11/12/2022
কয়দিন আগে নিকোলাস ডে গেলো, সামনে আসতেসে ক্রিসমাস ডে। কিছুদিন আগে আমাদের বাড়ীওয়ালা বলসিলো, আমাদের স্ট্রিটে ক্রিসমাসে এক ফ্যামিলি আরেক ফ্যামিলির বাসায় কুকিজ পাঠানো রেওয়াজ। আমি ভাবলাম কুকিজ না বানায়ে দেশী কিছু করি, আমাদের দেশী খাবারের সাথে ওরা পরিচিতি হলো। সেই ভাবনা থেকে আমার তিন প্রতিবেশীর জন্য আজকে ছুটির দিনে বানিয়ে ফেললাম বালুশাই, কাঁচাগোল্লা, গুড়ের পাটিসাপটা আর নারকেল, গুড়ের পোয়া পিঠা।
এইবার শুধু অপেক্ষার পালা, ওদের কেমন লাগলো জানার অপেক্ষা 😀