13/10/2022
নিজের ঘরের মানুষই যাকে মূল্য দেয় না,সেই মানুষের পুরো পৃথিবীর কাছে মূল্য থাকলেও কোনো লাভ নেই!পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে,"নিজের আপন ঘর"।আর এই ঘরেই যদি শান্তি না থাকে,তবে সেই মানুষটার মতো হতভাগা আর ক'জন আছে?
ঘরের মানুষের কাছ থেকে আঘাত পেয়ে,মলমের জন্য যদি তামাম বিশ্ব ঘুরে বেড়াও,তবে আঘাত কেবল বাড়বে বৈকি, কমবে না!কেননা তোমার কাছের মানুষগুলোই যখন তোমাকে আঘাত দিচ্ছে,সেখানে দূরের মানুষ তোমাকে শান্তি দিবে,এমনটা ধারণা করাও নেহাৎ বোকামি!
ঘরের মানুষ দিয়ে যদি হৃদয় তুষ্ট না থাকে,তবে শান্তির খোঁজে পুরো পৃথিবী ঘুরলেও কেবল অশান্তিই মিলবে!
যাদের সাথে দিন-রাত একসাথে কা/টাচ্ছো,তারাই তোমাকে বুঝলো না,সেখানে দূরের মানুষ সামান্য কয়েকটা দিনেই কি করে বুঝবে তোমাকে?
তোমার মানসিক অবসাদ,তোমার পরিস্থিতি,তোমার জীবন যুদ্ধ–সব তোমার একার!জীবনের বেশিরভাগ কঠিন লড়াইগুলো তোমাকে একাই মোকাবিলা করতে হয়!কেউ তোমার জীবন যুদ্ধে অংশগ্রহণ করবে না,বরং তোমাকেই একাই যুদ্ধ চালিয়ে যেতে হবে!
মনে রেখোঃ
প্রত্যেকের জীবন আলাদা,লড়াই আলাদা,অনুভূতি কিংবা চাওয়া পাওয়া আলাদা,মন-মানসিকতা আলাদা;সেখানে তোমার পরিস্থিতির মতোই তাদের পরিস্থিতি মনে করে,তোমার মতোই মন-মানসিকতা অন্য কারো কাছে আশা করো,তবে কেবল হতাশই হবে!
যার নিজের ঘরের মানুষ দিয়েই সুখ নেই কপালে,পর মানুষ নিয়ে সুখে থাকতে চাইলে অশান্তিই বাড়বে শুধু!
তোমার ঘরের মানুষ তোমাকে না বুঝলে,দূরের মানুষ তোমাকে বুঝার–বিন্দুমাত্র চেষ্টাটুকুও করবে না!
😭😭😭😭😭