হুমায়রা জান্নাত

হুমায়রা জান্নাত ♡✨




— যতো বার আমি ভেঙে পড়েছি, ততোবার আল্লাহকে পাশে পেয়েছি আলহামদুলিল্লাহ ♡✨🖤

23/02/2026

ভাইদের রমজানের জন্য প্রস্তুতির পরিকল্পনা

১. সব ধরনের গু'নাহ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতে হবে। বিশেষ করে দেখা ও শোনার গু'নাহ। কারণ, এ দুই গু'নাহ কলবকে কলুষিত করে ফেলে। কলবে জুলমত-‌অন্ধকার সৃষ্টি করে। আমলের স্বাদমজা নষ্ট করে।

২. যেসব বিষয় মুবারক বা বৈধ, সেগুলো ও পারতপক্ষে এড়িয়ে চলতে হবে। বিশেষ করে চোখ ও কানকে আপাত বৈধ তবে অপ্রয়োজনীয় বিষয় থেকেও যতটা সম্ভব দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে।

৩. কুরআন তেলাওয়াতের পরিমাণ ধীরে ধীরে বাড়িয়ে তুলতে হবে। সাধারণ তেলাওয়াত ও তাদাব্বুরের সাথে সাথে বুঝে বুঝে তেলাওয়াত উভয়টাকেই গুরুত্ব দিতে হবে। তাদাব্বুরের সাথে বেশি বেশি না পারলেও প্রতিদিন কমপক্ষে এক আয়াত হলেও গভীর অভিনিবেশে পড়তে হবে।

৪. কুরআন কারীমের জন্য একটি নির্দিষ্ট সময় করে রাখব। দুনিয়া ভেঙে তছনছ হয়ে গেলেও কুর‌আনের রুটিন ঠিক রাখব। কুর‌আগের সময় হলে, দুনিয়াবি যত ব্যস্ততাই থাকুক, টলব না। সময়টাও চিন্তাভাবনা করেই নির্ধারিত করব। কুর‌আগের রুটিন ঠিক রাখাটা যেন জীবন ও মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায়। সবচেয়ে ভালো হয়, সময়টা সাহরির আগে বা পরে হলে।

৫. কুর‌আগের সান্নিধ্যে থাকার সময় মোবাইল, ইন্টারনেট থেকে দূরে থাকার প্রাণপণ চেষ্টা করবো।

৬. অহেতুক কথা না বলে বেশি বেশি আল্লাহর যিকিরে মশগুল থাকব। অতীব প্রয়োজন ছাড়া দুনিয়াবি কথা বলব না। প্রয়োজনহীন কথা কলবের সজীবতা নষ্ট করে দেয়। আল্লাহর যিকির কলবকে সজীব রাখে। প্রাণবন্ত করে তোলে। আল্লাহর যিকিরহীন করব ক্রমে নির্জীব হয়ে যেতে থাকে।

৭. যাবতীয় অপ্রয়োজনীয়তা পরিহার করে চলব। অপ্রয়োজনীয় মত বিনিময়, অপ্রয়োজনীয় ব‌ইপত্র, সংবাদ পত্র পাঠ কলব থেকে রমাদানের নুর নষ্ট করে দেবে। এসব থেকে বেঁচে থাকতে হবে।

৮. রমাদান উপলক্ষ্যে নিজেকে পরিবর্তনের সূচনা এখন থেকেই করতে হবে। আজ নয় কাল- এমন অহেতুক কালক্ষেপণ করব না, ইনশাআল্লাহ।

৯. সাধ্যনুযায়ী প্রতিদিন‌ই কিছু না কিছু দান সদকা করব। তারাবিহ, তাহাজ্জুদ, ইশরাক, চাশত, আ‌ওয়াবীন বাদ দিবো না। এক ওয়াক্ত নামাজের জামাতও ছুটতে দিবো না। গীবত করবো না। আত্মীয়স্বজনের খোঁজখবর নিব, ইন শা আল্লাহ।

