Badabon Harvest

Badabon Harvest Badabon Farmers Producer Company Limited (BFPCL) is an initiative of the farmers of Sundarban.

জাতীয় মৎস্যচাষী দিবস,১০ জুলাই জলই তাদের কর্মক্ষেত্র, আর মাছ চাষই তাদের স্বপ্নের ঠিকানা।🐟🦐🦀দেশের খাদ্য নিরাপত্তা, গ্রামী...
10/07/2026

জাতীয় মৎস্যচাষী দিবস,১০ জুলাই

জলই তাদের কর্মক্ষেত্র, আর মাছ চাষই তাদের স্বপ্নের ঠিকানা।🐟🦐🦀
দেশের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি এবং কর্মসংস্থানে মৎস্যচাষীদের অবদান অনন্য।
আজ জাতীয় মৎস্যচাষী দিবসে Badabon Harvest-এর পক্ষ থেকে সকল পরিশ্রমী মৎস্যচাষীকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা।
আপনাদের ঘামেই গড়ে ওঠে পুষ্টির ভবিষ্যৎ।
আপনাদের পরিশ্রমেই সমৃদ্ধ হয় বাংলার জলাশয়, শক্তিশালী হয় দেশের কৃষি ও অর্থনীতি।
শ্রদ্ধা সকল মৎস্যচাষীদের।
Happy National Fish Farmer Day!🐟🦐

09/07/2026

Badabon Harvest-এর প্রতিটি পণ্যের পেছনে রয়েছে এমনই অসংখ্য অজানা মুখ, অসংখ্য নির্ঘুম রাত, আর প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক আন্তরিক প্রয়াস। আমরা শুধু পণ্য পৌঁছে দিই না, পৌঁছে দিই সুন্দরবনের মাটি, মানুষের পরিশ্রম আর বিশ্বাসের গল্প।
পুণ্য মন্ডল তাদেরই একজন।
একজন কৃষকের চোখ দিয়ে দেখুন জৈব চাষের পৃথিবী। হয়তো তাঁর গল্প আপনার মনেও প্রকৃতির প্রতি নতুন করে ভালোবাসা জাগিয়ে তুলবে।
🌱 কারণ, সুস্থ মাটি মানেই সুস্থ আগামী।
— Sundarban Farms to Kolkata Forks.
আপনাদের ও প্রকৃতির কাছে—আমরা দায়বদ্ধ। 💚

নোনা জল, জোয়ার-ভাটা, ঝড় আর অনিশ্চয়তার মাঝেও ম্যানগ্রোভ 🌿মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। নিজের জন্য নয়—চারপাশকে আগলে রা...
01/07/2026

নোনা জল, জোয়ার-ভাটা, ঝড় আর অনিশ্চয়তার মাঝেও ম্যানগ্রোভ 🌿মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। নিজের জন্য নয়—চারপাশকে আগলে রাখার জন্য।

সুন্দরবনের মানুষের জীবনও ঠিক তেমনই। প্রতিটি দিন শুরু হয় নতুন লড়াই দিয়ে, আর শেষ হয় আগামী দিনের আশায়। একজন কৃষকের বীজ বোনা, একজন মৎস্যচাষির অপেক্ষা, একজন মৌয়ালের সাহস—এসবই আসলে বেঁচে থাকার, প্রকৃতিকে ভালোবাসার আর ভবিষ্যৎকে রক্ষা করার গল্প।🌿

Badabon Harvest🌾 সেই গল্পেরই একটি ছোট্ট অংশ। আমরা শুধু পণ্য নিয়ে আসি না; নিয়ে আসি মানুষের পরিশ্রম✊, প্রকৃতির আশীর্বাদ আর ম্যানগ্রোভের বুক থেকে উঠে আসা এক টুকরো জীবনের গল্প।❤
হয়তো আমাদের প্রতিটি পদক্ষেপ এখন ও পুরোপুরি নিখুঁত নয়। তবু আমরা বিশ্বাস করি, আন্তরিক চেষ্টার কোনো বিকল্প নেই। কারণ প্রতিটি ছোট্ট চেষ্টা একদিন বড় পরিবর্তনের বীজ হয়ে ওঠে।🌱

দিনের শেষে সবটাই তো চেষ্টা।💕
ম্যানগ্রোভের মতোই—নিঃশব্দে, দৃঢ়ভাবে, আগামীকে বাঁচিয়ে রাখার চেষ্টা।🌿

