22/12/2025
টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এখন শুধু এক দিনের ক্রিকেট খেলেন। গত দু’টি সিরিজ়ে রান পেয়েছেন। ছন্দে রয়েছেন রোহিত শর্মা। তবে এখনও ২০২৭ সালের বিশ্বকাপে তাঁর খেলা নিশ্চিত নয়। তিনি কি বিশ্বকাপে খেলার কথা ভাবছেন? রোহিত জানিয়ে দিয়েছেন, এখনই অবসরের কোনও ভাবনা তাঁর নেই।