kàñjõl_ìmàñ

kàñjõl_ìmàñ ❥࿐kàñjõl_ìmàñ༒︎❥࿐
࿐kàñjõl_ìmàñ༒︎❥࿐
�in sha Allah �
�in sha Allah �

13/07/2023

Assalamu alaikum

31/05/2023

❏ বিষয় নং-৩: নবী পাক (ﷺ) নূরের তৈরী

দেওবন্দীদের গুরুরা রাসূল (ﷺ) এর নূর মুবারককে অস্বীকার করে, কেবল বাশার বাশার করে চিৎকার করে।

আহলে সুন্নাত ওয়াত জামাতের আক্বীদা হল রাসূলে পাক (ﷺ) এর পবিত্র স্বত্ত্বা নূরানী ও বাশারীও সরকারে দু’আলম (ﷺ) এর জাত মুবারক বাশারিয়াতের পূর্বেও ছিল, কিন্তু দুনিয়ার মধ্যে বাশারী ছুরতে দৃপ্তি প্রকাশ করেছেন, পোশাক পরিবর্তনের কারণে হাকিক্বত পরিবর্তন হয় না।

যেমন হযরত জিবরাইল (عليه السلام) নূরের তৈরী, কিন্তু তিনি যখন হযরত মারিয়াম (عليه السلام)’র নিকট তাশরীফ আনতেন তখন মানব আকৃতিতে আসতেন। এর বর্ণনা মহান আল্লাহ তা’য়ালা উক্ত শব্দগুলোর মাধ্যমে করেছেন। যেমন-

فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا

-“সুতরাং তিনি তাঁর সামনে একজন সুস্থ মানুষ রূপে প্রকাশ হলেন।” (পারা ১৬, রুকু ৫ সূরা মারিয়াম, আয়াত নং ১৭)

মিশকাত শরীফের প্রথম হাদিস যেটির বর্ণনাকারী দ্বিতীয় খলিফা হযরত সায়্যিদুনা উমর (رضي الله عنه), তিনি বলেন-

نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ ﷺ ذَاتَ يَوْمٍ إِذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ

-“একদা আমরা রাসূলে কারিম (ﷺ) এর নিকট ছিলাম, আমাদের কাছে একজন মানুষ আসলেন।”

ইমামুল আম্বিয়া (ﷺ) হযরত ফারুকে আযম (رضي الله عنه) কে জিজ্ঞাসা করেছিলেন, “এই লোকটি কে? ফারুকে আযম (رضي الله عنه) আরয করলেন, আল্লাহ তা‘য়ালা এবং তাঁর রাসূল (ﷺ) ই অধিক জানেন। সরওয়ারে (ﷺ) তখন ইরশাদ করেন,- فَإِنَّهُ جِبْرِيل -“তিনি হযরত জিবরাঈল (عليه السلام)।” ➥18

১৮. খতিব তিবরিযি, মিশকাতুল মাসাবীহ, পৃষ্ঠা ১১, হা/২, মুসনাদে আহমদ, ১/৪৩৪ পৃ. হা/৩৬৭, ইমাম নাসাঈ, আস-সুনান, ৮/৮৭ পৃ. হা/৪৯৯০, ইমাম আবু দাউদ, আস-সুনান, ৪/২২৩ পৃ. হা/৪৬৯৫, সহীহ মুসলিম, হা/৮

সম্মানিত পাঠকবৃন্দ! ‘রজুল’ বলা হয় এমন পুরুষকে যার চুল কালো, পোশাক সাদা, তার দুটি চোখ, দু’হাত, দু’পা এবং দুইটি কান রয়েছে।

সম্মানিত আলেমগণ অধিক অবগত যে, সম্মানিত মুহাদ্দিসীনে কেরাম হাদিস শরীফে এমন কোন হাদিস বর্ণনা করেছেন যেগুলোতে হযরত জিবরাঈল নবুওয়াতের দরবারে অনেকবার সাহাবী হযরত দাহিয়াতুল কালবী (رضي الله عنه)’র আকৃতিতে এসেছেন। ➥19

টিকা━━━━━━━━━━━━━━━━━━━━

১৯.
ইমাম তাবরানী (رحمة الله) তার মু‘জামুল আওসাত গ্রন্থে সংকলন করেন-

عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: يَأْتِينِي جِبْرِيلُ عَلَى صُورَةِ دِحْيَةَ الْكَلْبِيِّ

-‘‘হযরত আনাস ইবনে মালেক (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, নিশ্চয় জিবরাঈল (ﷺ) রাসূল (ﷺ) এর সাহাবী হযরত দাহিয়াতুল কালবী (رضي الله عنه)-এর আকৃতিতে আগমন করতেন।’’ (ইমাম তাবরানী, মু‘জামুল আওসাত, ১/৭ পৃ. হা/৭)