আপনাদের ও প্রকৃতির কাছে আমরা দায়বদ্ধ, ছিলাম আছি, থাকবো.. 💛💚🧡

01/07/2026

জোয়ার-ভাটার ছন্দে, ম্যানগ্রোভের স্নেহে আর চাষির অক্লান্ত পরিশ্রমে বেড়ে ওঠে সুন্দরবনের চিংড়ি।
প্রকৃতির ভারসাম্য রক্ষা , ম্যানগ্রোভকে বাচিয়ে রাখার অঙ্গীকার, স্থানীয় মানুষের জীবিকা ও পরিবেশের প্রতি শ্রদ্ধা রেখে গড়ে ওঠা এই চাষ শুধু একটি উৎপাদন নয়—এ এক সহাবস্থানের গল্প।

নেচার এনভায়রমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোসাইটির উদ্যোগে..🌱

এসবিআই লিপ ফাউন্ডেশনের সহযোগিতায়🤝
বাদাবন হার্ভেস্ট-এর বিপণন।।💛💚🧡

যেখানে লাভের আগে আসে মাটির স্বাস্থ্য, যেখানে উৎপাদনের আগে আসে মানুষের নিরাপত্তা, সেখান থেকেই শুরু হয় বাদাবন হার্ভেস্টের...
27/06/2026

যেখানে লাভের আগে আসে মাটির স্বাস্থ্য, যেখানে উৎপাদনের আগে আসে মানুষের নিরাপত্তা, সেখান থেকেই শুরু হয় বাদাবন হার্ভেস্টের গল্প।🌱
সুন্দরবনের কৃষকদের রাসায়নিকমুক্ত চাষের যত্নে উৎপাদিত খাদ্য—প্রকৃতির মতোই খাঁটি।🌾🌾
প্রতিটি দানার পেছনে আছে একজোড়া পরিশ্রমী হাত, প্রতিটি ফসলের পেছনে আছে প্রকৃতির প্রতি শ্রদ্ধা।
বাদাবন হার্ভেস্ট শুধু পণ্য বিক্রি করে না, কৃষকের সততা আর সুন্দরবনের মাটির গল্প আপনার কাছে পৌঁছে দেয়।🍃
"সুন্দরবনের মাঠে বোনা বিশ্বাস, আপনার পরিবারের জন্য।"❤

সুন্দরবনের মাটি, প্রকৃতির আশীর্বাদ 🌿প্রজন্মের পর প্রজন্ম ধরে সুন্দরবনের চাষিরা লবণাক্ত মাটির সাথে লড়াই করে, প্রাকৃতিক উ...
30/04/2026

সুন্দরবনের মাটি, প্রকৃতির আশীর্বাদ 🌿
প্রজন্মের পর প্রজন্ম ধরে সুন্দরবনের চাষিরা লবণাক্ত মাটির সাথে লড়াই করে, প্রাকৃতিক উপায়ে ধান চাষ করে আসছেন। কোনো কেমিক্যাল নয়, কোনো ক্ষতিকর সার নয়—শুধু প্রকৃতির নিয়মে বড় হওয়া খাঁটি ধান 🌾
এই ঐতিহ্য আর সততার ফলই BADABON Harvest-এর Gobindobhog Rice।
যার সুগন্ধ, স্বাদ আর গুণ আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে গ্রামের আসল খাবারের স্মৃতিতে 🍚
✨ Gobindobhog চালের বিশেষ গুণ: ✔️ স্বাভাবিকভাবেই ছোট দানার ও অত্যন্ত সুগন্ধি
✔️ রান্নার পর নরম ও ঝরঝরে থাকে
✔️ পায়েস, খিচুড়ি ও পোলাও-এর জন্য আদর্শ
✔️ সহজে হজম হয় ও পুষ্টিগুণে ভরপুর
✔️ প্রাকৃতিকভাবে চাষ হওয়ায় বিশুদ্ধ ও নিরাপদ
✔️ কেমিক্যাল-মুক্ত চাষ
✔️ প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত
✔️ খাঁটি স্বাদ ও প্রিমিয়াম কোয়ালিটি
পায়েস, খিচুড়ি বা যেকোনো বিশেষ রান্নায় দিন আসল স্বাদের ছোঁয়া ❤️
📞 অর্ডারের জন্য: 9007493555
🌐 www.badabonharvest.in

রান্নাঘরের ছোট্ট এক চিমটি ঝাল, আর তাতেই ভরে উঠুক ভালোবাসার স্বাদ 🌶️✨Badabon Harvest-এর শুকনো লঙ্কা—সুন্দরবনের নোনা হাওয়...
28/04/2026