১০. রমাদানের আগেই যাবতীয় প্রয়োজনীয় বাজার-সদাই করিয়ে রাখতে পারি। আখিরাতের বাজার নিয়ে মশগুল থাকার সময় যাতে দুনিয়ার বাজারের পিছনে ছুটতে না হয়। ঈদের প্রস্তুতি ও খানিকটা সেরে রাখতে পারি। শেষ দশকে বরকতময় রাতগুলো একমনে ইবাদাতে কাটানো সহজ হবে।

🕋 পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা: মসজিদুল হারাম (মক্কা)মক্কার পবিত্র মসজিদুল হারাম পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ভবনের তালিকা...
17/02/2026

🕋 পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা: মসজিদুল হারাম (মক্কা)

মক্কার পবিত্র মসজিদুল হারাম পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ভবনের তালিকায় শীর্ষে—
যার নির্মাণ ব্যয় প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার।

আয়তন ও ধারণক্ষমতা
▪️ মোট আয়তন: প্রায় ১০ লক্ষ (১,০০০,০০০) বর্গমিটার
▪️ একসঙ্গে ধারণক্ষমতা: প্রায় ২০ লক্ষ মুসল্লি
▪️ বছরে আগমনকারী দর্শনার্থী: প্রায় ২ কোটি মানুষ
▪️ ২৪ ঘণ্টা খোলা—গত ১৪০০ বছরেরও বেশি সময় এটি কখনো পুরোপুরি বন্ধ হয়নি

পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা
▪️ ১,৮০০ জন পরিচ্ছন্নতা কর্মী
▪️ ৪০টি ইলেকট্রিক স্যানিটারি ক্লিনিং গাড়ি
▪️ খোলা প্রাঙ্গণ পরিষ্কারের জন্য ৬০টি ইলেকট্রিক মেশিন
▪️ পুরো এলাকায় স্থাপন করা ২,০০০টি স্যানিটারি ব্যারেল
▪️ মেঝেতে বিছানো ৪০,০০০টি কার্পেট
(যেগুলোর মোট দৈর্ঘ্য জেদ্দা থেকে মক্কার দূরত্ব—প্রায় ৭৯ কিলোমিটার—এর চেয়েও বেশি)

পানি ও স্যানিটেশন ব্যবস্থা
▪️ ১৩,০০০টি টয়লেট, প্রতিদিন প্রতি ৬ ঘণ্টায় ৪ বার পরিষ্কার করা হয়
▪️ ২৫,০০০টি পানি সরবরাহ ইউনিট
(পৃথিবীর অন্যতম বৃহৎ পানি বিতরণ ব্যবস্থার একটি)
▪️ প্রতিদিন পানির ১০০টি র‍্যান্ডম নমুনা পরীক্ষা করা হয়
▪️ জমজম কূপের অতিরিক্ত পানি সংরক্ষিত থাকে
১৭ লক্ষ (১.৭ মিলিয়ন) বোতল ধারণক্ষমতার ট্যাংকে
(প্রতি বোতল ১০ লিটার)

কুরআন তিলাওয়াত ও খুতবা সম্প্রচার
▪️ হারামাইন তিলাওয়াত সার্ভিস: ২৪/৭ কুরআন তিলাওয়াত সম্প্রচার
▪️ কুরআনের ১০টি স্বীকৃত কিরাআত পদ্ধতিতে তিলাওয়াত
▪️ মাত্র ৩ বছরে
১৮০টি দেশে ৫ লক্ষের বেশি পর্ব সম্প্রচারিত হয়েছে
▪️ কুরআনের অনুবাদ উপলব্ধ ৬৫টি ভাষায়
▪️ প্রতি জুমার খুতবা অনুবাদ হয় ৫টি ভাষায়

