19/07/2026
জরুরি বিজ্ঞপ্তি | বাংলাদেশ দূতাবাস কুয়েত 🇧🇩🇰🇼
কুয়েত প্রবাসী বাংলাদেশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমূহ দুর্ঘটনা এড়াতে কুয়েতের হাসাবিয়া, আব্বাসিয়া এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভবনসমূহে কুয়েতের সরকারি কর্তৃপক্ষ কর্তৃক উচ্ছেদ অভিযানে ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাদের খোঁজ খবর নেয়ার জন্য কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি আজ ১৮ জুলাই ২০২৬ তারিখে উক্ত এলাকা পরিদর্শন করেন এবং বাস্তুচ্যুত প্রবাসী বাংলাদেশীদের খোঁজ খবর নেন।
উল্লেখ্য যে, কুয়েত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসাবিয়া, আব্বাসিয়া এলাকার ঝুঁকিপূর্ণ ভবনসমূহে বসবাসরত বাংলাদেশীসহ বিভিন্ন দেশের (বাংলাদেশী, ভারতীয়, পাকিস্তানি, মিশরীয়, নেপালী, ফিলিপিনো ইত্যাদি) প্রবাসীদের ঐসকল ভবনসমূহ থেকে উচ্ছেদ করে হাসাবিয়ার “খাদিজা বিনতে যাবের” হাইস্কুলে অস্থায়ী শেল্টার হাউজে থাকার ব্যবস্থা করেছে।
প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে “খাদিজা বিনতে যাবের” হাইস্কুলের লোকেশন নিম্নে উল্লেখ করা হলো।
https://maps.app.goo.gl/Kqxwd7n1oghjxtcL9?g_st=aw
আরও উল্লেখ্য যে, প্রবাসী বাংলাদেশীদের যে কোন জরুরী প্রয়োজনে দূতাবাসের নিম্নলিখিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হলো।
📱হটলাইন : 69920013 - 66516404 - 50895161
© সাইফুল ইসলাম #কুয়েত