Aabad Naturals

Aabad Naturals We Offer

Chemical-Free • Toxin-Free • Natural Farm Produce • Safe Food

Good Food and Healthy Living - Just for You

দেশী মিক্সড ডালমুগ, মুসুর, ছোলা, বিউলি ও অড়হর—এই পাঁচ ধরনের দেশী ডালের মিশ্রণে তৈরি আমাদের মিক্সড ডাল। একসঙ্গে বিভিন্ন ...
06/08/2026

দেশী মিক্সড ডাল

মুগ, মুসুর, ছোলা, বিউলি ও অড়হর—এই পাঁচ ধরনের দেশী ডালের মিশ্রণে তৈরি আমাদের মিক্সড ডাল। একসঙ্গে বিভিন্ন ডালের স্বাদ ও পুষ্টিগুণ পাওয়ার জন্য এটি ব্যবহার করতে পারেন।

ভাতের সঙ্গে সাধারণ ডাল হিসেবে, সবজি দিয়ে বা রুটি বা পরোটার সঙ্গেও মিক্সড ডালের স্বাদ বেশ ভালো লাগে।

দেশী মিক্সড ডাল এখন পেয়ে যাবেন Aabad Naturals - এর কাছে।

অর্ডার করতে আমাদের ফোন বা মেসেজ করুন 070449 68680 নম্বরে। আমরা বাড়িতে ডেলিভারি পৌঁছে দেবো।

দেশী পালিশছাড়া বিউলির ডালবিউলির ডাল দিয়ে তৈরি করা যায় নানা রকমের সুস্বাদু পদ। বিউলির বড়ি, নরম দই বড়া, রস বড়া, ধোসা...
04/08/2026

দেশী পালিশছাড়া বিউলির ডাল

বিউলির ডাল দিয়ে তৈরি করা যায় নানা রকমের সুস্বাদু পদ। বিউলির বড়ি, নরম দই বড়া, রস বড়া, ধোসা, সরু চাকলি —সবকিছুরই অন্যতম প্রধান উপকরণ এই ডাল।

আবার গরম ভাতের সঙ্গে বিউলির ডাল আর আলু পোস্ত—এই সাধারণ খাবারটুকুই অনেকের কাছে একেবারে তৃপ্তির। এছাড়াও কচুর শাক বা বিভিন্ন নিরামিষ রান্নাতেও বিউলির ডালের স্বাদ আলাদা মাত্রা যোগ করে।

জৈব পদ্ধতিতে চাষ করা পালিশছাড়া বিউলির ডাল এখন পেয়ে যাবেন Aabad Naturals - এর কাছে।

অর্ডার করতে আমাদের ফোন বা মেসেজ করুন 070449 68680 নম্বরে। আমরা বাড়িতে ডেলিভারি পৌঁছে দেবো।

রোজের প্রয়োজনীয় জিনিসের বাজার এবার বাড়িতে বসেই করে ফেলুন আমাদের থেকে। সব কিছুই দেশী বীজের থেকে প্রাকৃতিক পদ্ধতিতে, কো...
01/08/2026

রোজের প্রয়োজনীয় জিনিসের বাজার এবার বাড়িতে বসেই করে ফেলুন আমাদের থেকে। সব কিছুই দেশী বীজের থেকে প্রাকৃতিক পদ্ধতিতে, কোনও রকম রাসায়ানিক বা কীটনাশক বিষ ছাড়া উৎপাদিত নিরাপদ খাবার।

আমাদের কাছে পাবেন –

🍀 ঢেঁকি ছাঁটা চাল ও আনপলিশড চাল।
🍀 জাঁতায় ভাঙ্গা ডাল ও আনপলিশড ডাল।
🍀 কাঠের ঘানির তেল।
🍀 দেশী ধানের থেকে তৈরি মুড়ি ও চিঁড়ে।
🍀 গমের এবং মিলেটের আটা।
🍀 মিলেট এবং মিলেটের নুডলস্ ও পাস্তা।
🍀 ভেজালহীন মশলা।
🍀 বাড়িতে তৈরি ঘি।
🍀 খাঁটি প্রাকৃতিক মধু ও গুড়।
🍀 বাড়িতে বানানো বড়ি, আচার, জ্যাম, আম পান্না ও আমসত্ত্ব।
🍀মহুয়ার লাড্ডু।
🍀 হাতে তৈরী সাবান, ফ্লোর ক্লিনার এবং আরও অনেককিছু।

একবার ব্যবহার করলে নিজেরাই পার্থক্য বুঝতে পারবেন।

অর্ডার দেওয়ার জন্য আমাদের মেসেজ করুন 070449 68680 নম্বরে। আমরা বাড়িতে ডেলিভারি পৌঁছে দেবো।

