29/08/2026
🚨 কাতারে ট্যাক্সি, লিমোজিন এবং বাস চালকদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (MOI) জরুরি নির্দেশনা! 🚨
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, সাধারণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে এসব গাড়ি চালানো সম্পূর্ণ বেআইনি। ট্যাক্সি, লিমোজিন বা বাস চালানোর জন্য আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ক্যাটাগরির পাবলিক ড্রাইভিং লাইসেন্স Public Driving Licence নিতে হবে। সঠিক লাইসেন্স ছাড়া এসব গাড়ি চালালে ট্রাফিক আইনের (২০০৭ সালের ১৯ নম্বর আইন) আওতায় কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।
📋 এই পাবলিক ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রধান শর্তগুলো জেনে নিন:
✅ আপনার বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।
✅ সাধারণ গাড়ি চালানোর (Mechanical vehicle) লাইসেন্সের কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✅ কাতার আইডিতে (QID) পেশা হিসেবে অবশ্যই Driverলেখা থাকতে হবে।
✅ পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে 'Good Conduct' বা চারিত্রিক সনদ সংগ্রহ করতে হবে।
✅ কাতারের রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
✅ কোনো ট্যাক্সি, লিমোজিন বা ট্রান্সপোর্ট কোম্পানির স্পন্সরশিপ থাকতে হবে।
✅ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ (Medically fit) হতে হবে এবং এই পেশায় ফুল টাইম সময় দিতে হবে।
আইনি ঝামেলা ও জরিমানা এড়াতে নিয়ম মেনে চলুন এবং নিরাপদে গাড়ি চালান।
আপনার পরিচিত যারা কাতারে ড্রাইভিং পেশার সাথে যুক্ত আছেন, তাদের সাথে পোস্টটি শেয়ার করে তাদেরও সতর্ক করুন! 🤝