18/10/2022
সূরা ইয়াসিন এর বাংলা উচ্চারণ ও অর্থ
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
(পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি)।
In the name of Allah, Most Gracious, Most Merciful
1)
يس
ইয়া-সী-ন্
> ইয়া সীন।
> Ya Sin.
2)
وَالْقُرْآنِ الْحَكِيمِ
অল্ ক্বর্ আ-নিল্ হাকীম্।
> শপথ জ্ঞানগর্ভ কুরআনের।
> By the Qur'an, full of Wisdom,-
3)
إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ
ইন্নাকা লামিনাল্ র্মুসালীন্।
> তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত।
> Thou art indeed one of the apostles,
4)
عَلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ
আলা-ছির-ত্বিম্ মুস্তাক্বীম্
> তুমি সরল পথে প্রতিষ্ঠিত।
> On a Straight Way.
5)
تَنْزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ
তান্যীলাল্ ‘আযীর্যি রহীম্।
> কুরআন অবতীর্ণ পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহর নিকট হতে।
> It is a Revelation sent down by (Him), the Exalted in Might, Most Merciful.
6)
لِتُنْذِرَ قَوْمًا مَا أُنْذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ
লিতুন্যিরা ক্বওমাম্ মা য়উন্যিরা আ-বা-য়ুহুম্ ফাহুম্ গ-ফিলূন্ ।
> যাতে তুমি সতর্ক করতে পার এমন এক জাতিকে যাদের পিতৃ-পুরুষদেরকে সতর্ক করা হয়নি, যার ফলে তারা গাফিল।
> In order that thou mayest admonish a people, whose fathers had received no admonition, and who therefore remain heedless (of the Signs of Allah.