28/03/2024
আমাকে যদি আপনি চূড়ান্ত লেভেলের খারাপ মানুষ বলেন, আমি মেনে নিতে রাজি আছি। কারণ, কথা সত্য।
এই দুনিয়ার হয়তো এমন কোনো পাপ কাজ নাই যা আমি করিনাই। কিন্তু, সেখান থেকে ফেরত এসেছি। কীভাবে? বলছি -
আজকের এই টপিকটা নিয়ে আমার ভিডিও বানানোর সাহস নাই। আমি আমার অতীত জীবনের জন্য চূড়ান্ত লজ্জিত। ফিলোসোফার রুশো কিংবা সেন্ট অগাস্টিন এর মত এটা কোনো কনফেশন লেখা নয় - আবার ভাবলেও, ক্ষতি নেই। কিন্ত, পোস্ট এর মূল উদ্দেশ্য এই ক্ষুদ্র জীবনে আমার অভিজ্ঞতা তুলে ধরা।
আমি আমার জীবনে প্রচুর প্রেম করেছি, হারাম সম্পর্কে লিপ্ত হয়েছি, মডানির্জম এর তালমাটাল ঢেউ-য়ে হাবুডুবু খেয়েছি। ভেবেছি এটাই হয়তো জীবন। আমার সাবেক প্রেমিকার সংখ্যা হয়তো পঞ্চাশ ছাড়াতে পারে। প্রচুর মানুষকে ধোঁকা দিয়ে আমি আনন্দ পেতাম - অস্বীকার করবো না।
বি/ড়ি সিগা/রেট এর পাশাপাশি বন্ধুদের আড্ডায় বসে নেশা করেছি। ভেবেছি - এটাই হয়তো শান্তি।
পাপের আস্তরণে আমার মাথা যখন ভারী হয়ে পড়েছে - আমি যখন চাকরি, ক্যারিয়ার সবকিছু হারানো শুরু করেছি তখন আমি বুঝেছি, I have come a long way!
আমার মনে হয়েছে, আমি হয়তো আর এই পাপাচার এর জগৎ থেকে আর ফিরতে পারবো না। আমি হয়তো উন্মাদ হয়ে যাবো। কিন্তু, - মানুষ চাইলে কীনা পারে!
সর্বহারা উদবাস্তু মানুষ, আমি, আমার সমস্ত কথা আমার পরিবারের সাথে শেয়ার করি। সিদ্ধান্ত নেই - বই পড়া শুরু করবো। খারাপ অভ্যাসগুলোকে পরিবর্তন করে নতুন অভ্যাস গড়ে তুলবো।
মানুষ অভ্যাস এর দাশ। বই পড়ার অভ্যাস আমাকে দুনিয়া চিনিয়েছে, জীবন বুঝিয়েছে। বই এর পাশাপাশি আরেকটা জিনিস আমাকে পাপাচার এর জগৎ ছাড়তে সাহায্য করেছে - তা হলো "আল-কোরআন"
আমার পরিবর্তনের ছোট্ট একটা উদাহরণ দেই - আমি বহুদিন গান গাইনা। শেষ কবে আমি গান আপলোড করেছি সেটা দেখলেই সামান্য পরিবর্তন লক্ষ্য করা সম্ভব। তবে আমি বলছিনা - আমি সাধু লেভেলে পৌঁছে গেছি। আমি এখনো চেস্টারত আছি, আর আমার এই চেস্টা আজীবন চলবে।
যাই হোক, আমি অকপটে আমার সমস্ত অতীত জীবন আপনাদের সাথে তুলে ধরলাম দুইটি উদ্দেশ্যে।
এক - আমি যদি ওই জগৎকে ছেড়ে আসতে পারি। নিজেকে পরিবর্তন করতে পারি ; তাহলে যে কেউ পারবে। মানুষ এর রাস্তা যেখানে শেষ হয় - সেখান থেকেই নতুন রাস্তার শুরু।
আরেকটি হলো - আপনাদের মাঝে কেউ যদি মনে করেন, মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে না। তাহলে আমার ভিডিও দেখা আজ থেকেই বাদ দিতে পারেন।