যেমন: দেওবন্দীদের নির্ভরযোগ্য ব্যক্তিত্ব শায়খুল ইসলাম ও ইবনে তাইমিয়া তার স্বীয় কিতাবে, ‘আল-ফুরকান বায়না আউলিয়ার রহমান ও আউলিয়াশ শায়তান’ এই বাস্তবতাটির সত্যতা নিন্মোক্ত শব্দের মধ্যে বলেছেন:

وَقَدْ أَخْبَرَ أن المَلَائِكَةَ جَاءَتْ إِبْرَاهِيْم عَلَيْهِ السَّلَام فِي صُوْرَةِ الْبَشَرِ، وَاِنَّ المَلِكَ تَمْثِلُ لِمَرْيَمَ بَشَراً سَوِيّاً، وَكَانَ جِبْرَيْل عَلَيْه الصَّلَاةُ وَالسَّلَام يَأتِي النَّبِيَّ صَلَّى اَللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صُوْرَةِ دَحْيَةِ الْكَلْبِي وَفِي صُوْرَةِ أَعْرَابِي -مثل حديث تعليم الناس الإسلام والإيمان والإحسان- وَيَرَاهُمْ النَّاسُ كَذَلِكَ

-“নিশ্চয়ই আল্লাহ তা‘য়ালা এ সংবাদ দিয়েছেন যে, হযরত জিবরাঈল (عليه السلام) এর নিকট ফেরেশতা মানব আকৃতিতে আসতেন, হযরত মারিয়াম (عليه السلام)’র নিকট সুস্থ মানব আকৃতিতে এসেছেন। আর জিবরাঈল (عليه السلام) রাসূল (ﷺ) এর কাছে সাহাবী হযরত দাহিয়াতুল কালবী (رضي الله عنه) এবং বেদুইনের আকৃতিতে এসেছেন মানুষগণ তাদেরকে এভাবে দেখেছেন।’’ ➥20

২০. ইবনে তাইমিয়া, আল-ফুরকান বায়না আউলিয়ার রহমান ও আউলিয়াশ শায়তান, ৫/১৫ পৃ.

ইবনে তাইমিয়া কুরআন মাজীদে আল্লাহ তা‘য়ালা ফেরেশতাদের যেসব গুণাবলী বর্ণনা করেছেন, সেগুলো উল্লেখপূর্বক নিম্নোক্ত আয়াতগুলো লিখেছেন:

وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا سُبْحَانَهُ بَلْ عِبَادٌ مُكْرَمُونَ

-“তারা বললো, আল্লাহর সন্তান রয়েছে, আল্লাহ তা‘য়ালা এর থেকে পুত পবিত্র। যাদেরকে তারা সন্তান মনে করছে, তারা সন্তান নয়, বরং সম্মানিত বান্দা।” (সূরা আম্বিয়া, ২৬)

হযরত জিবরাঈল (عليه السلام) কে পবিত্র কুরআনে (بَشَرًا سَوِيًّا) সুস্থ মানুষ, (عبد) বান্দা বলা হয়েছে। হাদীসে পাকে (رَجُلٌ) বা পুরুষ বলা হয়েছে। হযরত দাহিয়াতুল কালবী (رضي الله عنه)’র আকৃতি ধারণ করার কথাও বলা হয়েছে, কিন্তু তিনি নূরেরই সৃষ্টি।

হযরত জিবরাঈল (عليه السلام)’র মানবীয় আকৃতি ধারণ এবং মানুষ রূপে প্রকাশ হওয়ার কারণে কী সাহাবায়ে কিরাম (رضي الله عنه) তাঁর নূরানীয়তকে অস্বীকার করেছেন? না, কোথাও এরূপ দেখা যায় নি। কোন আকৃতিই জিবরাঈল (عليه السلام)’র নূরের সৃষ্টি হওয়াকে অস্বীকার করেন নি।

রাসূল (ﷺ) এর খাদেম, গোলাম এবং উম্মত জিবরাঈল (عليه السلام) যখন নূরের সৃষ্টি হওয়া সত্ত্বেও মানবীয় রূপ ধারণ করার ফলে তাঁর নূরের মধ্যে কোন ব্যবধান থাকেনা এবং কেউই তাঁর নূরকে অস্বীকার করেনা। তাহলে সেই জিবরাঈল নয় বরং সমস্ত সৃষ্টি জগতের সর্দার হুযূর পুর নূর (ﷺ) যদি মানবীয় রূপে এই ধরায় তাশরীফ আনেন তবে তাঁর মহান নূরানীয়তের মধ্যে কেনো ব্যবধান থাকবে? এমন কোন মুসলমান আছে যে, রাসূল (ﷺ) এর নূর মোবারককে অস্বীকার করবে?