নিরাপত্তা ও আধুনিক সুবিধা
▪️ ব্যক্তিগত জিনিস সংরক্ষণের জন্য ২,০০০-এর বেশি সেফটি ডিপোজিট বক্স
▪️ মসজিদের ভেতরে ছড়িয়ে থাকা শত শত এয়ার কন্ডিশনিং ইউনিট
▪️ বিশেষভাবে নির্মিত মেঝে আলো ও তাপ প্রতিফলিত করে,
যা তাপ নিয়ন্ত্রণে সহায়ক
▪️ ইলেকট্রনিক ট্যুর গাইড অ্যাপ,
যার মাধ্যমে মসজিদের যেকোনো অংশের অবস্থান জানা যায়

বিশ্বমানের সাউন্ড সিস্টেম
▪️ পৃথিবীর অন্যতম বৃহৎ ও জটিল অডিও সিস্টেম
▪️ ত্রুটির সম্ভাবনা: ০%
▪️ ৬,০০০টি স্পিকার
▪️ ৪টি পৃথক অডিও সিস্টেম
▪️ ৫০ জন সাউন্ড ইঞ্জিনিয়ার সার্বক্ষণিক নিয়োজিত

প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা
▪️ ১০,০০০টি সাধারণ হুইলচেয়ার — সম্পূর্ণ বিনামূল্যে
▪️ ৪০০টি ইলেকট্রনিক গাইডেড হুইলচেয়ার
▪️ স্বয়ংক্রিয় হুইলচেয়ার — ২ চাকা ও ৩

14/02/2026

১৪ ই ফেব্রুয়ারী তথাকথিত বিশ্ব বেহায়া দিবস।
প্রত্যেকটা তরুণ-তরুণী এবং যুবক-যুবতী, প্রত্যেকেরই এই বেহায়াপনা থেকে নিজেকে পবিত্র রাখা বাঞ্ছনীয়।

প্রত্যেকেরই একজন পবিত্র জীবনসঙ্গী/জীবনসঙ্গিনী অবশ্যই মিলে যাবে।
সুতরাং এ ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতন হওয়া দরকার।

এই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে এরশাদ করেন :
আর তোমরা যিনার (ব্যভিচারের) নিকটবর্তী হইও না।
ইহা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ।

وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّهٗ كَانَ فَاحِشَةً ؕ وَسَآءَ سَبِيْلًا

সূরা নম্বর: ১৭ আয়াত নম্বর: ৩২
আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। 🤲

10/02/2026

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّهِ وَبَرَكاتُهُ
হঠাৎ যদি আমার বিদায়ের সংবাদ পান তাহলে আমাকে মাফ করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন!

হয়তো কখনো আপনার মনে কষ্ট দিয়েছি, কখনো আপনার নামে গীবত করেছি, যদি কখনো আপনার মন ভাঙ্গার কারণ হই!! তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাকে আল্লাহর জন্য মাফ করে দেবেন। কারণ জীবনের কোন বিশ্বাস নেই আজ আছি কাল নাও থাকতে পারি।

আমার মৃত্যুর খবর যদি আপনার কানে পৌঁছায় তাহলে দু'রাকাত নামাজ পড়ে আমার মাগফিরাতে জন্য দোয়া কইরেন এই অনুরোধ রইল। 💗

07/02/2026

♡ আসসালামু আলাইকুম ♡🩷🪽

01/01/2026

2026 Bismillah

আশা করি আমাদের রব এর পরিবর্তে আমাদের আরও উত্তম কিছু দান করবেন। নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকেই প্রত্যাশী:)🤍✨
31/12/2025

আশা করি আমাদের রব এর পরিবর্তে আমাদের আরও উত্তম কিছু দান করবেন। নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকেই প্রত্যাশী:)🤍✨

16/11/2025

সুন্দর অনুভূতি কি জানেন? নিজের স্বামীর হালাল টাকা খাওয়া। একটা ওয়াইফের জন্য গর্বের বিষয় সে তার স্বামীর টাকায় চলে।

আপনি যতোবড় কোটিপতি হন না কেন, আপনার স্বামীর হালাল টাকা,আপনার প্রতি খরচ হওয়া মানে আপনি প্রকৃতপক্ষে ভাগ্যবতী! ♥️

Life update  💔
10/11/2025

Life update 💔

Address

Kishanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when হুমায়রা জান্নাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category