রিপোর্টার প্রজ্ঞা পারিজাত

  • Home
  • India
  • KOLKATA
  • রিপোর্টার প্রজ্ঞা পারিজাত

রিপোর্টার প্রজ্ঞা  পারিজাত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রিপোর্টার প্রজ্ঞা পারিজাত, Grocers, কলকাতা, KOLKATA.

02/09/2026
*জ্যোতিষ সম্রাট তাপস ভূষণ সেনগুপ্ত - এক ভরসার নাম*আজ আমরা এমন এক মানুষের কথা বলব, যিনি শুধু একজন জ্যোতিষী নন, তিনি মানুষ...
02/09/2026

*জ্যোতিষ সম্রাট তাপস ভূষণ সেনগুপ্ত - এক ভরসার নাম*

আজ আমরা এমন এক মানুষের কথা বলব, যিনি শুধু একজন জ্যোতিষী নন, তিনি মানুষের বিশ্বাস, ভরসা এবং পথ প্রদর্শক।

পূর্ব বর্ধমানের ভাতছালা, মালাতলার গর্ব, জ্যোতিষ সম্রাট শ্রী তাপস ভূষণ সেনগুপ্ত। তিনি দীর্ঘ বছর ধরে ঠিকুজি, কুষ্ঠি ও হস্তরেখা বিশারদ হিসেবে মানুষের সেবা করে আসছেন।

তাঁর কাছে জ্যোতিষ মানে শুধু ভাগ্য গণনা নয়, জ্যোতিষ মানে মানুষকে সঠিক পথ দেখানো। জীবনে যখন মানুষ সমস্যায় পড়ে, হতাশায় ভোগে, তখন তিনি তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আলোর পথ দেখান।

তাঁর ব্যবহার, তাঁর নম্রতা এবং তাঁর সঠিক বিচার তাঁকে আজ "জ্যোতিষ সম্রাট" উপাধিতে ভূষিত করেছে। তিনি বিশ্বাস করেন, কর্মই ধর্ম, আর জ্যোতিষ সেই কর্মকে সঠিক দিকে চালিত করার একটি মাধ্যম।

আমরা তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি। তাঁর জ্ঞানের আলোয় আলোকিত হোক আরও হাজারো মানুষের জীবন।

*জয় গুরু, জয় জ্যোতিষ সম্রাট*

> *জ্যোতিষ সম্রাট তাপস ভূষণ সেনগুপ্ত*
> *ঠিকুজি কুষ্টি ও হস্তরেখা বিশারদ*
> *ভাতছালা মালাতলা, পূর্ব বর্ধমান :: মো- 6295712426*

*আলোর বর্তিকা নিউজ | বিশেষ প্রতিবেদন**শ্রদ্ধেয় শিশির অধিকারী মহাশয়কে শ্রদ্ধা জ্ঞাপন*পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ...
30/08/2026

*আলোর বর্তিকা নিউজ | বিশেষ প্রতিবেদন*

*শ্রদ্ধেয় শিশির অধিকারী মহাশয়কে শ্রদ্ধা জ্ঞাপন*

পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পিতৃদেব, প্রবীণ রাজনীতিবিদ শ্রদ্ধেয় শিশির অধিকারী মহাশয়কে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হলো।

এদিন তাঁকে উত্তরীয়, বিভিন্ন মনীষীদের প্রতিকৃতি ও দুষ্প্রাপ্য গ্রন্থ দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

তাঁর অমায়িক ব্যবহার ও আন্তরিক আপ্যায়নে উপস্থিত সকলে আপ্লুত। এই স্নেহ ও ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান উদ্যোক্তারা।

তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

শ্রী সুনিল চক্রবর্তী

*রিপোর্টার প্রজ্ঞা পারিজাত*

আলোর বর্তিকা নিউজ চ্যানেলের বিশেষ কভারেজে -*জীবনানন্দ সভাগৃহে সঙ্গীতা কালচারাল গ্রুপের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও রা...
30/08/2026

আলোর বর্তিকা নিউজ চ্যানেলের বিশেষ কভারেজে -

*জীবনানন্দ সভাগৃহে সঙ্গীতা কালচারাল গ্রুপের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাখী বন্ধন উৎসব*

গত ২৭শে আগস্ট, ২০২৬ তারিখে জীবনানন্দ সভাগৃহে অত্যন্ত সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হলো সঙ্গীতা কালচারাল গ্রুপের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিনের অনুষ্ঠানে শুধু নাচ, গান, আবৃত্তি নয়, তার সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে পালিত হলো রাখী বন্ধন উৎসব। ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে বাঁধা পড়লো উপস্থিত সকলে।

সঙ্গীতা কালচারাল গ্রুপ শুধু একটি সাংস্কৃতিক গ্রুপ নয়, এটি একটি পরিবার। সঙ্গীতা দিদি সমাজের সেইসব মানুষদের, যারা ডিপ্রেশনে চলে গেছেন বা অসুস্থতার কারণে ঘরের কোণে গুটিয়ে গেছেন, তাঁদের হাত ধরে টেনে বার করে আনেন। তাঁদের সাংস্কৃতিক মঞ্চ দেন, ভালো থাকার এবং সুস্থভাবে বাঁচার নতুন পথ দেখান। মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসাই সঙ্গীতার মূলমন্ত্র।

এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানায় আলোর বর্তিকা নিউজ চ্যানেল।

অনুষ্ঠানটি কভার করলো *আলোর বর্তিকা লাইভ নিউজ চ্যানেল।*

যারা সঙ্গীতা কালচারাল গ্রুপের সাথে যুক্ত হতে চান, সাংস্কৃতিক চর্চায় নিজেকে নতুন করে খুঁজে পেতে চান, তারা যোগাযোগ করুন - 6296113874 ।।

Address

কলকাতা
Kolkata
19790328

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিপোর্টার প্রজ্ঞা পারিজাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category