02/09/2025
তুমি আমার ভালোবাসার যোগ্য নও....
আর আমি তোমার জীবন সঙ্গীর যোগ্য নই.....
তুমি টাকা চাও....
আর আমি ভালোবাসার মানুষকে চাই!
∆
আমি আগে শান্তি আর মন ভালো নিয়ে তোমার বুকে ঘুমাতাম,
তার পর সপ্তাহ ওই একটা দিনের অপেক্ষা করতাম তোমার বুকের কাছে একটু শান্তির গভীর ঘুমের জন্য,
নিজের সঙ্গীকে হারানোর পর থেকে আমার আর আগের মতো ঘুম হয় না,
কত দিন কত মাস কত বছর আমি শান্তিতে ঘুমাতে পারি না,
যখন তোমায় কাছে পেতাম তখন বেশ ঘুমাতাম একটা শান্তি ছিল তবে এই শান্তি যে এমন ভাবে লুপ্ত হয়ে যাবে ভাবিনি.....
তুমি থেকেও যেন নেই....
তুমি কাছে থেকেও জানো তুমি অনেক দূরে.....
অনেক ইচ্ছা হয় আগের দিন গুলো ফিরে পেতে....
অনেক ইচ্ছা হয় আগের মতো করে তোমার বুকে মুখ গুঁজে তোমার দুবাহুতে আবদ্ধ হয়ে ঘুমাতে.....
কিন্তু তাতো অসম্ভব হয়ে উঠছে,
আমি যে তোমার জীবনের বিরক্তি হয়ে উঠেছি!
তোমার পথের কাটা হয়ে গেছি.....
তোমার সুখের জীবনে দুঃখের পাহাড় হয়ে গেছি!
আমার সব কথা তোমার এখন মিথ্যা মনে হয়,
এখন আমার কথা গুলো তোমার বিরক্তি মনে হয়,
এখন আমি তোমার কাছে অসর্য হয়ে উঠেছি,
আমি আর পারছি না সত্যি আমি আর পারছি এমন ভাবে তোমার জীবনে অবহেলা হয়ে থাকতে....
শেষ করছি নিজেকে তিলে তিলে.....
তোমার জীবনে থাকা না থাকার সমান হয়েগেছি....
আমি তোমার অভ্যাসে পরিনত হয়েছি তোমাকে ছাড়া এখন আর ঘুম আসে না,
সবটা মিথ্যা ভাবলে ভাবতেই পারো তবে আমি মন থেকে বললাম।
@ "তোমার পথের কাটা"
Anu Roy