এখন আপনাদের সামনে রাসূল (ﷺ) এর নূরের ব্যাপারে সাহাবায়ে কেরাম (رضي الله عنه)’র আক্বীদা পেশ করা হবে। রাসূল (ﷺ) ইরশাদ করেন,

أَوَّلُ مَا خَلَقَ اَللهُ نُوْرِي

-“আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন।” ➥21

টিকা━━━━━━━━━━━━━━━━━━━━

২১.
ইমাম কাস্তাল্লানী, আল-মাওয়াহিবুল্লাদুনিয়্যাহ, ১/১৮ পৃ., তাফসীরে আরাইসুল বায়ান, প্রথম খন্ড, ২৩৮ পৃষ্ঠা, তাফসীরে রুহুল বায়ান, প্রথ খণ্ড ৫৪৮ পৃষ্ঠা, জুরকানী, শারহুল মাওয়াহেব, প্রথম খণ্ড ৩৭ পৃষ্ঠা, শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, মাদারেজুন নবুয়ত, ফার্সী, দ্বিতীয় খণ্ড, ০২ পৃষ্ঠা, ইবনে জাওযী, বয়ানে মিলাদুন্নবী, ২৪ পৃষ্ঠা, মাহদী আল-ফার্সী, মাতালিউল মাসাররাত, ২৭ পৃষ্ঠা, এ হাদিসকে বর্তমানের বাতিলপন্থীগণ জাল বলে থাকেন, তাদের দাঁতভাঙা জবাব জানতে আমার লিখিত ‘প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন’ ১ম খণ্ডের ৫৬১-৫৮২ পৃষ্ঠা দেখুন, আশাকরি সঠিক বিষয়টি আপনাদের বুঝে আসবে।

❏ এ বিষয়ে একটি হাদিস ইমাম বায়হাকী (رحمة الله)সহ আরও অনেকে সংকলন করেন-

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَمَّا خَلَقَ اللهُ عَزَّ وَجَلَّ آدَمَ خَيَّرَ لِآدَمَ بَنِيهِ، فَجَعَلَ يَرَى فَضَائِلَ بَعْضِهِمْ عَلَى بَعْضٍ، قَالَ: فَرَآنِي نُورًا سَاطِعًا فِي أَسْفَلِهِمْ، فَقَالَ: يَا رَبِّ مَنْ هَذَا؟ قَالَ: هَذَا ابْنُكَ أَحْمَدُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ الْأَوَّلُ وَالْآخَرُ وَهُوَ أَوَّلُ شَافِعٍ

-‘‘হযরত আবু হুরায়রা (رضي الله عنه) হতে বর্ণিত। রাসূল (ﷺ) ইরশাদ করেন, যখন আল্লাহ্ তা‘য়ালা হযরত আদম (عليه السلام) কে সৃষ্টি করলেন, তখন তাকে তার সন্তান-সন্ততি দেখালেন। হযরত আদম (عليه السلام) তাদের পারস্পরিক শ্রেষ্ঠত্ব নিরীক্ষা করতে থাকেন। অবশেষে তিনি একটি চমকদার নূর দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন : হে পরওয়ারদিগার! এ কার নূর? তিনি ইরশাদ করলেন, এ তোমার আওলাদ আহমদ (ﷺ)। তিনি (সৃষ্টিতে) প্রথম এবং প্রেরণের দিক থেকে (সকল নবীদের) শেষে, হাশরের ময়দানে তিনিই সর্বপ্রথম শাফায়াতকারী হবেন।’’

(ইমাম বায়হাকী, দালায়েলুল নবুয়ত, ৫/৪৮৩ পৃ. দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, ইমাম সুয়ূতী : খাসায়েসুল কোবরা : ১/৭০ পৃ. হা/১৭৩, আল্লামা ইমাম ইবনে আসাকির : তারিখে দামেস্ক : ৭/৩৯৪-৩৯৫ পৃ. দারুল ফিকর ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন, ইমাম জুরকানী, শারহুল মাওয়াহেব, ১/৪৩ পৃ., দারুল ফিকর ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন, মুত্তাকী হিন্দী : কানযুল উম্মাল : ১১/৪৩৭ পৃ. হা/৩২০৫৬, আবূ সা‘দ খরকুশী নিশাপুরী, শরফুল মুস্তফা, ৪/২৮৫ পৃ., ইমাম কাস্তাল্লানী, মাওয়াহেবে লাদুন্নীয়া, ১/৪৯ পৃ., ইমাম দিয়ার বকরী, তারীখুল খামীস, ১/৪৫ পৃ., সার্রাজ, হাদিসাহ, হাদিস নং.২৬২৮, ইবনে হাজার আসকালানী, আল-মুখালি­সিয়্যাত, ৩/২০৭ পৃ.হা/২৩৪০, সালিম জার্রার, আল-ইমা ইলা যাওয়াইদ, ৬/৪৭৮ পৃ. হা/৬০৮৩, ইবনে সালেহ শামী, সবলুল হুদা ওয়ার রাশাদ, ১/৭১ পৃ., ইফরাকী, মুখতাসারে তারীখে দামেস্ক, ২/১১১ পৃ.)

