A Different Way of Thinking

A Different Way of Thinking Be Jealous of Success ,Behind Today’s Success There Are Countless futility Hidden..

মানুষ আল্লাহ কে শুধু  নামাজে খুঁজে বেড়ায়, অথচ আল্লাহ সেখানেও থাকেন যেখানে মানুষ গুনাহ করে বেড়ায়।।।
04/12/2025

মানুষ আল্লাহ কে শুধু নামাজে খুঁজে বেড়ায়, অথচ আল্লাহ সেখানেও থাকেন যেখানে মানুষ গুনাহ করে বেড়ায়।।।

04/12/2025
আমি আসলে বোবা হয়ে যায়, কথাই বলতে পারি না যখন শুনি বা দেখি গেমের পরে লাইভে এসে সবাই বলছে.........  কি বলেছিলাম যা বলেছি ত...
01/12/2025

আমি আসলে বোবা হয়ে যায়, কথাই বলতে পারি না যখন শুনি বা দেখি গেমের পরে লাইভে এসে সবাই বলছে.........
কি বলেছিলাম যা বলেছি তাই হয়েছে।
১০০% গেম উইন।
আসলে কি সেগুলো পৃথীবি নামক গ্রহের মানুষের বাচ্চা না কি মানুষের মত দেখতে ভিন্ন গ্রহ থেকে আগত।
আমার চিন্তা ধারা সীমাহীন একটি বিষয় নিয়ে মিনিমাম ১০০ বার চিন্তা করেও সঠিক হতে পারি না, আমার সব চিন্তা যেখানে ফেল সেখানে কিভাবে তারা বলে তারা যেটা আগেই বলে রেখেছে সেটাই হয়েছে।😇😇

সৌদি আরবে আসার দুই দিন পরে আমার রুমের এক বড় ভাই আমাকে বললেন ভায়া শুনেছি তুমি কারেন্টর কাজ জানো তাহলে চলো আমার কপিলের বাস...
18/07/2025

সৌদি আরবে আসার দুই দিন পরে আমার রুমের এক বড় ভাই আমাকে বললেন ভায়া শুনেছি তুমি কারেন্টর কাজ জানো তাহলে চলো আমার কপিলের বাসায় কয়েকটা লাইট চেঞ্জ করতে হবে, কাজ করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আছে।
আমি ভীষণ খুশি হয়ে একবারে বললাম তাহলে চলেন, সেদিন মাগরিবের নামাজের পরে আমরা দু'জন সেখানে গিয়েছিলাম। তার কপিলের বাসায় গিয়ে দেখলাম সমান্য কাজ রুমের লাইট গুলো সব ঠিক ছিলো তবুও তিনি পরিবর্তন করতে বললেন,পরে বুঝেছিলাম একটি এল ই ডি মাঝে মাঝে বন্ধ হয়ে আবার চালু হয়তো।
যায় হোক এক ঘন্টার মধ্যে তার পাঁচ টি রুম এবং বারান্দার লাইট মোট ছয়টি লাইট চেঞ্জ করে দিলাম।
সেদিন কাজ শেষ করে রুমে আসার পর আমাকে এই চল্লিশ রিয়াল সেই ভাই দিয়েছিলেন।
সেখান থেকে কত টাকা নিয়েছেন সেটা আমি জানি না তবে আমাকে ৪০ রিয়াল দিয়ে বলেছিলেন এই নাও এক ঘন্টায় প্রায় ১২০০ টাকা ইনকাম করেছো।
আমি নতুন নতুন খুব স্বপ্ন দেখতাম কত কি ভাবতাম আমি মন দিয়ে কাজ করবো এক বছর পরে খুব বেশি হলে দুই বছর পরে দেশে যাবো,মাসে কত ইনকাম করবো কাকে কত দিবো আরও কত কিছু কিনবো ইত্যাদি ইত্যাদি।
আজও সেই চল্লিশ রিয়াল আমার কাছে আছে কত দিন না খেয়েও কাটিয়েছি কিন্তু সেই চল্লিশ রিয়াল আমি কখনো খরজ করি নি,😢
চার বছর পার করে ও এখনো সেটাই ভাবি হয়তোবা আর এক বছর পরে দেশে যাবো ইনশাআল্লাহ,।
আমার মত জানি হাজারো প্রবাসী এভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর নিজের সাথে মনের সাথে যুদ্ধ করে মিথ্যে হয়ে যাওয়া স্বপ্ন গুলো নতুন করে বাঁচিয়ে তুলতে প্রাণপনে চেষ্টা করে যাচ্ছে।
আমার মত যারা তাদের প্রথম পাওয়া ইনকামের টাকাটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন এবং এমনি সব স্বপ্ন দেখে ও পূর্ণ করতে পারেন নি। তাদের সকলের জন্য অনেক দোয়া রইলো আল্লাহ তাদের স্বপ্ন গুলো পূর্ণ করুন (আমিন)।

Address

Al Madenah Al Reyadhya

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Different Way of Thinking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category