15/10/2025
#ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের সন্দ্বীপ নিবাসী আটজন প্রবাসীর দুর্ঘটনাজনিত ইন্তিকালে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের এই আটজন নাগরিক জীবন-জীবিকার সন্ধানে পরিবার ও দেশকে কিছু দিতে ওমান পাড়ি জমিয়েছিলেন। মহান আল্লাহ তা‘আলার ইচ্ছায় গতকাল মাসকাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তারা সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।
#আল্লাহ তা‘আলা তাদের এই ইন্তিকালকে শাহাদাতের মর্যাদা দান করুন। এভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে চলা প্রবাসী বাংলাদেশিরা আমাদের থেকে বেদনাদায়কভাবে হারিয়ে যান। রাব্বুল আলামিন তাদের শোকসন্তপ্ত পরিবার ও আপনজনদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
তাদের মৃতদেহ সরকারি খরচে ও দায়িত্বে দেশে আনার দ্রুত উদ্যোগ গ্রহণ করা বিবেক ও বাস্তবতার দাবি। কারণ তারা শুধু পরিবার নয়, দেশকেও বিরামহীনভাবে দিয়ে চলেছেন। সরকার এ ব্যাপারে দায়িত্বমুক্ত থাকতে পারে না। পাশাপাশি পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সরকার ও বিত্তশালী জনগণকে আন্তরিক আহ্বান জানাই।
মহান আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করুন, তাদের পরিবারের ওপর রহম করুন এবং তাঁর অভিভাবকত্বে তাদেরকে একান্তভাবে কবুল করুন। আমিন।