এ হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হল স্বয়ং সৃষ্টিকর্তা মহান রব্বুল আ‘লামীন রাসূল (ﷺ)-এর কে সকল সৃষ্টির প্রথম বলে ঘোষণা দিয়েছেন, তারপরও যারা এর বিপরীতমুখি আক্বিদা অন্তরে ধারণ করেন তাদের আক্বিদা-ঈমান কতটুকু গ্রহণযোগ্য তার চিন্তার বিষয়, পাঠকবর্গ! যারা আল্লাহর বিপরীত কথা বলে সহজেই বুঝা যায় সৃষ্টিকর্তাকেও তারা ভয় করে না, যে আলেম দাবীদার অথচ আল্লাহকে ভয় করে না সে কি নিজেকে আলেম দাবী করতে পারে!

এ হাদিসটির সনদটি সহীহ তাতে কোনো সন্দেহ নেই।

❏ এমনকি আহলে হাদিসদের তথাকথিত ইমাম নাসিরুদ্দীন আলবানী (১৯৯৯ খৃ.) এ সনদটি প্রসঙ্গে লিখেন-

قلت: وهذا إسناد حسن؛ رجاله كلهم ثقات رجال البخاري

-‘‘আমি (আলবানী) বলছি, এই হাদিসের সনদ ‘হাসান’, এর সকল বর্ণনাকারীগণ সহীহ বুখারীর বর্ণনাকারী ন্যায়।’’ (আলবানী, সিলসিলাতুল আহাদিসুদ্ দ্বঈফাহ, হা/৬৪৮২)

❏ ইমাম আবূ সা‘দ খরকুশী নিশাপুরী (ওফাত. ৪০৭ হি.)সহ অনেক মুহাদ্দিস ইমাম আব্দুল্লাহ ইবনে মোবারক (رحمة الله)-এর কিতাব থেকে সংকলন করেন-

وروى عبد الله بن المبارك، عن سفيان الثوري، عن جعفر بن محمد الصادق، عن أبيه، عن جده، عن علي بن أبي طالب أنه قال: إن الله تبارك وتعالى خلق نور محمد صلى الله عليه وسلم قبل أن يخلق السماوات والأرض والعرش والكرسي والقلم والجنة

-‘‘বিখ্যাত হাদিসের ইমাম আব্দুল্লাহ ইবনে মোবারক (رحمة الله) হতে বর্ণিত আছে, তিনি তাঁর শায়খ সুফিয়ান সাওড়ী (رحمة الله) হতে তিনি আলে রাসূল ইমাম জাফর বিন মুহাম্মদ সাদেক (رحمة الله) হতে বর্ণনা করেন, তিনি তাঁর পিতা ইমাম বাকের (رحمة الله) হতে বর্ণনা করেন, তিনি তাঁর পিতামহ হযরত জয়নুল আবেদীন (رضي الله عنه) হতে বর্ণনা করেন, তিনি আমিরুল মু‘মিনীন হযরত আলী (رضي الله عنه) হতে বর্ণনা করেন, তিনি বলেন, নিশ্চয় মহান রব তা‘য়ালা আসমান, যমীন, আরশ, কুরসী, কলম, জান্নাত সৃষ্টি করার পূর্বে রাসূল (ﷺ)-এর নূর মোবারককে সৃষ্টি করেছেন।’’

(ইমাম আবূ সা‘দ খরকুশী নিশাপুরী, শরফুল মোস্তফা, ১/৩০৮ পৃ., দারুল বাশায়েরুল ইসলামিয়্যাহ, মক্কা, সৌদি আরব, প্রথম প্রকাশ. ১৪২৪ হি.)

এ হাদিসের আলোকে বুঝা যায় যে, মহান রব সব কিছু সৃষ্টির পূর্বে তাঁর হাবিবের নূর মোবারককে সৃষ্টি করেছেন।

❏ বিশ্বের অন্যতম মুহাদ্দিস, হাফেযুল হাদিস, বিখ্যাত হানাফী ফকীহ, আল্লামা মোল্লা আলী ক্বারী (رحمة الله) তাঁর সুবিখ্যাত গ্রন্থ ‘মিরকাত’ এ উলে­খ করেন,

قَالَ ابْنُ حَجَرٍ: اخْتَلَفَتِ الرِّوَايَاتُ فِي أَوَّلِ الْمَخْلُوقَاتِ، وَحَاصِلُهَا كَمَا بَيَّنْتُهَا فِي شَرْحِ شَمَائِلِ التِّرْمِذِيِّ أَنَّ أَوَّلَهَا النُّورُ الَّذِي خُلِقَ مِنْهُ - عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ- -، ثُمَّ الْمَاءُ، ثُمَّ الْعَرْشُ

-‘‘ইমাম ইবনে হাজার (رحمة الله) বলেন, আদি সৃষ্টি কোন বস্তু তা নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে, যার সার-সংক্ষেপ আমি শামায়েলে তিরমিযীর ব্যাখ্যা গ্রন্থে আলোচনা করেছি। সর্বপ্রথম সেই নূরকে মহান রব সৃষ্টি করেছেন যে নূর থেকে রাসূল (ﷺ) কে সৃষ্টি করা হয়েছে, তারপর পানি সৃষ্টি করা হয়েছে, তারপর আরশ সৃষ্টি করা হয়েছে (তারপর কলম)।’’ (আল্লামা মোল্লা আলী ক্বারী : মিরকাতুল মাফাতীহ : ১/১৪৮ পৃ. হা/৭৯)

