23/05/2026
ইনকিলাব
একজন মা হিসেবে সন্তানের নিরাপত্তা নিয়ে সচেতন থাকাটা এখন সময়ের সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটি। রামিশার মতো ঘটনাগুলো শুধু একটি পরিবারের না, পুরো সমাজের জন্যই সতর্কবার্তা।
আমি একজন মেয়ের মা।
আজ রামিশার ঘটনা আমাকে শুধু কাঁদায় না, ভয়ও দেখায়।
একটা শিশু কখনোই নিরাপদ নয়— যদি পরিবার, সমাজ আর রাষ্ট্র একসাথে দায়িত্ব না নেয়।
একজন মা হিসেবে আমার করণীয়—
• মেয়েকে ছোট থেকেই “ভালো স্পর্শ” ও “খারাপ স্পর্শ” সম্পর্কে শেখানো
• সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে—সেদিকে খেয়াল রাখা
• শিশুর কথা মনোযোগ দিয়ে শোনা, তাকে ভয় না দেখিয়ে সাহস দেওয়া
• আত্মীয় হলেও অন্ধ বিশ্বাস না করা
• সন্তানের মধ্যে আত্মরক্ষার সাহস ও “না” বলার শিক্ষা তৈরি করা
আর সমাজের প্রতি আমার প্রশ্ন—
আর কত রামিশা হারালে আমরা জাগবো?
শিশুর নিরাপত্তা শুধু বাবা-মায়ের দায়িত্ব নয়, পুরো সমাজের দায়িত্ব।
একটা শিশু যখন নির্যাতিত হয়, তখন মানবতা হার মানে।
পরিবার, সমাজ আর রাষ্ট্র—সবাই যদি একসাথে দায়িত্ব নিয়ে এমন কঠোর ও মানবিক আইন গড়ে তুলতে পারত, যেখানে প্রতিটি শিশু নিরাপদে বেড়ে উঠবে, ভয় নয় ভালোবাসা নিয়ে বাঁচবে, তাহলে তারা নির্বিঘ্নে তাদের শৈশব উপভোগ করতে পারত।
যেখানে কোনো মা তার সন্তানকে নিয়ে আতঙ্কে থাকবে না
কোনো শিশুর শৈশব ভয় আর কান্নায় থেমে যাবে না।
কারণ শিশুরা শুধু একটি পরিবারের নয়, তারা পুরো সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাদের হাসি, স্বপ্ন আর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।