রান্নাঘরের ছোট্ট এক চিমটি ঝাল, আর তাতেই ভরে উঠুক ভালোবাসার স্বাদ 🌶️✨
Badabon Harvest-এর শুকনো লঙ্কা—সুন্দরবনের নোনা হাওয়া, নদীর জল আর সবুজ অরণ্যের স্নেহে বড় হওয়া এক খাঁটি উপহার। এই মাটির বিশেষত্বেই প্রতিটি লঙ্কায় থাকে স্বাভাবিক ঝাঁঝ, গাঢ় রঙ আর এক অনন্য ঘ্রাণ—যা শুধু সুন্দরবনই দিতে পারে।
কোনো কেমিক্যাল নয়, শুধু প্রকৃতির যত্ন আর চাষির ভালোবাসা—যার ছোঁয়া আপনার প্রতিটি রান্নাকে করে তোলে আরও আপন, আরও সুস্বাদু।
একটু লঙ্কা, একটু সুন্দরবন… আর প্রতিটি পদে ছড়িয়ে পড়ুক রান্নার স্বাদ ও সুগন্ধ।। ❤️
📦 এখনই অর্ডার করুন: 9007493555
🌐 www.badabonharvest.in

🌿 সুন্দরবনের গল্প, এখন আপনার রান্নাঘরে।।জোয়ার-ভাটার লোনা হাওয়া, কাদামাটির গন্ধ আর প্রকৃতির নিয়ম মেনেসুন্দরবনের মাটিতে বড়...
26/04/2026

🌿 সুন্দরবনের গল্প, এখন আপনার রান্নাঘরে।।

জোয়ার-ভাটার লোনা হাওয়া, কাদামাটির গন্ধ আর প্রকৃতির নিয়ম মেনে
সুন্দরবনের মাটিতে বড় হয় আমাদের হলুদ 🌱
👨‍🌾 কৃষক কালিকৃষ্ণ সর্দার–এর যত্নে চাষ করা এই হলুদ
সম্পূর্ণ কেমিক্যাল-মুক্ত, খাঁটি আর নিরাপদ
✨ ঘ্রাণেই বোঝাবে কতটা খাঁটি,
রান্নায় স্বাদ আর রং ফাটাফাটি!
🍛 শুধু মসলা নয়, এটা সুন্দরবনের এক টুকরো গল্প
আপনার প্রতিদিনের খাবারে
💛 স্বাস্থ্যকর • পুষ্টিকর • বিশ্বাসযোগ্য
📦 এখনই অর্ডার করুন
📲 WhatsApp: 9007493555
🌐 Website: www.badabonharvest.in⁠�

বাংলার আসল ‘GOAT’   'Black bengal' mutton এখন আপনার রান্নাঘরে পৌঁছে দিচ্ছে বাদাবন হারভেস্ট..🐐🔥সুন্দরবনের প্রাকৃতিক পরিবে...
24/04/2026

বাংলার আসল ‘GOAT’
'Black bengal' mutton এখন আপনার রান্নাঘরে পৌঁছে দিচ্ছে বাদাবন হারভেস্ট..🐐🔥
সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া খাঁটি Black Bengal Ready-to-Cook মাংস—
✔️ কম চর্বি, দারুণ স্বাদ
✔️ কেমিক্যাল ও হরমোন মুক্ত
✔️ পরিষ্কার করে কাটা, সরাসরি রান্নার জন্য প্রস্তুত
👉 এখন আর কসাইয়ের ঝামেলা নয়,
সরাসরি রান্না শুরু করুন! 🍲
📦 Fresh Cut | Hygienic Packing | Home Delivery
আজই অর্ডার করুন!
📲 WhatsApp: 9007493555
🌐 Website: www.badabonharvest.in⁠�

ইলিশ না চিংড়ি? 🤔আপনার ভোটেই ঠিক হবে আজকের মেনু! 🗳️যাকেই করুন নির্বাচন,রেডি টু কুক পৌঁছে দেবে বাদাবন 🐟🍤সুন্দরবনের আসল স্...
23/04/2026

ইলিশ না চিংড়ি? 🤔
আপনার ভোটেই ঠিক হবে আজকের মেনু! 🗳️
যাকেই করুন নির্বাচন,
রেডি টু কুক পৌঁছে দেবে বাদাবন 🐟🍤
সুন্দরবনের আসল স্বাদ, এখন আপনার রান্নাঘরে—
পরিষ্কার,যত্ন সহকারে কাটা ও সম্পূর্ণ প্রাকৃতিক ও
কেমিক্যাল মুক্ত
👉 আজই অর্ডার করুন
📲 WhatsApp: 9007493555
🌐 www.badabonharvest.in

Address

CB Market, Action Area I, Newtown
Kolkata
700156

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm
Sunday 8am - 8pm

Telephone

+917439743025

Alerts

Be the first to know and let us send you an email when Badabon Harvest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Badabon Harvest:

Shortcuts

Share

Category