও বাংলাদেশে উৎপাদিত এলাকা সমূহ।

27/12/2024
25/12/2024

মরিঙ্গা পাউডারের উপকারিতা সম্পর্কে
- Dr. Moniruzzaman Sir.
VC: Quantum Foundation

☞ মরিঙ্গা পাউডার ক্রয় করতে চাইলে, আমাদের ইনবক্স অথবা Organic Village এর ইনবক্সে নক করুন। সারা বাংলাদেশে ক্যাশ-অন ডেলিভারি দেওয়া যাবে ইন-শা-আল্লাহ্।

24/12/2024

সমাজের প্রতিটা মানুষ যদি এটা সহজে বুঝতো....

Address

Dhaka
Rajshahi Division
1000

Telephone

+8809611343024

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim's Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim's Fashion:

Share

Category