━━━━━━━━━━━o━━━━━━━━━

রাসূলে কারিম (ﷺ) এর জালিলুল কদর সাহাবী হযরত জাবের (رضي الله عنه) রাসূল (ﷺ) এর নিকট আরজ করলেন,

يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي أَخْبِرْنِي عَنْ أَوَلَّ شَيْءٍ خَلَقَهُ اللَّهُ قَبْلَ الأَشْيَاءِ

-“হে রাসূল (ﷺ) ! আপনার কদমে আমার পিতা-মাতা উৎসর্গ হোক, আল্লাহ তা‘য়ালা সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেন?” উত্তরে রাসূল (ﷺ) বললেন,

يَا جَابِرُ! إِنَّ اللَّهَ خَلَقَ قَبْلَ الأَشْيَاءِ نُورُ نَبِيِّكَ مِنْ نُورِهِ

-‘‘হে জাবের! আল্লাহ সর্বপ্রথম তাঁর নূর মোবারক থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন।” ➥22

২২. ইমাম আব্দুর রায্যাক, আল-মুসান্নাফ, (জুযউল মাফকুদ) ৬৩ পৃ. হা/১৮, মাওয়াহিবুল ল্লাদুনীয়া শরীফ, প্রথম খণ্ড, ০৯ পৃষ্ঠা, যুরকানী, শারহুল মাওয়াহেব, প্রথম খণ্ড, ৪৬ পৃষ্ঠা, হালাবী, সিরাতে হালবীয়াহ, প্রথম খণ্ড, ৩৭ পৃষ্ঠা, আল্লামা মাহদী আল-ফার্সী, মাতালিউল মাসার্রাত শরহে দালাইলুল খায়রাত, ২১০ পৃষ্ঠা, শায়খ ইউসুফ নাবহানী, হুজ্জাতুল্লাহ আলাল আলামীন, ২৮০ পৃষ্ঠা এবং আনওয়ারুল মুহাম্মদীয়্যাহ, পৃষ্ঠা ০৯, আকীদাতুশ শোহদা, ১০০ পৃষ্ঠা, ফাতওয়ায়ে হাদিসিয়্যাহ, ৫১ পৃষ্ঠা, এ হাদিসকে বর্তমানের বাতিলপন্থীগণ জাল বলে থাকেন, তাদের দাঁতভাঙা জবাব জানতে আমার লিখিত ‘প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন’ ১ম খণ্ডের ৫৮৯-৬১০ পৃষ্ঠা দেখুন, আশাকরি সঠিক বিষয়টি আপনাদের বুঝে আসবে।

বোখারী শরীফের ব্যাখ্যাকার ইমাম আহমদ কাস্তাল্লানী (কুদ্দাসা সিররুহুল বারী) তাঁর স্বীয় কিতাব “মাওয়াহিবুল ল্লাদুনীয়্যায় ➥23 একটি বর্ণনা নকল করেছেন যে, হযরত সায়্যিদুনা ইমাম জয়নুল আবেদীন (رضي الله عنه) হতে বর্ণিত, তিনি তাঁর সম্মানিত পিতা ইমামে শহীদে কারবালা হযরত ইমাম হোসাইন (رضي الله عنه) হতে এবং তিনি তাঁর পিতা শেরে খোদা মুশকিল কোশা হযরত সায়্যিদুনা আলী মরতুযা (رضي الله عنه) হতে বর্ণনা করেন যে, রাসূল কারিম (ﷺ) ইরশাদ করেন,

عن علي بن الحسين عن أبيه عن جده أن النبي ﷺ قال كنت نورا بين يدي ربي قبل خلق آدم بأربعة عشر ألف عام

-“হযরত আদম (عليه السلام) সৃষ্টি হবার ১৪ হাজার বছর পূর্বে আমি আমার রবের নিকট নূর ছিলাম।” ➥24