দেশী পালিশছাড়া সোনা মুগ ডালমুগ ডালের কথা উঠলেই মনে পড়ে সোনা মুগ ডালের কথা। রান্না করার সময় থেকেই এর মন ভরানো গন্ধ পুর...
30/07/2026

দেশী পালিশছাড়া সোনা মুগ ডাল

মুগ ডালের কথা উঠলেই মনে পড়ে সোনা মুগ ডালের কথা। রান্না করার সময় থেকেই এর মন ভরানো গন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আর এই ডালের স্বাদও অতুলনীয়।

দেশী পালিশছাড়া সোনা মুগ ডাল হওয়ায় এর নিজস্ব গন্ধ ও স্বাদ অক্ষত থাকে। হালকা ভেজে রান্না করলে এর সুগন্ধ আরও বেড়ে যায়। গরম ভাতের সঙ্গে ঘন মুগ ডাল বা খিচুড়িতে এই ডালের স্বাদ সত্যিই অসাধারণ।

স্বাদের পাশাপাশি এটি প্রোটিনেরও একটি ভালো উৎস। তাই স্বাদ ও পুষ্টি —দুই দিক থেকেই সোনা মুগ ডাল সকলেরই পছন্দের।

জৈব পদ্ধতিতে চাষ করা দেশী পালিশছাড়া সোনা মুগ ডাল পাবেন Aabad Naturals - এর কাছে।

অর্ডার করতে আমাদের ফোন বা মেসেজ করুন 070449 68680 নম্বরে। আমরা বাড়িতে ডেলিভারি পৌঁছে দেবো।

পালিশছাড়া দেশী মুসুরির ডালমুসুরির ডাল আমাদের প্রতিদিনের খাবারের অন্যতম পরিচিত ও পুষ্টিকর একটি খাদ্য। এটি প্রোটিনের একটি...
28/07/2026

পালিশছাড়া দেশী মুসুরির ডাল

মুসুরির ডাল আমাদের প্রতিদিনের খাবারের অন্যতম পরিচিত ও পুষ্টিকর একটি খাদ্য। এটি প্রোটিনের একটি ভালো উৎস। এছাড়াও এতে রয়েছে ফাইবার, যা হজমে সহায়তা করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।

পালিশছাড়া মুসুরির ডালে বাইরের স্তর অক্ষত থাকে। তাই এর পুষ্টিগুণ অনেকটাই বজায় থাকে। আর দেশী মুসুরির ডালের স্বাদ তো সত্যিই অতুলনীয়।

জৈব পদ্ধতিতে চাষ করা দেশী পালিশছাড়া মুসুরির ডাল এখন পেয়ে যাবেন Aabad Naturals - এর কাছে।

অর্ডার করতে আমাদের ফোন/মেসেজ করুন 070449 68680 নম্বরে। আমরা বাড়িতে ডেলিভারি পৌঁছে দেবো।

সুগন্ধী আতপ গোবিন্দভোগ চাল বাংলার ঐতিহ্যবাহী সুগন্ধি আতপ চালের কথা উঠলে প্রথম যে নামটি আসে, সেটি হলো গোবিন্দভোগ চাল। ছোট...
25/07/2026

সুগন্ধী আতপ গোবিন্দভোগ চাল

বাংলার ঐতিহ্যবাহী সুগন্ধি আতপ চালের কথা উঠলে প্রথম যে নামটি আসে, সেটি হলো গোবিন্দভোগ চাল। ছোট দানার এই দেশী চাল তার অসাধারণ সুগন্ধ, নরম টেক্সচার এবং অনন্য স্বাদের জন্য বহু বছর ধরেই সমাদৃত হয়েছে।

বর্ষার দিনে গরম গরম গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালের খিচুড়ি না হলে বাঙালির রসনা তৃপ্তির আয়োজন সম্পূর্ণ হয় না। খিচুড়ির পাশাপাশি পোলাও, পায়েস বা কিংবা ভোগের রান্নাতেও এই আতপ চালের সুগন্ধ ও স্বাদ আলাদা মাত্রা যোগ করে।

জৈব পদ্ধতিতে চাষ করা সুগন্ধী গোবিন্দ ভোগ চাল এখন পেয়ে যাবেন Aabad Naturals - এর কাছে।

অর্ডার করতে আমাদের মেসেজ/ফোন করুন 070449 68680 নম্বরে। আমরা বাড়িতে ডেলিভারি পৌঁছে দেবো।

তুলসী ফুলের মধুতুলসী ফুলের রেণু থেকে সংগ্রহ করা এই মধু প্রাকৃতিক ও ঔষধি গুণাবলীতে সমৃদ্ধ। তুলসী প্রাচীনকাল থেকেই সর্দি-ক...
24/07/2026