২৩. আল্লামা শাহ আব্দুল আজীজ মুহাদ্দিসে দেহলভী (رحمة الله) বলেন, ‘মাওয়াহিবুল্লা দুনিয়া’ স্বীয় যুগের অদ্বিতীয় কিতাব। (বুস্তানুল মুহাদ্দেসীন, ফার্সী ১১৯ পৃ.) (ফকীর আবুল হামেদ জিয়া উল্লাহ কাদেরী।)
২৪. ইমাম কাস্তাল্লানী, মাওয়াহেবুল্লাদুনীয়া, প্রথম খণ্ড, ১০০ পৃষ্ঠা, জুরকানী, শারহুল মাওয়াহেব, প্রথম খণ্ড, ৪৯ পৃষ্ঠা, শায়খ ইউসুফ নাবহানী, জাওয়াহিল বিহার, ৩/৭৭৬ পৃষ্ঠা ও আনওয়ারুল মুহাম্মদীয়া, ০৯ পৃষ্ঠা, এবং হুজ্জাতুল্লাহ আলাল আলামীন, ২৫১ পৃষ্ঠা, ইসমাঈল হাক্কী, তাফসীরে রুহুল বায়ান, ৩৭০ পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড, এ হাদিসকে বর্তমানের বাতিলপন্থীগণ জাল বলে থাকেন, তাদের দাঁতভাঙা জবাব জানতে আমার লিখিত ‘প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন’ ১ম খণ্ডের ৬১১-৬১৬ পৃষ্ঠা দেখুন, আশাকরি সঠিক বিষয়টি আপনাদের বুঝে আসবে।

রাসূলে কারিম (ﷺ)’র এসব বাণী থেকে দিবালোকের ন্যায় স্পষ্ট যে, রাসূল (ﷺ) তাঁর উম্মতের কাছে তাঁর নূরানিয়্যতের ব্যাপারে ঘোষণা করেছেন।

সুতরাং রাসূল (ﷺ)’র নূরানিয়তের ব্যাপারে যারা অস্বীকার করবে তাদের তরীকা মূলত রাসূল (ﷺ)’র পদ্ধতির বিপরীত। কবি বলেন:

خلاف پيبر كے را گز يہ ۞ ہر گز بمنزل نہ خواہد ريہ

‘‘প্রিয় নবীর (ﷺ) বিরোধীতা করবে যারা

মনযিলে মকসুদে কখনো পৌঁছবে না তারা।’’

আপনাদের সম্মূখে এখন রাসূলে করিম (ﷺ) এর প্রাণপ্রিয় এমন সাহাবায়ে কেরামদের আক্বীদা বর্ণনা করবো, যারা আমাদের জন্য পথ প্রদর্শক। কেননা রাসূল (ﷺ) নাযাত প্রাপ্ত দলের জন্য যে মানদণ্ড এবং কষ্টিপাথর নির্ধারণ করেছেন তা হল,

مَا أَنَا عَلَيْهِ وأصحابي

-“আমি এবং আমার সাহাবাগণ যার উপর আছে।” ➥25

২৫. খতিব তিবরিযি, মিশকাতুল মাসাবিহ, ১/৬১পৃ. কিতাবুল ই‘তিসাম বিস্-সুন্নাহ, হাদিস নং.১৬১, তিরমিযি, আস্-সুনান, ৫/২৬ পৃ. হাদিস, ২৬৪১, আহলে হাদিস আলবানী সুনানে তিরমিযির তাহক্বীকে হাদিসটি ‘হাসান’ বলেছেন, তাবরানী, মু‘জামুল কাবীর, ১৩/৩০ পৃ. হাদিস, ৬২, ১৪/৫২ পৃ. হাদিস, ১৪৬৪৬, মাকতুবাতু ইবনে তাইমিয়া, কাহেরা, মিশর, প্রকাশ.১৪১৫ হি. বায়হাকি, ই‘তিক্বাদ, ১/২৩৩ পৃ. বাগভী, শরহে সুন্নাহ, ১/২১৩ পৃ. হাদিস, ১০৪

24/05/2023

can be reply my salam
Assalamu alaikum

07/05/2023

হযরত আনাস রা. বলেন,

عن أنس رض قال: رأيت رسول الله صلى الله عليه وسلم انحط بالتكبير فسبقت ركبتاه يديه. رواه الدارقطني والحاكم والبيهقي وقال الحاكم: هو على شرطهما ولا أعلم له علة. وقال البيهقي : تفرد به العلاء بن إسماعيل وهو مجهول.

অর্থ- আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখলাম, তিনি তাকবীর দিয়ে সেজদায় গেলেন এবং হাত রাখার আগে হাঁটু রাখলেন। দারাকুতনী, হাদীস ১৩০৪, হাকেম, হাদীস ৮২২ ও বায়হাকী, হাদীস ২৬৩২ ।

হযরত ওয়াইল ইবনে হুজর রা. বলেন -

رَأَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- إِذَا سَجَدَ وَضَعَ رُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ وَإِذَا نَهَضَ رَفَعَ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ. رواه الأربعة وابن خزيمة وابن حبان وابن السكن وحسنه الترمذي.

অর্থ- আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি যখন সেজদায় যেতেন তখন হাত রাখার আগে হাঁটু রাখতেন। আর যখন সেজদা থেকে উঠতেন তখন হাঁটুর পূর্বে হাত উঠাতেন। আবূ দাউদ শরীফ, হাদীস নং ৮৩৮; তিরমিযী শরীফ, হাদীস নং ২৬৮; নাসায়ী শরীফ, হাদীস নং ১০৮৯; ইবনে মাজাহ শরীফ, হাদীস নং ৮৮২; ইবনে খুযায়মা, হাদীস নং ৬২৬; ইবনে হিব্বান, হাদীস নং ১৯০৯ ও ইবনুস সাকান (দ. আছারুস সুনান,পৃ. ১৪৮) তিরমিযী বলেছেন এটি হাসান গারীব । হাদীসটির সনদ এরকম- ইয়াযীদ ইবনে হারূন বর্ণনা করেছেন শারীক থেকে, তিনি আসিম থেকে, তিনি তার পিতা কুলায়ব থেকে এবং তিনি হযরত ওয়াইল রা. থেকে।

13/04/2023

Assalamu alaikum
Today is jumma ❤️ Alhamdulillah ❤️

Sallallahu alaihi wasallam 💙
❝ সুন্দর একটি মোনাজাত❞ 🤲

🌸.ইয়া আল্লাহ!!আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্!

🌸·ইয়া আল্লাহ!! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি! আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন! আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন! ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন!

🌸ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন! আমাকে বদনজর থেকে রক্ষা করুন! আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন!

🌸- ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন! আমাকে হেদায়েত দান করুন!

(আমিন) 🤲💟

04/03/2023

Assalamu alaikum wa Rahmatullahi wa barakatuhu 🌹,,,,,

ফজিলতময় শবে বরাতের ২২ টি সহিহ হাদীসঃ
________________________________

(১) উম্মুল মুমীনিন হযরত আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম হতে বর্ণনা
করেন, রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম
ইরশাদ করেন, তুমি কি এ রাত তথা শাবানের ১৫তম রজনী সম্পর্কে কিছু জান? তিনি আরজ করলেন এ রাতে কি রয়েছে? রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ রাতে যে সকল বনী আদম জন্মগ্রহন করবে তাদের নাম চূড়ান্ত করা হবে আর যে সকল বনী আদম মৃত্যুবরন করবে তাদের নামও লিপিবদ্ধ করা হবে। এ রাতে তদের পুরো বছরের আমলসমূহ রাব্বুল আলামীনের দরবারে পেশ করা হবে আর এ রাতে তাদের রিজিক/জিবিকা নির্ধারণ করা হবে। অতপর তিনি আরজ করলেন, নিশ্চই
আল্লাহর অনুগ্রহ ব্যতীত কেও জান্নাতে প্রবেশ
করতে পারবেনা, রাসুল সাল্লাল্লাহু আলায়হি
ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চই আল্লাহর অনুগ্রহ ব্যতীত কেও জান্নাতে প্রবেশ করতে পারবেনা তিনি এ বাক্য তিনবার বলেন। অতপর তিনি আরজ করলেন, আপনিও হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম? রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম স্বীয় হাত মুবারক মাথা মুবারকের উপর রেখে ইরশাদ করেন, নিশ্চই আমি আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করব। এ বাক্য তিনি তিনবার ইরশাদ করেন।
বায়হাক্বী শরীফ-দাওয়াতে কবীর হাদীস নং-৫৩০;
মিশকাত শরীফ-১১৫ পৃঃ হাদীস নং-১৩০৫

(২) উম্মুল মু’মিনীন হযরত আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেনন,
একরাতে আমি নবী করীম সাল্লাল্লাহু আলায়হি
ওয়াসাল্লামকে ঘরে পেলামনা বা তাঁর খোঁজে বের
হলাম। তখন দেখলাম তিনি জান্নাতুল বাক্বী
কবরস্থানে আসমানেকে মাথা মুবারক উত্তোলন
করে অবস্থান করছেন। আমাকে সেখানে দেখে নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বললেন- হে আয়েশা! তুমি কি এ ভয় করছ যে, আল্লাহ তাঁর রসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম তোমার প্রতি অবিচার করবে? তিনি আরজ করলেন আপনি বলছেন, এমন কিছু আসলে আমার মনে নেই বরং; আমি
ধারণা করেছি যে, আপনি আপনার কোন স্ত্রীর
হুজরায় তাশরীফ নিয়েছেন। তখন নবী করীম
সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করলেন- নিশ্চয়ই আল্লাহ তা’আলা শা’বানের পনেরতম রাতে প্রথম আসমানে তাশরীফ আনেন। অতঃপর বনী ক্বলব এর মেষগুলোর লোম এর সংখ্যার চেয়েও অধিক
বান্দাকে ক্ষমা করে দেন।
ইবনে মাজা শরীফ,হাদীস নং-১৩৮৯;
জামে আত তিরমিযি-৭৩৯;
মুসনাদে আ’ব্দ বিন হুমায়দ-১৫০৯;
মুসান্নাফে আবী শায়বাহ-২৯৮৫৮;
মুসনাদে আহমদ-২৬০১৮,২৬০৬০;
বায়হাক্বী ফাজায়িলুল আওকাত-২৮;
শো’আবুল ঈমান-৩৫৪৩,৩৫৪৪,৩৫৪৫;
আন নুযুল দারে ক্বুতনী-৯০;
বগভী শরহুস সুন্নাহ-৯৯২;
সুয়ুতী তাফসীরে দুররে মানসুর, সুরদুখান-৭:৪০২;
তাফসীরে রূহুল মা’আনী, সুরা দুখান ১৮:৪২৩/১৩:১১০;
তাফসীরে কাশশাফ, সুরা দুখান, ৪:২৭০; তাফসীরে কবীর, সুরা দুখান ২৭:৬৫৩