তুলসী ফুলের মধু

তুলসী ফুলের রেণু থেকে সংগ্রহ করা এই মধু প্রাকৃতিক ও ঔষধি গুণাবলীতে সমৃদ্ধ। তুলসী প্রাচীনকাল থেকেই সর্দি-কাশি, গলা ব্যথা, কফ ও শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যায় উপকারী ভেষজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাই ঋতু পরিবর্তনের সময় অনেকেই নিয়মিত তুলসী ফুলের মধু খেয়ে থাকেন।

প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল (Polyphenols)-এ সমৃদ্ধ এই মধু শরীরকে ফ্রি র‍্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি হজমশক্তি ভালো রাখতে সহায়তা করে এবং প্রাকৃতিকভাবে শরীরে শক্তি জোগায়।

খাঁটি মধুর প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে নিয়মিত ও পরিমিত পরিমাণে খাওয়া বা ত্বকের যত্নে ব্যবহার করলেও উপকার পাওয়া যেতে পারে।

তুলসী ফুলের মধু এখন পাওয়া যাচ্ছে Aabad Naturals - এর কাছে।

অর্ডার করতে আমাদের 070449 68680 নম্বরে মেসেজ করুন। আমরা বাড়িতে ডেলিভারি পৌঁছে দেবো।

ঢেঁকি ছাঁটা কালা ভাত (Black Rice)এক সময় কালা ভাতকে বলা হতো নিষিদ্ধ চাল বা Forbidden Rice। কারণ প্রাচীনকালে এই চাল শুধুম...
23/07/2026

ঢেঁকি ছাঁটা কালা ভাত (Black Rice)

এক সময় কালা ভাতকে বলা হতো নিষিদ্ধ চাল বা Forbidden Rice। কারণ প্রাচীনকালে এই চাল শুধুমাত্র রাজা ও রাজপরিবারের জন্যই বরাদ্দ ছিল। সাধারণ মানুষের খাওয়ার সুযোগ ছিল না। কিন্তু আজ সেই কালো চালই ধীরে ধীরে স্বাস্থ্যসচেতন মানুষের পাতে জায়গা করে নিচ্ছে।

কালা ভাত হলো একটি সুপারফুড। এর গাঢ় কালো বা গাঢ় বেগুনি রঙ আসে অ্যান্থোসায়ানিন (Anthocyanin) নামের একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থেকে। আর সাধারণ সাদা চালের তুলনায় কালা ভাতে সাধারণত বেশি আঁশ (Fiber), কিছুটা বেশি প্রোটিন এবং আয়রন থাকে। তাই এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং গ্লাইসেমিক ইনডেক্স (GI) কম হওয়ার জন্য রক্তে শর্করার ওঠানামাও তুলনামূলক ধীরে হয়।

দেশী জাতের কালা ভাত শুধু স্বাস্থ্যকরই নয়, এর স্বাদ ও সুগন্ধও আলাদা। ভাত, খিচুড়ি এমনকি পায়েসও তৈরি করা যায় এই চাল দিয়ে। ঢেঁকিতে ছাঁটার ফলে চালের বাইরের স্তরের অনেকটাই অক্ষত থাকে, তাই এর স্বাভাবিক পুষ্টিগুণও অনেকাংশে বজায় থাকে।

এই ঢেঁকিতে ছাঁটা কালা ভাত পাওয়া যাচ্ছে Aabad Naturals - এর কাছে।

অর্ডার করতে আমাদের 070449 68680 নম্বরে মেসেজ করুন। আমরা বাড়িতে ডেলিভারি পৌঁছে দেবো।

কবিরাজ শাল বা কবিরাজি শাল চাল।একসময় কবিরাজরা বাচ্চা, গর্ভবতী মহিলা, অসুস্থ ও দুর্বল মানুষদের এই চাল খাওয়ার পরামর্শ দিত...
22/07/2026

কবিরাজ শাল বা কবিরাজি শাল চাল।

একসময় কবিরাজরা বাচ্চা, গর্ভবতী মহিলা, অসুস্থ ও দুর্বল মানুষদের এই চাল খাওয়ার পরামর্শ দিতেন এর পুষ্টিগুণের কারণে। সেই থেকেই এই চালের নাম কবিরাজশাল বা কবিরাজি শাল।

বর্ধমানের জৈব চাষী রফিকুলদার চাষ করা এই পালিশবিহীন, কীটনাশকমুক্ত দেশী চাল, জিঙ্ক, আয়রন ও ভিটামিন বি-সমৃদ্ধ এবং স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর।

কবিরাজ শাল বা কবিরাজি শাল চাল পাওয়া যাচ্ছে এখন Aabad Naturals - এর কাছে।

অর্ডার করতে মেসেজ করুন 070449 68680 নম্বরে। আমরা বাড়িতে ডেলিভারি পৌঁছে দেবো।

Address

Harisabha Road, Anandapuri. (Near KG School)
Barrackpore
700122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aabad Naturals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share