(৩) হযরত আলী ইবনে আবী তালিব রাদ্বিল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি অয়াসাল্লাম ইরশাদ করেন,যখন শাবানের পনেরতম রাত হয়, তখন তোমরা রাতে নামাজ পড় এবং রোজা রাখ। কেননা ঐ দিন সূর্যাস্তের সময় আল্লাহ
তা’আলা প্রথম আসমানে তাশরীফ এনে বান্দাদের উদ্দেশ্যে বলেন- ক্ষমা প্রার্থনাকারী কেও আছ, আমি তাকে ক্ষমা করব, রিজিক আন্বেষণকারী কেও আছ, আমি তাকে রিজিক দিব, আসুস্থ কেও আছ আমি তাকে সুস্থতা দান করব, এভাবে অন্যান্য
বিষয়েও বলতে থাকেন ফজর পর্যন্ত।
ইবনে মাজাহ ,হাদীস নং-১৩৮৮;
ফাকেহী আখবারে মক্কা-১৮৩৭,৩:৮৪;
বায়হাক্বী ফাজায়িলুল আওকাত-২৪;
শো’আবুল ঈমান-৩৫৪২;
মিশকাত শরীফ-১১৫ পৃঃ, হাদীস নং-১৩০৮; কানযুল উম্মাল-৩৫১৭৭;
তাফসীরে রূহুল মা’আনী, সুরা দুখান,
১৮:৪২৪/১৩:১১০;
তাফসীরে ক্বুরতুবী, সুরা দুখান ১৬:১২৭

(৪) হযরত মুয়াজ ইবনে জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলায়হি
ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন- আল্লাহ তায়ালা
শাবানের পনেরতম রাতে স্বীয় সৃষ্টির প্রতি
রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন এবং মুশরিক, হিংসুক ব্যতীরেকে সবাইকে ক্ষমা করেছেন।
তাবরানী মু’জামুল আউসাত হাদীস নং-৬৭৭৬;
মু’জামুল কবীর-২০:১০৮,২১৫,
মুসনাদে শামেয়ীন-২০৩,২০৫,৩৫৭০;
ইবনে আসেম আস সুন্নাহ-৫১২;
সহীহ ইবনে হিব্বান- ৫৬৬৫;
বায়হাক্বী ফাজায়িলুল আওকাত-২২;
শো’আবুল ঈমান হাদীস নং-৩৫৫২, ৬২০৪;
দারে ক্বুতনী আন নুযুল-৭৭;
হায়ছামী মাজমাউজ যাওয়ায়িদ-১২৯৬০;
আলবানী সহীহ আত তারগীব ওয়াত
তাহরিব-১০২৬,২৭৬৭;
সুয়ুতী তাফসীরে দুররে মানসুর, সুরা দুখান-৭:৪০৩,
কানযুল উম্মাল-৩৫১৮০

(৫) হযরত আবু মুসা আশয়ারী রাদ্বিয়াল্লাহু আনহু হতে বরনিত, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন- নিশ্চই আল্লাহ তা’আলা শাবানের পনেরতম রাতে সৃষ্টির প্রতি কৃপা দৃষ্টি দেন এবং সকলকে ক্ষমা করেন, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীরেকে।
ইবনে মাজা শরীফ হাদীস নং-১৩৯০;
ইবনে আসেম আস সুন্নাহ-৫১০;
বায়হাক্বী ফাজায়িলুল আওকাত-২৯;
দারে ক্বুতনী আন নুযুল-৯৪;
কানযুল উম্মাল-৩৫১৭৫;
আলবানী সহীহুল জামে-১৮১৯
হাদীসটি হাসান/ সহীহ লিগাইরিহি

 #আসসালামু_আলাইকুমতারা কি দেখে না যে, ‘তাদেরকে প্রতিবছর একবার বা দু’বার বিপর্যস্ত করা হয় ?’ এর পরও তারা তাওবাহ্ করে না এ...
24/11/2022

#আসসালামু_আলাইকুম
তারা কি দেখে না যে, ‘তাদেরকে প্রতিবছর একবার বা দু’বার বিপর্যস্ত করা হয় ?’ এর পরও তারা তাওবাহ্ করে না এবং উপদেশ গ্রহন করে না।

___(সূরা তাওবা:-১২৬)📖✅🌺

Address

Sainthia
731234

Alerts

Be the first to know and let us send you an email when kàñjõl_ìmàñ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to kàñjõl_ìmàñ:

Share

Category